Author: admin

সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হক। ছবি : সংগৃহীত ভোরের বাংলা নিউজ ডেস্ক শাহবাগ থানায় রায় জালিয়াতির মামলায় সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হকের ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বুধবার (৩০ জুলাই) সকালে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত (সিএমএম) তার রিমান্ড মঞ্জুর করেন। এর আগে, বৃহস্পতিবার (২৪ জুলাই) খায়রুল হককে রাজধানীর ধানমন্ডির বাসা থেকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)। ডিবির যুগ্ম কমিশনার মোহাম্মদ নাসিরুল ইসলাম সংবাদমাধ্যমকে সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হকের গ্রেপ্তারের তথ্য নিশ্চিত করেছিলেন। তিনি জানান, রাজধানীর ধানমন্ডির বাসা থেকে তাকে আটক করা হয়। গ্রেপ্তারের পর তাকে ডিবি…

Read More

গোবিপ্রবি প্রতিনিধি:- জুলাই বিপ্লবের প্রথম বর্ষপূর্তি উপলক্ষে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (গোবিপ্রবি) বিনামূল্যে হেল্থ ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয় প্রশাসন আয়োজিত এই হেল্থ ক্যাম্পে সার্বিক সহায়তা করে নাক, কান ও গলার বিশেষায়িত হাসপাতাল সোসাইটি ফর অ্যাসিস্ট্যান্স টু হিয়ারিং ইম্পেয়ার্ড চিলড্রেন (সাহিক)। আজ মঙ্গলবার সকাল ১০:৩০টায় বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে হেল্থ ক্যাম্পের উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. হোসেন উদ্দিন শেখর ও ট্রেজারার অধ্যাপক ড. মোহাম্মদ নাজমুল আহসান। দিনব্যাপী এই হেল্থ ক্যাম্পের কার্যক্রম চলে বিকেল ৫টা পর্যন্ত। যেখানে সেবা প্রদান করেন নাক, কান ও গলার খ্যাতিমান চিকিৎসক ডা. এম এ সামাদ, ডা. মুহাম্মদ ওয়ালী উল্লাহ ও ডা. নাজমুস সাকিব। ক্যাম্পে ৩৭০জন শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা…

Read More

টাঙ্গাইল জেলা প্রতিনিধি রাহিদ রানা বাঙালির অধিকার আদায়ের অগ্রপথিক মাওলানা ভাসানীর আদর্শকে বুকে ধারণ করে দেশকে এগিয়ে নিতে চায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। মঙ্গলবার(২৯ জুলাই) সকালে টাঙ্গাইল শহরের নিড়ালা মোড়ে কেন্দ্রীয় শহীদ মিনারে জাতীয় নাগরিক পার্টি(এনসিপি) আয়োজিত পদযাত্রা কর্মসূচিতে এ কথা বলেন জাতীয় নাগরিক পার্টির আহবায়ক নাহিদ ইসলাম।এনসিপির আহবায়ক নাহিদ ইসলাম বলেন, মাওলানা ভাসানী ছিলেন কৃষকের নেতা, গণমানুষের কণ্ঠস্বর। তিনি আজীবন শোষণ-বঞ্চনার বিরুদ্ধে লড়াই করে গেছেন। আমরা তাকে শুধু একজন রাজনৈতিক বিশ্লেষক নয়, বরং জাতির পিতার মর্যাদায় দেখার পক্ষপাতী।তিনি আরও বলেন,টাঙ্গাইল হলো বাংলাদেশের রাজনৈতিক সুতিকাগার। ভাসানীর নেতৃত্বে টাঙ্গাইল ও আসাম থেকে যে লড়াই শুরু হয়েছিল, তা আজও প্রাসঙ্গিক। পাকিস্তানি শাসকদের…

