Author: admin

ভোরের বাংলা নিউজ প্রতিবেদক ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। শনিবার বিকালে তিনি এ তথ্য জানান। এরআগে সকালে রংপুর বিভাগের নির্বাচন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান নির্বাচন কমিশনার বলেন, বিগত নির্বাচন প্রক্রিয়ায় জড়িতদের বাদ দিয়ে নতুন লোক নেওয়া হবে। ভোটে আইনশৃঙ্খলা পরিস্থিতির যে কোনো চ্যালেঞ্জ মোকাবিলায় নির্বাচন কমিশন প্রস্তুত আছে। সিইসি বলেন, নির্বাচন ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে আইনশৃঙ্খলা পরিস্থিতির আরও উন্নতি হবে। এছাড়া বিগত সময়ে যারা নির্বাচন প্রক্রিয়ার সঙ্গে জড়িত ছিলেন, তাদের যথা সম্ভব বাদ দিয়ে নতুন লোক নির্বাচন প্রক্রিয়ায় যোগ করা হবে। জাতির কাছে দেওয়া প্রধান উপদেষ্টার সুষ্ঠু…

Read More

‎রানা ইস্কান্দার রহমান। গাইবান্ধা জেলা প্রতিনিধি। ‎গাইবান্ধার সাদুল্লাপুরে যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে ১৫ লিটার কোডিন মিশ্রিত ফেনসিডিলসহ তিনজনকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। শনিবার (৯ আগস্ট) দুপুর ২টা ১৫ মিনিটে সাদুল্লাপুর উপজেলার একবারপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে ঢাকা-রংপুর মহাসড়কের পশ্চিম পাশে এ অভিযান পরিচালিত হয়। ‎গ্রেফতারকৃতরা হলেন, নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার গোলাকান্দাইল গ্রামের মোঃ হৃদয় মিয়া (৩১), তার খালাতো ভাই মোঃ রাজিব হোসেন (২৯) ও মামাতো বোন মোছাঃ সুমি আক্তার (৩০)। তারা অপু ক্ল্যাসিক পরিবহনের (ঢাকা মেট্রো-ব ১৩-২৭৩৩) যাত্রী ছিলেন, তবে কারও কাছে টিকিট ছিল না। ‎অভিযান সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি রেইডিং টিম মহাসড়কে অবস্থান…

Read More

রানা ইস্কান্দার রহমান। গাইবান্ধা জেলা প্রতিনিধি। ফ্যাসিবাদের মুল পুঁজিবাদী অর্থনৈতিক ব্যাবস্থার বিরুদ্ধে তিব্র শ্রেনি সংগ্রাম গড়ে তোলার আহবান বাংলাদেশের সাম্যবাদী আন্দোলন।সারাদেশে অব্যাহত খুন, চাঁদাবাজি, মব সন্ত্রাস ও বাজার সিন্ডিকেটের বিরুদ্ধে সংগ্রাম জারি রাখার আহবান জানিয়ে বাংলাদেশের সাম্যবাদী আন্দোলন গাইবান্ধা জেলা শাখার উদ্যোগে আজ শনিবার বিকেল ৫ টায় দাড়িয়াপুর বাজার এলাকায় পথসভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন সংগঠনের জেলা পাঠচক্র ফোরামের সদস্য প্রভাষক জাহিদুল হক, সবুজ মিয়া, শামীম আরা মিনা ও বিপ্লবী ছাত্র আন্দোলনের জেলা সংগঠক রুদ্র নীল প্রমুখ। বক্তারা বলেন জনগণের তিব্র প্রতিরোধের মুখে ফ্যাসিস্ট হাসিনা সরকার পালিয়ে যেতে বাধ্য হয়েছে। সকল গণতান্ত্রিক অধিকার আদায়ে বীর জনতাকে আন্দোলন অব্যাহত রাখতে…

