- ইশরাকের পদত্যাগপত্র মন্ত্রিপরিষদ বিভাগে, প্রজ্ঞাপন হতে পারে আজই
- নেত্রকোনার সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ হত্যার প্রতিবাদে নাটোরে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ
- কোটচাঁদপুরে সার ডিলার নিয়োগে অনিয়ম,দ্রব্যমূল্য বৃদ্ধি ও দুর্নীতির প্রতিবাদে জামায়াতের মানববন্ধন
- প্রধানমন্ত্রীর আগমন ঘিরে সৈয়দপুর ব্যাপক সাজ-সাজ রব: নেয়া হয়েছে নিচ্ছিদ্র নিরাপত্তার প্রস্তুতি
- ঘাটাইলে ‘ফ্যামিলি কার্ড’ বাস্তবায়নে তথ্য সংগ্রহ কার্যক্রমের শুভ উদ্বোধন
- মধুপুরে দুর্গোৎসব উপলক্ষে বস্ত্র ও নগদ অর্থ বিতরণ করলেন আইসিটি মন্ত্রী মাহবুব আনাম স্বপন
- দেবী দুর্গার সাজে নজর কাড়লেন পরীমনি
- বগুড়ায় লটারির মাধ্যমে ২৭৯ শিক্ষকের বদলি
- আজ মহাষ্টমী, হবে কুমারী পূজা
- দুপুরে পদত্যাগের চূড়ান্ত ঘোষণা দেব: ইশরাক হোসেন
Author: admin
রানা ইস্কান্দার রহমান। গাইবান্ধা জেলা প্রতিনিধি। গাইবান্ধার গোবিন্দগঞ্জে জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) এর কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার (২৫ জুলাই) সন্ধ্যা ৭টায় উপজেলার কাটাবাড়ি ইউনিয়নের ৩নং ওয়ার্ড ফুলাহারে ইউনিয়ন জাসাসের আয়োজনে এ কর্মী সমাবেশ উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়। কাটাবাড়ি ইউনিয়ন জাসাসের আহবায়ক আব্দুল মান্নানের সভাপতিত্ব ও সদস্য সচিব শিপন ইসলাম রুহানের সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা জাসাসের আহবায়ক মুস্তাফিজুর রহমান চৌধুরী মুন্নাফ। প্রধান আলোচক ছিলেন জেলা ছাত্রদলের সহ-সভাপতি শাহ নেওয়াজ পল্লব। বিশেষ আলোচক ছিলেন পৌর জাসাদের আহবায়ক রাশেদ নিজাম রোমেল। সভায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন ইউনিয়ন বিএনপির আহবায়ক ইয়াহিয়া প্রধান পাপ্পু, যুগ্ন আহবায়ক শফিকুল…
টাংগাইল জেলা প্রতিনিধি রাহিদ রানা টাঙ্গাইলের মির্জাপুরে টনসিলের ভূল অস্ত্রোপচারের কারনে তাসরিফা আক্তার নামে ৯ বছরের এক শিশু মৃত্যুর অভিযোগ উঠেছে।উপজেলা সদরের সমবায় মার্কেটের ২য় তলায় বেসরকারি ক্লিনিক মির্জাপুর মডার্ণ হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারে এ ঘটনা ঘটে। নিহত শিশু তাসরিফা দেলদুয়ার উপজেলার লাউহাটি ইউনিয়নের পাচুটিয়া গ্রামের পারভেজ মিয়ার মেয়ে।শিশুটির বাবা পারভেজের অভিযোগ ভূল অপারেশনের কারণে তার মেয়ের মৃত্যু হয়েছে।তিনি বলেন,অপারেশনের পৌঁনে দুই ঘন্টা পরেই তার মেয়ের মৃত্যু হয়।এদিকে শিশুর মৃত্যুর পর হাসপাতালের কর্তৃপক্ষ,চিকিৎসক ও নার্স গা-ঢাকা দিয়েছেন বলে জানা গেছে।ক্লিনিকটি ১০ বেডের সরকারি অনুমতি থাকলেও ১৫ থেকে ২০ বেড রেখে ক্লিনিকটি চালানো হচ্ছে।মৃত শিশুর বাবা পারভেজ মিয়া জানান,তিনি রপ্তানি এলাকার…
রানা ইস্কান্দার রহমান। গাইবান্ধা জেলা প্রতিনিধি। গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার জয়েনপুর গ্রামের নাইম মিয়া নামের এক যুবক ভূমিহীন পরিবারের এক কিশোরীকে ধর্ষণ ও গর্ভপাত ঘটিয়েছে। এ ঘটনায় থানায় মামলা দায়ের হওয়ায় আসামির পরিবার বাদিকে রাস্তা থেকে উঠিয়ে নিয়ে মারধর করে উল্টো মিথ্যা চুরির মামলা দিয়েছে। এই মিথ্যা মামলা প্রত্যাহার করাসহ অবিলম্বে ধর্ষক নাইমকে গ্রেফতারের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী। শনিবার (২৬ জুলাই) সকাল ১১ টার দিকে সাদুল্লাপুর পাবলিক লাইব্রেরী এন্ড ক্লাবের সামনে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন, ভূমিহীন নেতা কামরুল ইসলাম, স্থানীয় ব্যবসায়ী আজাহার আলী, মাছুদ মিয়া, খলিলুর রহমান, ভিকটিমের নানা, বাবা ও মাসহ অনেকে। বক্তারা বলেন, সাদুল্লাপুর উপজেলার বনগ্রাম ইউনিয়নের জয়েনপুর গ্রামের…
