- ইশরাকের পদত্যাগপত্র মন্ত্রিপরিষদ বিভাগে, প্রজ্ঞাপন হতে পারে আজই
- নেত্রকোনার সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ হত্যার প্রতিবাদে নাটোরে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ
- কোটচাঁদপুরে সার ডিলার নিয়োগে অনিয়ম,দ্রব্যমূল্য বৃদ্ধি ও দুর্নীতির প্রতিবাদে জামায়াতের মানববন্ধন
- প্রধানমন্ত্রীর আগমন ঘিরে সৈয়দপুর ব্যাপক সাজ-সাজ রব: নেয়া হয়েছে নিচ্ছিদ্র নিরাপত্তার প্রস্তুতি
- ঘাটাইলে ‘ফ্যামিলি কার্ড’ বাস্তবায়নে তথ্য সংগ্রহ কার্যক্রমের শুভ উদ্বোধন
- মধুপুরে দুর্গোৎসব উপলক্ষে বস্ত্র ও নগদ অর্থ বিতরণ করলেন আইসিটি মন্ত্রী মাহবুব আনাম স্বপন
- দেবী দুর্গার সাজে নজর কাড়লেন পরীমনি
- বগুড়ায় লটারির মাধ্যমে ২৭৯ শিক্ষকের বদলি
- আজ মহাষ্টমী, হবে কুমারী পূজা
- দুপুরে পদত্যাগের চূড়ান্ত ঘোষণা দেব: ইশরাক হোসেন
Author: admin
ভোরের বাংলা নিউজ ডেস্ক জুলাই ঘোষণাপত্রের খসড়া চূড়ান্ত করা হয়েছে। আগামী ৫ আগস্ট জুলাই ঘোষণাপত্র জাতির সামনে উপস্থাপন করবে অন্তর্বর্তী সরকার। শনিবার (০২ আগস্ট) প্রধান উপদেষ্টার ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, অন্তর্বর্তী সরকার জুলাই ঘোষণাপত্রের খসড়া চূড়ান্ত করেছে। আগামী মঙ্গলবার, ৫ই আগস্ট বিকেল ৫ টায় গণঅভ্যুত্থানের সকল পক্ষের উপস্থিতিতে জুলাই ঘোষণাপত্র জাতির সামনে উপস্থাপন করা হবে। এ বিষয়ে বিস্তারিত অবিলম্বে ঘোষণা করা হবে। এর আগে, জুলাই ঘোষণাপত্র নিয়ে শুক্রবার (০১ আগস্ট) মধ্যরাতে স্ট্যাটাস দিয়েছেন অন্তর্বর্তী সরকারের তথ্য উপদেষ্টা মো. মাহফুজ আলম ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ…
জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। ছবি : সংগৃহীত ভোরের বাংলা নিউজ প্রতিবেদক বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের ওপেন হার্ট সার্জারি সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন ডা. জাহাঙ্গীর কবির। শনিবার (২ আগস্ট) সাড়ে ১২টার দিকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে তার অস্ত্রোপচার সম্পন্ন হয়। জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নেতা ও ঢাকা-১৭ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী ডা. এসএম খালিদুজ্জামান কালবেলাকে বলেন, সবার দোয়ায় আমীরে জামায়াতের ওপেন হার্ট সার্জারি ভালোভাবে সম্পন্ন হয়েছে। তার ৪টি আর্টারিতে ব্লক সরানো হয়েছে। বর্তমানে তিনি কার্ডিয়াক আইসিইউতে পর্যবেক্ষণে রয়েছে। কার্ডিয়াক সার্জন জাহাঙ্গীর কবিরের নেতৃত্বে ৭ সদস্যের একটি চিকিৎসক প্রতিনিধি দল অংশগ্রহণ করে। সার্জারির পর সংবাদ সম্মেলনের…
রানা ইস্কান্দার রহমান। গাইবান্ধা জেলা প্রতিনিধি। গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার কামারদহ ইউনিয়নের বেতগাড়া রাঙ্গার মোড় এলাকায় সিকল দিয়ে বাঁধা অবস্থায় পায়েল (২৪) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মৃত পায়েল ওই এলাকার আত্তাব আলীর ছেলে। ২ আগস্ট শনিবার সকালে নিজ শয়নকক্ষে পায়েলের ঝুলন্ত মরদেহ দেখতে পেয়ে পরিবারের সদস্যরা থানা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে গোবিন্দগঞ্জ থানার এসআই নজরুল ইসলামের নেতৃত্বে একটি টিম ঘটনাস্থলে পৌঁছে সুরতহাল প্রতিবেদন তৈরি করে। এ সময় মরদেহের দুই হাত ও পায়ে সিকল লাগানো অবস্থায় ছিল বলে জানিয়েছে পুলিশ। পরিবারের দাবি, পায়েল মাদকাসক্ত ছিলেন এবং এলাকায় মাঝে মধ্যে চুরির ঘটনার সঙ্গে জড়িত থাকতেন।…