Read More

সংবাদ সম্মেলন করে পদত্যাগের ঘোষণা দেন চার নেতা। ছবি : সংগৃহীত মাদারীপুর প্রতিনিধি মাদারীপুরের শিবচর উপজেলার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমন্বয় কমিটি থেকে একসঙ্গে পদত্যাগ করেছেন চার নেতা। শনিবার (৯ আগস্ট) বিকেলে শিবচর প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন তারা। পদত্যাগকারী চারজন হলেন- উপজেলার যুগ্ম সমন্বয়কারী শাকিল খান ও সমন্বয় কমিটির সদস্য মো. রিয়াজ রহমান, সদস্য মহিউদ্দিন ও সদস্য কাজী রফিক। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন মো. রিয়াজ রহমান। সংবাদ সম্মেলনে পদত্যাগকারী নেতারা বলেন, আমরা শিবচর উপজেলার কর্মী হিসেবে জাতীয় নাগরিক কমিটির সঙ্গে সম্পৃক্ত ছিলাম। দেশের কল্যাণ এবং একটি নতুন, সমৃদ্ধ বাংলাদেশ গড়ার স্বপ্ন নিয়ে আমরা এ সংগঠনে…

Read More

খুলনায় মুক্তিযোদ্ধা দলের আলোচনা সভায় বক্তব্য দেন মেজর হাফিজ উদ্দিন আহমদ। ছবি সংগ্রহীত খুলনা প্রতিনিধি বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সদস্য মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বলেছেন, আগামী নির্বাচন বিএনপির জন্য অগ্নিপরীক্ষা। নির্বাচনে হয়ত জনগণ আপনাদের (বিএনপিকে) সংখ্যাগরিষ্ঠতা দিতে পারে। কিন্তু আওয়ামী লীগ যা করেছে বিএনপি কর্মীরাও তাই করবে মনে করলে ভুল হবে। তাহলে আওয়ামী লীগ ১৫ বছর টিকেছে, আমরা ১৫ দিনও টিকব না। শনিবার (৯ আগস্ট) বেলা ১১টায় খুলনা প্রেস ক্লাব ব্যাংকুটে হলে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল খুলনা মহানগর ও জেলা শাখার উদ্যোগে ’৭১-এর মহান মুক্তিযুদ্ধ ও গণতন্ত্র প্রতিষ্ঠায় শহীদ জিয়া’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।…

Read More

রংপুর প্রতিনিধি প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন বলেছেন, নির্বাচন সিস্টেমের ওপর মানুষের আস্থা নষ্ট হয়ে গেছে। মানুষকে কেন্দ্রে নিয়ে আসা একটা বড় চ‍্যালেঞ্জ। শনিবার (৯ আগস্ট) সকালে রংপুরে তিনি এ কথা বলেন। নাসির উদ্দিন বলেন, আগামী নির্বাচনে আইনশৃঙ্খলা একটা বড় চ‍্যালেঞ্জ। নির্বাচনের সময় ঘনিয়ে এলে এই অবস্থার উন্নতি হবে। তিনি বলেন, গত নির্বাচনে যেসব প্রিসাইডিং অফিসার সমস্যা তৈরি করেছে, তাদের বিরুদ্ধে নির্বাচন কমিশন ব্যবস্থা নেবে। সিইসি বলেন, আগামী নির্বাচনে নির্বাচন কমিশন কারো পক্ষে বা বিপক্ষে কাজ করবে না। ১৮ কোটি মানুষের হয়ে কাজ করবে। ত্রয়োদশ জাতীয় নির্বাচন স্বচ্ছ ও সুন্দর করার জন‍্য সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে।

Read More

সাংবাদিক তুহিন হত্যা মামলায় গ্রেপ্তারকৃতরা। ছবি সংগ্রহীত গাজীপুর প্রতিনিধি গাজীপুর সাংবাদিক তুহিন হত্যা মামলায় জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে এখন পর্যন্ত ৭ জনকে গ্রেপ্তার করেছে মহানগর পুলিশ। শুক্রবার (৮ আগস্ট) রাতে এক প্রেস ব্রিফিংয়ে গাজীপুর মহানগর পুলিশের উপকমিশনার রবিউল হাসান এ তথ্য জানান। গ্রেপ্তারকৃতরা হলেন- কেটু মিজান, তার স্ত্রী গোলাপী, স্বাধীন, আলামিন, শাহজালাল, ফয়সাল হাসান ও সুমন। এদিকে, শনিবার সকালে পুলিশের একটি দায়িত্বশীল সূত্র জানায়, গ্রেপ্তার চারজনের স্বীকারোক্তি অনুযায়ী পরে গভীর রাতে একাধিক অভিযানে এ হত্যা মামলার ঘটনায় সরাসরি জড়িত অন্যতম আসামি মো. শাহ জালালকে (৩২) গফরগাঁও থানাধীন চর মসলন্দ মোড়লপাড়া থেকে, ফয়সাল হাসানকে চান্দনা মাহবুব স্কুলের মোড় থেকে গ্রেপ্তার…