টাংগাইল জেলা প্রতিনিধি রাহিদ রানা টাঙ্গাইলের মির্জাপুরে মাকে মাথায় আঘাত করে হত্যা করে ঘাতক ছেলে নিজেই থানায় গিয়ে আত্মসমর্পন করেছে। শুক্রবার সন্ধ্যায় উপজেলার আনাইতারা ইউনিয়নের মশাজান গ্রামে এই ঘটনা ঘটেছে।নিহত ওই নারীর নাম ফুলমালা বেগম(৭০)।তিনি ওই গ্রামের সিরাজ উদ্দিনের স্ত্রী বলে জানা যায়।ঘটনার পর শনিবার ভোরে মির্জাপুর থানায় গিয়ে পুলিশের কাছে আত্মসমর্পণ করে ঘাতক ছেলে ইউনুস মন্ডল(২৫)। শুক্রবার সন্ধ্যায় খাবার সময় কথা কাটাকাটির জেরে তার মাকে মাথায় আঘাত করে বলে প্রাথমিকভাবে পুলিশের কাছে জানিয়েছে গ্রেফতার ইউনুস মন্ডল।মির্জাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি)মুহাম্মদ রাশেদুল ইসলাম বলেন,ফুলমালার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
পানছড়ি প্রতিনিধিঃ জুলাই পুনর্জাগরণের সমাজ গঠনে লাখো কণ্ঠে শপথ পাঠ’ কর্মসূচির অংশ হিসেবে খাগড়াছড়ি জেলার পানছড়িতে ভার্চুয়াল আলোচনা সভা ও শপথ অনুষ্ঠিত হয়েছে। ২৬ জুলাই ২০২৫ ,শনিবার সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজ সেবা’র এর আয়োজনে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে ঢাকা ওসমানী স্মৃতি মিলনায়তনে কেন্দ্রীয় শপথ অনুষ্ঠান ভার্চুয়ালি সম্প্রচার করা হয়। ভিডিও কনফারেন্সের মাধ্যমে দেশব্যাপি একই সাথে শপথ পাঠ করান সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এস মুরশিদ। আলোচনা সভায় পানছড়ি উপজেলা নির্বাহি অফিসার ফারহানা নাসরিন বলেন, জুলাই আন্দোলনের ইতিহাস নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে হবে। এই আন্দোলন আমাদের সমাজ বদলের, বৈষম্যের বিরুদ্ধে দাঁড়ানোর এবং দেশ প্রেম জাগ্রত করার প্রতীক। আলোচনা সভা…
টাঙ্গাইল জেলা প্রতিনিধি রাহিদ রানা টাঙ্গাইলের ঘাটাইল ভবনদত্ত গণ উচ্চ বিদ্যালয়ে স্থানীয় গণ্যমান ব্যক্তিদেরসমন্বয়ে মাদক ও দুর্নীতিমুক্ত সমাজ গঠনে ছাত্র-ছাত্রীদের ভূমিকা শীর্ষকআলোচনা সভা অনুষ্ঠিত হয়। শনিবার (২৭ জুলাই) সকালে উপজেলার দেওপাড়া ইউনিয়নের ভবনদত্ত গণ উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন ছিলেন বিউবো জাতীয়তাবাদী কর্মকর্তা ফোরামের সভাপতি মোঃ শহীদুল ইসলাম। বদিউজ্জামান সিদ্দিকীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, আমিনুজ্জামান সিদ্দিকীও মনিরুজ্জামান সিদ্দিকীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্ঘ। প্রধান অতিথিতার বক্তৃতায় বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক রাষ্ট্র কাঠামো মেরামতের যে ৩১ দফা উপস্থাপিত করেছেন তা দেশ গঠনসহ জাতির মুক্তির সনদ । বক্তাগণ বলেন, সমাজ থেকে মাদক…
