- ইশরাকের পদত্যাগপত্র মন্ত্রিপরিষদ বিভাগে, প্রজ্ঞাপন হতে পারে আজই
- নেত্রকোনার সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ হত্যার প্রতিবাদে নাটোরে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ
- কোটচাঁদপুরে সার ডিলার নিয়োগে অনিয়ম,দ্রব্যমূল্য বৃদ্ধি ও দুর্নীতির প্রতিবাদে জামায়াতের মানববন্ধন
- প্রধানমন্ত্রীর আগমন ঘিরে সৈয়দপুর ব্যাপক সাজ-সাজ রব: নেয়া হয়েছে নিচ্ছিদ্র নিরাপত্তার প্রস্তুতি
- ঘাটাইলে ‘ফ্যামিলি কার্ড’ বাস্তবায়নে তথ্য সংগ্রহ কার্যক্রমের শুভ উদ্বোধন
- মধুপুরে দুর্গোৎসব উপলক্ষে বস্ত্র ও নগদ অর্থ বিতরণ করলেন আইসিটি মন্ত্রী মাহবুব আনাম স্বপন
- দেবী দুর্গার সাজে নজর কাড়লেন পরীমনি
- বগুড়ায় লটারির মাধ্যমে ২৭৯ শিক্ষকের বদলি
- আজ মহাষ্টমী, হবে কুমারী পূজা
- দুপুরে পদত্যাগের চূড়ান্ত ঘোষণা দেব: ইশরাক হোসেন
Author: admin
বরগুনা প্রতিনিধি বরগুনাঃ জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় তরুণদের নেতৃত্ব এখন আর কেবল প্রত্যাশার জায়গা নয়, বরং সময়ের জোরালো দাবি। এই বাস্তবতাকে সামনে রেখেই বরগুনায় অনুষ্ঠিত হলো ‘আঞ্চলিক ইয়ুথ কপ ২০২৫’ সম্মেলন। শনিবার (২ আগস্ট) বরগুনা সদর উপজেলা পরিষদ মিলনায়তনে সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত একশনএইডের সহায়তায় আয়োজনটি বাস্তবায়ন করে ব্রাইটার্স, গ্রীনপিস ইয়ুথ ডেভেলপমেন্ট সোসাইটি, দুর্বার ইয়ুথ নেটওয়ার্ক ও সোনার বাংলা ইয়ুথ ক্লাব। সম্মেলনের সঞ্চালনায় ছিলেন ইয়ুথ ক্লাইমেট অ্যাক্টিভিস্ট ইফতার ইমা। উদ্বোধনী আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরগুনার অতিরিক্ত জেলা প্রশাসক অনিমেষ বিশ্বাস। বিশেষ অতিথি ছিলেন যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক গৌতম চন্দ্র দে, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইয়াছিন…
লালমনিরহাট প্রতিনিধি লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় দীর্ঘদিন ধরে স্থায়ী সাব-রেজিস্ট্রার না থাকায় জমির দলিল রেজিস্ট্রির কাজে চরম ভোগান্তির শিকার হচ্ছেন জমি ক্রেতা-বিক্রেতারা। এতে একদিকে যেমন জনসাধারণ দুর্ভোগে পড়ছেন, অন্যদিকে সরকার হারাচ্ছে রাজস্ব। কালীগঞ্জ উপজেলার তুষভান্ডার সাব-রেজিস্ট্রি অফিস সূত্রে জানা গেছে, প্রতি সপ্তাহে গড়ে দুই শত জমির দলিল রেজিস্ট্রি হয়, যা থেকে সরকার লাখ লাখ টাকা রাজস্ব পায়। প্রতি লাখ টাকার রেজিস্ট্রিতে চারটি স্তরে থানা পর্যায়ে ৭ হাজার ৫০০ টাকা করে সরকার পেয়ে থাকে। তবে কর্মদিবস নির্ধারণ থাকলেও সাব-রেজিস্ট্রার সপ্তাহে একদিন অফিস করেন, ফলে কাজের চাপ বেড়ে যায় ও জটিলতা তৈরি হয়। সরেজমিনে গিয়ে দেখা গেছে, উপজেলার আট ইউনিয়ন থেকে মানুষ দলিল…
ঝালকাঠি প্রতিনিধি: ঝালকাঠির রাজাপুর উপজেলার সাতুরিয়া ইউনিয়নের উত্তর তারাবুনিয়া এলাকার কাঁচা রাস্তা পাকাকরণের দাবিতে ব্যতিক্রমী কর্মসূচি পালন করেছেন স্থানীয়রা। শনিবার (২ আগস্ট) সকাল ১১টায় উত্তর তারাবুনিয়া এলাকায় মানববন্ধনের পাশাপাশি প্রতিবাদ স্বরূপ কাঁচা রাস্তায় কচুগাছ রোপণ করেন এলাকাবাসী ও শিক্ষার্থীরা। মানববন্ধনে অংশ নেন সাতুরিয়া ইউনিয়নের ৪ ও ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী, শিক্ষক এবং সমাজসেবীরা। এতে বক্তব্য রাখেন স্থানীয় প্রবীণ আব্দুল লতিফ মোল্লা, বাশার, আবুল বাশার, ইয়সিন, সিদ্দিকিয়া দাখিল মাদ্রাসার শিক্ষক মাওলানা আনোয়ার হোসেন, শিক্ষিকা নাজমিন বেগম এবং ৯ নম্বর লেবুবুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী লাবিদ ও মাহিম। বক্তারা বলেন, মোল্লাবাড়ি থেকে জোড়াপোল হয়ে গোয়ালবাড়ি পর্যন্ত প্রায় ৪ কিলোমিটার…
