Author: admin

সুলতান মাহমুদ, সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ঘিরে সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ,সলঙ্গা ) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র মনোনয়ন প্রত্যাশীদের মধ্যে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন সাবেক চার বারের এমপি, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা মরহুম আলহাজ্ব আব্দুল মান্নান তালুকদারের সন্তান সিরাজগঞ্জ জেলা বিএনপির সদস্য রাহিদ মান্নান লেনিন । বাবার মতই তিনি দীর্ঘ বছর ধরে দলীয় নেতাকর্মী ও জনসাধারণের সুখে দুখে পাশে এসে দাড়িয়েছেন। কারাবরণ কারী নেতাকর্মীর পরিবারের খোজ খবর নিয়েছেন এবং তাদেরকে বিভিন্ন ভাবে সাহায্য সহযোগীতা করে যাচ্ছেন। বিভিন্ন দলীয় প্রোগ্রামে তিনি সব সময় পিতার মতই পাশে আছেন। দলের সকল কর্মসূচিতে তিনি তৃনমূলের নেতাকর্মীদের সাথে নিয়ে অংশগ্রহন করে থাকেন। ধর্মীয় প্রতিষ্ঠানের…

Read More

টাংগাইল জেলা প্রতিনিধি রাহিদ রানা গাজীপুরে দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার সাংবাদিক তুহিনকে কুপিয়ে নৃশংসভাবে হত্যার প্রতিবাদে টাঙ্গাইলে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৮ আগস্ট) বিকেল ৪টায় টাঙ্গাইল প্রেসক্লাবের উদ্যোগে প্রেসক্লাবের সামনে এ কর্মসূচি পালন করা হয়। মানববন্ধনে টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি জাফর আহমেদ, সাধারণ সম্পাদক জাকেরুল মওলা,কার্যকরী সদস্য মামুনুর রহমান, শামীম আল মামুন সহ জেলা ও উপজেলা পর্যায়ের প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা অংশ নেন। কর্মসূচিতে বক্তারা বলেন, সম্প্রতি চাঁদাবাজি সংক্রান্ত একটি প্রতিবেদন প্রকাশের পর পরিকল্পিতভাবে সাংবাদিক তুহিনকে হত্যা করা হয়েছে। এ ঘটনা শুধু সাংবাদিক সমাজের জন্য নয়, সমগ্র দেশের গণমাধ্যমের জন্য একটি ভয়ংকর বার্তা। বক্তারা অবিলম্বে জড়িতদের গ্রেপ্তার…

Read More

রানা ইস্কান্দার রহমান। গাইবান্ধা জেলা প্রতিনিধি। গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে মজুত রাখা ১৩৩ বস্তা টিএসপি সার নিলামের মাধ্যমে বিক্রি করেছে উপজেলা প্রশাসন। গত বৃহস্পতিবার (৭ আগস্ট) বিকেল ৪টায় উপজেলা কৃষি কর্মকর্তার কার্যালয়ে এ নিলাম অনুষ্ঠিত হয়। নিলামে বিসিআইসি অনুমোদিত ডিলার মো. আমিনুল ইসলামের পক্ষে মো. আলমগীর হোসেন সরকার সর্বোচ্চ দরদাতা হিসেবে নির্বাচিত হন এবং সারগুলো ক্রয়ের অনুমতি পান। নিলাম কার্যক্রম পরিচালনা করেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. রাশিদুল কবির। এছাড়া উপস্থিত ছিলেন নিলাম কমিটির আহ্বায়ক কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. মিজানুর রহমান, সদস্য ভেটেরিনারি সার্জন ডা. মোজাম্মেল হক, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোছা. সুমী কায়ছার, উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা…

Read More

রানা ইস্কান্দার রহমান। গাইবান্ধা জেলা প্রতিনিধি। গাইবান্ধা জেলার পলাশবাড়ীতে খেলাফত মজলিসের থানা কমিটি গঠন করার লক্ষ্যে কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। “ধর্ম বর্ণ ভিন্ন মত,, সবার জন্য খেলাফত “গরিব ও মেহনতি মানুষের প্রতীক-রিক্সা,আল্লামা মামুনুল হক সাহেবের প্রতীক-রিক্সা,,এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে গত ৭ আগস্ট বৃহস্পতিবার,বাদ যোহর গোডাউন জামে মসজিদে বাংলাদেশ খেলাফত মজলিস, পলাশবাড়ী থানা শাখার আয়োজনে থানা কমিটি গঠন করার লক্ষ্যে কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। পলাশবাড়ী থানা শাখার আহ্বায়ক হাঃ মাওঃ মোঃ আসাদুজ্জামান আসাদের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাইবান্ধা জেলা শাখার সাধারণ সম্পাদক ও গাইবান্ধা ৩ আসনের সংসদ সদস্য প্রার্থী মাওলানা শাহ আলম ফয়েজী। সভায়, আরো বক্তব্য প্রদান…

