- ইশরাকের পদত্যাগপত্র মন্ত্রিপরিষদ বিভাগে, প্রজ্ঞাপন হতে পারে আজই
- নেত্রকোনার সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ হত্যার প্রতিবাদে নাটোরে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ
- কোটচাঁদপুরে সার ডিলার নিয়োগে অনিয়ম,দ্রব্যমূল্য বৃদ্ধি ও দুর্নীতির প্রতিবাদে জামায়াতের মানববন্ধন
- প্রধানমন্ত্রীর আগমন ঘিরে সৈয়দপুর ব্যাপক সাজ-সাজ রব: নেয়া হয়েছে নিচ্ছিদ্র নিরাপত্তার প্রস্তুতি
- ঘাটাইলে ‘ফ্যামিলি কার্ড’ বাস্তবায়নে তথ্য সংগ্রহ কার্যক্রমের শুভ উদ্বোধন
- মধুপুরে দুর্গোৎসব উপলক্ষে বস্ত্র ও নগদ অর্থ বিতরণ করলেন আইসিটি মন্ত্রী মাহবুব আনাম স্বপন
- দেবী দুর্গার সাজে নজর কাড়লেন পরীমনি
- বগুড়ায় লটারির মাধ্যমে ২৭৯ শিক্ষকের বদলি
- আজ মহাষ্টমী, হবে কুমারী পূজা
- দুপুরে পদত্যাগের চূড়ান্ত ঘোষণা দেব: ইশরাক হোসেন
Author: admin
বিনোদন ডেস্ক বলিউড ‘বাদশাহ’ শাহরুখ খান, তিন দশকের বেশি সময় ধরে যিনি উপহার দিয়েছেন একের পর এক স্মরণীয় চলচ্চিত্র- অবশেষে কিংবদন্তি এই অভিনেতার ঝুলিতে যোগ হতে যাচ্ছে প্রথম জাতীয় চলচ্চিত্র পুরস্কার।বিনোদনভিত্তিক সংবাদমাধ্যম পিংকভিলা এক্সক্লুসিভভাবে জানিয়েছে, ৭১তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারে ‘জওয়ান’ ছবির জন্য শ্রেষ্ঠ অভিনেতার পুরস্কার পাচ্ছেন শাহরুখ খান। সূত্রের বরাত দিয়ে জানানো হয়, ‘শাহরুখ খানকে ‘জওয়ান’-এ অভিনয়ের জন্য শ্রেষ্ঠ অভিনেতা হিসেবে সম্মানিত করা হচ্ছে। আজ ১ আগস্ট দিল্লিতে এক প্রেস কনফারেন্সে এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে। এটি হবে তার প্রথম জাতীয় পুরস্কার।’১৯৯২ সালে ‘দিওয়ানা’ ছবির মাধ্যমে বলিউডে অভিষেক ঘটানো শাহরুখ খান দীর্ঘ ক্যারিয়ারে দর্শকদের উপহার দিয়েছেন বহু জনপ্রিয় সিনেমা।২০২৩…
ভোরের বাংলা নিউজ প্রতিবেদক আওয়ামী লীগকে রাজনৈতিকভাবে নিশ্চিহ্ন করতে পারলে ফ্যাসিবাদ থেকে পরিপূর্ণভাবে মুক্তি মিলবে- এমন মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, নতুন বাংলাদেশ গড়তে যুদ্ধ ও লড়াই শুরু হয়েছে। অনেকেই অনেক কথা বলছেন, সেদিকে কান দেবেন না। এ লড়াইয়ে কাজ করে যেতে হবে। শেখ হাসিনা যেন আর দেশে ফিরে আসতে না পারেন এবং আর কাউকে হত্যা করতে না পারেন, সেজন্য সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। শুক্রবার ঢাকা মহানগর উত্তর বিএনপি আয়োজিত ‘চব্বিশের গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণ’ সমাবেশে মির্জা ফখরুল এসব কথা বলেন। লুটেরাদের সঙ্গে কোনো আপস নয় জানিয়ে তিনি বলেন, আমরা বিরাট একটা ভয়ঙ্কর ফ্যাসিবাদের হাত থেকে…
ঝালকাঠি প্রতিনিধি: ঝালকাঠির রাজাপুর উপজেলার উত্তমপুর গুচ্ছগ্রাম এলাকায় এক শিশু শিক্ষার্থীকে যৌন নিপীড়নের অভিযোগে অভিযুক্ত আদর্শগ্রাম নূরানী মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও শিক্ষক শফিকুল ইসলাম শাহাদাৎ হোসেনের গ্রেফতার এবং দ্রুত বিচারের দাবিতে শুক্রবার সকালে স্থানীয়রা মানববন্ধন ও ঝাড়ু মিছিল করেছেন। রাজাপুর-উত্তরপুর সড়কের গুচ্ছগ্রাম এলাকায় অনুষ্ঠিত মানববন্ধন ও মিছিলে উপস্থিত ছিলেন স্থানীয় নারী-পুরুষসহ এলাকার নানা শ্রেণির মানুষ। এসময় মারিয়া, মিতু, আউয়াল, শামসুনাহার, খালেদা ও আমির তালুকদারসহ অনেকে বক্তব্য প্রদান করেন। বক্তারা বলেন, শিক্ষক শাহাদাৎ দীর্ঘদিন ধরে বিভিন্ন শিশু শিক্ষার্থীকে যৌন হয়রানি করে আসছিলেন। গত মঙ্গলবার বিকেলে মাদ্রাসায় কোচিংয়ের সময় তিনি দ্বিতীয় শ্রেণির এক মেয়ে শিক্ষার্থীকে নিজের কক্ষে নিয়ে গিয়ে যৌন নিপীড়ন করেন। ঘটনার…
