Author: admin

নানির কোলে গোবিন্দ। ছবি : সংগৃহীত ভোরের বাংলা নিউজ ডেস্ক বর্ষাকালে সাপের কামড়ে মানুষের মৃত্যুর খবর নতুন নয়। তবে এক বছরের শিশুর কামড়ে যদি একটি কোবরা সাপ মারা যায়—তবে তা নিঃসন্দেহে চমকে যাওয়ার মতো ঘটনা। ঠিক এমনই অদ্ভুত একটি ঘটনা ঘটেছে ভারতের বিহার রাজ্যের পশ্চিম চম্পারন জেলার একটি গ্রামে। গ্রামের নাম মোহছি বনকাটোয়া। সেখানকার বাসিন্দা গোবিন্দ নামের এক বছরের একটি শিশু খেলছিল তার বাড়ির পাশে, আর তার মা বাড়ির পেছনে চুলা জ্বালানোর কাঠ গোছাচ্ছিলেন। হঠাৎ একটি সাপ বেরিয়ে আসে। শিশুটি সাপটিকে দেখে ভয় না পেয়ে উল্টো সেটিকে ধরে কামড় দেয়। এতে সাপটির মৃত্যু হয়। গত বৃহস্পতিবারের (২৪ জুলাই) এ ঘটনার…

Read More

জহিরুল ইসলাম সুমন চৌদ্দগ্রাম প্রতিনিধি পরকীয়ার জেরে স্ত্রীকে লাইভে রেখে রুমন (৩৫) নামের এক প্রবাসী আত্মহত্যা করেছেন। ঘটনাটি ঘটেছে শনিবার (২৬শে জুলাই) দুপুর বাংলাদেশ সময় ১২ ঘটিকায় ওমানের সালালাহ এলাকায়। ওমান থেকে তথ্যটি নিশ্চিত করেছেন নিহত রুমনের ভায়রা ওবায়দুল হক। এই ঘটনার খবর ছড়িয়ে পড়লে কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার ঘোলপাশা ইউনিয়নের ইশানচন্দ্র গ্রামে ওই প্রবাসীর বাড়িতে এক হৃদয়বিদারক দৃশ্যের অবতারণা হয়। সরজমিনে খোঁজ নিয়ে জানা যায়, গত ৯ বছর আগে পারিবারিক পছন্দে খালাতো বোনের সাথে রুমনের বিয়ে হয়। বিয়ের চার মাস পর রুমন ওমান চলে যায়। তাদের একটি কন্যা সন্তান রয়েছে। রুমন খালাতো বোন পান্নার ইচ্ছানুযায়ী শ্বশুর ভাড়িতে অবস্থান করতে থাকে।…

Read More

মুহিউদ্দিন আহমদ তানভীর সংগীতকে তিনি মনে করেন আত্মা, অন্ধকারে পথ দেখানো এক দীপ্ত আলো। সেই আলোর পথেই মাত্র আট বছর বয়সে শুরু হয়েছিল লুনা আখতারের সংগীতযাত্রা। সুরের সঙ্গে তার এক গভীর আত্মিক সম্পর্ক, যা বয়স বাড়ার সঙ্গে সঙ্গে আরও মজবুত হয়েছে। সংগীত জীবনের শুরুতেই পাশে পেয়েছিলেন সবচেয়ে বড় প্রেরণা—তার মা। সংগীতচর্চার প্রথম দিনগুলোতে মা-ই ছিলেন গাইড, শিক্ষক, সহচর। মায়ের উৎসাহে ভর্তি হন বাংলাদেশের স্বনামধন্য প্রতিষ্ঠান বাংলাদেশ অ্যাকাডেমি অব ফাইন আর্টস (BAFA)-এ। সেখানে চার বছর ধরে নজরুল সংগীত ও শাস্ত্রীয় সংগীতের তালিম নেন তিনি। এরপর উচ্চাঙ্গ সংগীতে পেশাদার ভিত্তি গড়তে প্রশিক্ষণ নেন উস্তাদ সাধন বর্মণের কাছে। টানা দুই বছর ধরে উচ্চাঙ্গ…

