Author: admin

ভোরের বাংলা নিউজ প্রতিবেদক ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম বলেছেন, বাংলাদেশে ছাত্রদলকে রুখে দেওয়ার ক্ষমতা কারও নেই। যারা দেশকে অস্থিতিশীল করতে চায়, ছাত্রদল চাইলে তাদের ‘বিষ দাঁত’ উপড়ে ফেলতে পারে। রোববার (৩ আগস্ট) দুপুরে রাজধানীর শাহবাগে আয়োজিত ছাত্র সমাবেশে নিজের বক্তব্যে এসব কথা বলেন তিনি। জুলাই গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তিকে কেন্দ্র করে এই সমাবেশের আয়োজন করে জাতীয়তাবাদী ছাত্রদল। ছাত্রদলের সভাপতি বলেন, ছাত্রদলের সাংগঠনিক অভিভাবক তারেক রহমান যদি নির্দেশ দেন তাহলে সারা দেশে অবরোধ কার্যকর করতে পারবেন ছাত্রদলের নেতাকর্মীরা। সমাবেশে ভার্চ্যুয়ালি যুক্ত হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ ছাড়া বিএনপির ভাইস…

Read More

রানীনগর প্রতিনিধি  নওগাঁর রাণীনগরে মৌসুমী সমৃদ্ধি কর্মসূচির আওতায় এবং বাংলাদেশ তারুণ্যের উৎসব ২০২৫ উপলক্ষে আলোচনা সভা ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। কর্মসূচিতে সহযোগিতা করে পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)। রোববার সকাল ৯টায় খট্টেশ্বর রাণীনগর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে এ কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা সমন্বয়কারী শাহীন আহমেদ। প্রধান অতিথি ছিলেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোছাঃ চন্দনা শারমিন। পরে ইউনিয়ন পরিষদ চত্বর, বটতলীর মোড়সহ উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে ফলজ ও বনজ প্রজাতির ১২০টি চারা রোপণ করা হয়। একইসঙ্গে সাধারণ মানুষ, প্রবীণ ক্লাব, কৈশোর ক্লাব, সুশীল সমাজের প্রতিনিধি এবং জুলাই অভ্যুত্থানে আহতদের মাঝে পেয়ারা ও মেহগুনী গাছের চারা বিতরণ করা হয়। বৃক্ষরোপণ কর্মসূচি শেষে ইউনিয়ন পরিষদের…

Read More

বাকৃবি প্রতিনিধি: বাংলাদেশ অ্যানিমেল হাজবেন্ড্রি অ্যাসোসিয়েশনকে (বাহা) লাল কার্ড প্রদর্শন করলো বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) পশুপালন অনুষদের শিক্ষার্থীরা। রোববার (৩ আগষ্ট) সকালে কম্বাইন্ড ডিগ্রির দাবিতে চলমান আন্দোলনে বাকৃবির পশুপালন অনুষদের শিক্ষার্থীরা অনুষদের ফটকে তালা দিয়ে বিক্ষোভ করতে থাকেন। পরবর্তীতে তারা চলমান ক্লাস বর্জন ও বিক্ষোভ মিছিলের ধারাবাহিকতায় সকাল সাড়ে ১১ টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন সংলগ্ন করিডোরে এসে বাহা’কে লাল কার্ড প্রদর্শন করে। এসময় শিক্ষার্থীরা ‘মানতে হবে কম্বাইন্ড’, ‘দিতে হবে কম্বাইন্ড’, ‘এক দফা, এক দাবি, কম্বাইন্ড কম্বাইন্ড’ সহ নানান স্লোগান দিতে থাকেন। এর আগে গত ৩১ জুলাই বাংলাদেশ অ্যানিমেল হাজবেন্ড্রি অ্যাসোসিয়েশন (বাহা) এবং অ্যানিমেল হাজবেন্ড্রি অনুষদ যৌথ এক বিবৃতিতে জানান, “অদ্য…

