Author: admin

আন্তর্জাতিক ডেস্ক ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় বিদেশী দেশগুলোকে শুক্রবার থেকে সাহায্য পাঠানোর অনুমতি দিল ইসরাইল। একজন সামরিক কর্মকর্তার বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে ইসরাইলি সেনাবাহিনীর রেডিও। তবে এ বিষয়ে মন্তব্যের জন্য রয়টার্সের অনুরোধের তাৎক্ষণিকভাবে কোনো জবাব দেননি ইসরাইলের সামরিক মুখপাত্র। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত মার্চ মাসে ফিলিস্তিনি উপত্যকায় ত্রাণ সহায়তা প্রবেশ বন্ধ করে দেয় ইসরাইল। এরপর থেকে উপত্যকাটিতে অনাহারে ১০০ জনেরও বেশি মানুষ মারা গেছে। ২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোল হামাসের সঙ্গে যুদ্ধরত ইসরাইল মে মাসে অবরোধ তুলে নিয়েছে। তবে হামাসের হাতে সহায়তা পৌঁছানো রোধ করতে বিধিনিষেধ আরোপ করেছে দখলদার বাহিনী। জুলাইয়ের প্রথম দুই সপ্তাহে জাতিসংঘের শিশু…

Read More

খুলনায় আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে সিইসি। ছবি : সংগৃহীত খুলনা প্রতিনিধি প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেছেন, আমরা রাতের আঁধারে কিছু করতে চাই না, দিনের আলোতেই সব কার্যক্রম হবে। স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করেই আমরা একটি সুষ্ঠু নির্বাচন উপহার দিতে চাই। শনিবার (২৬ জুলাই) সকালে খুলনার আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে আয়োজিত এক মতবিনিময় সভার আগে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। সিইসি বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) একটি বড় চ্যালেঞ্জ। এই আধুনিক হুমকি অস্ত্রের চেয়েও ভয়াবহ। নির্বাচনকে প্রভাবিত করতে যে কোনো প্রযুক্তিনির্ভর হস্তক্ষেপ রোধে আমরা সতর্ক আছি। তিনি বলেন, নির্বাচনের আগে সন্ত্রাস…

Read More

উজিরপুর বরিশাল প্রতিবেদক ঃ বরিশাল জেলার উজিরপুর উপজেলার বামরাইল ইউনিয়নের ঈদগাঁ মার্কেট সংলগ্ন আমেরিকান প্রবাসী ও বিএনপি’র অঙ্গসংগঠন কেন্দ্রীয় প্রচার দলের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক (ইউএসএ) কবির হাসান মৃধার বাড়িতে সশস্ত্র হামলার ভিডিও ফুটেজ মোবাইল ফোনে ভাইরাল হলেও পুলিশ মামলা নেননি অবশেষে দ্রুত বিচার আদালতের বিচারকের নির্দেশে মামলা নিল উজিরপুর মডেল থানা পুলিশ। ২৬ জুলাই সকাল ৯ টায় সন্ত্রাসীদের জিমি দশা থেকে মুক্তি পেতে শ্রমিক দলের সাবেক নেতা আলম মৃধার বাড়িতে এসে সংবাদ সম্মেলন করলেন মামলার বাদি প্রবাসীর বোন রুনু বেগম (৫৫)। এ সময় তিনি সাংবাদিকদের কে বলেন ১৭ জুলাই বৃহস্পতিবার বিকেল ৫ঃ৪০ মিনিটের সময় সন্ত্রাসী সবুজ বয়াতী(৩৫)সুজন বয়াতি (৩৫) ,জালাল…