টাঙ্গাইল জেলা প্রতিনিধি রাহিদ রানা বিএনপির ভাইস চেয়ারম্যান আহমেদ আযম খান বলেছেন, ঘনবসতিপূর্ণ এলাকায় বিমান প্রশিক্ষণ নিচ্ছিলো, এ নিয়ে বহু আলোচনা হয়েছে। এ ব্যাপারে সরকার তদন্ত কমিটি করে সিদ্ধান্ত নিবে পরবর্তী সময়ে এই ঘনবসতিপূর্ণ এলাকায় বিমানের প্রশিক্ষণ চালানো ঠিক হবে কি না? শুক্রবার বিকেল ৫ টার দিকে উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায় টাঙ্গাইলের সখীপুরে নিহত শিক্ষার্থী হুমায়রার পরিবারের সদস্যের সমবেদনা জানানো শেষে তিনি এসব কথা বলেন। তিনি আরো বলেন, বিমান দুর্ঘটনায় খবরে তারেক রহমান ও বিএনপি সার্বক্ষণিক সকল নিহতের পাশে দাঁড়িয়েছে। তারেক রহমান সার্বক্ষণিক খোঁজ খবর নিয়েছেন। প্রত্যাকটি নিহতের পরিবারের কাছে তিনি সমবেদনা জানিয়েছেন৷ যারা আহত হয়েছেন তাদেরও প্রত্যাকটি বাড়িতে তারেক…
শাহবাগ মোড় অবরোধ করে বিক্ষোভ করেন ‘জুলাই যোদ্ধারা’। ছবি সংগ্রহীত ঢাবি প্রতিনিধি জুলাই সনদ বাস্তবায়ন ও জুলাই ঘোষণাপত্র এবং দ্রুত স্থায়ী বিধানে যুক্ত করার দাবিতে দ্বিতীয় দিনের মতো রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করে বিক্ষোভ করেন ‘জুলাই যোদ্ধারা’। বৃহস্পতিবার (৩১ জুলাই) সকাল সাড়ে ১০টা থেকে ‘জুলাই যোদ্ধা সংসদ’ নামে একটি প্ল্যাটফর্মের উদ্যোগে এ অবস্থান কর্মসূচি শুরু হয়। শুক্রবার (১ আগস্ট) এ রিপোর্ট লেখা পর্যন্ত তাদের অবস্থান কর্মসূচি চলমান রয়েছে। এ সময় তারা ‘জুলাই নিয়ে টালবাহানা, চলবে না চলবে না’, ‘জুলাই সনদ দিতে হবে, দিতে হবে’সহ নানা স্লোগান দেন। এদিকে অবরোধে শাহবাগ মোড় ও এর আশপাশের সব সড়কে সৃষ্টি হয়েছে তীব্র যানজট।…
ছবি সংগ্রহীত ভোরের বাংলা নিউজ ডেস্ক রাজনৈতিক সংশ্লিষ্টতার অভিযোগ ওঠা সেনা কর্মকর্তার বিরুদ্ধে তদন্ত আদালত গঠন করা হয়েছে। শুক্রবার (১ আগস্ট) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর থেকে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়। এতে বলা হয়, সম্প্রতি একটি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মাধ্যমে বাংলাদেশ সেনাবাহিনীর এক কর্মকর্তার বিরুদ্ধে রাজনৈতিক সংশ্লিষ্টতা সংক্রান্ত অভিযোগ পাওয়া যায়। অভিযোগটি পাওয়ার সঙ্গে সঙ্গেই বাংলাদেশ সেনাবাহিনী বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্বের সঙ্গে বিবেচনা করে। এর পরিপ্রেক্ষিতে, গত ১৭ জুলাই ওই সেনা কর্মকর্তাকে তার নিজ বাসস্থান রাজধানীর উত্তরা এলাকা থেকে আটক করে সেনা হেফাজতে নেওয়া হয়। এতে আরও বলা হয়, ঘটনাটির সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের লক্ষ্যে এরই মধ্যে একটি…
