- ইশরাকের পদত্যাগপত্র মন্ত্রিপরিষদ বিভাগে, প্রজ্ঞাপন হতে পারে আজই
- নেত্রকোনার সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ হত্যার প্রতিবাদে নাটোরে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ
- কোটচাঁদপুরে সার ডিলার নিয়োগে অনিয়ম,দ্রব্যমূল্য বৃদ্ধি ও দুর্নীতির প্রতিবাদে জামায়াতের মানববন্ধন
- প্রধানমন্ত্রীর আগমন ঘিরে সৈয়দপুর ব্যাপক সাজ-সাজ রব: নেয়া হয়েছে নিচ্ছিদ্র নিরাপত্তার প্রস্তুতি
- ঘাটাইলে ‘ফ্যামিলি কার্ড’ বাস্তবায়নে তথ্য সংগ্রহ কার্যক্রমের শুভ উদ্বোধন
- মধুপুরে দুর্গোৎসব উপলক্ষে বস্ত্র ও নগদ অর্থ বিতরণ করলেন আইসিটি মন্ত্রী মাহবুব আনাম স্বপন
- দেবী দুর্গার সাজে নজর কাড়লেন পরীমনি
- বগুড়ায় লটারির মাধ্যমে ২৭৯ শিক্ষকের বদলি
- আজ মহাষ্টমী, হবে কুমারী পূজা
- দুপুরে পদত্যাগের চূড়ান্ত ঘোষণা দেব: ইশরাক হোসেন
Author: admin
নিজস্ব প্রতিনিধিঃ বরিশাল রেঞ্জে আনসার ভিডিপির নতুন রেঞ্জ কমান্ডারের যোগদান। বুধবার (২৩ জুলাই) বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী, বরিশাল রেঞ্জের নতুন রেঞ্জ কমান্ডার হিসেবে দায়িত্ব গ্রহন করেছেন মোঃ আব্দুস সামাদ, বিভিএম, পিভিএমএস। তাঁকে ফুলেল শুভেচ্ছা ও স্বাগত জানান পটুয়াখালী আনসার ব্যাটালিয়ন পরিচালক (অধিনায়ক) সদন চাকমা, জেলা কমান্ড্যান্ট বরিশাল মোঃ নাহিদ হাসান জনি,বরিশাল রেঞ্জের সহকারী পরিচালক নাওশিন শারিকা, বরিশাল রেঞ্জের সার্কেল এ্যাডজুট্যান্ট আঃ মান্নান মিয়া ও অন্যান্য কর্মকর্তা/কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। প্রসঙ্গত: এর আগে তিনি আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী রংপুর রেঞ্জের রেঞ্জ কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেছেন। পরিচালক মোঃ আব্দুস সামাদ, বিভিএম, পিভিএমএস ১৮ তম বিসিএস’র মাধ্যমে সহকারী পরিচালক…
জিয়ারত জুয়েলঃ সবুজে সাজাই বাংলাদেশ’ শ্লোগানকে ধারণ করে প্রকৃতি ও জীবন ক্লাব টাঙ্গাইল শাখার উদ্যোগে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু হয়েছে। বৃহস্পতিবার (২৪ জুলাই) সকালে টাঙ্গাইলের বাসাইল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. আকলিমা বেগম। এসময় উপস্থিত ছিলেন, টাঙ্গাইল প্রকৃতি ও জীবন ক্লাবের উপদেষ্টা হারুন অর রশিদ, অধ্যাপক তরুণ ইউসুফ, ইঞ্জিনিয়ার ওয়াহিদুজ্জামান শিশির, রাশেদা সুলতানা রুবি, বাংলালিংকের টাঙ্গাইলের জোনাল ম্যানেজার আরিফুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মতিউর রহমান খান, বি,আর,ডি,বি’র চেয়ারম্যান ইউসুফ আলী খান, বাসাইল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক আবুল কাশেম মিঞা, প্রকৃতি ও জীবন ক্লাবের জেলা সমন্বয়কারী মুসলিম উদ্দিন আহমেদসহ প্রমুখ। প্রকৃতি…
