- ইশরাকের পদত্যাগপত্র মন্ত্রিপরিষদ বিভাগে, প্রজ্ঞাপন হতে পারে আজই
- নেত্রকোনার সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ হত্যার প্রতিবাদে নাটোরে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ
- কোটচাঁদপুরে সার ডিলার নিয়োগে অনিয়ম,দ্রব্যমূল্য বৃদ্ধি ও দুর্নীতির প্রতিবাদে জামায়াতের মানববন্ধন
- প্রধানমন্ত্রীর আগমন ঘিরে সৈয়দপুর ব্যাপক সাজ-সাজ রব: নেয়া হয়েছে নিচ্ছিদ্র নিরাপত্তার প্রস্তুতি
- ঘাটাইলে ‘ফ্যামিলি কার্ড’ বাস্তবায়নে তথ্য সংগ্রহ কার্যক্রমের শুভ উদ্বোধন
- মধুপুরে দুর্গোৎসব উপলক্ষে বস্ত্র ও নগদ অর্থ বিতরণ করলেন আইসিটি মন্ত্রী মাহবুব আনাম স্বপন
- দেবী দুর্গার সাজে নজর কাড়লেন পরীমনি
- বগুড়ায় লটারির মাধ্যমে ২৭৯ শিক্ষকের বদলি
- আজ মহাষ্টমী, হবে কুমারী পূজা
- দুপুরে পদত্যাগের চূড়ান্ত ঘোষণা দেব: ইশরাক হোসেন
Author: admin
বিনোদন ডেস্ক রণবীর কাপুর ও ববি দেওল অভিনীত ২০২৩ সালের ব্লকবাস্টার বলিউড ছবি ‘অ্যানিম্যাল’ দর্শকদের মাঝে ব্যাপক সাড়া ফেলেছিল। বক্স অফিসেও ছবিটি ৫০০ কোটির ঘর পার করে নেয়। যদিও ছবিতে ববি দেওলের উপস্থিতি ছিল মাত্র ১০ মিনিট, সেখানে ‘আবরার’ চরিত্রে তার অনবদ্য অভিনয় দাগ কাটে দর্শকের মনে। তবে এবার দর্শকের প্রতীক্ষা ‘অ্যানিম্যাল’-এর সিক্যুয়েল নিয়ে। ঠিক কবে মুক্তি পাবে ‘অ্যানিম্যাল ২’-এই প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে। সম্প্রতি ববি দেওলকেও করা হয় এই প্রশ্ন। আর তার জবাব ছিল, ‘আমি জানি না।’ ঘটনাটি ঘটে গত শুক্রবার সন্ধ্যায়। ববি দেওলকে তার ছেলে আর্যমান দেওলের সঙ্গে মুম্বাইয়ের একটি সিনেমা হলে দেখা যায়। এ সময় তিনি পাপারাজ্জিদের…
ভোরের বাংলা নিউজ প্রতিবেদক জুলাই গণঅভ্যুত্থানে শহীদ পরিবারগুলোর স্থায়ী বসবাসের জন্য ফ্ল্যাট দেবে সরকার। এজন্য রাজধানীর মিরপুরে একটি পুনর্বাসন প্রকল্প নিয়েছে জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ। এর আওতায় আধুনিক সুযোগ-সুবিধাসংবলিত ৮০৪টি আবাসিক ফ্ল্যাট নির্মাণ করা হবে। নির্মাণের পর প্রতিটি ফ্ল্যাটের মূল্য দাঁড়াবে প্রায় ৯৫ লাখ টাকা; এ ফ্ল্যাটগুলো সম্পূর্ণ বিনামূল্যে পাবে তাদের পরিবার। গৃহায়নের প্রস্তাবিত প্রকল্পটি জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় অনুমোদন পেতে যাচ্ছে। একই সভায় ‘দেশি-বিদেশি উৎস থেকে ছাত্র-জনতার গণঅভ্যুত্থান-২০২৪-এর অডিও ভিজ্যুয়াল দলিল সংগ্রহ ও সংরক্ষণ’ শীর্ষক একটি প্রকল্প উপস্থাপন করা হবে। পরিকল্পনা কমিশন সূত্রে জানা গেছে, আজ রোববার চলতি ২০২৫-২৬ অর্থবছরের প্রথম একনেক সভা অনুষ্ঠিত হবে। এতে সভাপতিত্ব…
সাতক্ষীরা প্রতিনিধি সাতক্ষীরার আশাশুনি উপজেলার খাজরা ইউনিয়নে উৎসবমুখর পরিবেশে বিএনপি’র দ্বি-বার্ষিক ওয়ার্ড সম্মেলন অনুষ্ঠিত হয়। শনিবার বিকালে খাজরা ইউনিয়নের কাপসন্ডা বাজারে খাজরা ইউনিয়ন বিএনপির আয়োজনে সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা বিএনপির সদস্য শেখ মাসুম বিল্লাহ শাহীন। জেলা বিএনপির সদস্য আছিফুর রহমান তুহিনের সভাপতিত্বে বিশেষ অতিথি উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সদস্য হেদায়েতুল ইসলাম,জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি আবিদুর হক মুন্না, জেলা আইনজীবী ফোরামের সদস্য সচিব এ্যাড. নুরুল আমিন, আশাশুনি উপজেলার বিএনপির সাবেক সদস্য সচিব জাকির হোসেন বাবু, জেলা ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মেহেদী হাসান সহ যুবদল ও ছাত্রদলের শীর্ষ স্থানীয় নেতারা। সম্মেলনে ওয়ার্ড কমিটি পুনর্গঠন ও সম্মেলনে সর্বসম্মতিক্রমে…