Read More

জহিরুল ইসলাম সুমন চৌদ্দগ্রাম প্রতিনিধি : কুমিল্লার চৌদ্দগ্রামে সীমান্ত এলাকা দিয়ে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের দায়ে মো: নাদের (২৭) নামে এক যুবককে আটক করেছে সীমান্তরক্ষী বাহিনী বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। মঙ্গলবার (২৯ জুলাই) বিকালে বিষয়টি নিশ্চিত করেন চৌদ্দগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ হিলাল উদ্দিন আহমেদ। কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) ও চৌদ্দগ্রাম থানা সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকাল অনুমান সাড়ে নয়টায় চৌদ্দগ্রাম পৌরসভাধিন বৈদ্দেরখিল এলাকার ভারতীয় সীমান্ত পিলার নং-২১০৯/১৪ হতে ১৫০ গজ ভারতের অভ্যন্তরে ‘রাঁধানগর’ স্থান দিয়ে তিনজন বাংলাদেশী নাগরিক চোরাচালানের উদ্দেশ্যে ভারতের অভ্যন্তরে প্রবেশ করার চেষ্টা করে। এ সময় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ তাদের দেখে ফেলে এবং আটকের উদ্দেশ্যে তাড়া…

Read More

রানা ইস্কান্দার রহমান। গাইবান্ধা জেলা প্রতিনিধি। গাইবান্ধা জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বিশেষ অভিযানে শহরের ২নং রেলগেট এলাকার লাইনের পাশ থেকে তিনজন মাদকসেবীকে হাতেনাতে আটক করা হয়েছে। মঙ্গলবার গোপন সংবাদের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি টিম শহরের ২নং রেলগেট এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযান চলাকালে লাইনের পাশ থেকে প্রকাশ্যে মাদকসেবনরত অবস্থায় তিনজনকে আটক করা হয়। আটকদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। এ ব্যাপারে গাইবান্ধা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তা জানান, “মাদক বিরোধী কার্যক্রমকে জোরদার করেছি। মাদক বিক্রেতা ও সেবনকারীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

Read More

রানা ইস্কান্দার রহমান। গাইবান্ধা জেলা প্রতিনিধি। গাইবান্ধা জেলা শহরে পরিচালিত এক বিশেষ অভিযানে চারটি অবৈধ ডায়াগনস্টিক সেন্টার সিলগালা করেছে জেলা সিভিল সার্জন কার্যালয়। মঙ্গলবার (২৯ জুলাই) বিকেলে এই অভিযান পরিচালিত হয়। ‎অভিযানে নেতৃত্ব দেন জেলা সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা. মো. রেজওয়ান আহমেদ। ‎সিলগালা করা ডায়াগনস্টিক সেন্টারগুলো হলো— ‎১. শহরের হাসপাতাল রোডে অবস্থিত নিউ সেন্ট্রাল ডায়াগনস্টিক সেন্টার ‎২. কাচারি বাজারে অবস্থিত ক্রিসেন্ট ডায়াগনস্টিক সেন্টার ‎৩. কলেজ রোডে অবস্থিত সোনার বাংলা ডায়াগনস্টিক সেন্টার ‎৪. সদরের তুলসীঘাট বাজারে অবস্থিত ফাতেমা ডায়াগনস্টিক সেন্টার ‎ডা. মো. রেজওয়ান আহমেদ জানান, উল্লিখিত প্রতিষ্ঠানগুলো স্বাস্থ্য অধিদপ্তরের অনুমোদন ব্যতীত দীর্ঘদিন ধরে কার্যক্রম পরিচালনা করে আসছিল। এছাড়াও সেন্টারগুলোতে…

Read More

টাংগাইল জেলা প্রতিনিধি রাহিদ রানা টাঙ্গাইলের মধুপুরে ১২ বছর বয়সী এক শিশুকে হত্যার অভিযোগে সৎ মা ও বোনকে আটক করেছে মধুপুর থানা পুলিশ। শনিবার(২৬জুলাই) রাতে আটায় দিকে উপজেলার মির্জা বাড়ি ইউনিয়নের ব্রাহ্মণবাড়িয়া গ্রামে এ ঘটনাটি ঘটে। নিহত ছেলেটির নাম মোহাম্মদ নিরব হোসেন। সে ব্রাহ্মণবাড়ীয়া গ্রামের মোহাম্মদ আব্দুল লতিফের ছেলে। জানাযায়, নীরবকে ছোট রেখে তার মা মারা যায়া। এমতবস্থায় বড় ভাই ও বাবা মিলে নীরবকে লাগল পালন করছিল। নীরবের বাবা আব্দুল লতিফ জানান,সে ঘটনার দিন সকালে কাজের উদ্দেশ্যে ধনবাড়ীতে চলে যায় এবং বিকেলে ফোন করে তাকে বলা হয় বাড়িতে দূর্ঘটনা ঘটেছে। এমন সংবাদে দ্রুত বাড়িতে চলে আসলে দেখতে পান তার ছোট…