নিজস্ব প্রতিনিধিঃ পটুয়াখালীর দুমকিতে মোসাঃ মুক্তা আক্তার(২২) নামে একগৃহবধূর রহস্যজনক মৃত্যুর অভিযোগ পাওয়া গেছে। শুক্রবার শ্রীরামপুর ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের দক্ষিণ চরবয়রা গ্রামের মোঃ আসাদুল গাজীর স্ত্রী মোসাঃ মুক্তা আক্তারকে অসুস্থ অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন। মুক্তা আক্তারের ৩ বছর বয়সী একটি মেয়ে ও ৭মাস বয়সী একটি ছেলে সন্তান রয়েছে। মৃত মুক্তার ভাই মোঃ মাসুম হোসেন বলেন, আমার বোন জামাই লঞ্চে চাকরি করে।বোন তার শশুর শাশুড়ি সাথে থাকতো। আমার বোনের বিয়ের পর থেকেই শশুর শাশুড়ি তার সাথে ঝগড়া এবং মারধর করে। গতকাল রাতেও বোন আমাদের ফোন দিয়ে ঝগড়ার কথা বলেছে। আজ সকালে …
ভোরের বাংলা নিউজ প্রতিবেদক জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের হার্টের বাইপাস সার্জারি শুরু হয়েছে। শনিবার (২ আগস্ট) সকাল সাড়ে ৮টায় রাজধানীর ইউনাইটেড হাসপাতালে এ অপারেশন শুরু হয়েছে। দেশের খ্যাতনামা হৃদরোগ বিশেষজ্ঞ ডা. জাহাঙ্গীর কবির এই অস্ত্রোপচার পরিচালনা করছেন। বিষয়টি নিশ্চিত করে জামায়াতে ইসলামীর সেক্রেটারি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার ঢাকা পোস্টকে বলেন, সাড়ে ৮টায় অপারেশন শুরু হয়েছে, আলহামদুলিল্লাহ। অপারেশন চলছে। এখন ভেতরের খবর পাওয়া যাবে না। অন্তত ৫ ঘণ্টা সময় লাগবে। এর আগে শুক্রবার (১ আগস্ট) বিকেলে এক সংবাদ সম্মেলনে জামায়াতের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেন, ‘প্রিয় রাহবারের সুস্থতা কামনায় আমরা যেন আল্লাহর দরবারে নফল ইবাদতের মাধ্যমে– সালাত,…
ভোরের বাংলা নিউজ প্রতিবেদক রাজধানীর গুলিস্তানে সুন্দরবন স্কয়ার মার্কেটে আগুন লাগার খবর পাওয়া গেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট কাজ করছে। শনিবার (২ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে মার্কেটের ৫ তলায় এ আগুন লাগে। আগুনের সূত্রপাত ও হতাহতের বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি। ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, আগুন লাগার খবর পাওয়ার পরপর ১০টা ৩ মিনিটে প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে আরও ১০ ইউনিট সেখানে যোগ দেয়। এখন মোট ১১ ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসিম বলেন, আগুন নেভাতে ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট কাজ করছে। প্রাথমিকভাবে আগুন…
ঝালকাঠি প্রতিনিধি: ঝালকাঠিতে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) অভিযানে ৫৩০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই যুবককে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (১ আগস্ট) রাতভর পরিচালিত পৃথক দুটি অভিযানে তাদের গ্রেফতার করা হয়। অভিযান পরিচালনা করেন ডিবির এসআই মো. মহিউদ্দিন আহমেদ। বিষয়টি নিশ্চিত করেছেন ঝালকাঠি ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সেলিম উদ্দিন। ডিবি পুলিশ জানায়, প্রথম দফায় রাত ১টার দিকে শহরের পালবাড়ি এলাকা থেকে আব্দুল্লাহ আল জোবায়ের (২১) নামে এক যুবককে আটক করা হয়। সে ওই এলাকায় ইয়াবা বিক্রয়ের জন্য অবস্থান করছিল। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জোবায়ের জানায়, সে পাইকারি দরে ইয়াবা কিনে খুচরা মাদক ব্যবসায়ীদের কাছে বিক্রি করত। এছাড়া সে স্বীকার করে, তার এক…