টাঙ্গাইল জেলা প্রতিনিধি রাহিদ রানা আন্তর্জাতিক বেসরকারি উন্নয়ন সংস্থা গুড নেইবারস বাংলাদেশ ঘাটাইল সিডিপির আয়োজনে স্পেশাল হেলথ ক্যাম্পেইন,সেবাগ্রহীতাদের মাঝে ওষুধ, পুষ্টিকর খাদ্য ও হাইজিন পণ্য বিতরণ এবং আলোচনা সভার মাধ্যমে সুবিধাভোগী ও এলাকার জনসাধারণের মাঝে স্বাস্থ্য ও চিকিৎসা বিষয়ে সচেতনতা তৈরি করা হয়। বৃহস্পতিবার (২৪ জুলাই) বেলা ১১টার গুডনেইবারস বাংলাদেশ ঘাটাইল সিডিপি প্রাঙ্গণে এ ক্যাম্পইন অনুষ্ঠিত হয়। স্পেশাল স্বাস্থ্য ক্যাম্পেইন এ প্রায় ২ শতাধিক রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ প্রদান করা হয়। দিনব্যাপী এই আয়োজনে নাক কান, গলা, যৌন ও চর্ম ও স্ত্রীরোগ বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসকরা রোগীদের পরামর্শ প্রদান করে। গুডনেইবারস বাংলাদেশ ঘাটাইল সিডিপির ম্যানেজার শারমিন নাসরিনের সভাপতিত্বে এসময়…
জবি প্রতিনিধি, ২৪-এ জুলাই গণঅভ্যুত্থানের স্পিরিটকে সামনে রেখে দেশের পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সমন্বয়ে আত্নপ্রকাশ করতে যাচ্ছে শিক্ষকদের সংগঠন বিশ্ববিদ্যালয় শিক্ষক লিংক(ইউটিএল)। আগামীকাল শনিবার (২৬ জুলাই) ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে বেলা ১১ ঘটিকায় এটির আত্নপ্রকাশ হবে বলে জানিয়েছেন সংগঠনের অন্যতম উদ্যোক্তা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ বিলাল হোসাইন। তিনি বলেন, আমাদের এ সংগঠন ১৯৪৭, ১৯৭১ ও ২০২৪ সালের স্পিরিটকে সামনে রেখে গঠিত হতে যাচ্ছে। এ সংগঠনের মূল প্রতিপাদ্য হলো- জ্ঞান, বিশ্বাস, আত্মমর্যাদা ও স্বাধীনতা। আমরা চাই বিশ্ববিদ্যালয়ের শিক্ষকগণের মূল কাজ হবে- শিক্ষা ও গবেষণার মান সমুন্নত রাখা, শিক্ষকগণের মর্যাদা রক্ষা ও স্বাধীনভাবে শিক্ষকতা পেশায় মনোনিবেশসহ শিক্ষাক্ষেত্রের সাথে সম্পৃক্ত…
ভোরের বাংলা নিউজ প্রতিবেদক রাজধানীর উত্তরা মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় দগ্ধ আইমান নামে ১০ বছরের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। তার শরীরের ৪৫ শতাংশ দগ্ধ হয়েছিল। শুক্রবার (২৫ জুলাই) সকাল ৯টায় জাতীয় বার্ন ইনস্টিটিউটে চিকিৎসারত অবস্থায় তার মৃত্যু হয়। জাতীয় বার্ন ইনস্টিটিউটে বর্তমানে চিকিৎসাধীন ৪১ জন। তাদের মধ্যে চরম আশঙ্কাজনক অবস্থায় আছেন পাঁচজন। আশঙ্কাজনক অবস্থায় অন্তত ১৭ জন। জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের যুগ্ম পরিচালক প্রফেসর ডা. মারুফুল ইসলাম যুগান্তরকে জানান, শুক্রবার সকালে আরেক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। আইসিউতে চিকিৎসাধীন অবস্থায় ১০ বছরের শিশু আইমানের মৃত্যু হয়। তার শরীরের ৪৫ শতাংশ পুড়ে যায়। ডা. মারুফুল ইসলাম বলেন,…
ভোরের বাংলা নিউজ প্রতিবেদক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় বলেছেন, দুদক যদি আমার সম্পত্তি বাজেয়াপ্ত করতে চায়, তাহলে তাদের আমন্ত্রণ জানাই! নিজেকে রক্ষা করতে প্রস্তুত বলেও জানিয়েছেন তিনি। বৃহস্পতিবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এসব কথা বলেন জয়। তিনি লিখেছেন, এই অবৈধ সরকার এখন চাপে এবং জনরোষের মুখে পড়ে জনগণের দৃষ্টি ভিন্নখাতে নিতে আমার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনকে দিয়ে মিথ্যা অভিযোগ তোলার চেষ্টা করছে। আমি ভার্জিনিয়ায় দুটি বাড়ির মালিক নই—একটিই আমার, এবং সেটা আমি ২০১৮ সালে কিনেছি, গত বছর নয়। গত বছর আমার ডিভোর্স চূড়ান্ত হওয়ার পর মালিকানা শুধু আমার নামে করা হয়েছে। অন্য যে…
