- ইশরাকের পদত্যাগপত্র মন্ত্রিপরিষদ বিভাগে, প্রজ্ঞাপন হতে পারে আজই
- নেত্রকোনার সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ হত্যার প্রতিবাদে নাটোরে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ
- কোটচাঁদপুরে সার ডিলার নিয়োগে অনিয়ম,দ্রব্যমূল্য বৃদ্ধি ও দুর্নীতির প্রতিবাদে জামায়াতের মানববন্ধন
- প্রধানমন্ত্রীর আগমন ঘিরে সৈয়দপুর ব্যাপক সাজ-সাজ রব: নেয়া হয়েছে নিচ্ছিদ্র নিরাপত্তার প্রস্তুতি
- ঘাটাইলে ‘ফ্যামিলি কার্ড’ বাস্তবায়নে তথ্য সংগ্রহ কার্যক্রমের শুভ উদ্বোধন
- মধুপুরে দুর্গোৎসব উপলক্ষে বস্ত্র ও নগদ অর্থ বিতরণ করলেন আইসিটি মন্ত্রী মাহবুব আনাম স্বপন
- দেবী দুর্গার সাজে নজর কাড়লেন পরীমনি
- বগুড়ায় লটারির মাধ্যমে ২৭৯ শিক্ষকের বদলি
- আজ মহাষ্টমী, হবে কুমারী পূজা
- দুপুরে পদত্যাগের চূড়ান্ত ঘোষণা দেব: ইশরাক হোসেন
Author: admin
প্রতিনিধি শরীয়তপুর। শরীয়তপুর জেলার জাজিরা উপজেলার, জাজিরা থানার সকল অপরাধীরা হয়েছেন গ্রেফতার ও এলাকা ছাড়া! বড় বড় মাদক ব্যবসায়ীরা ধরা পরেছেন কেউ কেউ বেড়াচ্ছেন পালিয়ে পালিয়ে, এ দৃশ্য বিগত ১৬ বছরে কল্পনা ও করা যেত না। অথচ আজ বাস্তব! এর পিছনে যিনি সবচেয়ে বেশি অবদান রেখেছেন, তিনি হচ্ছেন শরীয়তপুরের পুলিশ সুপার নজরুল ইসলাম ও জাজিরা থানার বর্তমান অফিসার ইনচার্জ (ওসি) মাইনুল ইসলাম। পুলিশ সুপার নজরুল ইসলামের নেতৃত্বে (ওসি) মাইনুল ইসলাম জননিরাপত্তা ও আইন-শৃঙ্খলা রক্ষায় তিনি একের পর এক সফল অভিযান পরিচালনা করছেন, ধরছেন মাদক ব্যবসায়ী, চাঁদাবাজ, ভূমিদস্যু, সন্ত্রাসী, নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের অপকর্মের সাথে জড়িতদেরও! আলোচনাসভা করে জনগণ কে করছেন প্রতিনিয়ত…
রানা ইস্কান্দার রহমান। গাইবান্ধা জেলা প্রতিনিধি। গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলায় একটি অ্যাম্বুলেন্স নিয়ন্ত্রণ হারিয়ে দোকানে ঢুকে আরমান আলী (৩০) নামে এক পান দোকানিকে চাপা দিয়ে গুরুতর আহত করে। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। ঘটনাটি ঘটে ৭ আগস্ট বৃহস্পতিবার ভোর সাড়ে ৫টার দিকে উপজেলার ফুটানি বাজার এলাকায়। নিহত আরমান আলী উপজেলার ফুলবাড়ী ইউনিয়নের বড় সাতাইল গ্রামের সাত্তার মিয়ার ছেলে। ফায়ার সার্ভিস ও স্থানীয়রা জানায়, একটি রোগীবাহী অ্যাম্বুলেন্স রোগী নিয়ে গোবিন্দগঞ্জ থেকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে যাচ্ছিল। পথিমধ্যে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফুটানি বাজারে গোবিন্দগঞ্জ-গাইবান্ধা সড়কের পাশে থাকা একটি দোকানে সজোরে ঢুকে পড়ে। ওই সময়…
স্পোর্টস ডেস্ক বিশ্বচ্যাম্পিয়ন লিওনেল মেসির আর্জেন্টিনা দলকে ভারতের কেরালা রাজ্যে নিয়ে আসতে বহু মাস ধরে পরিকল্পনা চলছিল। সেই লক্ষ্যে ভারতের একটি বাণিজ্যিক প্রতিষ্ঠান আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনকে (এএফএ) প্রায় ২২৫ কোটি টাকা (১৫ মিলিয়ন পাউন্ড) পরিশোধও করে দেয়। কিন্তু এখন আর্জেন্টিার সফর পিছিয়ে দেওয়ার সিদ্ধান্তে ক্ষুব্ধ কেরালা সরকার ও চুক্তি-সম্পৃক্ত প্রতিষ্ঠান। চুক্তি অনুযায়ী, ২০২৫ সালের অক্টোবর ও নভেম্বরে আন্তর্জাতিক উইন্ডোতে কেরালার মাটিতে দুটি প্রীতি ম্যাচ খেলার কথা ছিল আর্জেন্টিনার। তবে ভারতের উদ্যোক্তা প্রতিষ্ঠান ‘ট্যাকটিক্যাল ম্যানেজমেন্ট’-এর ব্যবস্থাপনা পরিচালক অ্যান্টো অগাস্টিন দাবি করেছেন, এএফএ এখন সেই সফর ২০২৬ সালের সেপ্টেম্বরে সরিয়ে নিতে চাইছে। আমরা জুন মাসেই এএফএকে পুরো অর্থ পরিশোধ করেছি। তারা অর্থ…
