Author: admin

আবু সাইদ নওগাঁর আত্রাই উপজেলার কৃতি সন্তান, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক শামীম হোসেনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। গত ৩ আগস্ট ২০২৫, রোববার রাজধানীর শাহবাগ মোড়ে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের আয়োজিত বিশাল ছাত্র সমাবেশ শান্তিপূর্ণভাবে সফল করার ক্ষেত্রে শামীম হোসেনের বিশেষ ভূমিকার জন্য এই কৃতজ্ঞতা প্রকাশ করা হয়। মঙ্গলবার (৫ আগস্ট) এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করেন ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সভাপতি রাকিবুল হাসান ও সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির। তারেক রহমানের পক্ষ থেকে পাঠানো এক শুভেচ্ছাবার্তায় বলা হয়— > “প্রিয় সহকর্মী,…

Read More

ভোরের বাংলা নিউজ ডেস্ক বহুল প্রত্যাশিত জাতীয় সংসদ নির্বাচন আগামী ফেব্রুয়ারি মাসে অনুষ্ঠিত হবে বলে ঘোষণা দিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। মঙ্গলবার রাতে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে তিনি এ কথা জানান। তিনি বলেন, অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে আমি প্রধান নির্বাচন কমিশনারের কাছে চিঠি পাঠাব, যেন নির্বাচন কমিশন আগামী রমজানের আগে, ২০২৬ সালের ফেব্রুয়ারি মাসে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের আয়োজন করেন। আপনারা সবাই দোয়া করবেন যেন সুন্দরভাবে নির্বাচন অনুষ্ঠান করে এ দেশের সব নাগরিক একটি ‘নতুন বাংলাদেশ’ গড়ার কাজে সফলভাবে এগিয়ে যেতে পারে। তিনি আরও বলেন, আমরা সরকারের পক্ষ থেকে এই নির্বাচন যেন সুষ্ঠু, শান্তিপূর্ণ এবং উৎসবমুখরভাবে সম্পন্ন করা যায় সেজন্য…

Read More

ভোরের বাংলা নিউজ প্রতিবেদন ওমান প্রবাসীকে আনতে গিয়ে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের সাতজন নিহত হয়েছেন। বুধবার (৬ আগস্ট) ভোরে নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার আলাইয়াপুর ইউনিয়নে এ দুর্ঘটনা ঘটে। নিহতদের সবার পরিচয় তাৎক্ষণিকভাবে জানা না গেলেও, তারা সবাই ওমান প্রবাসীকে আনতে ঢাকায় গিয়েছিলেন। জানা গেছে, বিমানবন্দর থেকে ফেরার পথে তারা একটি প্রাইভেটকার ও হায়েস মাইক্রোবাসে করে লক্ষ্মীপুরে ফিরছিলেন। এমন সময় পথে মাইক্রোবাসটি নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই সাতজন নিহত হন। স্থানীয়রা জানান, ভোর রাতে দুর্ঘটনাটি ঘটে। সে সময় লোকজন কিছু বুঝে উঠতে পারেননি। পরে আলো ফুটলে ঘটনা দেখে আশেপাশের মানুষ এগিয়ে এসে লাশ উদ্ধারে সহায়তা করেন। চন্দ্রগঞ্জ হাইওয়ে থানার ওসি…

Read More

টাংগাইল জেলা প্রতিনিধি রাহিদ রানা টাঙ্গাইল শহরের মেজর জেনারেল মাহমুদুল হাসান আদর্শ কলেজের গভর্নিংবডি কমিটির সভাপতি মনোনীত করে মুহাম্মদ নজরুল ইসলাম নামের এক ব্যক্তির নাম ঘোষণা করেছে জাতীয় বিশ্ববিদ্যালয়। এরপর থেকেই শহরে শুরু হয়েছে নানামূখী আলোচনা-সমালোচনা। কুমিল্লার একজন বাসিন্দাকে টাঙ্গাইলের কলেজের পরিচালনা পরিষদের সভাপতি হিসেবে দেয়ার জেলায় ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে। জানা যায়, টাঙ্গাইল শহরের স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান মেজর জেনারেল মাহমুদুল হাসান আদর্শ মহাবিদ্যালয় গভর্নিং বডির সভাপতি নির্বাচিত করা হয়। তিনি টাঙ্গাইলের স্থানীয় বাসিন্দা নন। তার বাড়ি কুমিল্লা জেলায়। তিনি টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি প্রয়াত আব্দুর রাজ্জাকের মেয়ের জামাই। জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর (ভিসি) তার ঘনিষ্ঠ বন্ধু। সেই প্রভাব…