জিয়ারত জুয়েলঃ টাঙ্গাইলের বাসাইল কাঞ্চনপুর এলাহিয়া ফাযিল মাদরাসা ফাযিল থেকে কামিল (স্নাতকোত্তর) মাদরাসার উত্তীর্ণ হওয়ায় কামিল(স্নাতকোত্তর) হাদিস ১ম বর্ষের সবক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার (৩১ জুলাই ) বাসাইল কাঞ্চনপুর এলাহিয়া কামিল মাদরাসা প্রাঙ্গনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ফাযিল ডিগ্রী অর্জনের পরে কামিল( স্নাতকোত্তর) ডিগ্রীর জন্য হাদিস বিভাগে ভর্তি হওয়া শিক্ষার্থীদের জন্য এই সবক অনুষ্ঠানের আয়োজন করা হয়।অতিথিবৃন্দ হাদিস বিষয়ের গুরুত্ব ও তাৎপর্য নিয়ে বিভিন্ন আলোচনা করেন। মাদরাসা গভর্নিং বিডির সভাপতি প্রফেসর আব্দুর রহিম খানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়া’র থিওলজিকাল অনুষদের সাবেক ডিন প্রফেসর ড. আ.ব.ম সাইফুল ইসলাম সিদ্দিকী। সবক প্রদান ও দোয়া পরিচালনা করেন…
এ এ এইচ সিয়াম প্রতিনিধি নজরুল বিশ্ববিদ্যালয়ঃ জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ভৌত অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় নির্মাণাধীন ১০ তলা ছাত্র হলের ছাদ ধ্বসে ১২ নির্মাণ শ্রমিক আহত হয়েছে। বৃহস্পতিবার (৩১ জুলাই) বিকেলে নির্মাণাধীন হলের ২য় তলার বারান্দার ঢালাই চলাকালে এই দুর্ঘটনা ঘটে।এ ঘটনায় বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মো. মাহবুবুর রহমানকে প্রধান করে ৬ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, আজ সকালে ১০ তলা ভবনটির ২য় তলার বারান্দার ঢালাইয়ের কাজ শুরু হয়। দুপুরে বৃষ্টি হলে কাজ কিছু সময় বন্ধ থাকে। বৃষ্টি শেষে ঢালাইয়ের কাজ পুনরায় শুরু হলে ছাদের সাটারিং নড়বড়ে হয়ে পড়ে । এক…
খাগড়াছড়ি প্রতিনিধি।।২০২৫-২৬ অর্থবছরের জন্য ১৩কোটি ৫৭লাখ ৯৭ হাজার ৭২৯ টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা করেছে খাগড়াছড়ি পৌরসভা। বৃহস্পতিবার (৩১ জুলাই) বিকেলে পৌরসভার সম্মেলন কক্ষে এক অনাড়ম্বর আয়োজনে বাজেট ঘোষণা করেন পৌর প্রশাসক নাজমুন আরা সুলতানা। বাজেটে রাজস্ব আয় ও ব্যয় উভয়ই ১৩ কোটি ৫৭ লাখ ৯৭ হাজার ৭২৯ টাকা ধরা হয়েছে। তবে সবচেয়ে চমকপ্রদ দিক হচ্ছে, এ বাজেটে নতুন করে কোনো কর আরোপ করা হয়নি। বরং নাগরিক সেবা উন্নয়নকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হয়েছে। স্বাস্থ্য খাতে সর্বোচ্চ বরাদ্দ: বাজেটের সবচেয়ে বড় অংশ বরাদ্দ রাখা হয়েছে স্বাস্থ্য খাতে। পৌর প্রশাসক জানান, “শহরের নাগরিকদের জন্য সুস্থ, পরিচ্ছন্ন ও নিরাপদ জীবন নিশ্চিত করাই আমাদের প্রধান…
গোবিপ্রবি প্রতিনিধি:- গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (গোবিপ্রবি) শেখ রাসেল হলের আবাসিক শিক্ষার্থীদের উপর হামলা ও রুম ভাংচুরের প্রতিবাদে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেল ৫টা থেকে সাড়ে ৫টা পর্যন্ত শেখ রাসেল হলের সামনে শান্তিপূর্ণভাবে এ কর্মসূচি পালন করেন বিভিন্ন বিভাগ ও বর্ষের আবাসিক শিক্ষার্থীরা। প্রায় ১০০ জন শিক্ষার্থী ব্যানার হাতে এ মানববন্ধনে অংশগ্রহণ করেন। তারা হলের নিরাপত্তা ভঙ্গের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেন এবং হামলাকারীদের দ্রুত শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তি ও স্থায়ীভাবে হল থেকে বহিষ্কারের দাবি জানান। মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, গত রাতে একদল সন্ত্রাসী শিক্ষার্থী শেখ রাসেল হলে ঢুকে বিভিন্ন রুমে অবস্থানরত নিরীহ শিক্ষার্থীদের উপর অতর্কিত হামলা চালায়…