Read More

রানা ইস্কান্দার রহমান। গাইবান্ধা জেলা প্রতিনিধি। গাইবান্ধা জেলার পলাশবাড়ী উপজেলার ভবানিপুর এক শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে এক ব্যক্তিকে আটক করেছে সেনাবাহিনী। গত শনিবার দুপুর ৩ টার দিকে অভিযুক্ত শাকিল একই গ্রামের একটি শিশুকে ফাঁকা জায়গায় নিয়ে গিয়ে ধর্ষণের চেষ্টা করে। শিশুটির চিৎকারে স্বজনরা দ্রুত এগিয়ে এলে শাকিল পালিয়ে যায়। একই দিন রাত ২টার দিকে গাইবান্ধা সেনা ক্যাম্পের একটি দল ভবানিপুর গ্রামের একটি বাড়িতে অভিযান চালিয়ে শাকিলকে আটক করে। আটক শাকিল একই গ্রামের বাসিন্দা। গাইবান্ধা সেনা ক্যাম্পের কমান্ডার জানান, অভিযুক্তকে পলাশবাড়ী থানায় হস্তান্তর করা হয়েছে এবং তার বিরুদ্ধে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা করার প্রক্রিয়া চলছে। তিনি আরও জানান, সেনাবাহিনী ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী…

Read More

জয়পুরহাট প্রতিনিধি রাতের জরুরি চিকিৎসা ও পরিবহন ব্যবস্থা নিয়ে এলাকাবাসীর ক্ষোভ জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার আওলাই ইউনিয়নের শিরতা গ্রামে সাপের কামড়ে রানু বেগম (৫০) নামে এক গৃহবধূর মর্মান্তিক মৃত্যু হয়েছে। তিনি শিরতা গ্রামের বাসিন্দা ফেরদৌস আলীর স্ত্রী। স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার দিবাগত রাত আনুমানিক ২টার দিকে রানু বেগম নিজ ঘরে ঘুমিয়ে ছিলেন। হঠাৎ করে একটি বিষধর সাপ তাকে কামড় দেয়। কামড়ের তীব্র ব্যথায় ঘুম ভেঙে গেলে তিনি নিজেই শরীরে খোঁজ নিয়ে হাঁটুর ওপরের অংশে কামড়ের চিহ্ন দেখতে পান এবং সঙ্গে সঙ্গে স্বামীকে ডেকে তোলেন। পরিবারের সদস্যরা তাৎক্ষণিকভাবে চিকিৎসার ব্যবস্থা করতে উদ্যোগ নিলেও, গভীর রাতে স্থানীয়ভাবে কোনো যানবাহন না পাওয়ায় তা…

Read More

মো. নাজিউল্লাহ ভূইয়া কেরানীগঞ্জ( ঢাকা) প্রতিনিধি দাড়িপাড়া লাজফার্মা লিমিটেড ফুটবল টুর্নামেন্ট ২০২৫-এর ফাইনালে ব্রাদার্স ইউনিয়ন ২-০ গোলে আটিগ্রাম অনন্ত যুব সংঘকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়। ফাইনাল খেলাকে কেন্দ্র করে দিনভর উৎসবমুখর পরিবেশ বিরাজ করে দাড়িপাড়া মাঠে। গ্যালারিজুড়ে দর্শকদের উচ্ছ্বাস, মাঠে খেলোয়াড়দের নিবেদন—সব মিলিয়ে জমজমাট এক পরিবেশের সৃষ্টি হয়। ম্যাচের প্রথমার্ধেই গোল করে এগিয়ে যায় ব্রাদার্স ইউনিয়ন। দ্বিতীয়ার্ধে আরও একটি গোল করে তারা নিশ্চিত করে জয়। ম্যাচের সেরা খেলোয়াড় (ম্যান অব দ্য ম্যাচ) নির্বাচিত হন ব্রাদার্স ইউনিয়নের সাকিব। খেলা শেষে বিজয়ী দলের হাতে ট্রফি তুলে দেন অতিথিরা। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নয়াবাজার বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ আব্দুল মালেক মিয়া, লাজফার্মা লিমিটেডের জেনারেল…

Read More

ভোরের বাংলা নিউজ ডেস্ক জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সর্বোচ্চ শাস্তি চেয়েছে রাষ্ট্রপক্ষ। রোববার (৩ আগস্ট) বেলা সাড়ে ১১টায় বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ শুনানির পর অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান সাংবাদিকদের একথা জানান। তিনি বলেন, আমরা শাস্তি চাই আইনি পরিকাঠামোয়। যে উপাদান প্রসিকিউশনের পক্ষ থেকে আনবে সেগুলো বিশ্লেষণ করে এবং সাক্ষ্য শুনে আগামী প্রজন্মের জন্য ন্যায়বিচার চাই। অ্যাটর্নি জেনারেল বলেন, বিগত আমলে গুম খুনের পলিটিকাল কালচার তৈরি হয়েছিল। বাংলাদেশের মানুষের জন্য, গণতন্ত্রের জন্য এমন একটি ন্যায় বিচার প্রতিষ্ঠা করা দরকার, যেখানে খুনের রাজনীতি আর থাকবে না। শেখ…

