- ইশরাকের পদত্যাগপত্র মন্ত্রিপরিষদ বিভাগে, প্রজ্ঞাপন হতে পারে আজই
- নেত্রকোনার সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ হত্যার প্রতিবাদে নাটোরে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ
- কোটচাঁদপুরে সার ডিলার নিয়োগে অনিয়ম,দ্রব্যমূল্য বৃদ্ধি ও দুর্নীতির প্রতিবাদে জামায়াতের মানববন্ধন
- প্রধানমন্ত্রীর আগমন ঘিরে সৈয়দপুর ব্যাপক সাজ-সাজ রব: নেয়া হয়েছে নিচ্ছিদ্র নিরাপত্তার প্রস্তুতি
- ঘাটাইলে ‘ফ্যামিলি কার্ড’ বাস্তবায়নে তথ্য সংগ্রহ কার্যক্রমের শুভ উদ্বোধন
- মধুপুরে দুর্গোৎসব উপলক্ষে বস্ত্র ও নগদ অর্থ বিতরণ করলেন আইসিটি মন্ত্রী মাহবুব আনাম স্বপন
- দেবী দুর্গার সাজে নজর কাড়লেন পরীমনি
- বগুড়ায় লটারির মাধ্যমে ২৭৯ শিক্ষকের বদলি
- আজ মহাষ্টমী, হবে কুমারী পূজা
- দুপুরে পদত্যাগের চূড়ান্ত ঘোষণা দেব: ইশরাক হোসেন
Author: admin
ভোরের বাংলা নিউজ ডেস্ক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বলেছেন, জুলাই আমাদের নতুন করে আশার আলো- একটি ন্যায় ও সাম্যভিত্তিক, বৈষম্য ও দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখিয়েছে। হাজারো শহীদের আত্মত্যাগ আমাদের রাষ্ট্র সংস্কারের যে সুযোগ এনে দিয়েছে তা যে কোনো মূল্যে রক্ষা করতে হবে। তিনি বলেন, পতিত স্বৈরাচার ও তার স্বার্থলোভী গোষ্ঠী এখনো দেশকে ব্যর্থ করার ষড়যন্ত্রে লিপ্ত। দলমত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধভাবে এই ষড়যন্ত্রকে মোকাবিলা করতে হবে। আসুন সবাই মিলে আমরা এমন এক বাংলাদেশ গড়ে তুলি, যেখানে আর কোনো স্বৈরাচারের ঠাঁই হবে না। ৫ আগস্ট ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উপলক্ষে দেওয়া বাণীতে প্রধান উপদেষ্টা এ কথা বলেন। গণঅভ্যুত্থান দিবসের…
টাঙ্গাইল জেলা প্রতিনিধি রাহিদ রানা টাঙ্গাইলের সখীপুরে সন্তানদের সামনে স্ত্রীকে হত্যার পর পালিয়ে যাওয়া স্বামী মেহেদী হাসানকে গ্রেপ্তার করেছে র্যাব। সোমবার দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে। এর আগে রোববার রাত সাড়ে আটটার দিকে ঘাতক মেহেদী হাসানকে গাজীপুরের কোনাবাড়ি এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।সোমবার দুপুরে র্যাব-১৪ এর ৩ নং কোম্পানী কমান্ডার কাওছার বাঁধন বিষয়টি নিশ্চিত করে জানান, রোববার সকালে টাঙ্গাইলের সখীপুর পৌরসভার জেলখানা মোড় এলাকায় স্ত্রী কাকুলি আক্তারকে ছুরি দিয়ে হত্যা করে পালিয়ে যায় স্বামী মেহেদী হাসান। অভিযুক্ত স্বামী মেহেদী হাসান উপজেলার গজারিয়া ইউনিয়নের ইছাদীঘি গ্রামের হায়দার আলীর ছেলে। তিনি স্ত্রী-সন্তানদের নিয়ে পৌরসভার জেলখানা মোড় এলাকার একটি ভাড়াবাসায় বসবাস করছিলেন।তিনি আরও…
চট্টগ্রাম প্রতিনিধি বাংলাদেশ সেনাবাহিনীর সাবেক প্রধান লেফটেন্যান্ট জেনারেল (অব.) এম হারুন-অর-রশিদ (৭৫) নিজের চক্ষুদান করে গেছেন। একই সঙ্গে তার শেষ তিন ইচ্ছার কথাও পূরণ করা হয়েছে। সোমবার (০৪ আগস্ট) বিকাল সাড়ে তিনটার সময় চট্টগ্রাম ক্লাবের গেস্ট হাউসের ৩০৮নং রুম থেকে লেফটেন্যান্ট জেনারেল (অব.) এম হারুন-অর-রশিদের মরদেহ সম্মিলিত সামরিক হাসপাতালে নিয়ে যায় সেনাবাহিনী। পরে বিকেল সাড়ে ৫টার দিকে চট্টগ্রাম সেনানিবাসে জানাজা শেষে তার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। তার শেষ ইচ্ছার প্রতি সম্মান জানিয়ে সেনাবাহিনীর প্রটোকল এবং বীর মুক্তিযোদ্ধা হিসেবে ‘গার্ড অব অনার’ দেওয়া হয়নি। ২৪ পদাতিক ডিভিশনের জিওসির স্টাফ অফিসার মেজর শিহাব বলেন, ‘সেনানিবাসে তার জানাজা শেষে মরদেহ পরিবারের…
