- ইশরাকের পদত্যাগপত্র মন্ত্রিপরিষদ বিভাগে, প্রজ্ঞাপন হতে পারে আজই
- নেত্রকোনার সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ হত্যার প্রতিবাদে নাটোরে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ
- কোটচাঁদপুরে সার ডিলার নিয়োগে অনিয়ম,দ্রব্যমূল্য বৃদ্ধি ও দুর্নীতির প্রতিবাদে জামায়াতের মানববন্ধন
- প্রধানমন্ত্রীর আগমন ঘিরে সৈয়দপুর ব্যাপক সাজ-সাজ রব: নেয়া হয়েছে নিচ্ছিদ্র নিরাপত্তার প্রস্তুতি
- ঘাটাইলে ‘ফ্যামিলি কার্ড’ বাস্তবায়নে তথ্য সংগ্রহ কার্যক্রমের শুভ উদ্বোধন
- মধুপুরে দুর্গোৎসব উপলক্ষে বস্ত্র ও নগদ অর্থ বিতরণ করলেন আইসিটি মন্ত্রী মাহবুব আনাম স্বপন
- দেবী দুর্গার সাজে নজর কাড়লেন পরীমনি
- বগুড়ায় লটারির মাধ্যমে ২৭৯ শিক্ষকের বদলি
- আজ মহাষ্টমী, হবে কুমারী পূজা
- দুপুরে পদত্যাগের চূড়ান্ত ঘোষণা দেব: ইশরাক হোসেন
Author: admin
উজিরপুর (বরিশাল) প্রতিবেদক ঃ ন্যায়ের পক্ষে দাড়িয়ে অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হতে হবে। আল্লাহর জমিনে আল্লাহর হুকুম কায়েম করাই আমাদের মিশন। এই পবিত্র দায়িত্ব পালনে আমাদের কোন অবহেলা করা যাবে না। অ্যাডভোকেট মুয়াযযম হোসাইন হেলাল বরিশালের উজিরপুর উপজেলা শাখার বাংলাদেশ জামায়াতে ইসলামী উদ্যোগে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের প্রস্ততি উপলক্ষ্যে ভোটকেন্দ্র প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিনে একথা বলেন । বৃহস্পতিবার (৩১ জুলাই) বিকাল ৫ টায় ভবানীপুর হাজী ইব্রাহিম মাধ্যমিক বিদ্যালয় অডিটোরিয়ামে অনুষ্ঠিত সম্মেলনে উপজেলা জামায়াতের আমীর মাওলানা আব্দুল খালেক এর সভাপতিত্ব ও উপজেলা সেক্রেটারী মো.খোকন সরদার এর সঞ্চালনায় সম্মেলনে প্রধান অতিথি ছিলেন বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর এসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল ও বরিশাল অঞ্চল পরিচালক…
শহীদ সাংবাদিক ও মাইলস্টোন ট্র্যাজেডিতে নিহতদের স্মরণ সভা ও দোয়া মাহফিল করলেন নওগাঁ সাংবাদিক ইউনিয়ন
নওগাঁ প্রতিনিধি জুলাই আন্দোলনে শহীদ সাংবাদিক ও মাইলস্টোন স্কুল এন্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় নিহতদের রুহের মাগফেরাত কামনায় নওগাঁয় স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৩১ জুলাই) বিকালে শহরের মুক্তি মোড় কেন্দ্রীয় শহিদ মিনারে জেলা সাংবাদিক ইউনিয়ন এ স্মরণ সভা ও দোয়া মাহফিলের আয়োজন করে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মাসুদ হাসান তুহিন। জেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি আজাদ হোসেন মুরাদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রিফাত হোসাইন সবুজ এর সঞ্চালনায় স্মরণ সভায় নওগাঁ জেলা প্রেসক্লাবের সভাপতি রায়হান আলম, সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন, সিনিয়র সাংবাদিক ফরিদুল করিম, শফিক…
ইবি প্রতিনিধি ইয়ুথ এন্ডিং হাঙ্গার, কুষ্টিয়া জেলা ও ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখার উদ্যোগে ‘প্রত্যাশার বাংলাদেশ: তারুণ্যের ভাবনা, তারুণ্যের ভূমিকা’ শীর্ষক একটি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৩১ জুলাই) সকাল ১০টায় কুষ্টিয়ার দিশা টার্কে কর্মশালাটি আয়োজন করা হয়। কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর অঞ্চলের কো-অর্ডিনেটর মোতালেব বিশ্বাস লিখন। আরও উপস্থিত ছিলেন যশোর অঞ্চলের সমন্বয়কারী খোরশেদ আলম, একাউন্টস অফিসার অধীশ দাশ এবং ইসলামী বিশ্ববিদ্যালয় সাংগঠনিক জেলার কো-অর্ডিনেটর মামুন হোসেন। এছাড়াও কর্মশালায় ইবি ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য রাফিজ আহমেদ, নুর উদ্দিন, ইবি ছাত্রশিবিরের ছাত্রকল্যাণ সম্পাদক জাকারিয়া, দপ্তর সম্পাদক সৈয়দ আবসার নবী হামযা ও ইসলামী ছাত্র আন্দোলন, ইবি’র সভাপতি রাহাত, বৈষম্য বিরোধী ছাত্র…
