Author: admin

কক্সবাজার প্রতিনিধি হঠাৎ করেই অতি গোপনে কক্সবাজারে পৌঁছেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চার শীর্ষ নেতা। গোয়েন্দা সংস্থাসহ একাধিক নির্ভরযোগ্য সূত্রের দাবি, সাবেক মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের সঙ্গে বৈঠকের উদ্দেশ্যে তারা কক্সবাজারে এসেছেন। বিষয়টি নিয়ে ইতোমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমের তুমুল আলোচনা ছড়িয়ে পড়েছে। কক্সবাজারে আসা এনসিপির নেতারা হলেন, তাসনিম জারা, হাসনাত আবদুল্লাহ, সারজিস আলম ও নাসীরুদ্দীন পাটওয়ারী। মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে করে কক্সবাজারে আসেন এনসিপি নেতারা। কক্সবাজার বিমানবন্দরে কর্মরত একাধিক ফ্লাইট এজেন্সির কর্মকর্তা-কর্মচারীরা তাদের উপস্থিতি নিশ্চিত করেছেন। এনসিপির নেতারা বর্তমানে কক্সবাজারের ইনানী এলাকায় অবস্থিত পাঁচতারকা হোটেল ‘সী পার্ল রিসোর্ট অ্যান্ড স্পা’ (রয়েল টিউলিপ) এ অবস্থান করছেন।…

Read More

ভোরের বাংলা নিউজ ডেস্ক একটি গণতান্ত্রিক, মানবিক ও বৈষম্যহীন রাষ্ট্র প্রতিষ্ঠার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। তিনি বলেছেন, আজ আমরা কেবল অতীত স্মরণ করতে আসি নাই। আমরা একটি শপথগ্রহণ করতে এসেছি। শপথ এই, আমরা কোনো ধরনের নিপীড়নের কাছে মাথা নোয়াবো না। আমরা প্রতিষ্ঠা করব একটি জবাবদিহিমূলক, মানবিক, গণতান্ত্রিক এবং বৈষম্যহীন রাষ্ট্র।’ ‘এমন রাষ্ট্র—যা সবসময় জনকল্যাণে কাজ করবে। জুলাই শহীদদের আত্মত্যাগ আমরা বৃথা যেতে দেব না। তাদের আত্মত্যাগই হবে আমাদের পথ চলার প্রেরণা। তাদের স্বপ্নই হবে আমাদের আগামী বাংলাদেশের নির্মাণ রাখা। আজকের এই দিনে এটাই হোক আমাদের শপথ।’ মঙ্গলবার (৫ আগস্ট) জুলাই গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষ্যে দেশজুড়ে জেলা প্রশাসনের আয়োজিত…

Read More

ঝালকাঠি প্রতিনিধি: গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে ঝালকাঠির রাজাপুরে মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পমাল্য অর্পণ করা হয়েছে। মঙ্গলবার (৫ আগস্ট) সকালে উপজেলার হাইলাকাঠি এলাকায় শহীদ মো. রুবেল হোসেনের কবরে শ্রদ্ধা জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাহুল চন্দ্র। এ সময় উপস্থিত ছিলেন সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. শাহ আলম, রাজাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ইসমাইল হোসেন, বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, শহীদ পরিবারের সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা। অপরদিকে, উপজেলার বড় কৈবর্তখালী এলাকায় শহীদ মো. মনির হোসেনের কবরে পুষ্পমাল্য অর্পণ করেন ঝালকাঠি জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা ইমরান শাহরিয়ার। এ সময় তার সঙ্গে ছিলেন উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা মোহাম্মদ আব্দুল্লাহ, উপজেলা কৃষি কর্মকর্তা মোসা.…