রানা ইস্কান্দার রহমান। গাইবান্ধা জেলা প্রতিনিধি। গাইবান্ধার সাদুল্লাপুর থানায় এক ওয়ারেন্টভুক্ত আসামিকে ৩ বছর ধরে পলাতক থাকা পর গ্রেফতার করেছেন পুলিশ । তথ্য প্রযুক্তির সহায়তায় দীর্ঘ এক মাসের মোবাইল ফোন ট্র্যাকিংয়ের মাধ্যমে তাকে গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ। গ্রেফতারকৃত আসামির নাম সৈয়দ সামিউল ইসলাম (৩৬)। তিনি সাদুল্লাপুর উপজেলার বনগ্রাম ইউনিয়নের মন্দুয়ার গ্রামের মৃত সৈয়দ মনোয়ার হোসেনের পুত্র। জানা যায়, তার বিরুদ্ধে গত ২০২২ সালে আদালতে দায়েরকৃত পারিবারিক দেনমোহর মামলায় গাইবান্ধা জেলা দায়রা জর্জ আদালতের সহকারী জর্জ (সাদুল্লাপুর) আবু রায়হান এর আদালতে ৩ মাসের বিনাশ্রমে কারাদণ্ড প্রদান করে। এ মামলার নম্বর ৫৬/২২। তবে রায় ঘোষণার পর থেকেই সে পলাতক ছিলেন। অবশেষে…
রানা ইস্কান্দার রহমান। গাইবান্ধা জেলা প্রতিনিধি। গাইবান্ধার গোবিন্দগঞ্জে “নীতিবান শিশু, সুখী বাংলাদেশ” শীর্ষক প্রতিপাদ্যে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের নৈতিকতা উন্নয়নে উপকরণ সামগ্রী বিতরণ করা হয়েছে। ৪ আগস্ট সোমবার দুপুরে কুঠিবাড়ী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের হলরুমে উপকরণ সামগ্রী বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়। উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মাসুদ রানার সভাপতিত্বে এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দা ইয়াসমিন সুলতানা। উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা মীর শামছুল আলমের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সহকারী শিক্ষা কর্মকর্তা নিলুফা ইয়াসমীন, সাখওয়াত হোসেন, চয়নিকা খাতুন, আব্দুর রউফ মিয়া, আবু সুফিয়ান,কুঠিবাড়ী মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ওমর ফারুক,মহিমাগঞ্জ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক…
ভোরের বাংলা নিউজ প্রতিবেদক দেশের মানুষ পরিবর্তন চায় মন্তব্য করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, উন্নয়নের রাজনীতি, দেশে-বিদেশে কর্মসংস্থান সৃষ্টি এবং নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করা হবে আমাদের রাজনীতির অন্যতম মূল লক্ষ্য। সে মোতাবেক আমাদের নেওয়া পরিকল্পনাগুলো বাস্তবায়নের জন্য প্রয়োজন দেশের সমগ্র জনগণের সমর্থন, বিএনপির প্রতি জনগণের রায়। কারণ আমরা মনে করি, জনগণই বিএনপির সব রাজনৈতিক ক্ষমতার উৎস। জনগণের রায়ে বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে যত দ্রুততার সঙ্গে সম্ভব এই পরিকল্পনাগুলো বাস্তবায়নের কাজ শুরু করব। নেতাকর্মীদের এ পরিকল্পনাগুলো দেশের মানুষের কাছে তুলে ধরার আহ্বান জানান তিনি। সোমবার (০৪ আগস্ট) বিকেলে রাজধানীতে এক অনুষ্ঠানে ভার্চুয়ালি প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা…