Read More

বাকৃবি প্রতিনিধি: নতুন প্রজন্মের কাছে বাংলাদেশি সংস্কৃতি, ইতিহাস ও ঐতিহ্যের নানা দিক পৌঁছে দেওয়ার উদ্দেশ্যে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) অনুষ্ঠিত হয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠান ‘নস্টালজিয়ায় বাংলা’। অনুষ্ঠানটি আয়োজন করেছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাংস্কৃতিক ও শিক্ষামূলক সংগঠন টিম উৎসব। অনুষ্ঠানে মিডিয়া পার্টনার হিসেবে ছিল বাকৃবি সাংবাদিক সমিতি (বাকৃবিসাস). শুক্রবার ( ৮ আগস্ট) বিকাল ৫ টা থেকে বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চ প্রাঙ্গণে ওই অনুষ্ঠানটি শুরু হয়। অনুষ্ঠানে রাখা হয় মেলার আয়োজন, যেখানে বাংলাদেশ ও দেশের বাইরের বিভিন্ন ধরনের খাবারের স্টল, গহনা, হস্তশিল্প ও ঘর সাজানোর নান্দনিক উপকরণ এবং হাতে মেহেদি সাজানোর কর্নার ছিল। অনুষ্ঠানে আরও পুরনো দিনের সিনেমার গান, নাচ, আবৃত্তি, বিশেষ ম্যাগাজিন শোসহ নানা ধরনের…

Read More

ছবি সংগ্রহীত ভোরের বাংলা নিউজ ডেস্ক গণমাধ্যমের স্বাধীনতা ও তথ্যপ্রাপ্তির সুযোগ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে নিউজপেপার ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (নোয়াব)। সম্প্রতি এক বিবৃতিতে এ উদ্বেগ প্রকাশ করে সংবাদপত্রের মালিকদের সংগঠনটি। তবে নোয়াবের ওই উদ্বেগ অন্তর্বর্তী সরকার গ্রহণ করেছে জানিয়ে প্রধান উপদেষ্টার প্রেস উইং বলেছে, ‘আমরা দৃঢ়ভাবে এবং দ্ব্যর্থহীনভাবে এই ইঙ্গিত প্রত্যাখ্যান করছি। এক বছর ধরে অন্তর্বর্তী সরকার মতপ্রকাশের স্বাধীনতা বা গণমাধ্যমের স্বাধীনতা ক্ষুণ্ন করার জন্য দায়ী নয়।’ শুক্রবার (৮ আগস্ট) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এসব কথা জানানো হয়। বিবৃতিতে বলা হয়, দায়িত্ব গ্রহণের পর থেকে অন্তর্বর্তী সরকার কোনো গণমাধ্যম প্রতিষ্ঠানের সম্পাদকীয়, কার্যক্রম বা ব্যবসায়িক…

Read More

আর্মেনিয়ার প্রধানমন্ত্রী নিকোল পাশিনিয়ান, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভ (বাঁ থেকে)। ছবি: সংগৃহীত আন্তর্জাতিক ডেস্ক তিন দশকেরও বেশি সময় ধরে চলা আজারবাইজান-আর্মেনিয়া সংঘাতের অবসান ঘটতে যাচ্ছে আজ। শুক্রবার (৮ আগস্ট) হোয়াইট হাউসে ঐতিহাসিক শান্তিচুক্তি করবেন প্রতিবেশী দুদেশের রাষ্ট্রপ্রধানেরা। এতে মধ্যস্থতা করবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার (৭ আগস্ট) নিজের সামাজিকমাধ্যম ট্রুথ সোশ্যালে এক পোস্টে এ তথ্য জানান ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্টের দাবি, চুক্তি স্বাক্ষরের মাধ্যমে অবসান ঘটবে আজারবাইজান-আর্মেনিয়ার মধ্যকার কয়েক দশক ধরে চলে আসা সংঘাতের। পোস্টে দুই দেশের সঙ্গে নতুন বাণিজ্য চুক্তির ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট। ধারণা করা হচ্ছে, চুক্তি অনুযায়ী ডোনাল্ড ট্রাম্পের নামে আজারবাইজানকে বিশেষ করিডোর দিবে…