Read More

আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল। ছবি : সংগৃহীত ভোরের বাংলা নিউজ ডেস্ক আইন, বিচার ও সংসদবিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেছেন, শেখ হাসিনা ও তার সহযোগীরা বাংলাদেশে যে অপরাধ করেছে, ১৯৭১ সালে পাকিস্তানি সেনাবাহিনীও মনে হয় এত জঘন্য অপরাধ করে নাই। জুলাই গণঅভ্যুত্থানে হওয়া হত্যাকাণ্ডের বিচার বিষয়ে মঙ্গলবার (২৯ জুলাই) এক আলোচনা ও তথ্য প্রদর্শনী অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। আইন উপদেষ্টা বলেন, মৃতদেহ পুড়িয়ে ফেলা, আহতদের গুলি করে হত্যা করা, নিরস্ত্র মানুষকে গুলি চালানো—এগুলো অবশ্যই ২৫ মার্চ কালরাতে ঘটেছে। এটি এক ভয়াবহ ঘটনা ছিল। তবে ওই সময়কার অপরাধগুলো করেছিল অন্য দেশের বাহিনী। আমরা স্বাধীনতা ঘোষণা করেছি তারপর। ১৯৭১ সাল…

Read More

চাঁদা দাবির অভিযোগে গ্রেপ্তার চারজন। ছবি সংগ্রহীত নাটোর প্রতিনিধি নাটোরের বড়াইগ্রাম উপজেলার আহাম্মেদপুর বাজারে চাঁদা না পেয়ে ১০টি দোকানে তালা দেওয়ার অভিযোগে জামায়াত নেতাসহ চারজনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। মঙ্গলবার (২৯ জুলাই) সকাল ১০টার দিকে তাদের আদালতে সোপর্দ করেছে পুলিশ। এর আগে সোমবার (২৮ জুলাই) সন্ধ্যার দিকে তাদের আটক করা হয়। গ্রেপ্তার আসামিরা হলেন- জোয়াড়ী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড জামায়াতের সভাপতি ও আহম্মদপুর এলাকার বাসিন্দা রুহুল আমিন (৪৫), তার ভাই জামায়াত কর্মী আজিমুদ্দিন (৪০)। অন্য দুজন হলেন- হায়দার আলী (৪৫) ও তার বাবা মুজিবর রহমান (৭০)। অভিযোগ উঠেছে, বড়াইগ্রাম উপজেলার জোয়ারী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের জামায়াত সভাপতি ও তার সহযোগীরা…

Read More

নিজস্ব প্রতিনিধিঃ পটুয়াখালীর দুমকিতে ধর্ষণের অভিযোগে দায়ের হওয়া মামলায় এক মাসেরও বেশি সময় ধরে আসামি পলাতক থাকার পর অবশেষে ধরা পড়েছেন নাঈম হোসেন খাঁন (২৭)। গাজীপুরের বাসন থানা এলাকায় গা ঢাকা দিলেও শেষ রক্ষা হয়নি তার। ‎ ‎গতরবিবার রাতে গাজীপুর জেলার বাসন থানা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে পুলিশের একটি বিশেষ দল। এ অভিযানে অংশ নেয় পটুয়াখালীর দুমকি থানা পুলিশ, গাজীপুর র‌্যাব ও বাসন থানা পুলিশ। আধুনিক প্রযুক্তি ব্যবহার করে তাকে শনাক্ত করা হয়। ‎ ‎গ্রেপ্তার হওয়া নাঈম হোসেন খাঁন পটুয়াখালীর দুমকি উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের আ. রহমান খানের ছেলে। ‎ ‎মামলার বাদীর কোলে রয়েছে ৮ মাস…

Read More