Author: admin

টাঙ্গাইল জেলা প্রতিনিধি রাহিদ রানা আমার মেয়ে ডাক্তার হবে অথবা ইন্জিনিয়ার হবে সে মেধাবি ছিলো, আমার মেয়ে ডালিম পছন্দ করতো এ জন্য আমি বাড়িতে ডালিম গাছ রোপন করেছি যাতে করে বাড়ি এসে ডালিম খেতে পারে আমার মা হুমাইরা। এই অল্প বয়সে চোখের সামনে এভাবে আমাকে ছেরে চলে যাবে আমার মেয়ে কখনো চিন্তাও করিনি। কথা গুলো ঘরের এককোণে শুয়ে শুয়ে বলছিলেন মাইলস্টোন স্কুলের শিক্ষক ও উত্তরায় বিমান বিধ্বস্ত ঘটনায় নিহত মেহেনাজ আফরিন হুমাইরার বাবা দেলোয়ার হোসেন। টাঙ্গাইলের সখিপুর উপজেলার হতেয়া-রাজাবাড়ি ইউনিয়নের কেরানীপাড়া এলাকার মঙ্গলবার সকালে এসে এ চিত্র দেখা যায়। দেলোয়ার হোসেন আরও বলেন,আমি সকালে মেয়েকে স্কুলে দিয়ে ক্লাস করাচ্ছিলাম পাশের…

Read More

শরীয়তপুর প্রতিনিধি  ঢাকার উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে নিহত হওয়া শিক্ষার্থী আব্দুল্লাহ মোহাম্মদ ছামীমকে (১৩) শরীয়তপুরে বাবার কবরের পাশে দাফন করা হয়েছে। সে শরীয়তপুর জেলার সখিপুর উপজেলার ডিএম খালি মাঝিকান্দি গ্রামের বাসিন্দা, মৃত কালিমউদ্দিন মাঝির ছোট ছেলে এবং রাজধানীর মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী ছিল। সিসা কারখানায় অভিযান, ৬ জনের কারাদণ্ড ঘটনাটি ঘটে সোমবার (২১ জুলাই) দুপুরে। বিদ্যালয়ের ক্লাস শেষে ছুটি হবার ঠিক আগমুহূর্তে হঠাৎই বাংলাদেশ বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান নিয়ন্ত্রণ হারিয়ে বিদ্যালয় চত্বরে বিধ্বস্ত হয়। দুর্ঘটনায় আহত হয় একাধিক শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবক। গুরুতর আহতদের মধ্যে ছামীমকেও দ্রুত ঢাকা মেডিক্যাল কলেজ…

Read More

স্পোর্টস ডেস্ক শুরুর ধসের পর ফাহিম আশরাফের ঝোড়ো ফিফটি ভয় ধরিয়ে দিয়েছিল বাংলাদেশ শিবিরে। এরপর আহমাদ দানিয়ালও ভয় দেখালেন কিছুটা। তবে শেষমেশ সব ভয়কে জয় করল বাংলাদেশ। পাকিস্তানকে ১২৫ রানে অলআউট করে ৮ রানের রুদ্ধশ্বাস এক জয় তুলে নিল। আর তাতে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জিতে নিল লিটন দাসের দল। পাকিস্তানের ইনিংস শুরু হয় বিপর্যয় দিয়ে। ইনিংসের প্রথম ওভারেই রানআউট হন ওপেনার সাইম আইয়ুব। এরপর একে একে ফিরতে থাকেন মোহাম্মদ হারিস, ফখর জামান, হাসান নেওয়াজ ও মোহাম্মদ নেওয়াজ। তানজিম হাসান ও শরীফুল ইসলামের দুর্দান্ত বোলিংয়ে মাত্র ১৫ রানে ৫ উইকেট হারায় পাকিস্তান। এরপরও বিপর্যয় থামেনি। আগা সালমান ও খুশদিল…

