Author: admin

জহিরুল ইসলাম সুমন চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি শ্রেষ্ঠ শিক্ষার্থীদের সফলতার পিছনে যাদের মূল চেষ্টা কাজ করেছে, তারা হলেন শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থী নিজে। আমরা এটুকু বলতে পারি, এ সফলতা যদি অর্জন করতে হয়, তাহলে এটি একটি সমন্বিত প্রচেষ্টার ফল। সুতরাং শিক্ষকদের উপর যদি আমি সব দায়িত্ব ছেড়ে দেই, তাহলে সফলতা আসবে না। শিক্ষক, অভিভাবক চেষ্টা করলো, কিন্তু শিক্ষার্থী করলো না তাহলেও সফলতা আসবে না। একজন শিক্ষার্থীর ২৪ ঘন্টার মধ্যে ৪ ঘন্টা শিক্ষকের কাছে থাকে, বাকি ২০ ঘন্টা থাকে অভিভাবকের কাছে। শিক্ষক এই ৪ ঘন্টা পরামর্শ ও নির্দেশনা দিবে, সে কিভাবে চলবে ও পড়বে। সেই পরামর্শ মতো চলছে বা পড়ছে কি না…

Read More

ছবি সংগ্রহীত ভোরের বাংলা নিউজ ডেস্ক বিমানবাহিনীর এফটি-৭ বিজিআই যুদ্ধবিমানটি বিধ্বস্ত হওয়ার আগে ফাঁকা জায়গায় নেওয়ার চেষ্টা করেছিলেন ফ্লাইট লেফটেন্যান্ট মো. তৌকির ইসলাম। সোমবার (২১ জুলাই) বিকেলে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)। বিজ্ঞপ্তিতে বলা হয়, বিমানবাহিনীর এফটি-৭ বিজিআই যুদ্ধবিমানটি উড্ডয়নের পর যান্ত্রিক ত্রুটির সম্মুখীন হয় (বিস্তারিত তদন্তসাপেক্ষে জানা যাবে)। দুর্ঘটনা মোকাবিলায় বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়াতে ফ্লাইট লেফটেন্যান্ট মো. তৌকির ইসলাম বিমানটিকে ঘনবসতি থেকে জনবিরল এলাকায় নিয়ে যাওয়ার সর্বাত্মক চেষ্টা করেছিলেন। কিন্তু দুর্ভাগ্যবশত বিমানটি মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের দোতলা একটি ভবনে অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনায় বিধ্বস্ত হয়েছে। এ আকস্মিক দুর্ঘটনায় বৈমানিকসহ ১৯ জন নিহত এবং ১৬৪ জন আহত হয়েছেন।…

Read More

ভোরের বাংলা নিউজ ডেস্ক রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে নিহতদের মধ্যে পরিচয় শনাক্ত হওয়া মরদেহ তাদের পরিবারের কাছে দ্রুত হস্তান্তর করা হবে। সোমবার (২১ জুলাই) সন্ধ্যায় প্রধান উপদেষ্টার কার্যালয়ের ভেরিফায়েড ফেসবুক পেজে এসব তথ্য নিশ্চিত করা হয়। পেজে জানানো হয়, রাজধানীর দিয়াবাড়ি এলাকায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বাংলাদেশ বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে হতাহতের ঘটনায় নিহতদের মধ্যে যাদের পরিচয় শনাক্ত করা যাবে তাদের মরদেহ অতিসত্বর পরিবারের কাছে হস্তান্তর করা হবে। পেজে আরও জানানো হয়, যাদের পরিচয় তাৎক্ষণিকভাবে শনাক্ত করা যাবে না তাদের মরদেহ ডিএনএ পরীক্ষার মাধ্যমে শনাক্ত করে পরবর্তীতে পরিবারের কাছে হস্তান্তর করা…