ভোরের বাংলা নিউজ ডেস্ক ২০২৬ সালের ফেব্রুয়ারি মাসে রোজা শুরুর আগে জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের জন্য সব প্রস্তুতি শেষ করতে নির্বাচন কমিশনকে (ইসি) চিঠি দিয়েছে প্রধান উপদেষ্টার কার্যালয়। এ চিঠির মাধ্যমে নির্বাচন আয়োজনের জন্য সরকারের পক্ষ থেকে নির্বাচন কমিশনকে অনুরোধের আনুষ্ঠানিকতা সম্পন্ন হলো। বুধবার (৬ আগস্ট) নির্বাচন কমিশনের সিনিয়র সচিব বরাবর পাঠানো এক চিঠিতে উল্লিখিত সময়ে প্রত্যাশিত মানের অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসবমুখর জাতীয় নির্বাচন আয়োজনের প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণের জন্য অনুরোধ করেন প্রধান উপদেষ্টার মুখ্য সচিব এম সিরাজ উদ্দিন মিয়া। গতকাল (৫ আগস্ট) জুলাই গণঅভ্যুত্থান দিবসে প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস জাতির উদ্দেশ্যে দেওয়া তার ভাষণে আগামী বছর ফেব্রুয়ারি মাসে…
ছবি সংগ্রহীত বিনোদন ডেস্ক বলিউডের জনপ্রিয় দম্পতি সাইফ আলি খান ও কারিনা কাপুর খান নাকি বিচ্ছেদের পথে হাঁটছেন! এমনই চাঞ্চল্যকর দাবি করেছেন পাকিস্তানি সাংবাদিক মুবাসের লুকম্যান। তার এই মন্তব্য ঘিরে ইতোমধ্যেই বলিউডে শুরু হয়েছে তুমুল আলোচনা। সাংবাদিক মুবাসেরের দাবি, সাইফ ও কারিনার দাম্পত্যে নাকি ক্রমেই জটিলতা বাড়ছে। তিনি জানান, এক ভারতীয় সূত্রেই এই তথ্য পেয়েছেন তিনি। যদিও কোন সংবাদমাধ্যম কিংবা নির্দিষ্ট কোনো প্রমাণ তিনি প্রকাশ করেননি। মুবাসের আরও দাবি করেন, কারিনা নাকি সাইফকে হাতেনাতে ধরেন অন্য এক মহিলার সঙ্গে। সেখান থেকেই দাম্পত্য সম্পর্কে চিড় ধরে। শুধু তাই নয়, সাইফ নাকি কাতারে গিয়ে পাকাপাকিভাবে থাকতে চাইছেন। কিন্তু কারিনা দেশ ছেড়ে বিদেশে…
ছবি সংগ্রহীত আন্তর্জাতিক ডেস্ক যুক্তরাষ্ট্রে ফোর্ট স্টুয়ার্ট সেনাঘাঁটিতে হামলা হয়েছে। এতে অন্তত পাঁচ সেনা আহত হয়েছেন। এ ঘটনায় সাময়িক লকডাউন জারি করা হয়েছে। বুধবার (০৬ আগস্ট) আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রদিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের জর্জিয়া অঙ্গরাজ্যের ফোর্ট স্টুয়ার্ট সেনাঘাঁটিতে গুলিবর্ষণের ঘটনায় পাঁচ সৈনিক আহত হয়েছেন। ঘটনার পর সন্দেহভাজন হামলাকারীকে আটক করেছে সামরিক কর্তৃপক্ষ। বুধবার (৬ আগস্ট) সকালের দিকে সেনাঘাঁটির একটি অংশে এক বন্দুকধারী হামলা চালায়। এ ঘটনায় সাময়িক লকডাউন জারি করা হয়েছে। গুলিবিদ্ধ সৈনিকদের প্রথমে ঘটনাস্থলেই চিকিৎসা দেওয়া হয় এবং পরে তাদের উইন আর্মি কমিউনিটি হাসপাতালে স্থানান্তর করা হয়। ফোর্ট স্টুয়ার্ট এক বিবৃতিতে জানিয়েছে, সামাজিক মাধ্যমে প্রচারিত…
