- ইশরাকের পদত্যাগপত্র মন্ত্রিপরিষদ বিভাগে, প্রজ্ঞাপন হতে পারে আজই
- নেত্রকোনার সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ হত্যার প্রতিবাদে নাটোরে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ
- কোটচাঁদপুরে সার ডিলার নিয়োগে অনিয়ম,দ্রব্যমূল্য বৃদ্ধি ও দুর্নীতির প্রতিবাদে জামায়াতের মানববন্ধন
- প্রধানমন্ত্রীর আগমন ঘিরে সৈয়দপুর ব্যাপক সাজ-সাজ রব: নেয়া হয়েছে নিচ্ছিদ্র নিরাপত্তার প্রস্তুতি
- ঘাটাইলে ‘ফ্যামিলি কার্ড’ বাস্তবায়নে তথ্য সংগ্রহ কার্যক্রমের শুভ উদ্বোধন
- মধুপুরে দুর্গোৎসব উপলক্ষে বস্ত্র ও নগদ অর্থ বিতরণ করলেন আইসিটি মন্ত্রী মাহবুব আনাম স্বপন
- দেবী দুর্গার সাজে নজর কাড়লেন পরীমনি
- বগুড়ায় লটারির মাধ্যমে ২৭৯ শিক্ষকের বদলি
- আজ মহাষ্টমী, হবে কুমারী পূজা
- দুপুরে পদত্যাগের চূড়ান্ত ঘোষণা দেব: ইশরাক হোসেন
Author: admin
রানা ইস্কান্দার রহমান। গাইবান্ধা জেলা প্রতিনিধি। গাইবান্ধার সাঘাটা উপজেলার কামালেরপাড়া ইউনিয়নের কাঠালতলী এলাকায় পরিবেশবিধি লঙ্ঘনের অভিযোগে একটি অবৈধ কয়লা উৎপাদন কারখানায় অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানে ঘটনাস্থল থেকে দুইজনকে আটক করা হয়েছে। গত বুধবার (৩০ জুলাই) বিকেলে সাঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মীর মো. আল কামাহ্ তমালের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে স্থানীয় প্রশাসনের পাশাপাশি সেনাবাহিনীর সদস্যরাও অংশ নেন। আটককৃতরা হলেন—মনির মিয়া (পিতা: মুঞ্জুরুল ইসলাম) ও আশিক মিয়া (পিতা: লুৎফর রহমান)। দু’জনেই কামালেরপাড়া ইউনিয়নের নশিরারপাড়া গ্রামের বাসিন্দা। স্থানীয় সূত্রে জানা গেছে, কাঠালতলী এলাকায় বেশ কিছুদিন ধরেই অস্থায়ী মাটির ঘরে গাছের গুল, ডালপালা, খড়ি ইত্যাদি পুড়িয়ে কয়লা উৎপাদন করে আসছিল…
রানা ইস্কান্দার রহমান। গাইবান্ধা জেলা প্রতিনিধি। গাইবান্ধার গোবিন্দগঞ্জে সাড়ে সাত কেজি শুকনা গাঁজাসহ তিন মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। গত বুধবার (৩০ জুলাই) বিকেল ৫টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে গোবিন্দগঞ্জ থানা পুলিশের একটি দল বিশেষ অভিযান চালিয়ে তাদের আটক করে। গোবিন্দগঞ্জ থানার সেকেন্ড অফিসার সেলিম রেজার নেতৃত্বে পরিচালিত ওই অভিযানে আটককৃতরা হলেন– রাজন হোসেন (২০), পিতা: মতিউর রহমান; আল আমিন বিশ্বাস (৪২), পিতা: মৃত হোসেন আলী; এবং আয়েশা খাতুন (৩২), স্বামী: আলামিন হোসেন। তিনজনই পাবনা জেলার ইশ্বরদী থানার বহরপুর গুচ্ছগ্রামের (আশ্রয়ন প্রকল্প) বাসিন্দা। পুলিশ জানায়, গোবিন্দগঞ্জ পৌর এলাকার ডাচ্ বাংলা ব্যাংকের সামনে থেকে তাদের আটক করা হয়।…
ভোরের বাংলা নিউজ প্রতিবেদক আগামী জাতীয় সংসদ নির্বাচন দেশের প্রতিটি মানুষের জন্য গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, এ দেশে যাতে ফ্যাসিবাদ, উগ্রবাদ ও চরমপন্থা মাথাচাড়া দিয়ে না উঠতে পারে। সেজন্য বিশেষ করে নারী সমাজকে ভূমিকা রাখতে হবে। বৃহস্পতিবার রাজধানীতে মহিলা দলের আলোচনা সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে এসব কথা বলেন তিনি। তারেক রহমান বলেন, একজন মায়ের চোখে বাংলাদেশ যেমন হওয়া দরকার, তেমন দেশ গড়তে আগামী নির্বাচন খুবই গুরুত্বপূর্ণ। সবার জন্য নিরাপদ, গণতান্ত্রিক মানবিক বাংলাদেশ গড়তে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আরও বলেন, ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে নারীরা ভূমিকা রেখেছেন। নারী শক্তিকে কর্মপরিকল্পনার বাইরে রেখে কোনও…