Read More

পার্থ সরকার মাভাবিপ্রবি প্রতিনিধি: ‎ ‎মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (মাভাবিপ্রবি) ‘জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান দিবস’ উপলক্ষে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়। কর্মসূচির সকল পর্বে বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. মোঃ আনোয়ারুল আজীম আখন্দ উপস্থিত থেকে অনুষ্ঠান উদ্বোধন করেন। ‎ ৫ আগস্ট(মঙ্গলবার) ২০২৫ ‎কর্মসূচির সূচনা হয় সকাল ১০টা ৩০ মিনিটে প্রশাসনিক ভবন প্রাঙ্গণ থেকে বর্ণাঢ্য বিজয় র‍্যালির মাধ্যমে। র‍্যালিটি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস প্রদক্ষিণ করে একাডেমিক ভবনের সামনে গিয়ে শেষ হয়। এতে শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা ব্যাপকভাবে অংশগ্রহণ করেন। ‎ ‎পরবর্তী কর্মসূচি হিসেবে দুপুর ১টা ৩০ মিনিটে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। সেখানে গণঅভ্যুত্থানে শহীদদের আত্মার মাগফিরাত কামনায় এবং আহতদের জন্য…

Read More

বিলাল আব্বাসের সঙ্গে দুর-ই-ফিশান। ছবি: সংগৃহীত বিনোদন ডেস্ক হালের জনপ্রিয় পাকিস্তানি অভিনয়শিল্পী দুর–ই–ফিশান সেলিম। পাঁচ বছরের ক্যারিয়ারে বেশ কয়েকটি নাটক–সিরিজে অভিনয় করে খ্যাতি পেয়েছেন তিনি। তার জনপ্রিয় নাটকগুলোর মধ্যে অন্যতম ‘ইশক মুরশিদ’। ললিউডেরই আরেক জনপ্রিয় তারকা বিলাল আব্বাসের সঙ্গে জুটি বাধেন তিনি এই নাটকে। দর্শকদের মনে জায়গা করে নেয় ‘শাহমির-শিবরা’ জুটি। ‘ইশক মুরশিদ’র পর থেকেই গুঞ্জন উঠে গোপনে বিয়ে করেছেন দুর–ই–ফিশান ও বিলাল আব্বাস। গত বছর এক ইউটিউবার এ দাবি করার পর জল্পনা আরও জোরাদার হয়। মূলত ইশক মুর্শিদের প্রচারণামূলক ইভেন্টগুলোতে তাদের যৌথ উপস্থিতি এসব জল্পনাকে আরও উস্কে দেয়। সম্প্রতি এক সাক্ষাৎকারে দুর–ই–ফিশান প্রথমবারের মতো এই গুঞ্জন নিয়ে মুখ খুলেছেন। …

Read More

জহিরুল ইসলাম সুমন চৌদ্দগ্রাম প্রতিনিধি : বিশিষ্ট সমাজসেবক ও রাজনীতিবিদ মাওলানা মোহম্মদ ইবরাহীমকে সভাপতি এবং বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক, গালফ ট্রাভেলস এর ব্যাবস্হাপনা পরিচালক আলহাজ্ব মোহাম্মদ শাহআলমকে সহ সভাপতি করে চৌদ্দগ্রাম নজমিয়া কামিল মাদরাসার পরিচালনা কমিটি গঠন করা হয়েছে। ১৫ সদস্য বিশিষ্ট এ কমিটির অন্যান্যরা হলেন সদস্য সচিব (পদাধিকার বলে) অধ্যক্ষ মাওলানা এ কে এম সামছুদ্দীন, বিদ্যুৎসাহী সদস্য মুহাঃ রফি উদ্দিন সিদ্দিকী, মোঃ শাহ আলম ও জয়নাল আবদিন, প্রতিষ্ঠাতা সদস্য আলহাজ্ব জালাল উদ্দিন আহমদ ভূঁইয়া, দাতা সদস্য মোঃ জাহাঙ্গীর হোসেন ভিপি, অভিভাবক সদস্য মোঃ দেলোয়ার হোসেন, নুরুল আমিন ও লেয়াকত আলী শিকদার, শিক্ষক প্রতিনিধি মোঃ আলমগীর হোসেন, মোঃ রাজি বিল্লাহ…