ভোরের বাংলা নিউজ ডেস্ক রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন চুপ্পু বলেছেন, জুলাই গণঅভ্যুত্থান ছিল বৈষম্যমূলক রাষ্ট্রব্যবস্থা ও ফ্যাসিবাদী অপশাসনের বিরুদ্ধে ছাত্র-শ্রমিক-জনতা সম্মিলিত প্রতিরোধ। তিনি বলেন, জুলাই গণঅভ্যুত্থান ছিল দীর্ঘদিনের বঞ্চনা, দুঃশাসন, দুর্নীতি, লুটপাট, গুম, খুন, অপহরণ, ভোটাধিকার হরণসহ সব ধরনের অত্যাচার, নিপীড়নের বিরুদ্ধে তরুণ প্রজন্ম ও আপামর জনতার ক্ষোভের বিস্ফোরণ। এই বৈষম্যমূলক ফ্যাসিবাদী ব্যবস্থা বিলোপ করে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা, জনগণের ক্ষমতায়ন এবং মতপ্রকাশের স্বাধীনতাকে সুনিশ্চিত করাই ছিল জুলাই অভ্যুত্থানের মূল লক্ষ্য। একটি সুখী-সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে ফ্যাসিবাদের মূলোৎপাটন করে জুলাইয়ের চেতনার পরিপূর্ণ বাস্তবায়ন করতে হবে। ৫ আগস্ট ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে সোমবার (০৪ আগস্ট) দেওয়া এক বাণীতে তিনি এ কথা বলেন। দেশের…
ঝালকাঠি প্রতিনিধি: বিএনপির মালয়েশিয়া শাখার সহ-সমাজকল্যাণ সম্পাদক পদ থেকে পদত্যাগ করেছেন ড. ফয়জুল হক। একই সঙ্গে তিনি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ঝালকাঠি-১ (রাজাপুর-কাঠালিয়া) আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করার ঘোষণা দিয়েছেন। সোমবার (৪ আগস্ট) বিকেল ৪টায় ঝালকাঠি প্রেসক্লাব মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে তিনি এ ঘোষণা দেন। এ সময় উপস্থিত ছিলেন পৌর জামায়াত ইসলামের যুগ্ম সম্পাদক সাইফুল ইসলাম বাবু, ছাত্রশিবিরের সাবেক সভাপতি অ্যাডভোকেট নাসির উদ্দিন, সাবেক শিবির নেতা মো. সাকলাইন মোশতাকসহ জামায়াতপন্থি বিভিন্ন সংগঠনের ব্যক্তিবর্গ। সংবাদ সম্মেলনে ড. ফয়জুল বলেন, “আমি আর কোনো রাজনৈতিক দলের ব্যানারে থাকব না। কারণ কোনো দলে থাকলে তার অন্যায়-অবিচারের সমালোচনা করা যায় না। আমি এখন থেকে…
মো. নাজিউল্লাহ ভূইয়া কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি দীর্ঘদিনের প্রতীক্ষা শেষে কেরানীগঞ্জের বহুল আলোচিত আটি বাজার ব্রিজটি অবশেষে সাধারণ মানুষের চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে। সোমবার সকালে সড়ক ও জনপদ (সওজ) বিভাগের তত্ত্বাবধানে স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ ও শত শত এলাকাবাসীর উপস্থিতিতে পায়ে হেঁটে চলাচলের জন্য ব্রিজটি উন্মুক্ত করা হয়। বিশেষ করে শাক্তা ও তারানগর ইউনিয়নের কয়েক হাজার মানুষের জন্য এটি বড় স্বস্তির বার্তা। দীর্ঘদিন ধরে ব্রিজটি অবহেলায় পড়ে থাকায় আশপাশের ইউনিয়নগুলোর মানুষকে ভোগান্তি পোহাতে হচ্ছিল। সওজের দায়িত্বপ্রাপ্ত প্রকৌশলী খালেদ শাহেদ বলেন, “ব্রিজটির কাজ অনেক দিন বন্ধ ছিল। দ্রুত সময়ে সংস্কার সম্পন্ন করে সাধারণ মানুষের চলাচলের উপযোগী করেছি। খুব শিগগির যানবাহন…
শাকিব খান ও শবনম বুবলী। ছবি : সংগৃহীত বিনোদন ডেস্ক আবারও একসঙ্গে দেখা গেল ঢালিউড সুপারস্টার শাকিব খান ও চিত্রনায়িকা শবনম বুবলীকে। রোববার (৩ আগস্ট) বিকেলে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একাধিক ছবি শেয়ার করেন বুবলী, যেখানে নিউইয়র্কের রুজভেলট আইল্যান্ডে তাদের একান্ত পারিবারিক সময় কাটানোর মুহূর্ত ধরা পড়ে। মোট ১১টি ছবিতে দেখা যায়, সবুজ ঘাসে খালি পায়ে হাঁটছেন শাকিব, এক সময় ধরে রেখেছেন ছেলে শেহজাদ খান বীরের হাত, আরেক সময় বুবলীর হাত। ছবিগুলোর ক্যাপশনে বুবলী লেখেন- ‘যুক্তরাষ্ট্রের জীবন।’ এর আগে, দুই বছর আগে চিত্রনায়িকা অপু বিশ্বাস ও তাদের ছেলে আব্রাম খান জয়কে নিয়ে যুক্তরাষ্ট্রে ঘুরে বেড়াতে দেখা গিয়েছিল শাকিব খানকে। সে…