Read More

ভোরের বাংলা নিউজ প্রতিবেদক শেখ পরিবার ও আওয়ামী লীগের কর্মীদের একঝাঁক কাপুরুষ বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেন, তারা টানা ১৫ বছর ধরে ক্ষমতায় থাকতে পেরেছে শুধু একটি কারণেই। সেটি হলো তারা হাজার হাজার পুলিশ, সেনা ও নিরাপত্তা কর্মকর্তাকে তাদের ইচ্ছাধীন হত্যাকারী বাহিনীতে পরিণত করতে পেরেছিল। মঙ্গলবার (৫ আগস্ট) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে তার ভেরিফায়েড অ্যাকাউন্টে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এসব কথা লেখেন। শফিকুল আলম বলেন, যদি এই কিলিং স্কোয়াডগুলোর কোনো সহযোগিতা না থাকত, তাহলে শেখ হাসিনা, তার পরিবার এবং আওয়ামী লীগের এই বাহিনী বহু বছর আগেই নিশ্চিহ্ন হয়ে যেত। শেখ হাসিনা এবং তার দল আওয়ামী…

Read More

মোঃকামাল উদিন বালিয়াডাংগী উপজেলা প্রতিনিধি ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলা জামায়াতের ইসলাম উদ্যোগে আজ মঙ্গলবার বিকাল ৪টায় উপজেলা জামায়াতের দলীয় কার্যালয় হতে একটি গণ মিছিল বেড় হয়ে বালিয়াডাঙ্গী শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শহীদ মিনার চোত্বরে সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বালিয়াডাঙ্গী উপজেলা জামায়াতের আমির অধ্যাপক রফিকুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন-বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসের সূরা সদস্য, রংপুর, দিনাজপুর অঞ্চলের টিম সদস্য, সাবেক জেলা আমি মজলুম জননেতা আলহাজ্ব মাওলানা আব্দুল হাকিম। উপজেলা জামায়াতের সেনেটারি অধ্যাপক শরিফুল ইসলাম, যুগ্ম সম্পাদক আব্দুর রশিদ, জামায়াত নেতা শেখ আইয়ুব আলী, ইলিয়াস আলী প্রমুখ। জুলাই গণ অভ্যুথ্যান দিবস উপলক্ষে গণ মিছিল ও আলোচনা সভা শেষে…

Read More

নিজস্ব প্রতিনিধিঃ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শহীদদের স্মরণে বরিশালে আনসার বাহিনীর দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করা হয়। ‎ ‎ ‎ ‎মঙ্গলবার( ৫ আগস্ট) সকাল ৭টায় বাকেরগঞ্জ অংশ গ্রহণ করেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর বরিশাল রেঞ্জের রেঞ্জ কমান্ডার মোঃ আব্দুস সামাদ, বিভিএম, পিভিএমএস এবং জেলা কমান্ড্যান্ট, নাহিদ হাসান জনি, বিএএম সহ অন্যান্য কর্মকর্তা ও সদস্যবৃন্দ। ‎ ‎সকালে বরিশালের বাকেরগঞ্জ উপজেলায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদ শাওন শিকদারের কবর জিয়ারতের মাধ্যমে দিনের কর্মসূচি শুরু হয়। রেঞ্জ কমান্ডার শহীদের কবরস্থানে পুষ্পস্তবক অর্পণ ও শ্রদ্ধা নিবেদন শেষে শহীদ শাওন শিকদারের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয় এবং শহীদ শাওন শিকদারের পরিবারের…

