- ইশরাকের পদত্যাগপত্র মন্ত্রিপরিষদ বিভাগে, প্রজ্ঞাপন হতে পারে আজই
- নেত্রকোনার সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ হত্যার প্রতিবাদে নাটোরে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ
- কোটচাঁদপুরে সার ডিলার নিয়োগে অনিয়ম,দ্রব্যমূল্য বৃদ্ধি ও দুর্নীতির প্রতিবাদে জামায়াতের মানববন্ধন
- প্রধানমন্ত্রীর আগমন ঘিরে সৈয়দপুর ব্যাপক সাজ-সাজ রব: নেয়া হয়েছে নিচ্ছিদ্র নিরাপত্তার প্রস্তুতি
- ঘাটাইলে ‘ফ্যামিলি কার্ড’ বাস্তবায়নে তথ্য সংগ্রহ কার্যক্রমের শুভ উদ্বোধন
- মধুপুরে দুর্গোৎসব উপলক্ষে বস্ত্র ও নগদ অর্থ বিতরণ করলেন আইসিটি মন্ত্রী মাহবুব আনাম স্বপন
- দেবী দুর্গার সাজে নজর কাড়লেন পরীমনি
- বগুড়ায় লটারির মাধ্যমে ২৭৯ শিক্ষকের বদলি
- আজ মহাষ্টমী, হবে কুমারী পূজা
- দুপুরে পদত্যাগের চূড়ান্ত ঘোষণা দেব: ইশরাক হোসেন
Author: admin
খাগড়াছড়ি প্রতিনিধি।। দীর্ঘদিনের কাঙ্ক্ষিত স্বপ্ন অবশেষে বাস্তব হলো। ঝিরির পানির জন্য পাহাড়ি পথে কষ্ট করে হেঁটে যাওয়া এখন অতীত। খাগড়াছড়ির তিনটি প্রত্যন্ত জনপদ—মিলন কারবারি পাড়া, বেলতলী পাড়া ও বৈরফা ব্রিজ পাড়ায় এখন ঘরের কাছেই মিলছে বিশুদ্ধ পানি। বৃহস্পতিবার (২৪ জুলাই ) খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান শেফালিকা ত্রিপুরা আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন এই সুপেয় পানি সরবরাহ প্রকল্প। প্রকল্পটি বাস্তবায়ন করেছে জেলা পরিষদের অধীনস্থ যা পরিচালিত হচ্ছে করলিয়া প্রকল্পের আওতায়। ১৮৩ পরিবারের জীবনে স্বস্তি: মিলন কারবারি পাড়া: ৮৪ পরিবার,বেলতলী পাড়া: ৪৭ পরিবার,বৈরফা ব্রিজ পাড়া: ৫২ পরিবার। এখন থেকে এই ১৮৩টি পরিবার সরাসরি ঘরের পাশে বিশুদ্ধ পানির নিরবচ্ছিন্ন সুবিধা পাচ্ছেন, যা তাদের দৈনন্দিন…
টাঙ্গাইল জেলা প্রতিনিধি রাহিদ রানা টাঙ্গাইলে এসএসসি ও দাখিল পরীক্ষায় এ প্লাস প্রাপ্তদের সংবর্ধনা দেয়া হয়েছে। বৃহস্পতিবার সকালে টাঙ্গাইল প্রেসক্লাবে বাংলাদেশ ছাত্র শিবির জেলা শাখার উদ্যোগে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।এতে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় ছাত্র শিবিরের দপ্তর সম্পাদক সিবগাতুল্লাহ সিবগা। জেলা ছাত্র শিবিরের সভাপতি মাজহারুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন জেলা জামায়াতে ইসলামীর আমীর আহসান হাবীব মাসুদ, শিবিরের কেন্দ্রীয় কমিটির ছাত্রকল্যাণ সম্পাদক হাফেজ ডা. রেজওয়ানুল হক প্রমুখ।এ সময় এ প্লাস প্রাপ্ত ছয় শতাধিক শিক্ষার্থীদের মধ্যে ক্রেস্ট ও ফুল দিয়ে সংবর্ধনা দেয়া হয়। অনুষ্ঠানে জেলা জামায়াতে ইসলামী ও শিবিরের অন্যান্য নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
টাঙ্গাইল জেলা প্রতিনিধি রাহিদ রানা টাঙ্গাইলের কালিহাতী নার্সিং ইনস্টিটিউটে ১০ম ব্যাচের শিক্ষার্থীদের আয়োজনে পুষ্টি উপাদান বিষয়ক একটি মেলা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৪ জুলাই ২০২৫) বিকাল ৩টায় কালিহাতী নার্সিং ইনস্টিটিউটে এ মেলা অনুষ্ঠিত হয়। মেলায় শিক্ষার্থীরা বিভিন্ন পুষ্টিকর খাবার প্রস্তুত ও উপস্থাপনের মাধ্যমে পুষ্টির গুরুত্ব তুলে ধরেন। আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, নার্সিং ইনস্টিটিউটের চেয়ারম্যান ডা. মিজানুর রহমান, নির্বাহী পরিচালক আব্দুল আজিজ, কালিহাতী শাজাহান সিরাজ কলেজের অধ্যাপক জহুরুল হক বুলবুল, কবি খাজা রফিকুল ইসলাম, শাহজালাল ইসলামী ব্যাংক কালিহাতী শাখার ম্যানেজার মো. দিদারুল ইসলাম, কালিহাতী থানা ক্লিনিক মালিক সমিতির সভাপতি তৌহিদুল ইসলাম, ড্রাগিস্ট অ্যান্ড কেমিস্ট সমিতির সভাপতি হিরণ সিদ্দিকী এবং নার্সিং ইনস্টিটিউটের অধ্যক্ষ…