Read More

শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. সি আর আবরার। ছবি : সংগৃহীত ভোরের বাংলা নিউজ ডেস্ক আগামী ২৪ জুলাইয়ের এইচএসসি পরীক্ষাও স্থগিত করা হয়েছে বলে জানিয়েছেন শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. সি আর আবরার। মঙ্গলবার (২২ জুলাই) দুপুরে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে শিক্ষা উপদেষ্টা শিক্ষার্থীদের উদ্দেশে এ ঘোষণা দেন। এদিকে রাজধানীর মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের বিমান বিধ্বস্তে হতাহতের ঘটনায় শিক্ষার্থীদের ৬টি দাবির প্রত্যেকটিই যৌক্তিক বলে মনে করে অন্তর্বর্তী সরকার। মঙ্গলবার (২২ জুলাই) দুপুরে কলেজ ক্যাম্পাসে উপস্থিত হয়ে আন্দোলনরত শিক্ষার্থীদের প্রতিনিধিদের সঙ্গে কথা বলেন সরকারের দুই উপদেষ্টা। বৈঠকের সময় উপস্থিত ছিলেন শিক্ষা উপদেষ্টা সি আর আবরার, আইন উপদেষ্টা আসিফ নজরুল ও প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল…

Read More

ভোরের বাংলা নিউজ ডেস্ক দলীয় প্রধান প্রধানমন্ত্রীর পদে থাকতে পারবেন না বলে রাজনৈতিক দলগুলোকে জানিয়েছে জাতীয় ঐকমত্য কমিশন। তবে এ সিদ্ধান্তে জাতীয় সনদে কোনো দল চাইলে নোট অব ডিসেন্ট দিতে পারবে। মঙ্গলবার (২২ জুলাই) ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর ১৭তম দিনের আলোচনার শুরুতে বিষয়টি জানিয়েছেন কমিশনের সহ সভাপতি অধ্যাপক আলী রীয়াজ। তিনি বলেন, প্রধানমন্ত্রী পদে দলীয় প্রধান থাকতে পারবেন না বলে অধিকাংশ দল একমত হয়েছে। কিছু দল এ বিষয়ে ভিন্নমত ব্যক্ত করেছে। ওইসব দল ও জোট জাতীয় সনদে নোট অব ডিসেন্ট দিতে পারবে। প্রস্তাবটি নিয়ে একাধিক দিন সংলাপ আলোচনা হয়। সেখানে বিএনপিসহ তার সমমনা দল এলডিপি,…

Read More

ভোরের বাংলা নিউজ ডেস্ক রাজধানীর মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায় হতাহতের ঘটনায় বিক্ষোভরত প্রতিষ্ঠানটির শিক্ষার্থীদের ৬ দফা দাবি যৌক্তিক বলে মনে করেছে অন্তর্বর্তীকালীন সরকার। মঙ্গলবার দুপুরে কলেজের ৫ নম্বর ভবনের সামনে এসব দাবি মেনে নেওয়ার আশ্বাস দিয়েছেন সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুল। শিক্ষার্থীদের ৬ দফা দাবির মধ্যে রয়েছে—নিহতদের নাম-ঠিকানা প্রকাশ, আহতদের নির্ভুল তালিকা, শিক্ষকদের সঙ্গে অসদাচরণের জন্য নিঃশর্ত ক্ষমা, ক্ষতিপূরণ প্রদান, ঝুঁকিপূর্ণ প্লেন বাতিল ও প্রশিক্ষণ পদ্ধতি সংস্কার। এদিন উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে উপস্থিত হয়ে আন্দোলনরত শিক্ষার্থীদের প্রতিনিধিদের সঙ্গে কথা বলেন শিক্ষা উপদেষ্টা সি আর আবরার, আইন উপদেষ্টা আসিফ নজরুল ও প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।…

Read More

রানা ইস্কান্দার রহমান গাইবান্ধা জেলা প্রতিনিধি। গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় সেনাবাহিনী ও পুলিশের যৌথ শ্বাসরুদ্ধকর অভিযানে হ্যাকার চক্রের দুই মূলহোতাকে গ্রেফতার করা হয়েছে। রাতভর অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মোবাইল ফোন, সিমকার্ড ও প্রযুক্তি ডিভাইসসহ আটক করা হয় এ চক্রের দুই সদস্যকে। গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার গভীর রাতে সাঘাটা সেনা ক্যাম্পের ক্যাপ্টেনের নেতৃত্বে ও গাইবান্ধা সেনা ক্যাম্পের মেজরের উপস্থিতিতে গোবিন্দগঞ্জ উপজেলার সাপমারা ইউনিয়নের তালুক রহিমাপুর এলাকায় এ অভিযান পরিচালিত হয়। অভিযান শেষে গ্রেফতার করা হয় জামিল হোসেনের ছেলে আশিকুর রহমান (৩২) এবং মুনসুর আলীর ছেলে আদম হোসেন (২৮) কে। অভিযানকালে থানা পুলিশের সদস্যরাও যৌথভাবে অংশগ্রহণ করেন। গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) বুলবুল…

