Author: admin

বাকৃবি প্রতিনিধি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) ‘জুলাই ৩৬ হল’-এ কতিপয় ছাত্রী কর্তৃক হলের পূর্বের নাম বহাল রাখার দাবিতে সংঘটিত আন্দোলনকে কেন্দ্র করে উচ্ছৃঙ্খল আচরণ ও শৃঙ্খলা ভঙ্গের দায়ে ১৫ ছাত্রীকে বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বহিষ্কৃতদের মধ্যে একজনকে আজীবনের জন্য হল থেকে বহিষ্কার করা হয়েছে এবং বাকিদের বিরুদ্ধে বিভিন্ন মেয়াদে একাডেমিক ও আবাসিক হল থেকে বহিষ্কারের শাস্তি দেওয়া হয়েছে। গত ২০ জুলাই বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ড. মো. হেলাল উদ্দীনের স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়। আজ (২৩ জুলাই) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছে ভারপ্রাপ্ত রেজিস্ট্রার নিজেই। বিজ্ঞপ্তিতে জানানো হয়, এবছরের ৯ জানুয়ারি রাতে ‘জুলাই ৩৬ হল’-এ কয়েকজন ছাত্রী অশোভন আচরণ ও শৃঙ্খলা…

Read More

এ এ এইচ সিয়াম প্রতিনিধি নজরুল বিশ্ববিদ্যালয়ঃ জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের পরিবহন থেকে ফিটনেসবিহীন বিআরটিসি বাস অপসারণ,ঢাকা অভিমুখী বাস চালু সহ ৫ দফা দাবিতে আন্দোলন করেছে শিক্ষার্থীরা। বুধবার(২৩ জুলাই) দুপুরে বিশ্ববিদ্যালয়ের সকল বাস আটকে ১ম গেট সংলগ্ন সড়ক অবরোধ করে ফিটনেস বিহীন বিআরটিসি বাস অপসারণ সহ ৫ দফা দাবিতে আন্দোলন শুরু করে শিক্ষার্থীরা। এসময় তারা বিভিন্ন ধরনের স্লোগান দিতে থাকে। শিক্ষার্থীদের দাবিগুলো হলোঃ ১. দ্রুত ফিটনেসবিহীন বাসগুলো অপসারণ এবং যথাযথ ফিটনেস সহ নতুন বাস সংযোজন। ২. সমস্যা সমাধানে শুধু আশ্বাস নয়, নির্দিষ্ট তারিখ দিতে হবে। ৩. পরিবহন মালিক সমিতির সাথে বসে শিক্ষার্থীদের জন্য বিভিন্ন রুটের ভাড়া দ্রুত সময়ে…

Read More

সাংবাদিকদের সঙ্গে কথা বলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ছবি সংগ্রহীত ভোরের বাংলা নিউজ প্রতিবেদক বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, অন্তর্বর্তী সরকারের উচিত রাজনৈতিক দলগুলোর সঙ্গে আরও ঘন ঘন মতবিনিময় করা। তাহলে হয়তো উদ্ভট সমস্যাগুলো তৈরি হতো না। বুধবার (২৩ জুলাই) সকালে রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে জাতীয়তাবাদী ক্ষুদ্র জাতিগোষ্ঠী দলের সঙ্গে বৈঠক শেষ এ কথা বলেন তিনি। জাতীয়তাবাদী ক্ষুদ্র জাতিগোষ্ঠী দলের সভাপতি মৃগেন হাগিদেমের নেতৃত্বে ২০ সদস্য প্রতিনিধি দল বৈঠকে অংশ নেয়। তিনি বলেন, ফ্যাসিবাদবিরোধী শক্তিগুলোর মধ্যে ঐক্যের কোনো অভাব নেই এবং ঐক্য অটুট রয়েছে। রাজনৈতিক দলগুলোর মধ্যে কথার ছড়াছড়ি, কখনো পক্ষে-বিপক্ষে বকাবকি এগুলো থাকবে।…