Read More

‎নিজস্ব প্রতিনিধি: পটুয়াখালীর দুমকিতে বিএনপি’র অফিস ভাঙচুর মামলায়, অপারেশন ডেবিল হান্টে,উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক ও সাবেক ছাত্রলীগের সহ-সভাপতি মোঃ মনিরুল ইসলাম ফকির (৪০)কে গ্রেফতার করেছে পুলিশ। ‎সুত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে দুমকি থানার পুলিশ সোমবার(৪আগস্ট) রাত সাড়ে আটটায় দুমকি নতুন বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। মনিরুল ইসলাম ফকির উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের ২নং ওয়ার্ডের মোঃ দেলোয়ার হোসেনের ছেলে।‎‎‎উল্লেখ্য ২০২২ ইং সালে সারাদেশে দ্রব্যমূল্যের উর্ধগতির প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে দুমকিতে বিএনপি’র বিক্ষোভ কর্মসূচি চলাকালে উপজেলা বিএনপি কার্যালয় ভাংচুরসহ বিএনপি নেতাকর্মীদের ওপর আ’লীগ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা হামলা চালায়। গত বছরের ৫ আগষ্ট ছাত্র জনতার গনঅভ্যুত্থানের পরে গত ৭/১১/২৪ ইং…

Read More

ছবি সংগ্রহীত ভোরের বাংলা নিউজ ডেস্ক ঢাকাসহ দেশের ৬ জেলার ওপর দিয়ে সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝড় ও বজ্রবৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। মঙ্গলবার (৫ আগস্ট) ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেশের নদীবন্দরের জন্য দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে এমন তথ্য জানানো হয়। আবহাওয়াবিদ ড. মুহাম্মদ আবুল কালাম মল্লিকের সই করা পূর্বাভাসে বলা হয়—ঢাকা, নোয়াখালী, কুমিল্লা, টাঙ্গাইল, ময়মনসিংহ এবং সিলেট অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ/দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। এ সময় এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে। এদিকে সবশেষ সারা দেশের জন্য দেওয়া ১২০ ঘণ্টার পূর্বাভাসে…

Read More

টাঙ্গাইল জেলা প্রতিনিধি রাহিদ রানা টাঙ্গাইলে বিএনপি’র ৩ নেতার নামে মিথ্যা মামলা ও ষড়যন্ত্রমূলক গ্রেপ্তারের প্রতিবাদে মানববন্ধন ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে টাঙ্গাইল প্রেসক্লাবের সামনে বৃহত্তর সন্তোষের প্রতিবাদী ও শান্তিকামী নাগরিক সমাজের উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এসময় তারা গ্রেপ্তারকৃত নেতাদের মুক্তির দাবি করেন। এসময় ভুক্তভোগী পরিবারের সদস্য মনিরুজ্জামান, মাছুম আহমেদ, গফুর সিকদার প্রমুখ বক্তব্য রাখেন।মানববন্ধনে বক্তারা বলেন, জুবায়ের হোসেন, গোলাম রাব্বানী ও শাহ আলম দীর্ঘদিন ধরে স্বচ্ছভাবে বিএনপি’র রাজনীতি করে আসছেন। গত শনিবার একটি চাঁদাবাজির মামলায় বিএনপি’র ৩ নেতাসহ ৫ জনকে গ্রেপ্তার করে পুলিশ। কিন্ত এ মামলাটি কাল্পনিক ও ভুয়া। যা বিগত ফ্যাসিস্ট আওয়ামী সরকারের আমলের নাশকতা…

Read More

বাকৃবি প্রতিনিধি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) ১৫৪ জন শিক্ষক-শিক্ষার্থী, কর্মকতা কর্মচারীকে বিগত জুলাই গণভ্যুত্থানে শান্তি মিছিলে যোগদান এবং বিশ্ববিদ্যালয়ের নিরীহ শিক্ষক ও শিক্ষার্থীদের ওপর জুলুম ও নির্যাতনের অভিযোগে শাস্তি প্রদান করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। সোমবার (৪ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. মো হেলাল উদ্দীন বিষয়টি নিশ্চিত করেছেন। বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের সূত্রে জানা যায়, গতবছর ৪ আগস্ট ‘শেখ হাসিনাতেই আস্থা’ শান্তি মিছিলে যোগদান এবং গণ অভ্যুত্থান চলাকালীন বিশ্ববিদ্যালয়ের নিরীহ শিক্ষক ও শিক্ষার্থীদের ওপর জুলুম ও নির্যাতনের অভিযোগে বাকৃবির ৫৭ জন শিক্ষক, ২৪ জন কর্মকর্তা, ২১ জন কর্মচারী এবং ৩১ জন শিক্ষার্থীকে শাস্তি প্রদান করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটের ৩২৮ তম সভায় এ সিদ্ধান্ত…

Read More