মোঃ আক্তারুজ্জামান। ভাঙ্গা ০৬/০৮/২০২৫ ভাঙ্গা-ঢাকা হাইওয়ে এক্সপ্রেসের ভাঙ্গা উপজেলার মডেল মসজিদের সামনে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী বিল্লাল খাঁন (৩৫) নিহত হয়েছে। এসময় আহত হয়েছে মোটরসাইকেলের আরো ২ আরোহী। বুধবার (৬ জুলাই) দুপুর ১টার দিকে হাইওয়ে এক্সপ্রেসের ইন্টারচেঞ্জ এড়িয়ায় এই দুর্ঘটনা ঘটে। নিহত বিল্লাল খান ভাঙ্গা উপজেলার তুজারপুর ইউনিয়নের জান্দি গ্রামের দেলোয়ার খানেঁর পুত্র । আহতরা হলো মোটরসাইকেল আরোহী হাফিজুর রহমান (৩২) ও মাহবুব মিয়া (২৫)। এ ব্যাপারে ভাঙ্গা হাইওয়ে থানার উপপরিদর্শক মামুন জানান, ঢাকা থেকে ছেড়ে আসা স্টার ডিলাক্স নামের একটি যাত্রীবাহী বাস ভাঙ্গা এক্সপ্রেসওয়ের ইন্টারচেঞ্জ এরিয়ার মডেল মসজিদের সামনে পৌঁছালে মোটরসাইকেলে থাকা তিন আরোহীকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল সহ…
ভোরের বাংলা নিউজ প্রতিবেদক ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’ ঘোষণার অধ্যাদেশ দ্রুত জারির দাবিতে রাজধানীর সাত সরকারি কলেজের শিক্ষার্থীরা বিক্ষোভ করেছেন। বুধবার (৬ আগস্ট) সকাল ১১টায় ঢাকা কলেজের সামনে থেকে মিছিল শুরু হয়ে সায়েন্সল্যাব হয়ে কিছু সময় অবস্থান শেষে আবার কলেজে গিয়ে শেষ হয়। শিক্ষার্থীরা জানান, দীর্ঘদিন ‘অধিভুক্ত কলেজ’ হিসেবে পড়াশোনা করা তাদের জন্য অপমানজনক অভিজ্ঞতা ছিল। তারা স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় গঠনের দ্রুত বাস্তবায়ন চান। আন্দোলনের ফোকাল পারসন আব্দুর রহমান বলেন, “শিক্ষা সিন্ডিকেটের ষড়যন্ত্র রুখে আমাদের পরিচয়ের লড়াই জিততেই হবে।” তাদের আশঙ্কা, অধ্যাদেশ বাস্তবায়নে আইনি প্রক্রিয়ার দীর্ঘতা বাধা হয়ে দাঁড়াতে পারে। চলতি বছরের ২৬ মার্চ সাত কলেজ নিয়ে নতুন বিশ্ববিদ্যালয়ের ঘোষণা দেয় সরকার।…
খাগড়াছড়ি প্রতিনিধি।। “ফ্যাসিস্ট হাসিনা এবং ৭১-এর পরাজিত শক্তির উত্থান রোধে নেতাকর্মীদের নির্বাচনী মাঠে নামতে হবে”—এমন আহ্বান জানিয়েছেন কেন্দ্রীয় বিএনপির সহ-কর্মসংস্থান বিষয়ক সম্পাদক সাবেক সংসদ সদস্য ওয়াদুদ ভূঁইয়া। বুধবার (৬ আগস্ট) দুপুরে খাগড়াছড়ি শহরের শাপলা চত্বরে জেলা বিএনপি আয়োজিত এক বিশাল বিজয় সমাবেশে তিনি এই আহ্বান জানান। সমাবেশপূর্ব বিশাল বিজয় র্যালিটি খাগড়াছড়ি গেইট এলাকা থেকে শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। জনসমাবেশে সমাবেশে ওয়াদুদ ভূঁইয়া বলেন, “অন্তর্বর্তীকালীন সরকার প্রধান ড. মুহাম্মদ ইউনুস আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজনের ঘোষণা দিয়েছেন। এখনই সময় মাঠে নামার। স্বাধীনতা বিরোধী শক্তি দীর্ঘ ১৬ বছর আওয়ামী লীগের ছত্রচ্ছায়ায় নিরাপদে ছিল। তাদের বিরুদ্ধে মামলা হয়নি, কেউ গ্রেফতার হয়নি।…
ভোরের বাংলা নিউজ প্রতিবেদক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ‘রাজনীতিবিদদের মুখ দেখাদেখি যেন বন্ধ না হয়। বিভিন্ন ইস্যুতে মতভেদ থাকলেও রাজনৈতিক দলগুলোকে দেশ ও জনগণের স্বার্থে এক থাকতে হবে।’ বুধবার (৬ আগস্ট) বিকেলে রাজধানীর নয়াপল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত বিজয় র্যালি শুরুর আগে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন। তারেক রহমান বলেন, ‘রাজনৈতিক দলের সদস্যদের বলতে চাই, বিভিন্ন ইস্যুতে মতভেদ থাকবে। এসব মতভেদ দূর করতে আমাদের আলোচনা চলবে। জাতীয় কোনো ইস্যুতে, গণতন্ত্রের প্রশ্নে রাজনৈতিক দলগুলোর মধ্যে যাতে মুখ দেখাদেখি বন্ধ না হয়, সে লক্ষ্যে জাতীয় স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ থাকা প্রয়োজন। কারণ আমি…