নিজস্ব প্রতিনিধি :পটুয়াখালীর দুমকিতে অপারেশন ডেবিলহান্টে অভিযান চালিয়ে আওয়ামীলীগ নেতা আবু ইউসুফ মোল্লা (৬০) মোঃ নুরুল ইসলাম হাওলাদার (৬৬) কে আটক করেছে পুলিশ। আবু ইউসুফ মোল্লাকে শনিবার বেলা ১২টায় উপজেলার মুরাদিয়া ইউনিয়নের বোর্ড অফিস বাজারে নিজ ব্যবসা প্রতিষ্ঠান থেকে এবং নুরুল ইসলাম হাওলাদার কে শনিবার রাতে চরগরবদী (বগা) ফেরিঘাট থেকে আটক করা হয়। আটককৃত আবু ইউসুফ মোল্লা উপজেলার মুরাদিয়া ইউনিয়নের ২নং ওয়ার্ডের উত্তর মুরাদিয়া গ্রামের মৃত আব্দুল মোতালেব মোল্লার ছেলে এবং মুরাদিয়া ইউনিয়নের ২নং ওয়ার্ড আ’লীগের সাবেক সভাপতি ও ইউনিয়ন আ’লীগের আহবায়ক কমিটির অন্যতম সদস্য। মোঃ নুরুল ইসলাম হাওলাদার মুরাদিয়া ইউনিয়নের ৭নং ওয়ার্ডের চরগরবদী গ্রামের মৃত জয়দর আলী হাওলাদারের ছেলে…
জহিরুল ইসলাম সুমন চৌদ্দগ্রাম প্রতিনিধি : চৌদ্দগ্রামে উথ এইড বিডি কর্তৃক সমগ্র চৌদ্দগ্রাম উপজেলায় জিপিএ ৫ পেয়ে কৃতকার্য প্রায় ৩০ টি শিক্ষাপ্রতিষ্ঠানের ১২০ জনে শিক্ষার্থীদের নিয়ে এ+ সংবর্ধনা আয়োজন করেছে। শনিবার সকালে এ-উপলক্ষ্যে চৌদ্দগ্রাম উপজেলা বাতিসা ইউনিয়নের বাতিসা মাধ্যমিক বিদ্যালের হল রুমে দ্য ইয়ুথ এইড বিডি এর প্রতিষ্ঠাতা ও সভাপতি সিরাজুল ইসলামের সভাপতিত্বে ও আবু তালহা রাফির সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চৌদ্দগ্রাম উপজেলা নির্বাহী অফিসার মোঃ জামাল হোসেন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার। নুরুল হুদা তালুকদার চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হেলাল উদ্দিন আহমেদ,পরিচালক দ্যা ইয়ুথ এইড বিডি জাহাঙ্গীর আলম, পরিচালক দ্যা ইয়ুথ…
টাঙ্গাইল জেলা প্রতিনিধি রাহিদ রানা ১ আগষ্ট শুক্রবার এশার নামাজের পর, টাঙ্গাইলের নাগরপুর নজরুল সেনা এর কার্যনির্বাহী কমিটি ঘোষণা করেছে, নাগরপুর নজরুল সেনার আহ্বায়ক কমিটি। সর্বসম্মতিতে, রবিউল আউয়াল লাভলু কে প্রধান উপদেষ্টা করে পূর্ণাঙ্গ এ কার্যনির্বাহী কমিটির সভাপতি খন্দকার নুরুল মোমেন কায়েস কোমল এবং মো. আরিফুজ্জামান সোহেল কে সাধারণ সম্পাদক নিযুক্ত করে ২৫ সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়। এছাড়াও ১১ সদস্য বিশিষ্ট কার্যকরী সদস্য, ১২ সদস্যের উপদেষ্টা মন্ডলী, ২১ সদস্য বিশিষ্ট সম্মানিত সদস্য সহ প্রায় অর্ধশতাধিক সাধারণ সদস্যের নামের তালিকা প্রকাশ করা হয়। নাগরপুর নজরুল সেনা (শিশু-কিশোর কল্যাণ প্রতিষ্ঠান) ১৯৭৭ সাল থেকে পড়াশোনার পাশাপাশি শিশু ও কিশোরদের সাংস্কৃতিক…