টাঙ্গাইল জেলা প্রতিনিধি রাহিদ রানা আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রথম ধাপে ৩৬টি আসনে ট্রাক প্রতীকে প্রার্থীতার ঘোষণা দিয়েছে গণঅধিকার পরিষদ। এর মধ্যে টাঙ্গাইল-২ (ভূঞাপুর-গোপালপুর) আসনে দলটির মনোনয়ন পেয়েছেন গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদের সদস্য ও দপ্তর সম্পাদক শাকিল উজ্জামান। বৃহস্পতিবার (২৪ জুলাই) বিকেলে ঢাকায় গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এ ঘোষণা দেওয়া হয়। টাঙ্গাইলের গোপালপুর উপজেলার হেমনগর এলাকায় জন্ম নেওয়া শাকিল উজ্জামান জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেন। বিশ্ববিদ্যালয় জীবন থেকেই রাজনীতির সঙ্গে জড়িত তিনি। কোটা সংস্কার আন্দোলনের আহ্বায়ক হিসেবে জাতীয় পর্যায়ে তার দৃশ্যমান নেতৃত্ব রয়েছে।নিজ আসনের বিষয়ে শাকিল উজ্জামান বলেন, গোপালপুর-ভূঞাপুর শুধু…
ভোরের বাংলা নিউজ প্রতিবেদক কাউকে গ্রেপ্তারের ১২ ঘণ্টার মধ্যে সংশ্লিষ্ট ব্যক্তির পরিবারের সদস্যদের তা জানানোর বিধান রেখে ফৌজদারি কার্যবিধি (সিআরপিসি) সংশোধন করছে সরকার। বৃহস্পতিবার (২৪ জুলাই) প্রধান উপদেষ্টার কার্যালয়ে উপদেষ্টা পরিষদের সভায় সিআরপিসি সংশোধনের প্রস্তাব অনুমোদন দেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। সভা শেষে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান আইন উপদেষ্টা আসিফ নজরুল। আইন উপদেষ্টা বলেন, ‘এখন থেকে যে পুলিশ সদস্য গ্রেপ্তার করতে যাবেন, তার যথাযথ আইডেনটিটি থাকতে হবে। নেমপ্লেট থাকতে হবে, আইডি কার্ড সঙ্গে থাকতে হবে এবং চাওয়ামাত্রই এসব দেখাতে হবে।’ তিনি বলেন, ‘কাউকে গ্রেপ্তারের পর থানায় এনে পরিবারকে জানাতে…
সৃজনেঃ সৈয়দ ইসমাইল হোসেন জনি পঁচিশ সালে করুণ স্মৃতি একুশ জুলাই ঘটে গেলো , সবার মনে লাগলো ভীতি অবাক চোখে দেখতে পেলো । মাইল স্টোনে আগুন জ্বলে যুদ্ধ বিমান আছড়ে পড়ে , ফুলের কলি পড়লো ঢলে সইবো ব্যথা কেমন করে? বিমান এসে পড়লো নিচে অনেক লোকে মরলো পুড়ে, হাজার স্বপ্ন ধুলায় মিশে আঘাত লাগে হৃদয় জুড়ে । বার্ন ইউনিট পূর্ণ হলো আগুন লাগা লোকের ভীড়ে , সবাই মিলে দেখতে চলো দেখলে যাবে হৃদয় ছিড়ে । শোকের ছায়া আসলো নেমে সন্তান হারা মায়ের দুঃখে , হঠাৎ করে গেলেন থেমে নাইরে ভাষা পিতার মুখে । মানুষ পুড়ে অঙ্গার হয়ে জীবন বাতি নিভলো…