টাঙ্গাইল জেলা প্রতিনিধি রাহিদ রানা টাঙ্গাইলে বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির (বেলা) উদ্যোগে ‘লৌহজং নদী দখল ও দূষণ রোধে করনীয়’ দলীয় আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে টাঙ্গাইল শহরের একটি রেস্তোরায় এ সভার আয়োজন করা হয়।ভাসানী ফাউন্ডেশনের চেয়ারম্যান খন্দকার নাজিম উদ্দিনের সভাপতিত্বে বক্তব্য রাখেন বেলার নেটওয়ার্ক মেম্বার আবুল কালাম মোস্তফা লাবু ও মীর জালাল আহমেদ উজ্জল, বেসরকারি উন্নয়ন সংস্থা দিগন্তের নির্বাহী পরিচালক দেলোয়ার হোসেন নান্নু, জেলা নদী খাল বিল জলাশয় বন ও পরিবেশ রক্ষা আন্দোলনের সাধারণ সম্পাদক সাংবাদিক রতন সিদ্দিকী, পরিবেশবাদী সংগঠন সবুজ পৃথিবীর সাধারণ সম্পাদক শহিদ মাহমুদ, পরিবেশ কর্মী রাশেদ খান মেনন রাসেল প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বেলা’র বিভাগীয় সমন্বয়কারী…
চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলা ছাত্রশিবিরের উদ্যোগে এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্তসহ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেয়া হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় দাওয়া সম্পাদক ও কুমিল্লা অঞ্চল তত্ত্বাবধায়ক মোজাফ্ফর হোসেন। প্রধান বক্তা ছিলেন সুপ্রীম কোর্টের আইনজীবি, মোটিভেশনাল স্পিকার আল মামুন রাসেল। বিশেষ বক্তা ছিলেন উপজেলা জামায়াতের সাবেক আমির ভিপি সাহাব উদ্দিন। এ উপলক্ষে শনিবার আটগ্রাস্থ ডলি রির্সোটে আয়োজিত অনুষ্ঠানে উপজেলা ছাত্রশিবিরের সভাপতি মোজাম্মেল হকের সভাপতিত্বে ও উপজেলা উত্তরের সভাপতি নাসিম মিয়াজীর সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রশিবিরের সভাপতি মহিউদ্দিন রনি, সেক্রেটারী জাহিদুল ইসলাম চৌধুরী, জেলা অফিস সম্পাদক মোশারফ হোসেন, জেলা মাদরাসা সম্পাদক নুর উদ্দিন মাহবুব।…
এ এ এইচ সিয়াম প্রতিনিধি নজরুল বিশ্ববিদ্যালয়ঃ প্রথমবারের মতো জাতীয় পর্যায়ের আন্তঃবিশ্ববিদ্যালয় ব্যবসায়িক কেস প্রতিযোগিতা কেসস্প্রিন্ট-২০২৫ আয়োজন করতে যাচ্ছে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় (জাককানইবি) ক্যারিয়ার ক্লাব। দেশের বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের মধ্যে সৃজনশীল চিন্তাধারা, বিশ্লেষণী দক্ষতা এবং বাস্তবসম্মত ব্যবসায়িক সমাধান উপস্থাপনের সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যেই এই ব্যতিক্রমধর্মী প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। আগামী ১৭ জুলাই ২০২৫ থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হয়ে প্রতিযোগিতাটি চলবে আগস্ট মাসের শেষ সপ্তাহ পর্যন্ত। অংশগ্রহণে আগ্রহী দলসমূহের জন্য রেজিস্ট্রেশনের শেষ সময় নির্ধারণ করা হয়েছে ৯ আগস্ট ২০২৫। এই প্রতিযোগিতাটি তিনটি ধাপে অনুষ্ঠিত হবে। ১. প্রাথমিক স্ক্রিনিং।এ রাউন্ডে অংশগ্রহণকারী দলগুলোর প্রাথমিক মূল্যায়ন হবে অনলাইনে। ২. সেমিফাইনাল।এ রাউন্ডে নির্বাচিত দলগুলো ভার্চুয়ালি…
নারায়ণগঞ্জ জেলা পুলিশ লাইনস পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। ছবি সংগ্রহীত ভোরের বাংলা নিউজ ডেস্ক গণঅভ্যুত্থানের সময়ে লুট হওয়া অস্ত্রের প্রসঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, আমরা সব অস্ত্রগুলো এখনো উদ্ধার করতে পারিনি। অস্ত্রগুলো উদ্ধার করার চেষ্টা করছি। নির্বাচনের আগে আরও অনেক অস্ত্র উদ্ধার হবে। নির্বাচন যাতে ভালোভাবে সম্পন্ন করা যায় সেজন্য আমরা চেষ্টা করব। শনিবার (২৬ জুলাই) দুপুরে নারায়ণগঞ্জ জেলা পুলিশ লাইনস পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন। মিডিয়ার উদ্দেশ্যে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আপনারা যদি সত্য সংবাদ প্রকাশ করেন তাহলে কেউ বিভ্রান্ত ছড়াতে পারবে না। সত্যি সংবাদ আপনারা…