Read More

ওয়াকআউটের পর কথা বলছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। ছবি : সংগৃহীত ভোরের বাংলা নিউজ প্রতিবেদক জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠক থেকে ওয়াকআউট করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। সোমবার (২৮ জুলাই) ফরেন সার্ভিস একাডেমিতে বৈঠক থেকে ওয়াকআউট করে দলটি। জানা গেছে, সংবিধিবদ্ধ সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোর ওপর বিএনপি আগেই প্রস্তাব দিয়েছে। আজ আবার বিষয়টি নতুন করে আলোচনায় আনা হয়েছে। এজন্য বিএনপি সাময়িক সময়ের জন্য কমিশনের বৈঠক থেকে ওয়াকআউট করেছে। তবে আবার তারা বৈঠকে যোগ দিয়েছে। এর আগে ২৩ জুলাই রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী ও অভিভাবকদের প্রতিবাদ কর্মসূচিতে আইনশৃঙ্খলা বাহিনীর হামলার অভিযোগ এনে জাতীয় ঐকমত্য কমিশনের সংলাপ থেকে ওয়াকআউট করে…

Read More

পার্থ সরকার ‎মাভাবিপ্রবি প্রতিনিধি ‎ ‎মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (মাভাবিপ্রবি) নারী শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ক্যাফেটেরিয়ায় একটি পৃথক, নিরাপদ ও পর্দাবেষ্টিত কর্ণার স্থাপনের দাবি জানানোর প্রেক্ষিতে কেন্দ্রীয় ক্যাফেটেরিয়ায় স্থাপন করা হয়েছে পর্দা কর্ণার। কিন্তু এই পর্দা কর্ণারের অব্যবস্থাপনা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন নারী শিক্ষার্থীরা। তাদের দাবি পর্দা কর্ণারের নামে আমাদের সাথে প্রহসন করেছে প্রশাসন। আমরা চেয়েছি নিরাপদ আশ্রয় তারা দিয়েছে বাঁশের বেড়া। সরেজমিনে গিয়ে দেখা যায়, কেন্দ্রীয় ক্যাফেটেরিয়ার এক পাশে আনুমানিক ছয় ফিট উচ্চতার বাঁশের তৈরি একটি অস্থায়ী পর্দা কর্ণার স্থাপন করা হয়েছে। বাঁশ দিয়ে তৈরি কর্ণারটি তৈরী হলেও শিক্ষার্থীদের প্রত্যাশার সঙ্গে এর বাস্তবতা মিলছে না। অনেক শিক্ষার্থীই এ…

Read More

ভোরের বাংলা নিউজ প্রতিবেদক কেন্দ্রীয় কমিটি বাদে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বাংলাদেশের সব কমিটি স্থগিত ঘোষণা করা হয়েছে। সাবেক সমন্বয়ক ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কমিটির সভাপতি রিফাত রশিদ এ ঘোষণা দেন। রোববার বিকালে রাজধানীর শাহবাগ জাদুঘরের সামনে এক জরুরি সংবাদ সম্মেলনে রিফাত রশিদ বলেন, অর্গানোগ্রামের (সাংগঠনিক কাঠামো) সিদ্ধান্তে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কমিটি ব্যতীত সারা দেশের সকল কমিটির কার্যক্রম স্থগিত করা হলো। তিনি আরও বলেন, বৈষম্যবিরোধী ব্যানারকে কলুষিত করার জন্য পরাজিত শক্তিরা নানাভাবে এ প্লাটফর্ম ব্যবহার করছে। যারা অনৈতিক কাজ করবে, তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি আহবান জানান তিনি। সাবেক সংসদ সদস্য শাম্মী আহমেদের গুলশানের বাসায় গিয়ে…

Read More

ভোরের বাংলা নিউজ ডেস্ক জুলাই গণঅভ্যুত্থানে শহীদ পরিবারগুলোর স্থায়ী বসবাসের জন্য ফ্ল্যাট দেওয়ার জন্য একটি প্রকল্প নিয়েছিল জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ। প্রকল্পটি অনুমোদনের জন্য জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় উপস্থাপন করা হয়েছিল। কিন্তু একনেক সভায় প্রকল্পটি অনুমোদন দেওয়া হয়নি। এ প্রকল্পের আওতায় জুলাই শহীদ পরিবারগুলোর জন্য ৮০৪ ফ্ল্যাট নির্মাণ করার কথা। পরিকল্পনা কমিশন সূত্রে জানা গেছে, আজ রোববার চলতি ২০২৫-২৬ অর্থবছরের প্রথম একনেক সভায় সভাপতিত্ব করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ও একনেক চেয়ারপারসন ড. মুহাম্মদ ইউনূস। ওই সভায় অনুমোদনের জন্য উপস্থাপন করা হয় গৃহায়ণ কর্তৃপক্ষের প্রস্তাবিত ‘৩৬ জুলাই’ আবাসিক ফ্ল্যাট নির্মাণ শীর্ষক প্রকল্পটি। এ ছাড়া আরও ১৩টি প্রকল্প অনুমোদনের…