এস এম সিয়াম, জবি প্রতিনিধি বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরামের সপ্তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখা। আজ বৃহস্পতিবার (২৪ জুলাই) দুপুরে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনার থেকে আনন্দ মিছিল শুরু হয়ে বিজ্ঞান ভবন ও সমাজবিজ্ঞান ভবন প্রদক্ষিণ করে রফিক ভবনের সামনে এসে কেক কাটার মধ্য দিয়ে এ মিছিল শেষ হয়। এসময় শিক্ষার্থীরা, ‘শুভ শুভ শুভ দিন, তরুণ কলামের জন্মদিন’ ; ‘সপ্ত বছরে পদার্পণ, বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম’ ; ‘দেশপ্রেম নির্ভীক,জগন্নাথের কলাম সৈনিক’ ; ‘সুপ্ত প্রতিভা বিকশিত হোক ,লেখনীর ধারায়’ এসব স্লোগান দেন। জবি শাখার সভাপতি আব্দুল কাদের নাগিব বলেন,”বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম শুধু…
ছবি সংগ্রহীত ভোরের বাংলা নিউজ ডেস্ক সরকারি চাকরি আইন, ২০১৮ এর দ্বিতীয় সংশোধিত অধ্যাদেশ জারি করা হয়েছে। বুধবার (২৩ জুলাই) আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের সচিব ড. হাফিজ আহমেদ চৌধুরীর স্বাক্ষরে অধ্যাদেশটি জারি করা হয়। সরকারি চাকরি আইন, ২০১৮ এর অধিকতর সংশোধনকল্পে প্রণীত এই অধ্যাদেশ সরকারি চাকরি (দ্বিতীয় সংশোধন) অধ্যাদেশ, ২০২৫ নামে অভিহিত হবে। নতুন সংশোধিত অধ্যাদেশ অনুযায়ী কোন সরকারি কর্মচারী আন্দোলনে গেলে, অর্থাৎ নিজে নিয়ম লঙ্ঘন করে একজন সরকারি কর্মচারী আরেকজন সরকারি কর্মচারীর কাজে বাধা দিলে বা তাকে তার কাজ থেকে বিরত রাখলে, তাকে বাধ্যতামূলক অবসরসহ চাকরি থেকে বরখাস্ত করা যাবে। সাধারণত সরকারি…
ভোরের বাংলা নিউজ ডেস্ক জাতিসংঘের মানবাধিকারবিষয়ক কান্ট্রি অফিস বাংলাদেশের স্বার্থের বিরুদ্ধে যাবে না, বরং দেশের স্বার্থের পক্ষে কাজ করবে—এমনটাই জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। বৃহস্পতিবার (২৪ জুলাই) সন্ধ্যায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে এক ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন। পররাষ্ট্র উপদেষ্টা বলেন, বাংলাদেশ নিজস্ব স্বার্থ বিবেচনায় এই অফিস স্থাপনের অনুমতি দিয়েছে। এটি কোনো হঠাৎ সিদ্ধান্ত নয়, দীর্ঘ সময় নিয়ে যাচাইবাছাই করে অনুমোদন দেওয়া হয়েছে। তিনি জানান, অফিসটি খুব শিগগিরই চালু হবে, কারণ প্রয়োজনীয় চুক্তি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। চীনের নদীতে বাঁধ নির্মাণ প্রসঙ্গে উপদেষ্টা বলেন, বাংলাদেশের নদীগুলোর উৎস দেশের বাইরে। এসব নদীর উজানে অবকাঠামো নির্মাণ ঠেকানো সম্ভব নয়। আমাদের লক্ষ্য থাকবে,…
স্পোর্টস ডেস্ক সিরিজের প্রথম দুই ম্যাচ জিতে আগেই সিরিজ নিশ্চিত করেছিল বাংলাদেশ। তাই আজকের ম্যাচে সাইড বেঞ্চ বাজিয়ে দেখেছে স্বাগতিক টিম ম্যানেজমেন্ট। একাদশে পাঁচ পরিবর্তন করে ইতিবাচক ক্রিকেট খেলতে পারেনি বাংলাদেশ। ব্যাটিং-বোলিং দুই বিভাগেই ব্যর্থতায় ৭৪ রানের বড় ব্যবধানে হেরেছে টাইগাররা। মিরপুরে টস হেরে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৭৮ রান করে পাকিস্তান। দলের হয়ে সর্বোচ্চ ৬৩ রান করেছেন সাহিবজাদা ফারহান। বাংলাদেশের হয়ে ৩ উইকেট নিয়েছেন তাসকিন আহমেদ। জবাবে খেলতে নেমে ১৬ ওভার ৪ বলে সবকটি উইকেট হারিয়ে ১০৪ রানের বেশি করতে পারেনি বাংলাদেশ। বড় লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই হোঁচট খায় বাংলাদেশ। ইনিংসের প্রথম…