Read More

মোঃ আক্তারুজ্জামান। ফরিদপুরের ভাঙ্গা থানায় ০৯/০৩/২০২৫ তারিখ যোগদানের পাঁচ মাসের মধ্যেই প্রশংসিত হয়েছেন অফিসার ইনচার্জ (ওসি)জনাব মো: আশরাফ হোসেন । তিনি ভাঙ্গা থানায় যোগদানের পরপরই সতেরো বছরের প্রথা ভেঙ্গে থানায় প্রশংসিত হন ওসি মোঃ আশরাফ হোসেন । মূলত বিভিন্ন এলাকা থেকে বিভিন্ন ধরনের আসামি গ্রেফতার করে ভাঙ্গা থানা থেকে বৈষম্য দূর করতে একমাত্র ওসি হলেন মোঃ আশরাফ হোসেন । এ ঘটনার পর থেকেই ওসি মো:আশরাফ হোসেন জনগনের প্রশংসায় পঞ্চমুখ। তিনি ভাঙ্গা থানায় যোগদানের পর থেকেই সাধারণ জনগণের সেবা কিভাবে নিশ্চিত করা যায় এ ব্যাপারে ও উদ্যোগ গ্রহণ করেছেন। ওসি আশরাফ হোসেন যে কোনো ধরনের অপরাধী মূলক ব্যক্তিকে গ্রেপ্তার করতে কোনরকম…

Read More

বরিশাল প্রতিনিধি  বাংলাদেশ কৃষি ব্যাংক, সাওরাইদ বাজার শাখার উদ্যোগে “জুলাই পুনর্জাগরণ ও তারুণ্যের উৎসব-২০২৫” উদযাপন উপলক্ষ্যে “বৃক্ষরোপণ অভিযান ২০২৫-২০২৬” কর্মসূচি পালন “পরিকল্পিত বনায়ন করি, সবুজ বাংলাদেশ গড়ি” — এই স্লোগানকে সামনে রেখে “জুলাই পুনর্জাগরণ ও তারুণ্যের উৎসব-২০২৫” উদযাপন উপলক্ষ্যে বাংলাদেশ কৃষি ব্যাংক কর্তৃক আয়োজিত হয়েছে ”বৃক্ষরোপণ অভিযান ২০২৫-২০২৬” কর্মসূচি। এ উপলক্ষ্যে বাংলাদেশ কৃষি ব্যাংক, সাওরাইদ বাজার শাখার উদ্যোগে ০৬ আগস্ট ২০২৫ তারিখে স্থানীয় সাওরাইদ উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয়। কর্মসূচিতে বাংলাদেশ কৃষি ব্যাংক, সাওরাইদ বাজার শাখার ব্যবস্থাপক জনাব মুহাম্মদ তানজিমূল ইসলামের নেতৃত্বে এবং সাওরাইদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব খন্দকার শামীম আহমদের সার্বিক সহযোগিতায় শাখার কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, বিদ্যালয়ের…

Read More

এ এ এইচ সিয়াম প্রতিনিধি নজরুল বিশ্ববিদ্যালয়ঃ জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে আয়োজিত জুলাই গণঅভ্যুত্থান স্মরণানুষ্ঠানে সাংবাদিকদের দায়িত্ব পালনে বাধা এবং প্রকাশ্যে ‘থাপড়ানোর’ হুমকির ঘটনায় জাহিদুল ইসলাম হৃদয় নামে এক ছাত্রদল নেতার বিরুদ্ধে শৃঙ্খলাভঙ্গের অভিযোগ এনেছে কেন্দ্রীয় ছাত্রদল। ঘটনার পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার (৭ আগস্ট ২০২৫) রাতে ছাত্রদলের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক নোটিশে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক জাহিদুল ইসলাম হৃদয়কে কারণ দর্শাতে বলা হয়। নোটিশে বলা হয়েছে, দায়িত্বশীল পদে থেকে সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গ করায় কেন তার বিরুদ্ধে স্থায়ী সাংগঠনিক শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে না, সে বিষয়ে ব্যাখ্যা চাওয়া হয়েছে। আগামী ৪৮ ঘণ্টার মধ্যে কেন্দ্রীয় সভাপতি রাকিবুল…

Read More