Author: admin

রানা ইস্কান্দার রহমান। গাইবান্ধা জেলা প্রতিনিধি। দেশের বিভিন্ন অঞ্চলের ন্যায় গাইবান্ধা জেলায় সহকারী কমিশনারের (ভূমি) দায়িত্বে থাকা বিসিএস ৩৭তম ব্যাচের ৩ কর্মকর্তাকে প্রত্যাহার করেছে সরকার। বুধবার (৩০ জুলাই) জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মো. শাহিদুল ইসলাম স্বাক্ষরিত পৃথক ২টি প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। প্রত্যাহারকৃত কর্মকর্তারা হলেন – গোবিন্দগঞ্জ উপজেলার দায়িত্বে থাকা সহকারী কমিশনার (ভূমি) মো. আসাদুজ্জামান, সুন্দরগঞ্জ উপজেলার দায়িত্বে থাকা সহকারী কমিশনার (ভূমি) মো. মাসুদুর রহমান এবং সাঘাটা উপজেলার দায়িত্বে থাকা সহকারী কমিশনার (ভূমি) মনোরঞ্জন বর্মন। প্রজ্ঞাপনে বলা হয়, বিসিএস ক্যাডারের কর্মকর্তাগণকে সহকারী কমিশনার (ভূমি) হতে প্রত্যাহারপূর্বক সিনিয়র সহকারী কমিশনার/সহকারী কমিশনার হিসেবে পরবর্তী পদায়নের জন্য রাজশাহী ও রংপুর বিভাগীয় কমিশনারের কার্যালয়ে…

Read More

টাঙ্গাইল জেলা প্রতিনিধি রাহিদ রানা এনসিপির পদযাত্রা ও সমাবেশে বিন্দুবাসীনির ছাত্রদের ক্লাস থেকে বের করে নিয়ে যাওয়ার ঘটনায় বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার(৩০ জুলাই) দুপুরে বিন্দুবাসীনি বালক উচ্চ বিদ্যালয়ের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে নিয়ে শহরের বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করে টাঙ্গাইল প্রেসক্লাবের সামনে এসে সমাবেশ করে শিক্ষার্থীরা। এসময় শিক্ষার্থীরা বলেন,টাঙ্গাইলের বিগত ইতিহাসে বিন্দুবাসীনির ক্লাস বাদ দিয়ে কোন রাজনৈতিক সভা সমাবেশে অংশগ্রহণ করেননি। অথচ গতকাল শহরের নিরালা মোড়ে এনসিপির পথসভায় যোগদানের জন্য ক্লাস থেকে বের করে নিয়ে আসে। শিক্ষকরা বাঁধা দিতে গেলে তাদেরকেও লাঞ্ছিত করা হয়। গতকাল বিকাল থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনা সমালোচনা চলছে এই…

Read More

প্রশাসনিক স্বচ্ছতা ও গতিশীলতা নিশ্চিত হবে: উপাচার্য বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: মুনতাসিম সরকার সৌরভ বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর-এ প্রশাসনিক ও একাডেমিক কার্যক্রমে গতিশীলতা আনয়নের লক্ষ্যে “ফাইল ট্র্যাকিং সিস্টেম” বিষয়ক দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে। বুধবার (৩০ জুলাই) সকালে একাডেমিক ভবন-২ এর ভার্চুয়াল ক্লাসরুমে এ কর্মশালার উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ শওকাত আলী। উদ্বোধনী বক্তব্যে উপাচার্য বলেন, “ফাইল ট্র্যাকিং সিস্টেমের বাস্তবায়নের মাধ্যমে ফাইল স্থানান্তর, প্রক্রিয়াকরণ ও নিস্পত্তি কার্যক্রমে সময় সাশ্রয় হবে। এতে প্রশাসনিক স্বচ্ছতা, দায়বদ্ধতা ও গতিশীলতা নিশ্চিত হবে।” তিনি আরও বলেন, “এই প্রশিক্ষণ কর্মশালার মাধ্যমে শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা নতুন এই প্রযুক্তিভিত্তিক ব্যবস্থাপনা সম্পর্কে সম্যক ধারণা লাভ করবেন, যা…