Read More

রিয়া মনি ঢাকার দিয়াবাড়ির মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনার ঘটনায় ক্ষুব্ধ শিক্ষার্থীদের বিক্ষোভের মুখে পড়েন আইন উপদেষ্টা আসিফ নজরুল। মঙ্গলবার সকাল পৌনে ১০টায় তিনি ঘটনাস্থলে পৌঁছালে শিক্ষার্থীরা ‘ভুয়া, ভুয়া’ স্লোগান দিয়ে তাকে ঘিরে ধরেন। সকাল সাড়ে ১০টার দিকে ‘হায়দার আলী ভবন’ পরিদর্শন শেষে বের হওয়ার সময়েও শিক্ষার্থীরা একইভাবে স্লোগান দিতে থাকেন— “ভুয়া! ভুয়া!” আইন উপদেষ্টা শিক্ষার্থী ও অভিভাবকদের সঙ্গে আলোচনার জন্য ভবনের সম্মেলন কক্ষে যাচ্ছিলেন। পথে শিক্ষার্থীরা তার পথ আটকে আবারও স্লোগান তোলেন। তিনি হাত তুলে কিছু বলতে চাইলে সেই সুযোগ পাননি। শিক্ষার্থীরা দু’হাত তুলে আবারও বলেন— “ভুয়া! ভুয়া!” এই সময় আইন উপদেষ্টার পাশে দাঁড়ানো এক শিক্ষার্থী কিছু বলতে…

Read More

জহিরুল ইসলাম সুমন চৌদ্দগ্রাম প্রতিনিধি : কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার মুন্সীরহাট ইউনিয়ন আ’লীগের সেক্রেটারী, সাবেক ইউপি চেয়ারম্যান মাহফুজ আলমকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (২২শে জুলাই) ভোরে বাহরাইন যাওয়ার সময় ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আটক হন তিনি। মাহফুজ চেয়ারম্যান চৌদ্দগ্রামের মিয়াবাজারে যাত্রীবাহী বাসে পেট্রোল বোমা হামলায় ৮ যাত্রী হত্যার ঘটনায় দায়েরকৃত চাঞ্চল্যকর মামলার আসামী। সিআইডি কুমিল্লার সহকারী পুলিশ সুপার (এএসপি) মোহাম্মদ মাইনুদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন। সিআইডি কুমিল্লার সহকারী পুলিশ সুপার (এএসপি) মোহাম্মদ মাইনুদ্দিন জানান, মিয়াবাজারের বাসে বোমা হামলায় ৮ যাত্রী হত্যা মামলার আসামী মাহফুজ আলমকে আটকের খবরটি আজ সোমবার সকাল ৯টায় বিমানবন্দর থানা পুলিশ আমাদেরকে জানায়। গ্রেফতারকৃত আসামীকে দ্রæত কুমিল্লায়…

Read More

জাতীয় বার্ন ইনস্টিটিউটে এক ব্রিফিংয়ে স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী অধ্যাপক ডা. সায়েদুর রহমান। ছবি : সংগৃহীত ভোরের বাংলা নিউজ প্রতিবেদক রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ক্যাম্পাসে বিমানবাহিনীর যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় এখন পর্যন্ত ২৭ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে ২৫ জন শিশু বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী অধ্যাপক ডা. মো. সায়েদুর রহমান। মঙ্গলবার (২২ জুলাই) সকালে জাতীয় বার্ন ইনস্টিটিউটে এক ব্রিফিংয়ে তিনি এই তথ্য জানান। নিহত বাকি দুজনের মধ্যে একজন পাইলট, অপরজন শিক্ষিকা বলে জানান তিনি। অধ্যাপক ডা. মো. সায়েদুর রহমান বলেন, চিকিৎসার সব রকমের প্রস্তুতি আমাদের আছে। দুর্ঘটনায় আহত হয়ে এখন পর্যন্ত ৭৮ জন বিভিন্ন হাসপাতালে ভর্তি আছে।…

Read More