- ইশরাকের পদত্যাগপত্র মন্ত্রিপরিষদ বিভাগে, প্রজ্ঞাপন হতে পারে আজই
- নেত্রকোনার সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ হত্যার প্রতিবাদে নাটোরে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ
- কোটচাঁদপুরে সার ডিলার নিয়োগে অনিয়ম,দ্রব্যমূল্য বৃদ্ধি ও দুর্নীতির প্রতিবাদে জামায়াতের মানববন্ধন
- প্রধানমন্ত্রীর আগমন ঘিরে সৈয়দপুর ব্যাপক সাজ-সাজ রব: নেয়া হয়েছে নিচ্ছিদ্র নিরাপত্তার প্রস্তুতি
- ঘাটাইলে ‘ফ্যামিলি কার্ড’ বাস্তবায়নে তথ্য সংগ্রহ কার্যক্রমের শুভ উদ্বোধন
- মধুপুরে দুর্গোৎসব উপলক্ষে বস্ত্র ও নগদ অর্থ বিতরণ করলেন আইসিটি মন্ত্রী মাহবুব আনাম স্বপন
- দেবী দুর্গার সাজে নজর কাড়লেন পরীমনি
- বগুড়ায় লটারির মাধ্যমে ২৭৯ শিক্ষকের বদলি
- আজ মহাষ্টমী, হবে কুমারী পূজা
- দুপুরে পদত্যাগের চূড়ান্ত ঘোষণা দেব: ইশরাক হোসেন
Author: admin
চট্টগ্রাম প্রতিনিধি ফেব্রুয়ারি মাসের পরে নির্বাচন করার চেষ্টা করা হলে কিংবা নির্বাচন পিছিয়ে দেওয়ার চেষ্টা করা হলে আন্দোলন ছাড়া বিকল্প নেই বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য হুম্মাম কাদের চৌধুরী। সোমবার (২৮ জুলাই) সকালে চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার কাদেরনগরে নিজস্ব বাস ভবনে রাঙ্গুনিয়ায় কর্মরত পেশাদার সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। হুম্মাম কাদের বলেন, ইন্টেরিয়াম গভর্মেন্টের দুর্বলতা যেখানে যেখানে ধরতে পেরেছি, সেগুলো নির্বাচন বাদে ঠিক করা সম্ভব হবে না। আমাদের দেশের পক্ষ থেকে বাইরের রাষ্ট্রগুলোর সঙ্গে নেগোসিয়েট করার ম্যান্ডেট কিন্তু বর্তমান সরকারের নেই। আইনশৃঙ্খলা বাহিনীরা বর্তমান সরকারের সিদ্ধান্ত নিয়েও দ্বন্দ্বে রয়েছে। কারণ এই সরকারের কোনো ম্যান্ডেট নেই।…
খাগড়াছড়ি প্রতিনিধি।।খাগড়াছড়ি সদর থানার হিল কুইন গেস্ট হাউজ সংলগ্ন পাকা রাস্তা থেকে ৮০০ পিস ইয়াবাসহ এক ব্যক্তিকে আটক করেছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তার কাছ থেকে একটি স্কুটি ও ইয়াবা ক্রয়-বিক্রয়ের নগদ ৩৫,০০০ টাকা উদ্ধার করা হয়েছে। এ অভিযানে নেতৃত্ব দেন সদর থানার সাব-ইন্সপেক্টর মো. ইসমাইল হোসেন,এএসআই মো. জুয়েল আহম্মেদসহ থানা পুলিশের একটি টিম। ঘটনাটি ঘটেছে সোমবার (২৮ জুলাই) বিকেল সাড়ে ৫টার দিকে। আটক ব্যক্তির নাম মোঃ মোশারফ হোসেন জুয়েল (৩৭)। তিনি খাগড়াছড়ি জেলার পানছড়ি উপজেলার পানছড়ি বাজার এলাকার মোঃ মোসলেম উদ্দিন ভূঁইয়ার পুত্র এবং বর্তমানে খাগড়াছড়ি পৌরসভার ০৩ নম্বর ওয়ার্ডের শান্তিনগর এলাকায় বসবাস করছেন। পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের…
টাঙ্গাইল জেলা প্রতিনিধি রাহিদ রানা টাঙ্গাইলের ঘাটাইলে উপজেলা প্রাথমিক বিদ্যালয়ে ৫ম শ্রেণিতে বৃত্তি পরীক্ষায় বৈষম্য দূর করে কিন্ডারগার্টেনের শিক্ষার্থীদের পরীক্ষায় অংশগ্রহণের দাবিতে ঘাটাইলে মানববন্ধন ও স্মারকলিপি দিয়েছে শিক্ষক-অভিভাবক ও শিক্ষার্থীরা। সোমবার (২৮ জুলাই) সকালে ঘাটাইল উপজেলা পরিষদ চত্বরে ঘণ্টাব্যাপী এই কর্মসূচির আয়োজন করে ঘাটাইল উপজেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশন। এতে অংশ নেন উপজেলার ৬০টি প্রতিষ্ঠানের প্রায় ৮শতাধিক শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থী। পরে প্রধান উপদেষ্টা বরাবর প্রদানের লক্ষ্যে উপজেলা নির্বাহী অফিসারের কাছে একটি স্মারকলিপি জমা দেওয়া হয়। মানববন্ধনে ঘাটাইল উপজেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের বক্তব্য রাখেন ঘাটাইল কিন্ডারগার্টেন এসোসিয়েশন এর সভাপতি এস.এম. আব্দুল লতিফ, সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুজ্জামান, সহ-সভাপতি – শাকের আহম্মেদ, যুগ্ম সাধারণ সম্পাদক আরিফ…