Read More

রানা ইস্কান্দার রহমান। গাইবান্ধা জেলা প্রতিনিধি। গাইবান্ধার সাঘাটায় সিজু মিয়া নামে এক যুবকে থানার সামনের পুকুরে পিটিয়ে হত্যার ঘটনায় তিন সদস্যদের কমিটি গঠন করা হয়েছে ৷ গত মঙ্গলবার (২৯ জুলাই) দুপুুরে সাঘাটা থানার সামনের পুকুরে সিজুকে পিটিয়ে হত্যার ঘটনাস্থল পরিদর্শন কালে তদন্ত কমিটি গঠনের বিষয়টি নিশ্চিত করেছেন রংপুর রেঞ্জের এডিশনাল ডিআইজি মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন। সকাল সাড়ে ১০টা হতে ঘটনাস্থল পরিদর্শন চলাকালীন বিকাল ৩টার দিকে তিনি সাংবাদিকদের জানান, ঘটনার সুষ্ঠু তদন্ত ও প্রকৃত ঘটনা উদঘাটনের জন্য ইতোমধ্যে ৩ সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটির প্রধান হিসেবে দায়িত্বপ্রাপ্ত এডিশনাল ডিআইজি জানান, আগামী পাঁচ কর্মদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়া…

Read More

আন্তর্জাতিক ডেস্ক রাশিয়ায় ৮ দশমিক ৮ মাত্রার ভূমিকম্পের জেরে সুনামির ঢেউ আঘাত হানার পর রাজধানী টোকিওসহ দেশের উপকূলীয় ও উপকূলের কাছের বিভিন্ন অঞ্চল থেকে প্রায় ২০ লাখ মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার উদ্যোগ নিয়েছে জাপান। দেশটির আগুন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন, ২১ টি প্রিফেকচার বা প্রশাসনিক অঞ্চল থেকে মোট ১৯ লাখ ৫৫ হাজার ৫৯৬ জনকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার কাজ ইতোমধ্যে শুরু হয়েছে। সবচেয়ে বেশি মানুষ সরানো হচ্ছে হোক্কাইডো, কানাগাওয়া ও ওয়াকায়েমা দ্বীপ থেকে। আজ বুধবার ভোরের দিকে রাশিয়ার দূরপ্রাচ্যের অঞ্চল কামচাটকায় ৮ দশমিক ৮ মাত্রার একটি ভূমিকম্প এবং তার পর ৬ দশমিক ৯ মাত্রার ‘আফটার শক’ হয়।…

Read More

রাজশাহী প্রতিনিধি রাজশাহী জেলা পুলিশের মানবিক ও প্রযুক্তিনির্ভর উদ্যোগের মাধ্যমে উদ্ধারকৃত ৫১টি মোবাইল ফোন এবং বিকাশে প্রতারণার মাধ্যমে হাতিয়ে নেওয়া ১৫ হাজার ৫০০ টাকা আজ প্রকৃত মালিকদের হাতে ফিরিয়ে দেওয়া হয়েছে। মঙ্গলবার সকাল ১০টা ৩০ মিনিটে পুলিশ সুপার কার্যালয়ের কনফারেন্সরুমে আয়োজিত এক সংক্ষিপ্ত অনুষ্ঠানে এসব মালামাল হস্তান্তর করেন রাজশাহীর পুলিশ সুপার ফারজানা ইসলাম। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মো: রফিকুল আলম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মো: শরিফুল ইসলাম এবং জেলা পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা। রাজশাহী জেলার ৮টি থানায় মোবাইল ফোন হারিয়ে সাধারণ ডায়েরি করেছিলেন ৫১ জন ভুক্তভোগী। এসব ডায়েরির ভিত্তিতে পুলিশ সুপার কার্যালয়ের অধীন সাইবার…

Read More

ভোরের বাংলা নিউজ ডেস্ক প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস বলেছেন, এটা ওপরে একটা প্রলেপ দেওয়ার পরিবর্তন না, গভীরতমভাবে পরিবর্তন। সেই গভীরতম পরিবর্তন যদি না করি, যে স্বৈরাচারের বিরুদ্ধে আজকে আমরা কথা বলছি, আবার ঘুরে-ফিরে সে চলে আসবে, যতই আমরা সামাল দেই, যতই সংস্কার করি। আমাদের আরও গভীরের সংস্কার দরকার। এই সংস্কার অত্যন্ত গুরুত্বপূর্ণ। মঙ্গলবার (২৯ জুলাই) বিকালে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে জাতিসংঘ আয়োজিত জুলাই স্মরণ অনুষ্ঠান ও ফ্যাক্ট ফাইন্ডিং প্রতিবেদনের সুপারিশ বাস্তবায়ন শীর্ষক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। প্রধান উপদেষ্টা বলেন, বছরের পর বছর আয়নাঘরে নির্মম অত্যাচার করেছে। সেখানে ইলেকট্রিক চেয়ার রেখেছে, সেগুলো তো আমাদের দেখারও সুযোগ হয়নি। সেই কাহিনিগুলো মিলে…