Read More

আন্তর্জাতিক ডেস্ক হর্ষবর্ধন জৈন নামে এক ব্যক্তির বিরুদ্ধে ভারতে ভুয়া দূতাবাস খুলে প্রতারণার অভিযোগ উঠেছে। গাজিয়াবাদে দীর্ঘ আট বছর ধরে ভুয়া দূতাবাস চালানো এই ব্যক্তির রয়েছে একাধিক বিদেশি অ্যাকাউন্ট। ১০ বছরে ১৬২ বার বিদেশ ভ্রমণ করেছেন তিনি। এছাড়া প্রতারণার মাধ্যমে হর্ষবর্ধন প্রায় ৩০০ কোটি রুপি আয় করেছেন বলে তদন্তে উঠে এসেছে। খবর এনডিটিভির। ভারতীয় গণমাধ্যমের বরাতে জানা যায়, গত সপ্তাহে ভারতের গাজিয়াবাদের একটি দুই তলা ভবন থেকে তাকে গ্রেফতার করা হয়। ওই ভবনটিকে দূতাবাস হিসেবে ব্যবহার করছিলেন তিনি। যেখানে গ্র্যান্ড ডাচি অব ওয়েস্টার্কটিকা এবং এইচ ই এইচভি জেইন অনারারি কনসাল লেখা ছিল। ভবনটির সামনেই ভারত ও ওয়েস্টার্কটিকার পতাকা উড়ছিল। করা হয়। উত্তরপ্রদেশের…

Read More

টাংগাইল জেলা প্রতিনিধি রাহিদ রানা সম্প্রতি টানা ভারী বর্ষণের ফলে টাঙ্গাইলের ভালুকা-সখিপুর সড়কের মিলপাড়া মোড় এলাকায় বিভিন্ন স্থানে বড় বড় গর্ত ও খানাখন্দের সৃষ্টি হয়। এসব গর্তে পানি জমে মালবাহী ট্রাক, ছোট যানবাহন এবং পথচারীদের চলাচলে চরম দুর্ভোগ দেখা দেয়। ফলে এলাকাটিতে দীর্ঘ যানজটের সৃষ্টি হয় এবং জনদুর্ভোগ চরমে পৌঁছায়। বিষয়টি টাঙ্গাইলের জেলা প্রশাসক শরীফা হক-এর নজরে আসলে তিনি তাৎক্ষণিকভাবে টাঙ্গাইল সড়ক ও জনপথ (সওজ) বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন। জেলা প্রশাসকের এই হস্তক্ষেপের পর সড়ক ও জনপথ বিভাগের পক্ষ থেকে জরুরি ভিত্তিতে অস্থায়ী মেরামতের কাজ শুরু করা হয়। টাঙ্গাইল সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী সিনথিয়া…

Read More

রানা ইস্কান্দার রহমান। গাইবান্ধা জেলা প্রতিনিধি। গাইবান্ধার গোবিন্দগঞ্জে বিবাদমান জমিতে চলতি আমন ধান রোপন করতে গিয়ে প্রতিপক্ষের হামলায় ৫ জন আহত হওয়ায় থানায় এজাহার দায়ের করেছে আহত বিলকিছ বেগম। এজাহার সূত্রে জানা যায়, উপজেলার রাজাহার ইউনিয়নের আনন্দিপূর (দেওলাবাড়ী) গ্রামে গত ২৬ জুলাই অনুমান ১২ টার দিকে বিলকিস বেগম তার ভাই মেহেদুল ইসলাম,বোব আঙ্গুর বেগম, নাতী রাব্বি ও কামলা সহ জে এল নং ৭৪, সি এস খতিয়ান ১৪৭ মৌজায় আনন্দিপুর তার দাদীর সূত্রে পৌত্রিক জমিতে রোপা আমন ধান লাগাতে যায় এবং ধান লাগানোর শেষ পর্যায়ে প্রায় ২ টার দিকে প্রতিপক্ষ একই গ্রামের মৃত সাবাস মন্ডলের ছেলে রফিকুল ইসলাম (৪৫) ও সিরাজুল…

Read More