মোঃ রবিউল ইসলাম ষ্টাফ রিপোর্টার নাটোরের নলডাঙ্গায় বৃক্ষ রোপণ অভিযান -২০২৫ ইং উপলক্ষে চারাগাছ বিতরণ করা হয়েছে। শনিবার ( ২৬ জুলাই -২০২৫) বিকেলে নলডাঙ্গা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স চত্তরে নলডাঙ্গা শ্রমিক কল্যাণ ফেডারেশনের আয়োজনে চারাগাছ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নলডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার রেদুওয়ানুল হালিম। উক্ত অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নলডাঙ্গা উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় নেতা অধ্যাপক ডক্টর জিয়াউল হক, নলডাঙ্গা উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারী ডাঃ ফজলুর রহমান, নলডাঙ্গার বিশিষ্ট সমাজ সেবক ইয়াচিন উর রহমান প্রমূখ। অনুষ্ঠানে শ্রমিক ও সাধারণ নারী-পুরুষের মধ্যে বিভিন্ন ফলের দুই হাজার পাঁচশত চারাগাছ বিতরণ করা হয়েছে।
ভোরের বাংলা নিউজ প্রতিবেদক অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেছেন, ব্যাংক থেকে ৮০ ভাগ টাকা নিয়ে গেছে। আইএমএফের মতে এখন দেশের ব্যাংক খাত ঠিক করতে হলে ৩৫ বিলিয়ন (৪ লাখ ২৭ হাজার কোটি টাকা) ডলার প্রয়োজন। ব্যাংকগুলোর দুর্বলতা কাটাতে এই অর্থ লাগবে। কিন্তু আইএমএফকে বলেছি-এত টাকা কোথায় পাব। খাদের কিনার থেকে অর্থনীতি ফেরানোর চেষ্টা করা হচ্ছে। তবে ভালো প্রতিষ্ঠান নেই বললেই চলে। শনিবার রাজধানীর সিরডাপ মিলনায়তনে একটি বইয়ের প্রকাশনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ও অর্থনীতিবিদ ড. হোসেন জিল্লুর রহমান রচিত ‘অর্থনীতি, শাসন ও ক্ষমতা : যাপিত জীবনের আলেখ্য’ বইয়ের মোড়ক উন্মোচন করা…
শনিবার যমুনায় প্রধান উপদেষ্টা ড. ইউনূস বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষস্থানীয় নেতাদের সঙ্গে মতবিনিময় করেন। ছবি সংগ্রহীত ভোরের বাংলা নিউজ ডেস্ক প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস বলেছেন, পতিত শক্তি গন্ডগোল লাগিয়ে নির্বাচনের আয়োজনকে ভন্ডুল করার চেষ্টা করছে। এই অপচেষ্টাকে প্রতিহত করতে ফ্যাসিবাদ বিরোধী সব শক্তিকে ঐক্যবদ্ধ থাকতে হবে। শনিবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষস্থানীয় নেতাদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন। প্রধান উপদেষ্টা বলেন, ‘অভ্যুত্থানের সব শক্তি মিলে একটি সুন্দর নির্বাচন করতে না পারলে এই মস্ত বড় সুযোগ আমাদের হাতছাড়া হয়ে যাবে।’ তিনি বলেন, পরাজিত শক্তি যখনই সুযোগ পাচ্ছে তখনই নানা রকম গন্ডগোল সৃষ্টি করছে। এসব করে তারা…