জহিরুল ইসলাম সুমন চৌদ্দগ্রাম প্রতিনিধি চৌদ্দগ্রাম উপজেলায় ১৬ কেজি নিষিদ্ধ পিরানহা মাছ জব্দ করেছে উপজেলা মৎস্য অফিস। অভিযান পরিচালনা করেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা জনাব লতিফুর রহমান। স্বেচ্ছাসেবক ও স্থানীয় সচেতন নাগরিকদের সহযোগিতায় মাছগুলো জব্দ করে জামিয়া আজিজিয়া সফিউল উলুম মাদ্রাসার এতিমখানায় বিতরণ করা হয়। কেন পিরানহা নিষিদ্ধ? পিরানহা মাছ একটি মাংসাশী ও রাক্ষুসে প্রজাতি, যা দেশীয় মাছের ডিম, পোনা, জলজ পোকামাকড় খেয়ে জলাশয়ের প্রাকৃতিক খাদ্যশৃঙ্খল ধ্বংস করে। এটি দেশীয় মাছ ও জলজ পরিবেশের জন্য মারাত্মক হুমকি। ফলে সরকার মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ বিধিমালা, ১৯৮৫ এর বিধি ১৬ অনুযায়ী এ ধরনের মাছ আমদানি, পরিবহন, চাষ, বাজারজাত, বিক্রয় ও প্রদর্শন সম্পূর্ণরূপে…
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। ছবি : সংগৃহীত ভোরের বাংলা নিউজ ডেস্ক প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে শুল্ক কমানোর যে চুক্তি হয়েছে সেটি আমাদের কূটনৈতিক বিজয়। শুক্রবার (০১ আগস্ট) গণমাধ্যমে প্রেস উইং থেকে পাঠানো এক বার্তায় এ কথা জানানো হয়। এতে বলা হয়, আমেরিকার শুল্ক কমানো আমাদের কূটনৈতিক বিজয়। মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে সফল এই চুক্তি নিশ্চিত করতে যারা আলোচনায় অংশ নিয়েছেন তাদের আন্তরিকভাবে অভিনন্দন। এতে আরও বলা হয়, শুল্ক হার প্রত্যাশিতের চেয়ে ১৭ পয়েন্ট কমিয়ে ২০ শতাংশে নামিয়ে এনে আমাদের আলোচকরা অসাধারণ কৌশলগত দক্ষতা দেখিয়েছেন। এটি দেশের অর্থনৈতিক স্বার্থ রক্ষা ও অর্থনীতিকে এগিয়ে নেওয়ার প্রতিশ্রুতির একটি…
এ এ এইচ সিয়াম, প্রতিনিধি নজরুল বিশ্ববিদ্যালয় : জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের জুলাই যোদ্ধা ২০১৮-১৯ শিক্ষাবর্ষের আজিজুল ইসলাম আজিজ এর বিরুদ্ধে জুলাই-আগস্টে বৈষম্য বিরোধী আন্দোলনে বাধাদানের অভিযোগ তুলে মামলা দায়ের করেছে বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রদলের সাবেক নেতা আশিকুর রহমান। ঘটনার জানাজানি হলে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন বিশ্ববিদ্যালয়ের জুলাই আন্দোলনে অংশগ্রহণকারী সাধারণ শিক্ষার্থীরা। এ নিয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মাহবুবুর রহমান জনির নিকট একটি লিখিত অভিযোগ দিয়েছেন আজিজুল ইসলাম। জুলাই আন্দোলনের একজন সম্মুখ যোদ্ধার বিরুদ্ধে এরকম হয়রানিমূলক মামলায় বিস্মিত বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা। এ নিয়ে জেনাস ভৌমিক নামের এক শিক্ষার্থী সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেন, “যারা নিরপরাধ তারা হয়রানির শিকার হলো আর যারা…