Read More

নওগাঁ প্রতিনিধি নওগাঁর নিয়ামতপুরে যৌতুকের দাবীতে স্ত্রীকে হত্যার অভিযোগে স্বামী মোস্তাফিজুর রহমানের মৃত্যুদন্ড দিয়েছে আদালত। মঙ্গলবার দুপুর ১২ টার দিকে নওগাঁ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক মোহাম্মদ আসসামছ জগলুল হোসাইন এর রায় প্রদান করেন। একই সাথে অভিযুক্তের ২০ হাজার টাকা অর্থদন্ড করা হয়েছে। রায় ঘোষনার সময় আসামী মোস্তাফিজুর রহমান আদালতে উপস্থিত ছিলেন। মোস্তাফিজুর রহমান জেলার নিয়ামতপুর উপজেলার হরিপুর গ্রামের মৃত মফিজ উদ্দিনের ছেলে। মামলায় রাষ্ট্রপক্ষের আইনজীবী ছিলেন- পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট ইকবাল জামিল চৌধূরী লাকি এবং আসামী পক্ষের আইনজীবী অমরেন্দ্রনাথ। আদালত সূত্রে জানা যায়- ২০০৭ সালে নওগাঁর মান্দা থানার শ্রীরামপুর গ্রামের আনিছুর রহমান সাকিদারের মেয়ে রাণী বেগমের…

Read More

‎নিজস্ব প্রতিনিধিঃ উদ্যোক্তা তৈরি, আত্নকর্মসংস্থান সৃষ্টি, দক্ষজনশক্তি, ক্ষুধামুক্ত বাংলাদেশ বিনির্মাণ এবং নিজেদের সক্ষমতাবৃদ্ধির লক্ষে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ২৮ দিন মেয়াদী ভিডিপি অ্যাডভান্স কোর্স ১ম ধাপ উদ্বোধন করেন বরিশাল রেঞ্জের রেঞ্জ কমান্ডার মোঃ আব্দুস সামাদ, বিভিএম, পিভিএমএস। ‎ ‎মঙ্গলবার (২৯ জুলাই) বরিশাল জেলা আনসার ও ভিডিপি প্রশিক্ষণ কেন্দ্রে বরিশাল জেলা কমান্ড্যান্ট নাহিদ হাসান জনি, বিএএম এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী বরিশাল রেঞ্জের রেঞ্জ কমান্ডার মো: আব্দুস সামাদ, বিভিএম, পিভিএমএস। ‎ ‎প্রধান অতিথির বক্তব্যে তিনি প্রশিক্ষণার্থীদের সততা, নিষ্ঠা ও পরিশ্রমের মাধ্যমে নিজেদেরকে যোগ্য ও দক্ষ সুনাগরিক হিসেবে গড়ে তোলার আহ্বান…

Read More

ধর্ষক রেজাউল হাওলাদার।  ঝালকাঠি প্রতিনিধি: ঝালকাঠির রাজাপুর উপজেলায় তৃতীয় শ্রেণির এক স্কুলছাত্রী ধর্ষণের শিকার হয়েছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় রেজাউল হাওলাদার (২২) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে রাজাপুর থানা পুলিশ। গ্রেপ্তার রেজাউল হাওলাদার উপজেলার সাতুরিয়া ইউনিয়নের ইঁদুরবাড়ি এলাকার খলিলুর রহমানের ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইসমাইল হোসেন। পুলিশ ও স্থানীয়দের বরাতে জানা গেছে, মঙ্গলবার (২৯ জুলাই) দুপুরে বিদ্যালয় ছুটির পর ওই ছাত্রী বাড়ি ফেরার পথে আকস্মিক বৃষ্টি শুরু হলে সে পথের পাশে একটি বাড়িতে আশ্রয় নেয়। সেখানে থাকা রেজাউল হাওলাদার কৌশলে শিশুটিকে নিজের ঘরে নিয়ে গিয়ে ধর্ষণ করে। শিশুটির চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে…

Read More