Read More

পার্থ সরকার, মাভাবিপ্রবি প্রতিনিধি: মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (মাভাবিপ্রবি) নরসিংদী জেলা ছাত্র পরিষদের নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। নতুন কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন পরিসংখ্যান বিভাগের শিক্ষার্থী আশরাফুল ইসলাম এবং সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন গণিত বিভাগের শিক্ষার্থী হামিদুর রহমান শিমুল। বৃহস্পতিবার (২৪ জুলাই) বিশ্ববিদ্যালয়ের মাল্টিপারপাস ভবনে আয়োজিত ‘চড়ুইভাতি’ অনুষ্ঠানে এ কমিটি ঘোষণা করেন সংগঠনের উপদেষ্টা ড. মিজানুর রহমান। কমিটির অন্যান্য সদস্যরা হলেন: সহ-সভাপতি: অদ্রিতা প্রমা সাহা, সাকিব আল হাসান রাব্বি, নাজমুল হাসান, নাভানা আমেনা ঐশী, যুগ্ম সাধারণ সম্পাদক: আলী হুসেন, নাদিমুল ইসলাম সিয়াম,সাংগঠনিক সম্পাদক: অর্ঘা সাহা সহ-সাংগঠনিক সম্পাদক: মনিরুজ্জামান আইয়ুব, সোহানুর রহমান সৈকত, আব্দুল্লাহ ,অর্থ সম্পাদক:…

Read More

রানা ইস্কান্দার রহমান। গাইবান্ধা জেলা প্রতিনিধি। ‎ ‎গাইবান্ধা জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি) দুটি পৃথক অভিযানে গাঁজা ও রেক্টিফায়েড স্পিরিটসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। ‎ ‎গত ২৫ জুলাই, ডিএনসি গাইবান্ধার একটি টিম সাদুল্লাপুর থানাধীন একবারপুর এলাকায় মহাসড়কের উপর মাদকবিরোধী যানবাহন তল্লাশি অভিযান চালিয়ে মো. নাসিরুল ইসলাম (৩৮) এর কাছ থেকে ১ কেজি ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করে তাকে গ্রেফতার করে। ‎অপরদিকে, একইদিন ফুলছড়ি থানাধীন একাডেমি বাজার এলাকায় পরিচালিত আরেকটি অভিযানে মো. রহেদ (৪০) এর নিকট থেকে ১০০ বোতল রেক্টিফায়েড স্পিরিট উদ্ধার করে তাকে আটক করা হয়। ‎গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় ডিএনসি’র উপ-পরিদর্শক মো.…

Read More

পার্থ সরকার, মাভাবিপ্রবি প্রতিনিধি ‎ ‎২০২৪-২৫ শিক্ষাবর্ষে গুচ্ছভুক্ত ১৯টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের স্নাতক (সম্মান) প্রথমবর্ষে পঞ্চম পর্যায়ের (সর্বশেষ পর্যায়) প্রাথমিক ভর্তি প্রক্রিয়া শুরু হচ্ছে। আজ শুক্রবার (২৫ জুলাই) থেকে শুরু হয়ে এটি চলবে ২৭ জুলাই পর্যন্ত। প্রাথমিক ভর্তি ফি নির্ধারণ করা হয়েছে ৫ হাজার টাকা। ‎ ‎গুচ্ছ ভর্তি কমিটির বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, নির্ধারিত সময়সীমার মধ্যে অনলাইনে ফি প্রদান এবং মূল কাগজপত্র জমা না দিলে প্রাথমিক ভর্তি বাতিল বলে গণ্য হবে। এমনকি ভবিষ্যতে গুচ্ছভুক্ত কোনো বিশ্ববিদ্যালয়ে ভর্তি কিংবা কোটাভিত্তিক সুযোগ থেকেও বঞ্চিত হতে হবে। ‎ ‎অনলাইনে প্রাথমিক ভর্তি ফি আজ দুপুর ১২টা থেকে ২৬ জুলাই রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত পরিশোধ করা…

Read More

আমতলী (বরগুনা) প্রতিনিধি: আমতলীতে সিনিয়র সাংবাদিক দৈনিক কালবেলা প্রতিনিধি মনির হোসেনকে প্রকাশ্যে জনসমক্ষে এলাকা ছাড়ার হুমকি দিয়েছেন এক কতিথ ঠিকাদার। এতে সাংবাদিক মহলে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। পাশাপাশি সাংবাদিক নেতৃবৃন্দ হুমকিদাতাকে দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন। দক্ষিণাঞ্চলের বৃহৎ হাট আমতলী বাজারে সড়ক দখল করে মুরগীর বাজার বসাকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগ ফেসবুকে একটি জনদুর্ভোগ পোস্ট দেন দৈনিক কালবেলা আমতলী উপজেলা প্রতিনিধি মনির হোসেন। বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) আমতলী শাখার সভাপতি ও দৈনিক কালবেলা উপজেলা প্রতিনিধি মনির হোসেন তার ব্যক্তিগত ফেসবুকে আমতলীতে সড়ক দখল করে মুরগীর হাট, সরকারী টলঘর প্রভাবশালীর দখলে শিরোনামে ভিডিও পোস্ট করেন। ভিডিওটি দেখে আমতলীর কথিত…