Read More

রাজশাহী প্রতিনিধি  : জেলার মান্দা উপজেলায় “পারফরমেন্স বেজড গ্র্যান্টস ফর সেকেন্ডারি ইন্সটিটিউশনস স্কিম (এসইডিপি)” এর আওতায় কৃতি শিক্ষার্থীদের মাঝে সম্মাননা স্মারক এবং  সনদপত্র ও পুরস্কার বিতরণ করা হয়েছে। বুধবার ২৩ শে জুলাই বেলা ১১টায় উপজেলা পরিষদ হলরুমে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস ও জেলা শিক্ষা অফিসের যৌথ আয়োজনে এই পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আখতার জাহান সাথী। জেলা শিক্ষা কর্মকর্তা শাহাদৎ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা সহকারী পরিদর্শক নাজমুল হোসাইন, বাংলাদেশ শিক্ষক সমিতি (বাসিস) এর প্রেসিডিয়াম সদস্য গোলাম সরোয়ার স্বপন, অভিভাবক প্রতিনিধি মাওলানা সাইফুল ইসলাম…

Read More

মনপুরা (ভোলা) প্রতিনিধি: গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের অধীনে পরিচালিত “পারফরমেন্স বেজড গ্র্যানটস ফর সেকেন্ডারি ইন্সটিটিউশন স্কিম,এমইডিপি” এর আওতায় মনপুরা উপজেলায় পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জনাব মোঃ টিপু সুলতান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মনপুরা সরকারি কলেজের সম্মানিত অধ্যক্ষ জনাব ভাস্কর চন্দ্র নন্দী, মনপুরা মনোয়ারা বেগম মহিলা কলেজের অধ্যক্ষ জনাব, মোঃ মাহবুবুল আলম শাহীন, এবং মনপুরা সিনিয়র ফাজিল ডিগ্রী মাদ্রাসার প্রধান শিক্ষক জনাব মোঃ এহসানুল ইসলাম জসীম। এবং বিভিন্ন প্রতিষ্ঠানের সম্মানিত শিক্ষকবৃন্দ অনুষ্ঠানে সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানগুলোর শিক্ষক-শিক্ষার্থী, পরিচালনা পর্ষদের সদস্য এবং অভিভাবকগণ উপস্থিত ছিলেন। পুরস্কার বিতরণ অনুষ্ঠানে…

Read More

নিজস্ব প্রতিনিধিঃ পটুয়াখালীর দুমকি উপজেলা পরিষদের অফিস সহায়ক এর দায়িত্বে গাফিলতি ও একাধিক অভিযোগের কারণে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে। ‎ ‎বরখাস্ত হওয়া কর্মচারীর নাম মোঃ মিজানুর রহমান। তিনি উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের ২নং ওয়ার্ডের দক্ষিণ দুমকি গ্রামের তালুকদার বাড়ির বাসিন্দা। উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আবুজর মো. ইজাজুল হকের স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে জানানো হয়, ৩০ জুন ২০২৫ থেকে তাকে বরখাস্ত করা হয়েছে। ‎ ‎উপজেলা পরিষদ সূত্র জানায়, ২০১১ সালে চাকরিতে যোগ দেওয়ার পর থেকে মিজানুর রহমান নিয়মিত অফিসে অনুপস্থিত থাকেন। ২০২০ সালে তাকে কারণ দর্শানোর নোটিশও দেওয়া হয়েছিল। এরপরও তার বিরুদ্ধে অভিযোগের শেষ হয়নি। ‎ ‎স্থানীয় কয়েকজন অভিযোগ করেন, মিজানুর রহমান…

Read More

রানা ইস্কান্দার রহমান। গাইবান্ধা জেলা প্রতিনিধি। গাইবান্ধা জেলার সাঘাটা উপজেলার পদুম শহরে বিশেষ অভিযান চালিয়ে ৪৪১ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে সেনাবাহিনী। গ্রেফতারকৃত ব্যক্তির নাম রহিম (৪৫)। তিনি দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত বলে অভিযোগ রয়েছে। বিশেষ গোয়েন্দা তথ্যে ভিত্তিতে সেনাবাহিনী অভিযান চালিয়ে তাকে হাতেনাতে আটক করে। পরে জব্দ করা হয় ইয়াবা ট্যাবলেট। এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে। স্থানীয়রা সেনাবাহিনীর এই অভিযানকে স্বাগত জানিয়ে জানিয়েছেন, এলাকাকে মাদকমুক্ত রাখতে এমন অভিযান আরও জোরদার করা প্রয়োজন।