Read More

বরগুনা: বরগুনা জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের অভিযানে ট্রলি ব্যাগে থাকা ৫ কেজি গাঁজাসহ এক দম্পতিকে গ্রেপ্তার করা হয়েছে। গাঁজাগুলো এমনভাবে ব্যাগে রাখা ছিল যে বাইরে থেকে দেখলে মনে হয় নতুন বউ বেড়াতে যাচ্ছেন। রোববার (২০ জুলাই) সন্ধ্যা ৭টার দিকে বরগুনা সদর উপজেলার ডিকেপি রোড এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন- মো. সজল (৩৩) ও তার স্ত্রী আসমা আক্তার (২৫)। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। ডিবি পুলিশের সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ডিকেপি রোড এলাকায় অভিযান চালানো হয়। অভিযানে সন্দেহভাজন দম্পতির সঙ্গে থাকা ব্যাগ তল্লাশি করে একটি ট্রলি ব্যাগ, দুইটি…

Read More

জিয়ারত জুয়েলঃ টাঙ্গাইল সখীপুর উপজেলার সুরীরচালা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ক্লাস চলাকালীন সময়ে বিদ্যালয়ের ছাদ ধসে ইলমা আক্তার (৯) নামের ৫ম শ্রেণির শিক্ষার্থী আহত হয়েছে। গতকাল রোববার(২০ জুলাই) এ ঘটনা ঘটে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নূরুল ইসলাম বলেন এটি প্রায় ৪০ বছরের পুরাতন ভবন। যা অত্যন্ত ঝুঁকিপূর্ণ। কোমলমতি শিক্ষার্থীদের কথা বিবেচনা করে দ্রুত বিকল্প ব্যবস্থা গ্রহণ না করলে বড় ধরনের দুর্ঘটনার সম্ভাবনা রয়েছে। বর্তমানে ছাএ-ছাএীদের ক্লাস চলছে গাছের নিচে। উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ খোরশেদ আলম বলেন উক্ত বিদ্যালয় পরিদর্শনে সহকারী উপজেলা শিক্ষা অফিসার কে পাঠানো হয়েছিল ধসে যাওয়া রুম টিকে পরিত্যক্ত ঘোষণা করে অস্থায়ী ভাবে ক্লাস নেওয়ার ব্যবস্হা গ্রহন করা হয়েছে…

Read More

গোপালগঞ্জ প্রতিনিধি গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পদযাত্রাকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় নিহত রমজান কাজী, ইমন তালুকদার ও সোহেল রানার মরদেহ কবর থেকে উত্তোলন করে সুরতহাল প্রতিবেদন ও ময়নাতদন্তের নির্দেশ দিয়েছেন আদালত। সোমবার (২১ জুলাই) সকাল ১০টার দিকে নিহতের ঘটনায় দায়ের হওয়া মামলার তদন্তকারী কর্মকর্তারা মরদেহ উত্তোলনের আবেদন করলে আদালত এ নির্দেশ দেন। বিষয়টি নিশ্চিত করে গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মির মো. সাজেদুর রহমান বলেন, নিহতের ঘটনায় দায়ের হওয়া মামলার তদন্তকারী কর্মকর্তারা আজ আদালতে নিহতদের সুরতহাল প্রতিবেদন ও ময়নাতদন্তের জন্য মরদেহ উত্তোলনের আবেদন করেন। পরবর্তীতে বিজ্ঞ আদালত একজন ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে নিহত রমজান কাজী, ইমন তালুকদার ও সোহেল রানার…

Read More

ভোরের বাংলা নিউজ ডেস্ক জুলাই যোদ্ধাদের জন্য সরকারি চাকরিতে কোনো কোটা থাকছে না বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক-ই আজম, বীর প্রতীক। সোমবার (২১ জুলাই) সচিবালয়ে সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। জুলাইযোদ্ধা এবং শহীদ পরিবারকে সরকারিভাবে ফ্ল্যাট দেওয়া হবে বলে খবরে দেখছি এবং সরকারি চাকরিতে কোটা বরাদ্দ করা হবে এ তথ্য সঠিক কি-না, জানতে চাইলে উপদেষ্টা বলেন, আমাদের মন্ত্রণালয়ের পক্ষ থেকে তাদের পুনর্বাসনের কর্মসূচি নির্ধারণ করা হয়েছে। সে অনুসারে মন্ত্রণালয় যাবতীয় কার্যক্রম গ্রহণ করবে। এই কার্যক্রমের মধ্যে ফ্ল্যাট দেওয়া কিংবা চাকরির কোটা দেওয়া এসব বিষয় নেই। পুনর্বাসন কর্মসূচি আছে। পুনর্বাসন নানানভাবে হতে পারে। তাদের…