Read More

বিনোদন ডেস্ক ঈদে মুক্তিপ্রাপ্ত মেগাস্টার শাকিব খান অভিনীত সিনেমা ‘তাণ্ডব’ এখন দেশের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক প্রেক্ষাগৃহেও প্রদর্শিত হচ্ছে। ছবির প্রচার ও নতুন প্রজেক্টের প্রস্তুতির পাশাপাশি কিছু ব্যক্তিগত প্রয়োজনে বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন ঢালিউদের এই শীর্ষ নায়ক। সম্প্রতি একাধিক নতুন চলচ্চিত্রে চুক্তিবদ্ধ হয়েছেন শাকিব খান। এরপর গত ১৩ জুলাই যুক্তরাষ্ট্রের উদ্দেশে ঢাকা ছাড়েন মেগাস্টার। এর সপ্তাহ দুই পর ছেলে শেহজাদ খান বীরকে নিয়ে সন্তানের বাবার কাছে উড়াল দিলেন চিত্রনায়িকা শবনম বুবলী। জানা গেছে, গত বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রে রওনা হন তারা। শোনা যাচ্ছে, কয়েক সপ্তাহ সেখানেই অবস্থান করবেন বুবলী ও তার সন্তান। জানা গেছে, প্রয়োজনীয় কিছু কাগজপত্রের কাজ সেরে নিতে চান বুবলী- তাই…

Read More

মোজাহিদ আরাবি // ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার রামরাইল ইউনিয়নের অন্যতম গুরুত্বপূর্ণ দুটি সড়ক—রামরাইল-সেন্দ এবং রামরাইল-মোহাম্মদপুর সড়কের অবস্থা বর্তমানে ভয়াবহ। খানাখন্দে ভরা এসব রাস্তা দিয়ে চলাফেরা করা যেন জীবনের ঝুঁকি নিয়ে পথ চলা। স্থানীয়দের অভিযোগ, প্রতিদিন অন্তত ২-৩টি দুর্ঘটনার খবর পাওয়া যায়। কখনো মটরসাইকেল, কখনো অটোরিকশা আবার কখনো যাত্রীবাহী গাড়ি উল্টে যাচ্ছে। বিশেষ করে বর্ষা মৌসুমে পরিস্থিতি আরও খারাপ হয়ে পড়ে। সড়কের ওপর জমে থাকা পানি আর গর্তের ভেতরে গাড়ি আটকে গিয়ে যাত্রীদের যেমন দুর্ভোগ পোহাতে হচ্ছে, তেমনি ব্যবসা-বাণিজ্যেও পড়ছে নেতিবাচক প্রভাব। অটোরিকশা চালকদের বক্তব্য ওরা প্রতিমাসে নিজেরা টাকা তুলে এই গর্ত গুলোতে ইট বালু মাটি ফেলে কোনো রকম গর্ত…

Read More

ভোরের বাংলা নিউজ ডেস্ক রাজধানীর উত্তরার দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমানবাহিনীর যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় একের পর এক দুঃসংবাদ পাচ্ছেন দগ্ধদের স্বজনরা। আজ সকালে দগ্ধ আরেক শিক্ষার্থী জারিফের (১৩) মৃত্যু হয়েছে। শনিবার (২৬ জুলাই) সকাল ৯টা ১০ মিনিটে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় এখন পর্যন্ত মারা গেছে ৩৪ জন। জারিফের মরদেহ এ রিপোর্ট লেখা পর্যন্ত পরিবারের কাছে হস্তান্তর করা হয়নি বলে জানা গেছে। গত ২১ জুলাই দুপুর ১টা ১৮ মিনিটের দিকে উত্তরার দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে আছড়ে পড়ে বিমানবাহিনীর যুদ্ধবিমান। এর আগে দুপুর ১টা ৬ মিনিটে রাজধানীর তেজগাঁওয়ে বিমানবাহিনীর ঘাঁটি এ কে খন্দকার থেকে যুদ্ধবিমানটি উড্ডয়নের…

Read More