মো:ইরান মিয়া বিশ্ববিদ্যালয় প্রতিনিধি জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে নির্মাণাধীন ১০ তলা হলের ছাদ ধসে অন্তত ছয় শ্রমিক আহত হয়েছেন। বৃহস্পতিবার (৩১ জুলাই) বিকেল ৪টার দিকে দ্বিতীয় তলার ঢালাই চলাকালে এ দুর্ঘটনা ঘটে। এই দুর্ঘটনার প্রেক্ষিতে প্রক্টর ড. মাহবুবুর রহমান জানান, “চার থেকে ছয়জন শ্রমিক আহত হয়েছেন এবং একজনের অবস্থা বেশ গুরুতর।আহতদের ত্রিশাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে এবং দুর্ঘটনার কারণ অনুসন্ধানে ছয় সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।” বিকট শব্দে বিদ্রোহী হলের শিক্ষার্থীসহ অন্যান্য কর্মকর্তারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছালে প্রত্যক্ষদর্শীরা জানায়, “বিকেল চারটার দিকে ছাদের পূর্ব-দক্ষিণ অংশে ঢালাই শুরু হলে হঠাৎ কাঠামো দুলতে থাকে এবং মুহূর্তেই ভেঙে…
রানা ইস্কান্দার রহমান। গাইবান্ধা জেলা প্রতিনিধি। গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ উপজেলার ভাটি বোচাগাড়ী মৌজার ভুয়া কাগজ তৈরি করে ৩৭ একর জমি দখল করার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে । আজ (৩১ জুলাই) বৃহস্পতিবার দুপুরে ভাটি বোচাগাড়ী চরাঞ্চলবাসীর আয়োজনে এই বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে শতাধিক নারী ও পুরুষ অংশগ্রহণ করেন। এতে বক্তব্য দেন কাপাসিয়া ইউনিয়ন পরিষদের সাবেক ইউপি সদস্য মোঃ রেজাউল করিম জোদ্দার, ভুক্তভোগী মোঃ আঙ্গুর মিয়া, আব্দুস সামাদ, মোছাঃ রাবেয়া বেগম, মোছাঃ মনোয়ারা বেগম। বক্তারা বলেন, ভুমিদস্যু সুরুজ্জামান, হায়দার ও তাদের সহযোগীরা চরাঞ্চলবাসীর শত শত বিঘা জমি ভুয়া কাগজ তৈরি করে দখল করে আছে। কেউ কিছু…
ভোরের বাংলা নিউজ প্রতিবেদন বিএনপি ক্ষমতার যাওয়ার জন্য অস্থির নয় উল্লেখ করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, জনগণের মালিকানা তাদের হাতে ফিরিয়ে দিতে হবে। আগামী ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন হলে অনেক সমস্যা দূর হয়ে যাবে। বৃহস্পতিবার (৩১ জুলাই) দুপুরে জাতীয় প্রেসক্লাবে জুলাই-আগস্ট অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষ্যে আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। সংস্কার প্রসঙ্গে বিএনপি মহাসচিব বলেন, ১২টি মৌলিক বিষয়ে রাজনৈতিক দলগুলো একমত হয়েছে। বাকীগুলো ঐকমত্যের দিকে যাওয়ার চেষ্টা চলছে। যেসব বিষয়ে ঐকমত্য হবে না, তা বাদ দিয়ে শুধু মৌলিক বিষয়গুলোই সংস্কার করা উচিত। গণতন্ত্রে সীমা থাকা উচিত জানিয়ে মির্জা ফখরুল বলেন, গণতন্ত্রে কাঁদা ছোড়াছুড়ি হলেও সেখানে সীমা থাকা উচিত।…
ভোরের বাংলা নিউজ প্রতিবেদক নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টা প্রফেসর ড. ইউনূস যে সময় বলেছেন, তার থেকে একটি দিনও দেরি হবে না উল্লেখ করে প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, আমরা আশা করি এই নির্বাচনটা খুবই উৎসবমুখর পরিবেশে ভালো নির্বাচন হবে। বৃহস্পতিবার (৩১ জুলাই) সচিবালয়ে গণমাধ্যম কেন্দ্রে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম (বিএসআরএফ) আয়োজিত সংলাপে তিনি এ কথা বলেন। এতে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মাসউদুল হক। আর সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক উবায়দুল্লাহ বাদল। শফিকুল আলম বলেন, একটা বিষয়ে নিশ্চিত থাকেন নির্বাচন দেরি হবে না। নির্বাচন প্রফেসর ইউনূস যে সময় বলেছেন, তার থেকে একটা দিনও দেরি হবে না। প্রেস সচিব বলেন, তিনি (ড. ইউনূস)…