বাকৃবি প্রতিনিধি: বাংলাদেশ অ্যানিমেল হাজবেন্ড্রি এসোসিয়েশন (বাহা) ও বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) অ্যানিমেল হাজবেন্ড্রি অনুষদের যৌথ বিবৃতি প্রত্যাখ্যান করে বিক্ষোভ সমাবেশ করেছে ওই অনুষদের শিক্ষার্থীরা। বৃহস্পতিবার (৩১ জুলাই) কম্বাইন্ড ডিগ্রি নিয়ে চলমান যৌক্তিক আন্দোলনে অংশগ্রহণকারী অ্যানিমেল হাজবেন্ড্রি অনুষদের শিক্ষার্থীদের কতিপয় বিপথগামী বলে বিবৃতিতে উল্লেখ করা হয়। এতে ক্ষুব্ধ হয়ে ওই অনুষদের শিক্ষার্থীরা বিকেলে অনুষদীয় চত্বরে বিক্ষোভ সমাবেশ করে । এসময় তারা বাহা’কে বয়কট ঘোষণা করে। এর আগে সকাল ১১ টার দিকে বাকৃবি শিক্ষক কমপ্লেক্সে বাহা’র নেতৃবৃন্দ ও ওই অনুষদের ডিন এবং ছাত্র-ছাত্রীদের সমন্বয়ে একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় অনুষদের শিক্ষার্থীদের একটি অংশ কর্তৃক ক্লাস-পরীক্ষাসহ অনুষদের স্বাভাবিক কার্যক্রম বিঘ্ন ঘটার…
টাঙ্গাইল জেলা প্রতিনিধি রাহিদ রানা টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলার যদুনাথপুর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের মমিনপুর গ্রামের আমতলা থেকে গুদুর মোড়ের ভিতর দিয়ে মরহুম তছলিম উদ্দিন আকন্দের বাড়ি যাওয়ার রাস্তা যাতায়াত ব্যবস্থায় চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে এলাকাবাসীর। যদুনাথ পুর ইউনিয়নের মমিনপুর গ্রামের আমতলা থেকে গুদুর মোড়ের ভিতর দিয়ে মরহুম তছলিম উদ্দিন আকন্দের বাড়ি যাওয়ার রাস্তা গ্রামের মানুষদের যাতায়াতের একমাত্র রাস্তাটি চরম ঝুঁকিপূর্ণ হয়ে যায়। বর্ষাকালে একটু বৃষ্টি হলেই যাতায়াতের আর উপায় থাকে না। জরুরি রোগীদের পরিবহনের জন্য অ্যাম্বুলেন্স বা কোন ধরনের গাড়ি প্রবেশ করতে পারে না। যোগাযোগ দুর্ভোগ কারণে অনেক রোগী রাস্তায় মারা যায়। এছাড়া স্কুল ও মাদ্রাসার কোমলমতি ছাত্রছাত্রীদের চলাচল বর্ষাকালে বেশ…
টাঙ্গাইল জেলা প্রতিনিধি রাহিদ রানা টাঙ্গাইল শহরের শাকিন রেজিস্ট্রি পাড়ার একটি ভাড়া বাসায় ৩০ জুলাই আয়োজিত সাংবাদিক সম্মেলনে তিনি এসব অভিযোগ তুলে ধরেন। তিনি জানান, চলতি বছরের গত ১৩ জুলাই রাতে কালিহাতী উপজেলার ভবানীপুর গ্রামে স্বামীর বাড়িতে স্বামী শওকত হোসেন তালুকদার ওরফে ঠান্ডু, ভাসুর মমিন তালুকদার ও জা আকলিমা মিলে তাকে ঘরে আটকে রেখে শারীরিক ও মানসিক নির্যাতন করে। একপর্যায়ে প্রাণনাশের হুমকি দিয়ে তার কাছ থেকে জোরপূর্বক তিনটি নন-জুডিশিয়াল স্ট্যাম্পে স্বাক্ষর নেওয়া হয় এবং এমএসডব্লিউ ৩৭৮২৩৩৬ ও ৩৭৮২৩৩৭ নম্বরের দুটি ব্ল্যাংক চেক আত্মসাৎ করা হয়। যা ভয়ংকর প্রতারণা ও জবরদস্তির ঘটনা। পরে খবর পেয়ে কালিহাতী থানা পুলিশ গিয়ে তাকে স্বামীর…
টাঙ্গাইল জেলা প্রতিনিধি রাহিদ রানা ঘাটাইলে পারফর্মার বেসড গ্র্যান্টস ফর সেকেন্ডারি ইন্সটিটিউশনস স্কিমের আওতায় মাধ্যমিক বিদ্যালয়, কলেজ ও মাদরাসায় অধ্যায়নরত ৩৫ জন শিক্ষার্থী ও ১২ টি শিক্ষা প্রতিষ্ঠানকে পুরস্কৃত করা হয়েছে। বৃহস্পতিবার (৩১ জুলাই) দুপুর ২ টায় ঘাটাইল উপজেলা পরিষদ মিলনায়তনে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হন শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব নুজহাত ইয়াসমিন। ঘাটাইল উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবু সাঈদের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা ময়মনসিংহ অঞ্চলের উপপরিচালক মোঃ নাসিম উদ্দিন, জেলা শিক্ষা অফিসার রেবেকা সুলতানা, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ শফিকুল ইসলাম প্রমূখ। জেলা শিক্ষা অফিস ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসে এ…