ভোরের বাংলা নিউজ ডেস্ক বাংলাদেশ ব্যাংকে কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের জন্য পোশাক সংক্রান্ত নির্দেশনা নিয়ে আলোচনা-সমালোচনার মুখে গভর্নরের নির্দেশে তা প্রত্যাহার করা হয়েছে। বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে এক ক্ষুদেবার্তায় এই তথ্য জানানো হয়েছে। সামাজিক প্রেক্ষাপট বিবেচনায় বিভিন্ন বিভাগীয় সভায় কর্মীদের পোশাক নিয়ে একটি পরামর্শমূলক আলোচনা হয়। সেখানে নারী কর্মীদের জন্য শালীন পোশাক, যেমন সালোয়ার-কামিজ বা শাড়ির সঙ্গে স্কার্ফ এবং পুরুষদের জন্য ফর্মাল পোশাক পরার সুপারিশ করা হয়। এছাড়া অতিরিক্ত কারুকার্যপূর্ণ, আঁটসাঁট বা অফিসের পরিবেশের সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ পোশাক নিরুৎসাহিত করার কথাও বলা হয়। তবে বিষয়টি নিয়ে গতকাল সংবাদমাধ্যমে প্রতিবেদন প্রকাশিত হলে সামাজিক যোগাযোগমাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া দেখা দেয়। অনেকেই মন্তব্য করেন, এমন নির্দেশনা…
ভোরের বাংলা নিউজ ডেস্ক রাজধানীর উত্তরা এলাকায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায় দগ্ধ হয়ে চিকিৎসাধীনদের সেবায় চীনের জরুরি চিকিৎসা দল ঢাকায় আসছে। বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে ঢাকার চীনা দূতাবাস। এতে বলা হয়েছে, বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের অনুরোধে বার্ন বিশেষজ্ঞ চিকিৎসক ও নার্সসহ পাঁচ সদস্যের এই দল ২৪ জুলাই সন্ধ্যায় ঢাকায় পৌঁছাবে। তারা ঢাকায় পৌঁছানোর পর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে গিয়ে প্রয়োজনীয় সহায়তা ও মূল্যায়ন কার্যক্রম পরিচালনা করবেন। অন্য এক বিবৃতিতে জানানো হয়েছে, বাংলাদেশ ও চীনের চিকিৎসকরা ভিডিও কনসালটেশন করেছেন। ২৪ জুলাই সকালে বাংলাদেশের অনুরোধে চীনের ইউনান প্রদেশের কুনমিং মেডিকেল ইউনিভার্সিটির সেকেন্ড অ্যাফিলিয়েটেড হাসপাতালের বিশেষজ্ঞরা বাংলাদেশের…
ভোরের বাংলা নিউজ ডেস্ক সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হককে রাজধানীর ধানমন্ডির বাসা থেকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)। বৃহস্পতিবার (২৪ জুলাই) সকাল ৮টার দিকে তাকে গ্রেপ্তার করা হয়। ডিবির যুগ্ম কমিশনার মোহাম্মদ নাসিরুল ইসলাম তথ্য নিশ্চিত করে সংবাদমাধ্যমকে বলেন, ৮টার কিছুসময় পর সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হককে তার রাজধানীর ধানমন্ডির বাসা থেকে আটক করেছি আমরা। তাকে ডিবি কার্যালয়ে নেওয়া হবে। তার বিরুদ্ধে পরবর্তীতে ব্যবস্থা গ্রহণ করা হবে। গত বছর সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হকের বিরুদ্ধে বিচারক হিসেবে ‘দুর্নীতি ও বিদ্বেষমূলকভাবে’ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে বেআইনি রায় প্রদান এবং জাল রায় তৈরি করার অভিযোগে…
মাভাবিপ্রবি প্রতিনিধি মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (মাভাবিপ্রবি) টেক্সটাইল ক্লাবের উদ্যোগে আয়োজিত হতে যাচ্ছে একটি অনুপ্রেরণামূলক মোটিভেশনাল সেমিনার ও ক্যারিয়ার গাইডলাইন অনুষ্ঠান। এতে মুখ্য আলোচক হিসেবে উপস্থিত থাকবেন ৪৪তম বিসিএস পরীক্ষায় প্রশাসন ক্যাডারে প্রথম হওয়া ফরহাদ হোসেন। ফরহাদ হোসেন বিশ্ববিদ্যালয়ের টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০১৪-১৫ শিক্ষাবর্ষের ১০ম ব্যাচের শিক্ষার্থী। আগামী শনিবার (২৬ জুলাই) সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের তৃতীয় একাডেমিক ভবনের সেমিনার কক্ষে এই সেমিনার অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মো. আনোয়ারুল আজিম আখন্দ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ মতিউর রহমান এবং শিক্ষার্থী কল্যাণ…