আন্তর্জাতিক ডেস্ক স্বাধীন ও সার্বভৌম ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা না হওয়ার প্রতিরোধ চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে হামাস। গত মঙ্গলবার জাতিসংঘের সদর দপ্তর থেকে দেওয়া এক ঘোষণাপত্রের অস্ত্র ত্যাগের আহ্বানের জবাবে সংগঠনটি এই প্রতিক্রিয়া জানিয়েছে। বৃহস্পতিবার হামাসের সংক্ষিপ্ত বিবৃতিতে বলা হয়েছে, দখলদারির অবসান এবং জেরুজালেমকে রাজধানী করে একটি স্বাধীন ও সম্পূর্ণ সার্বভৌম ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত প্রতিরোধ থামবে না তারা। মঙ্গলবার জাতিসংঘের সদর দপ্তর থেকে দেওয়া ঘোষণায় বলা হয়েছিল, ‘গাজায় যুদ্ধ বন্ধে হামাসকে (এই উপত্যকায়) তার শাসনের অবশ্যই অবসান ঘটাতে হবে এবং আন্তর্জাতিক অংশগ্রহণ ও সমর্থনের মাধ্যমে ফিলিস্তিনি কর্তৃপক্ষের কাছে অস্ত্র সমর্পণ করতে হবে। সার্বভৌম ও স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার…
মোঃ রবিউল ইসলাম ষ্টাফ রিপোর্টার নাটোরের নলডাঙ্গায় জুলাই-আগস্ট -২০২৪ গণঅভ্যুত্থানে শহীদদের আত্মার মাগফেরাত ও আহত বীর যোদ্ধাদের সুস্থতা কামনায় বিএনপির আয়োজনে বিশাল স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১লা আগষ্ট -২০২৫) বিকেলে নলডাঙ্গার মমিনপুর কলেজ মাঠে অনুষ্ঠিত স্মরণ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিএনপির কেন্দ্রীয় নেতা সাবেক মন্ত্রী এডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু। নলডাঙ্গা উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম বুলবুলের সঞ্চালনায় উক্ত স্মরণ সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নাটোর জেলা বিএনপির আহ্বায়ক রহিম নেওয়াজ, নাটোর জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য শহিদুল ইসলাম বাচ্চু, সাইফুল ইসলাম আফতাব, মিজানুর রহমান শাহীন, বাবুল চৌধুরী, এডভোকেট এম সাখাওয়াত হোসেন, এম…
আমতলী( বরগুনা) প্রতিনিধি অদ্য ৩১ জুলাই ২০২৫ রোজ বৃহস্পতিবার সকাল ১১ঃ৩০ ঘটিকার সময় বামনা উপজেলার হালতা ডৌয়াতলা ওয়াজেদ আলী খান ডিগ্রী কলেজে ছাত্র-ছাত্রীদের মাঝে জার্সি এবং ফুটবল প্রদান করেন কর্নেল অবসরপ্রাপ্ত হারুন অর রশিদ খান। এ সময় তার সাথে সার্বিক সহায়তায় ছিলেন বাংলাদেশ সাংবাদিক কল্যাণ পরিষদ বরগুনা জেলার সভাপতি মোঃ হাফিজুর রহমান, এরপর বামনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ডেঙ্গু রোগীদের জন্য স্যালাইন বিতরণ করেন। স্যালাইন বিতরণ কালে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,বরগুনা জেলার সিভিল সার্জন, বামনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের টি এইচ, বামনা থানার অফিসার ইনচার্জ মোঃ হারুন রশিদ,বামনা প্রেসক্লাবের সভাপতি গোলাম কিবরিয়া, বামনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্য চিকিৎসক, নার্স এবং মিডিয়াকর্মীর সদস্যবৃন্দ।স্যালাইন বিতরন…