Read More

কুড়িগ্রাম প্রতিনিধি। ছাত্র জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে কুড়িগ্রামে বিএনপি ও অঙ্গসংগঠনের বিজয় র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। বুধবার (০৬ আগস্ট) দুপুর ১২ টায় কুড়িগ্রাম জেলা শহরে এই র‌্যালি অনুষ্ঠিত হয়।যেখানে বিভিন্ন উপজেলা ও ইউনিয়ন থেকে কয়েক হাজার নেতাকর্মী অংশগ্রহণ করেন। বিএনপির জেলা কার্যালয় থেকে র‌্যালিটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কলেজ মোড়ে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।ব্যানার, ফেস্টুন ও দলীয় স্লোগানে মুখর ছিল পুরো শহর। র‌্যালিকে ঘিরে নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়। সমাবেশে বক্তব্য রাখেন, জেলা বিএনপির আহ্বায়ক মোস্তাফিজার রহমান, সদস্য সচিব সোহেল হোসনাইন কায়কোবাদ,যুগ্ম আহ্বায়ক অধ্যাপক শফিকুল ইসলাম বেবু, অধ্যাপক হাসিবুর রহমান হাসিব, পৌর বিএনপির আহ্বায়ক…

Read More

‎জহিরুল ইসলাম সুমন চৌদ্দগ্রাম প্রতিনিধি : কুমিল্লা চৌদ্দগ্রাম উপজেলার আলকরা ইউনিয়নের কুলাসার একতা সংঘের উদ্যোগে দেশের শীর্ষ স্হানীয় ওষুধ কোম্পানি বায়োফার্মা ব্যবস্থাপনা পরিচালক ডা. লকিয়ত উল্লাহ মিলন চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট মেম্বার নির্বাচিত হওয়ায় এবং মালয়েশিয়া থেকে ডক্টরের ডিগ্রী অর্জন করায় সংবর্ধনা ও ক্যারিয়ার গাইড মূলক অনুষ্ঠানের আয়োজন করা হয়। ৭ আগষ্ট শক্রবার সকাল ১০ টায় কুলাসার মাদ্রাসা মাঠে আয়োজিত অনুষ্ঠানে আলা উদ্দিন মিশাদ এর সঞ্চালনায় প্রফেসর মোস্তফা কামালের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে গুণীজন এবং (A+) প্রাপ্তদের সংবর্ধনা প্রদান ও ক্যারিয়ার গাইড মূলক আলোচনা করেন বায়োফার্মা কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক ডা. লকিয়ত উল্লাহ মিলন। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন…

Read More

খাগড়াছড়ি প্রতিনিধি।।গাজীপুরে দৈনিক বাংলাদেশ সমাচারের সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে নৃশংসভাবে হত্যার প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছে পাহাড়ি জনপদ খাগড়াছড়ি। সাংবাদিক হত্যা বন্ধ ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে শুক্রবার (৮ আগস্ট) সকালে খাগড়াছড়ি প্রেসক্লাবের সামনে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। সকাল ১১টায় খাগড়াছড়ি প্রেসক্লাব প্রাঙ্গণ থেকে এক বিশাল বিক্ষোভ মিছিল শুরু হয়, যা শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় প্রেসক্লাব চত্বরে এসে সমাবেশে রূপ নেয়। প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন প্রেসক্লাব সভাপতি তরুণ ভট্টাচার্য এবং সঞ্চালনায় ছিলেন যুগ্ম-সাধারণ সম্পাদক সমীর মল্লিক। এতে আরও বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক এইচ এম প্রফুল্ল, সহ-সভাপতি জহরুল আলম, সাংগঠনিক সম্পাদক দিদারুল আলম, সাংবাদিক ইউনিয়নের সভাপতি শাহরিয়ার ইউনুস, সহ-সভাপতি…

Read More