রিয়া মনি বরিশালের বাকেরগঞ্জ উপজেলার কলসকাঠী ইউনিয়নের কলসকাঠী গ্রামে গৃহবধূ আসমা আক্তার (৫৫) হত্যার ঘটনায় তার স্বামী আবুল হোসেন (৫৫) ও সৎ মেয়ে সাকিবা আক্তার মৌসুমী (২৫) কে গ্রেপ্তার করেছে বাকেরগঞ্জ থানা পুলিশ। শনিবার (২৬ জুলাই) সকালে বাকেরগঞ্জ থানার পক্ষ থেকে তাদের গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করা হয়। গত ১৭ জুন (মঙ্গলবার) সন্ধ্যায় আসমা বেগমকে গলা কেটে হত্যা করে অজ্ঞাত দুর্বৃত্তরা। ঘটনার পরদিন ১৮ জুন নিহতের বড় ছেলে আছিম বিল্লাহ বাদী হয়ে অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে বাকেরগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। বাকেরগঞ্জ থানার ওসি মোঃ আবুল কালাম আজাদ বলেন, “নিহতের ছেলে বাদী হয়ে অজ্ঞাত আসামি করে একটি হত্যা মামলা দায়ের…
ভোরের বাংলা নিউজ প্রতিবেদক রাজধানীর গুলশানে সমন্বয়ক পরিচয়ে চাঁদাবাজি করতে গিয়ে হাতেনাতে ৫ জন ধরা পড়েছেন। শনিবার (২৬ জুলাই) সন্ধ্যার পর গুলশানের ৮৩ নম্বর রোডের একটি বাসায় চাঁদাবাজি করতে গিয়ে তারা গ্রেপ্তার হন। বাসাটি সংরক্ষিত মহিলা আসনের সাবেক সংসদ সদস্য সাম্মী আহমেদের। সমন্বয়ক পরিচয়ে রিয়াদ নামে এক যুবকের নেতৃত্বে এ চাঁদাবাজির ঘটনা ঘটে। গ্রেপ্তাররা বর্তমানে গুলশান থানা হেফাজতে রয়েছেন। অভিযুক্তরা হলেন- মো. সাকাদাউন সিয়াম (২২), নাটোরের লালপুরের বাসিন্দা সাদমান সাদাব (২১), মো. আমিনুল ইসলাম (১৩), ইব্রাহীম হোসেন (২৪) এবং আব্দুর রাজ্জাক রিয়াদ (২৫)। তাদের মধ্যে রিয়াদ নোয়াখালীর সেনবাগ উপজেলার বাসিন্দা এবং ধানমন্ডির নিউ মডেল এলাকায় বসবাস করেন। এছাড়া ইব্রাহীমের গ্রামের…
ভোলার লালমোহনে বিএনপির ত্রি-বার্ষিক সম্মেলনে বক্তব্য দেন মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ। ছবি সংগ্রহীত ভোলা প্রতিনিধি বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ (বীরবিক্রম) বলেছেন, বিএনপি ও বাংলাদেশের বর্তমানে সমমনা দলগুলো ড. ইউনূসকে প্রধান উপদেষ্টা করেছিল। কিন্তু ড. ইউনূস ও উপদেষ্টা পরিষদ বাংলাদেশকে জনকল্যাণমূলক রাষ্ট্র করতে এবং জনগণের আশা আকাঙ্ক্ষা পূরণ করতে পুরোপুরি ব্যর্থ হয়েছেন। তিনি বলেন, এমনকি যারা জুলাই-আগস্টে আহত হয়েছে তাদেরও কোনো খোঁজখবর নিচ্ছেন না। তাদের মূল্যায়নও করতে পারেনি। ১৬ বছর দুঃশাসনের বিরুদ্ধে সংগ্রাম করেছে বিএনপি। আমরা চেষ্টা করেছি দুঃশাসন রোধ করতে। শনিবার (২৬ জুলাই) দুপুরে ভোলার লালমোহন উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা…
নওগাঁ প্রতিনিধি নওগাঁর মান্দা উপজেলার প্রসাদপুর বাজারে মাকে তালাক দিয়ে দ্বিতীয় বিবাহ করায় বাবার উপর অভিমান করে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন আফরিন আক্তার রিভা (১৫) নামের এক মেয়ে। এ ঘটনার পর বাবা ও সৎ মা পলাতক রয়েছে। আত্মহত্যা করার আগে সে বাবার কাছে একটি চিঠি লেখে যায়। নিহত আফরিন আক্তার রিভা পার্শ্ববর্তী পত্নীতলা উপজেলার কাটাবাড়ি গ্রামের আকবর হোসেনের মেয়ে, মান্দা থানার আদর্শ বালিকা বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী। এলাকা ও থানা সূত্রে জানা যায়, নিহতের বাবা আকবর হোসেন সহপরিবারে উপজেলার প্রসাদপুর বাজারের পার্শে বড়পই গ্রামের একটি ভাড়া বাসায় থাকতেন। গত দুই মাস আগে তার বাবা আবারও দ্বিতীয় বিয়ে করে। এরপর…