নড়াইল প্রতিনিধি : নড়াইলের লোহাগড়া উপজেলায় ডাকাতির পরিকল্পনার সময় ৯ জনকে আটক করেছে পুলিশ। আটক ব্যক্তিরা বিভিন্ন জেলা থেকে এসে পৌর শহরের আলা মুন্সী মোড় নামক এলাকায় একত্রিত হয়ে বড় ধরনের অপরাধ সংঘটনের প্রস্তুতি নিচ্ছিলেন বলে পুলিশ জানিয়েছে। এসময় ঘটনাস্থল থেকে দেশীয় অস্ত্র ও ০৭ টি মোটরসাইকেল উদ্ধার করা হয়। পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (২ আগস্ট ২০২৫) রাত ১২টা ৫০ মিনিটের দিকে লোহাগড়া থানা পুলিশের একটি বিশেষ দল গোপন সংবাদের ভিত্তিতে পৌর শহরের আলা মুন্সী মোড়ে অভিযান পরিচালনা করে। অভিযানে নেতৃত্ব দেন লোহাগড়া থানার অফিসার ইনচার্জ মোঃ শরিফুল ইসলাম এবং এসআই (নিঃ) মোঃ আবুল কালাম আজাদ। অভিযানে আটক ব্যক্তিরা…
সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুনকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। ছবি : সংগৃহীত ভোরের বাংলা নিউজ ডেস্ক মানবতাবিরোধী অপরাধের মামলায় আওয়ামী লীগ সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে রাজসাক্ষী হিসেবে সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। তবে এ সময় তার হাতে কোনো হাতকড়া ছিল না। রোববার (৩ আগস্ট) সকাল ৯টা ২৫ মিনিটের দিকে তাকে কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার থেকে মামুনকে ট্রাইব্যুনালে নিয়ে আসা হয়। আজ এ মামলায় প্রসিকিউশনের সূচনা বক্তব্য ও প্রথম সাক্ষ্য গ্রহণ অনুষ্ঠিত হবে। যদিও বিচার চলছে আসামির অনুপস্থিতিতেই। আজ এই মামলায় প্রসিকিউশনের সূচনা বক্তব্য এবং প্রথম সাক্ষ্যগ্রহণ অনুষ্ঠিত হবে। তবে, বিচার চলবে আসামির…
ভোরের বাংলা নিউজ প্রতিবেদক বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, সংবিধানে কোনো সংশোধনী আনতে হলে তা অবশ্যই সংসদের মাধ্যমেই করতে হবে। সংসদের বাইরে সংবিধান সংশোধনের কোনো সুযোগ নেই। শনিবার (২ আগস্ট) দুপুরে রাজধানীর নীলক্ষেতে আইসিএমএবি মিলনায়তনে এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন। বিএনপির সাবেক ভাইস চেয়ারম্যান মরহুম আবদুল মান্নানের পঞ্চম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এই স্মরণসভার আয়োজন করে মান্নান নিলুফার মেমোরিয়াল ফাউন্ডেশন। মরহুমার কন্যা ব্যারিস্টার মেহনাজ মান্নানের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন বিএনপির আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক নাসির উদ্দিন আহমেদ অসীম, বিএনপির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ, সহসাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম, ঢাকা জেলা বিএনপির সভাপতি খন্দকার আবু আশফাক, স্বেচ্ছাসেবক…
ভোরের বাংলা নিউজ প্রতিবেদন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম বলেছেন, পিআর পদ্ধতিতে ভোট হবে নাকি আনুপাতিক হারে আসন বণ্টন হবে- তার জন্য কেউ জুলাই গণঅভ্যুত্থানে জীবন দেয়নি। তারা চেয়েছে গণতন্ত্র প্রতিষ্ঠা। আর গণতন্ত্র প্রতিষ্ঠার একটাই মাত্র পথ হলো নির্বাচন। শনিবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে (আইইবি) জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূতিতে শহীদ পরিবারের প্রতি সম্মাননা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। মেজর হাফিজ বলেন, এখন যারা ক্ষমতার মোহে পড়ে গেছেন, এখন শুধু প্যাঁচাচ্ছেন। সহজ পথ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন। একটা সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে আমাদের গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হবে। সাধারণ জনগণ এলাকায় নেতা হিসেবে তাকে চান- যাকে তারা চেনেন, সব…