Read More

রানা ইস্কান্দার রহমান। গাইবান্ধা জেলা প্রতিনিধি। জুলাই গণঅভ্যুত্থানের ধারাবাহিকতায় ৫ আগস্ট আওয়ামী ফ্যাসিবাদের পতন ও ছাত্র জনতার বিজয় বর্ষপূর্তি পালন উপলক্ষে গাইবান্ধার পলাশবাড়ীতে উপজেলা ও পৌর বিএনপি’র আয়োজনে এক বিশাল বিজয় র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ৫ আগস্ট মঙ্গলবার পৌর শহরের কেন্দ্রীয় শহিদ মিনার চত্বর হতে এ বিজয় র‌্যালিটি পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে চৌমাথা মোড়ে আলোচনা সভা মিলিত হয়। এ বিজয় র‌্যালি ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন জেলা বিএনপি সভাপতি অধ্যাপক ডাঃ মইনুল হাসান সাদিক। উপজেলা বিএনপির সভাপতি মোঃ আব্দুস সামাদ মন্ডলের সভাপতিত্বে ও পৌর বিএনপির সভাপতি আবুল কালাম আজাদের পরিচালনায়…

Read More

ছবি সংগ্রহীত ভোরের বাংলা নিউজ প্রতিবেদক আজ ২২শে শ্রাবণ, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৮৮তম প্রায়ণবার্ষিকী। ১৯৪১ সালের এই দিনে পৃথিবীর মায়া কাটিয়ে পরলোকে যাত্রা করেছিলেন তিনি। তার অসামান্য সৃষ্টি গল্প, কবিতা, উপন্যাস, নাটক এবং হাজারো গান—বাংলা সাহিত্য ও সংস্কৃতিকে বিশ্বদরবারে পরিচিত করে তুলেছে। তিনি শুধু একজন কবিই নন, ছিলেন একাধারে সংগীতস্রষ্টা, দার্শনিক ও মানবতাবাদী চিন্তক। দেবেন্দ্রনাথ ঠাকুর ও সারদা সুন্দরী দেবী দম্পতির ১৫ সন্তানের মধ্যে ১৪তম ছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর। তিনি ১২৬৮ বঙ্গাব্দের ২৫ বৈশাখ কলকাতার বিখ্যাত ঠাকুর পরিবারের জোড়াসাঁকোর বাড়িতে জন্মগ্রহণ করেন। মাত্র আট বছর বয়সে তিনি কবিতা লেখা শুরু করেন। ১৮৯১ সাল থেকে পিতার আদেশে তিনি নদীয়া, পাবনা, রাজশাহী ও…

Read More

রানা ইস্কান্দার রহমান। গাইবান্ধা জেলা প্রতিনিধি। গাইবান্ধায় উদযাপিত হলো “জুলাই গণঅভ্যুত্থান দিবস”। এ উপলক্ষে ৫ আগস্ট মঙ্গলবার গাইবান্ধা পৌর শহরের ইনডোর স্টেডিয়ামে শহীদ পরিবারের সদস্য ও জুলাই যোদ্ধাদের সম্মিলন, আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শুরুতে শহিদ পরিবার ও যোদ্ধাদের সংবর্ধনা প্রদান করা হয়। এরআগে জেলার সকল শহীদের কবরে শ্রদ্ধা নিবেদন করেন জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন ও থানা পুলিশসহ স্থানীয় জনপ্রতিনিধি গণ। দিবসটি পালনে গাইবান্ধা জেলা প্রশাসনের আয়োজনে দিনব্যাপী এ কর্মসূচিতে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোয়াজ্জম আহমদ, পুলিশ সুপার নিশাত এ্যাঞ্জেলা,জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহামুদুর নবী টিটুল, জেলা জামায়াতের আমির আব্দুল করিম, এনসিপির প্রধান সমন্বয়ক…

Read More