Read More

‎নিজস্ব প্রতিনিধি : দুমকীতে ভুল রিপোর্ট দেয়ার অভিযোগ উঠেছে নিউ লাইফ ডিজিটাল মেডিকেল সার্ভিসেস নামক ডায়াগনস্টিক সেন্টারের বিরুদ্ধে।  এ বিষয়ে ২২ গত জুলাই (মঙ্গলবার) দুমকী গ্রামের ভুক্তভোগীর আত্মীয় সখিনা আক্তার নামে এক নারী পটুয়াখালী সিভিল সার্জন বরাবরে লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগ সূত্রে জানাগেছে গত ১৭ জুলাই তাঁর নাতনি নাফিজা আক্তার অসুস্থ হলে চিকিৎসকের স্মরনাপন্ন হলে কর্তব্যরত চিকিৎসক  A.S.O titre  টেস্ট করাতে বললে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সংলগ্ন  নিউ লাইফ ডায়াগনস্টিক সেন্টারে টেস্ট করানো হয়। উক্ত টেস্টের নরমাল ভ্যালু ২০০ থাকার কথা। কিন্তু টেস্ট ভ্যালু রিপোর্ট   ৬০০ আসে।  রিপোর্ট অনুযায়ী চিকিৎসা না নিয়ে ভুক্তভোগী পটুয়াখালীতে সহকারী অধ্যাপক ডাঃ জিয়াউল করিমের স্মরনাপন্ন…

Read More

ভোরের বাংলা নিউজ ডেস্ক রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্ত হওয়ার পর শিক্ষা মন্ত্রণালয়ের কাজে কোনো ব্যত্যয় হয়নি বলে দাবি করেছেন শিক্ষা উপদেষ্টা সিআর আবরার। তিনি বলেন, নিজ থেকে পদত্যাগ করার কোনো ইচ্ছা নেই। তবে সরকার (প্রধান উপদেষ্টা) বললে চলে যাব। বুধবার (২৩ জুলাই) দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। এক সাংবাদিক জানতে চান, মঙ্গলবার (২২ জুলাই) শিক্ষার্থীরা শিক্ষা উপদেষ্টা ও সচিবের পদত্যাগ দাবি করেছিলেন। এরপর শিক্ষা সচিবকে পদ থেকে সরিয়ে দেওয়া হলো। এখন শিক্ষা উপদেষ্টা কী করবেন? জবাবে সিআর আবরার বলেন, সেটা সরকার বিবেচনা করবে। এখানে কোনো রকমের অব্যবস্থাপনা হয়নি। আমি সেটাই বোঝাতে…

Read More

ভোরের বাংলা নিউজ ডেস্ক ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্যের প্রয়োজনীয়তা তুলে ধরে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, ‘আপনাদের মধ্যে যে ঐক্য আছে, সেটা আরও বেশি দৃশ্যমান হলে ভালো হয়। আপনারা ফ্যাসিবাদবিরোধী কোনো প্রশ্নে হোক বা গঠনমূলক কোনো কর্মসূচিতে যদি একসঙ্গে থাকেন এবং সেটা যদি মানুষ দেখে, তাহলে মানুষের মধ্যে একটা স্বস্তির ভাব আসবে। এটা দেখে অনেক বেশি মানুষ খুশি হবে এবং দেশের মানুষ সেটা চায়।’ দেশের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে আলোচনা করতে প্রধান উপদেষ্টা মঙ্গলবার (২২ জুলাই) রাতে তার সরকারি বাসভবন যমুনায় চারটি রাজনৈতিক দল– বিএনপি, জামায়াতে ইসলামী, এনসিপি এবং ইসলামী আন্দোলনের নেতাদের সঙ্গে এক জরুরি বৈঠক করেন। সেখানে তিনি…

Read More