Read More

টাঙ্গাইল জেলা প্রতিনিধি রাহিদ রানা টাঙ্গাইলে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান ২০২৪ উপলক্ষে শহীদদের স্মরণে বৃক্ষ রোপণ কর্মসূচি পালন করেছে জেলা কৃষকদল। রোববার দুপুরে টাঙ্গাইলের ডিস্ট্রিক্ট হেলিপ্যাড চত্বরে কর্মসূচির আয়োজন করা হয়। শহীদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে হেলিপ্যাড চত্বরে ৭ জন শহীদদের স্মরণে ৭ টি গাছের চারা রোপণ করা হয়। পরে একটি মিছিল নিয়ে শহরের বিশেষ বিশেষ সড়ক প্রদক্ষিন করে টাঙ্গাইল প্রেসক্লাবের সামনে এসে সমবেত হয়। এতে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শহীন, সাধারণ সম্পাদক ফরহাদ ইকবাল, জেলা কৃষকদলের আহবায়ক দীপু হাদার খান, সদস্য সচিব সামিমুর রহমান খান প্রমুখ। এসময় কৃষকদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Read More

ঐক্যমত্য কমিশনের সহসভাপতি আলী রীয়াজ। ছবি : সংগৃহীত ভোরের বাংলা নিউজ ডেস্ক ঐক্যমত্য কমিশনের সহসভাপতি আলী রীয়াজ বলেছেন, জোর করে কিছু চাপিয়ে দিতে চায় না কমিশন। সহযোগিতা অব্যাহত রাখলে আগামী ১০ দিনের মধ্যে সনদ বাস্তবায়নের আশাবাদ ব্যক্ত করেন তিনি। সোমবার (২১ জুলাই) ফরেন সার্ভিস একাডেমিতে দ্বিতীয় দফার ১৬তম দিনের আলোচনায় তিনি এ কথা জানান। তিনি বলেন, অধিকাংশ বিষয়েই কমিশন সিদ্ধান্ত গ্রহণের পর্যায়ে চলে এসেছে। জলতি মাসের মধ্যেই সহযোগিতা অব্যাহত থাকলে জাতীয় সনদ হবে। ১০ দিনের মধ্যে জাতীয় সনদ বাস্তবায়নে রাজনৈতিক দলগুলোকে দ্রুত সিদ্ধান্তে পৌঁছানোর আহ্বান জানান তিনি। আলোচনায় কমিশনের সদস্য হিসেবে বিচারপতি মো. এমদাদুল হক, ড. ইফতেখারুজ্জামান, ড. বদিউল আলম…

Read More

রিয়া মনি পঞ্চগড়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট (শিক্ষা ও কল্যাণ শাখা) মোঃ আসিফ আলী জিভালের বিরুদ্ধে গাড়ি কেনার জন্য ২৫ লাখ টাকা যৌতুক দাবি, মারধর ও মানসিক নির্যাতনের অভিযোগ তুলেছেন তার স্ত্রী দেওয়ান স্বীকৃতি রহমান ওরফে চৈতি। এ অভিযোগে চৈতি ঢাকার সিএমএম আদালত এবং যশোরের একটি আদালতে পৃথক দুটি মামলা করেছেন। তার দাবি, ঘটনার পর স্বামী তার ম্যাজিস্ট্রেসি ক্ষমতার অপব্যবহার করে হেনস্তার হুমকি দিতে থাকেন। চৈতির অভিযোগ অনুযায়ী, যশোর শহরের পুরনো কসবা বিবি রোড এলাকার বাসিন্দা দেওয়ান স্বীকৃতি রহমান ওরফে চৈতি খুলনা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী। অপরদিকে, খুলনার সোনাডাঙ্গা উপজেলার বাসিন্দা মোঃ আসিফ আলী জিভালও একই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন। পূর্ব পরিচয়ের…

Read More