মমিনুল ইসলাম, তজুমদ্দিন উপজেলা প্রতিনিধি। পারফরমেন্স বেজড গ্র্যান্টস ফর সেকেন্ডারি ইন্সটিটিউশনস স্কিম, এসইডিপি, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর, শিক্ষা মন্ত্রণালয়ের আওতায় তজুমদ্দিন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস ও জেলা শিক্ষা অফিসের আয়োজনে ভোলার তজুমদ্দিন উপজেলার মেধাবী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। ২৮ জুলাই সোমবার বেলা ১১ ঘটিকায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে তজুমদ্দিন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার রেজাউল করিমের সভাপতিত্বে অনুষ্ঠান পরিচালিত হয়। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন তজুমদ্দিন উপজেলা নির্বাহী কর্মকর্তা শুভ দেবনাথ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা শিক্ষা অফিসার খন্দকার ফজলে গোপরান, তজুমদ্দিন উপজেলা শিক্ষা অফিসার এনায়েতুর রহমান, শিক্ষার্থী প্রতিনিধি হিসেবে বক্তব্য রাখেন সম্ভুপুর মডেল কলেজের শিক্ষার্থী…
জহিরুল ইসলাম সুমন চৌদ্দগ্রাম প্রতিনিধি : ২০২৫ সালের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সম্মাননা জানাতে চৌদ্দগ্রাম মাধ্যমিক পাইলট বালিকা বিদ্যালয়ের উদ্যোগে এক বর্ণাঢ্য সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। ২৮ জুলাই (রোববার) বিদ্যালয়ের হলরুমে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও চৌদ্দগ্রাম উপজেলা জামায়াতের আমীর মোঃ মাহফুজুর রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ জামাল হোসেন এবং সঞ্চালনার দায়িত্ব পালন করেন সহকারী শিক্ষক মোঃ আবদুল হামিদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের অভিভাবক সদস্য ভিপি জাহাঙ্গীর হোসেন এবং দাতা সদস্য কাজী আবু তাহের মাসুম। শিক্ষক প্রতিনিধিদের মধ্যে বক্তব্য রাখেন সিনিয়র শিক্ষক মোঃ ইউসুফ আলী,…
ভোরের বাংলা নিউজ প্রতিবেদক জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে পদত্যাগ করেছেন দলটির আলোচিত নেত্রী নীলা ইস্রাফিল। সোমবার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এনসিপির সঙ্গে সব সম্পর্ক ছিন্ন করে পদত্যাগের ঘোষণা দেন। এদিকে নীলা এনসিপির কেউ না বলে জানান দলটির সদস্য সচিব আখতার হোসেন। তিনি আরও বলেন, নীলা নাগরিক কমিটিতে ছিল। আমরা তাকে পর্যবেক্ষণে রেখেছিলাম। তার কিছু বিতর্কিত কর্মকাণ্ডের কারণে তাকে এনসিপিতে যুক্ত করা হয়নি। পারিবারিক একটি বিষয়কে কেন্দ্র করে নীলা আলোচনায় আসেন। অন্তর্বর্তী সরকারের প্রয়াত উপদেষ্টা হাসান আরিফের ছেলে মুয়াজ আরিফের সাবেক স্ত্রী নীলা। এই নেত্রী মুয়াজের বিরুদ্ধে নির্যাতনের অভিযোগে মামলা করেছিলেন। গত বছরের ৩ ডিসেম্বর বিষয়টি প্রকাশে…