ভোরের বাংলা নিউজ ডেস্ক পূর্বাচল নতুন শহর প্রকল্পে ৩০ কাঠা প্লট বরাদ্দে জালিয়াতির ঘটনায় পৃথক তিন মামলা করে দুদক। এই তিন মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার ছেলে সজীব ওয়াজেদ জয় ও মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলের আনুষ্ঠানিক বিচার শুরু হয়েছে। বৃহস্পতিবার (৩১ জুলাই) ঢাকার বিশেষ জজ আদালত-৫ এর বিচারক মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন তাদের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন। তবে আসামিরা পলাতক থাকায় তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। এ বিষয়ে দুদকের প্রসিকিউটর মীর আহমেদ আলী সালাম বলেন, ‘তিন মামলায় আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে। এসব মামলার একটিতে শেখ হাসিনাসহ ১২ জন আসামি, অন্যটিতে সজীব ওয়াজেদ জয় ও শেখ…
মুহিউদ্দীন আহমেদ তানভীর **জাতীয় বিশ্ববিদ্যালয়। দেশের সবচেয়ে বড় শিক্ষাপ্রতিষ্ঠান হলেও এর শিক্ষার্থীরা যেন চিরকাল ‘অদৃশ্য’ থেকে গেছে রাষ্ট্রের নীতিনির্ধারকদের কাছে। একদিকে দীর্ঘ সেশনজট, অন্যদিকে চাকরির বাজারে অবমূল্যায়ন—দুয়ের সম্মিলনে জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা প্রতিনিয়ত বঞ্চনার শিকার হচ্ছেন, অথচ তাঁদের কণ্ঠ কেউ শুনছে না।** বাংলাদেশে প্রায় ২৭ লাখের বেশি শিক্ষার্থী জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে পড়াশোনা করছে। এই বিপুল সংখ্যক তরুণের ভবিষ্যৎ নানা প্রতিকূলতার মধ্যে আটকে আছে। শিক্ষাব্যবস্থার কেন্দ্রীকরণ ও বৈষম্যমূলক নীতির কারণে বিশ্ববিদ্যালয় পর্যায়ের শিক্ষার যে গুণগত মান থাকা দরকার, তা অর্জিত হচ্ছে না। প্রথমত, **সেশনজট** জাতীয় বিশ্ববিদ্যালয়ের একটি স্থায়ী অভিশাপ। একটি অনার্স কোর্স যেখানে ৪ বছরে শেষ হওয়ার কথা, সেখানে ৫-৬ বছর সময়…
কুড়িগ্রাম প্রতিনিধি ২৪’ জুলাাই শহীদ আশিক এর স্ট্রীট স্ট্যাম্প কুড়িগ্রামে ভিত্তিপ্রস্তর উদ্বোধন ও জুলাই শহীদদের স্বরণে দোয়া অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকাল ৫ টায় জেলা শহরের ঘোষপাড়াস্হ শাপলা চত্বরের সামনে জেলা পরিষদের অর্থায়নে ও এলজিইডি বাস্তবায়নে ২৪’ জুলাাই শহীদ আশিক এর স্ট্রীট স্ট্যাম্প ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেন কুড়িগ্রামের জেলা প্রশাসক নুসরাত সুলতানা। এসময় উপস্থিত ছিলেন – কুড়িগ্রাম পুলিশ সুপার মো. মাহফুজুর রহমান,জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা ফিরুজুল ইসলাম, এলজিইডির নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ ইউনুছ হোসেন বিশ্বাস, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অধ্যাপক শফিকুল ইসলাম বেবু, হাসিবুর রহমান হাসিব,জেলা পরিষদের সহকারী প্রকৌশলী মিজানুর রহমান,সাংবাদিক সাইয়েদ আহমেদ বাবু,কুড়িগ্রাম সদর থানার ইনচার্জ (ওসি) মো. হাবিবুল্লাহ, বৈষম্য বিরোধী…