Read More

ভোরের বাংলা নিউজ ডেস্ক রাজধানীতে তিন সমাবেশকে ঘিরে নিরাপত্তা রক্ষায় সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এ পরিস্থিতিতে যে কোনো ধরনের নাশকতা ও বিশৃঙ্খলা এড়াতে দায়িত্ব পালন করছে প্রায় ১৪ হাজার পুলিশ। রোববার (৩ আগস্ট) বিষয়টি নিশ্চিত করে ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) এস. এন. মো. নজরুল ইসলাম বলেন, পর্যাপ্ত পুলিশি ব্যবস্থা আছে, ৮ হাজারের সঙ্গে ৬ হাজার মোট ১৪ হাজার পুলিশ সদস্য দায়িত্ব পালন করবেন। এর বাইরেও সাদা পোশাকে অনেকে দায়িত্ব পালন করবেন। আমরা কোনো ধরনের নিরাপত্তা শঙ্কা দেখছি না। প্রসঙ্গত, আজ রোববার রাজধানীর তিন স্থানে আয়োজিত হচ্ছে বিভিন্ন রাজনৈতিক ও সাংস্কৃতিক সমাবেশ। জাতীয় শহীদ মিনারে সমাবেশ…

Read More

ছবি সংগ্রহীত বিনোদন ডেস্ক অভিনয়ে আগের মতো ব্যস্ততা নেই শবনম ফারিয়ার। কয়েক মাস ধরে চাকরি করছেন তিনি। তবে সময়–সুযোগ পেলে অভিনয় করেন। এর বাইরে সমসাময়িক বিভিন্ন ইস্যু নিয়ে কথা বলেন ছোটপর্দার এই অভিনেত্রী। তার ফেসবুক পোস্ট নিয়ে আলোচনাও চলে বেশ। এবার শবনম ফারিয়া ফেসবুক পোস্টে দেশ নিয়ে তার আক্ষেপের কথা প্রকাশ করলেন। হতাশ প্রকাশ করে তিনি লিখেছেন, এদিকে আবার এই সবুজ পাসপোর্টে কেউ ভিসাও দিচ্ছে না! কই যাব আমরা? এদিকে চব্বিশের অভ্যুত্থানেও প্রতিবাদে সোচ্চার ছিলেন অভিনেত্রী। তবে এক ফেসবুক পোস্টে দেশের বর্তমান অবস্থা নিয়ে লেখেন, এমন এক দেশে জন্ম, কার কাছে বিচার দেব, জানি না। এক পার্টির বড়রা টাকা মেরে…

Read More

চট্টগ্রাম প্রতিনিধি  বাংলাদেশ সম্মিলিত শিক্ষক সমাজ (BUTC)-এর ১৭ সদস্যবিশিষ্ট কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি গঠিত হয়েছে। দেশের সব বিভাগ থেকে প্রতিনিধিত্ব নিশ্চিত করে গঠিত এ কমিটির আহ্বায়ক মনোনীত হয়েছেন চট্টগ্রামের শিক্ষক মোঃ তানজিম হোসাইন। তানজিম হোসাইন শিক্ষক আন্দোলনের তরুণ, স্বচ্ছ ও সাহসী কণ্ঠ হিসেবে পরিচিত। তিনি সংগঠনের পেশাদারিত্ব, স্বচ্ছতা ও অরাজনৈতিক অবস্থান বজায় রাখতে প্রতিশ্রুতিবদ্ধ এক মুখ। কমিটির সদস্য সচিব হয়েছেন শামসুল ইসলাম, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো: শহীদুল্লা এবং মুখ্য সংগঠক হিসেবে আছেন সিলেট বিভাগের আবদুল হাই। অন্যান্য বিভাগ থেকেও অভিজ্ঞ ও নিবেদিত শিক্ষক নেতাদের যুক্ত করা হয়েছে। চট্টগ্রাম বিভাগ থেকে কমিটির যুগ্ন সদস্য সচিব হিসেবে আছেন ফেনি জেলার শিক্ষক মোহাম্মদ আরিফুর…

Read More