টাঙ্গাইল জেলা প্রতিনিধি রাহিদ রানা রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল এন্ড কলেজে গত ২১ জুলাই সোমবার বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় টাঙ্গাইলের সখিপুর ও মির্জাপুরে দুইজন শিক্ষার্থী নিহত হন।২৮ জুলাই সোমবার দূপুরে বাংলাদেশ বিমান বাহিনী প্রধানের পক্ষ থেকে নিহতদের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়েছে।বাংলাদেশ বিমান বাহিনী প্রধানের পক্ষ থেকে প্রথমে নিহতদের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয় এবং পরে নিহতদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করা হয়।বিমান বাহিনী প্রধানের পক্ষে শ্রদ্ধা নিবেদন করেন,পাহাড় কাঞ্চনপুর,সুলতান মাহমুদ ঘাঁটিতে কর্মরত উইং কমান্ডার আব্দুল্লাহ আল মামুন।এসময় বিমান বাহিনীর অন্যান্য কর্মকর্তা ও সদস্যরা উপস্থিত ছিলেন।প্রথমে বিমান বাহিনীর কর্মকর্তারা সখিপুরের হতেয়া কেরানি পাড়া…
জহিরুল ইসলাম সুমন চৌদ্দগ্রাম প্রতিনিধি: কুমিল্লার চৌদ্দগ্রামে এইচএসসি পরীক্ষা-২০২৫ চলাকালে পরীক্ষার হলরুমে অসদুপায় (নকল) অবলম্বন ও স্মার্ট মোবাইল ফোন সঙ্গে রাখার দায়ে দুই পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। বহিষ্কৃতরা মুন্সীরহাট প্রকৌশলী ওয়াহিদুর রহমান ডিগ্রি কলেজের শিক্ষার্থী বলে জানা গেছে। সোমবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেন চৌদ্দগ্রাম উপজেলা নির্বাহী অফিসার মো: জামাল হোসেন। জানা গেছে, সোমবার (২৮ জুলাই) চৌদ্দগ্রাম সরকারি কলেজ এইচএসসি পরীক্ষা কেন্দ্র পরিদর্শনে যান চৌদ্দগ্রাম উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: জামাল হোসেন। এ সময় অসদুপায় (নকল করার দায়ে) অবলম্বন ও স্মার্ট মোবাইল ফোন সঙ্গে রাখার দায়ে দুই পরীক্ষার্থীকে পরীক্ষা কেন্দ্র থেকে বের করে দেওয়া হয়। এছাড়াও এবারের এইচএসসি পরীক্ষার…
ভোরের বাংলা নিউজ ডেস্ক সম্প্রতি রাজধানীতে চাঁদাবাজির অভিযোগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পাঁচ সমন্বয়ক গ্রেপ্তার হওয়ার খবর দেখে ‘বেদনায় নীল’ হয়ে গিয়েছিলেন বলে জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সোমবার (২৮ জুলাই) দুপুরে রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে অনুষ্ঠিত জুলাই গণ-অভ্যুত্থান উপলক্ষে যুবদলের মাসব্যাপী কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি। পাঁচ সমন্বয়ক গ্রেপ্তারের প্রসঙ্গ তুলে মির্জা ফখরুল বলেন, পত্রিকার পাতা খুলেই মনে হলো- বেদনায় একেবারে নীল হয়ে গেছি। দেখি, পুলিশ পাঁচজন সমন্বয়কারীকে গ্রেপ্তার করেছে। তারা একটি বাড়িতে ঢুকে এক সাবেক সংসদ সদস্যের কাছ থেকে ৫০ লাখ টাকা আদায় করেছে। তিনি বলেন, এই কি পরিণতি, এটিই কি…
রানা ইস্কান্দার রহমান। গাইবান্ধা জেলা প্রতিনিধি। গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার ধাপেরহাট ওভারব্রিজের নিচে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি অভিযানে ১১ কেজি শুকনা গাঁজা এবং একটি সাদা রঙের টয়োটা মাইক্রোবাস জব্দ করা হয়েছে। সোমবার (২৮ জুলাই) দুপুর ২টা ৩০ মিনিটে এ অভিযান পরিচালিত হয়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক তরুণ কুমার রায়ের নেতৃত্বে গঠিত একটি রেইডিং টিম গাইবান্ধার একবারপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে যানবাহন তল্লাশি করছিল। এ সময় একটি সাদা মাইক্রোবাস পুলিশ দেখে ইউটার্ন নিয়ে পালিয়ে যায়। পরে ধাওয়া দিয়ে ধাপেরহাট ওভারব্রিজের নিচে ফেলে যাওয়া অবস্থায় গাড়িটি উদ্ধার করা হয়। পরিদর্শক জানান, গাড়ির ভিতরে বিশেষভাবে লুকানো অবস্থায় একটি…