- ইশরাকের পদত্যাগপত্র মন্ত্রিপরিষদ বিভাগে, প্রজ্ঞাপন হতে পারে আজই
- নেত্রকোনার সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ হত্যার প্রতিবাদে নাটোরে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ
- কোটচাঁদপুরে সার ডিলার নিয়োগে অনিয়ম,দ্রব্যমূল্য বৃদ্ধি ও দুর্নীতির প্রতিবাদে জামায়াতের মানববন্ধন
- প্রধানমন্ত্রীর আগমন ঘিরে সৈয়দপুর ব্যাপক সাজ-সাজ রব: নেয়া হয়েছে নিচ্ছিদ্র নিরাপত্তার প্রস্তুতি
- ঘাটাইলে ‘ফ্যামিলি কার্ড’ বাস্তবায়নে তথ্য সংগ্রহ কার্যক্রমের শুভ উদ্বোধন
- মধুপুরে দুর্গোৎসব উপলক্ষে বস্ত্র ও নগদ অর্থ বিতরণ করলেন আইসিটি মন্ত্রী মাহবুব আনাম স্বপন
- দেবী দুর্গার সাজে নজর কাড়লেন পরীমনি
- বগুড়ায় লটারির মাধ্যমে ২৭৯ শিক্ষকের বদলি
- আজ মহাষ্টমী, হবে কুমারী পূজা
- দুপুরে পদত্যাগের চূড়ান্ত ঘোষণা দেব: ইশরাক হোসেন
Author: admin
নিজস্ব প্রতিবেদক রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের সামনে গোলচত্বরে সকাল ১০টা থেকে জমায়েত হন শত শত শিক্ষার্থী। মুহূর্তেই মিছিল আর প্রতিবাদে মুখর হয়ে ওঠে চারপাশ। একদিন আগে তাদের কলেজ ক্যাম্পসে বিমান বিধ্বস্ত হয়ে প্রাণহানি ও আহতের ঘটনায় শোকাহত শিক্ষার্থীরা ৬ দফা দাবি জানিয়ে বিক্ষোভ করছেন। ‘বিচার চাই না, সন্তানের লাশ চাই’, ‘সঠিক লাশের হিসাব চাই’—এমন ব্যানার ও প্ল্যাকার্ড হাতে নিয়ে শিক্ষার্থীরা গোলচত্বরে সড়কের ওপর বসে পড়েন। এসময় পুলিশ একাধিকবার তাদের সরে যেতে বললেও শিক্ষার্থীরা শান্তিপূর্ণভাবে অবস্থান কর্মসূচি চালিয়ে যাচ্ছেন। আন্দোলনরত শিক্ষার্থীরা বলেন, আমরা কোনো সহিংসতা চাই না। কিন্তু অন্যায়ের বিরুদ্ধে আমাদের অবস্থান পরিষ্কার। এত বড় দুর্ঘটনা ঘটলো—কেউ দায় নিচ্ছে…
নিজস্ব প্রতিবেদক রাজধানীর উত্তরায় বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় ২০ জন নিহত হয়েছেন। এ ছাড়া, বিভিন্ন হাসপাতালে প্রায় ১৭১ জন চিকিৎসাধীন রয়েছেন। সোমবার (২১ জুলাই) রাতে এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)। এছাড়া বিভিন্ন হাসপাতালে ভর্তি হওয়া আহতদের সংখ্যাও জানিয়েছে আইএসপিআর। ১. কুয়েত মৈত্রী হাসপাতাল: আহত ৮ জন, নিহত নেই ২. জাতীয় বার্ন ইনস্টিটিউট: আহত ৭০ জন, নিহত ২ ৩. ঢাকা মেডিকেল: আহত: ৩, নিহত ১ ৪. সিএমএইচ-ঢাকা: আহত ১৭, নিহত ১২ ৫. কুর্মিটোলা জেনারেল হসপিটাল: আহত ১, নিহত ২ ৬. লুবনা জেনারেল হাসপাতাল অ্যান্ড কার্ডিয়াক সেন্টার, উত্তরা: আহত:-১১ নিহত: ২ ৭. উত্তরা আধুনিক হসপিটাল: আহত…
জহিরুল ইসলাম সুমন চৌদ্দগ্রাম প্রতিনিধি : ২১ জুলাই সোমবার কুমিল্লার চৌদ্দগ্রামে ক্ষতিগ্রস্ত, দুঃস্থ ও অসহায় পরিবারগুলোর মাঝে ঢেউটিন ও নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়েছে। সরকার কর্তৃক মানবিক সহায়তা কার্যক্রমের আওতায় এই সহায়তা বিতরণ করা হয়। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো: জামাল হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মোহাম্মদ আবেদ আলী এবং উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো: গোলাম মাওলা। জানাযায় ৭৫ বান্ডেল ঢেউটিন এবং ২,২৫,০০০/- (দুই লাখ পঁচিশ হাজার) টাকা বিতরণ করা হয়েছে। সরকারের এই সহায়তায় উপকারভোগী পরিবারগুলো কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, ঘর মেরামত ও জীবিকা…
মাভাবিপ্রবি প্রতিনিধি মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (মাভাবিপ্রবি) কেন্দ্রীয় ছাত্র সংসদ প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান কর্মসূচি পালন করেছে সাধারণ শিক্ষার্থীরা। সোমবার (২১ জুলাই) দুপুর ২ টা ৩০ মিনিটে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগার ভবনের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। পরে উপাচার্য অধ্যাপক ড. মোঃ আনারুল আজিম আখন্দ বরাবর স্মারকলিপি প্রদান করা হয়। মানববন্ধনে শিক্ষার্থীরা বলেন, “গণঅভ্যুত্থানের বছর পেরিয়ে গেলেও বিশ্ববিদ্যালয় প্রশাসন এখনো ছাত্র সংসদ প্রতিষ্ঠার বিষয়ে কোনো কার্যকর উদ্যোগ নেয়নি। এটি গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি চরম অবহেলা এবং শিক্ষার্থীদের আকাঙ্ক্ষার প্রতি অবজ্ঞা।” শিক্ষার্থীরা তাদের তিন দফা দাবি তুলে ধরেন: ১. বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের জন্য একটি…
ভোরের বাংলা নিউজ ডেস্ক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের জনগণের ঐক্য চাইলে কোনোভাবেই সংখ্যানুপাতিক পদ্ধতির নির্বাচনব্যবস্থা চালু করা উচিত হবে না। দেশ ও জনগণের স্বার্থে পিআর পদ্ধতিতে নির্বাচন বাংলাদেশের জন্য উপযোগী নয় বলেই বিএনপি মনে করে। আজ সোমবার বিকেলে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন চত্বরে বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদ আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন তারেক রহমান। তিনি লন্ডন থেকে সভায় ভার্চ্যুয়ালি যুক্ত হন। তিনি আরও বলেন, কয়েকটি রাজনৈতিক দল হঠাৎ করেই পিআর (সংখ্যানুপাতিক নির্বাচনপদ্ধতি) এর দাবিতে সোচ্চার হয়েছে। বাংলাদেশে সংখ্যানুপাতিক পদ্ধতির নির্বাচনব্যবস্থা প্রবর্তন করার অর্থ হবে রাষ্ট্র ও রাজনীতিতে বিচ্ছিন্নতাবাদ, ফ্যাসিবাদ ও চরমপন্থার পথ তৈরি করে দেওয়া। এর ফলে…
টাঙ্গাইল জেলা প্রতিনিধি রাহিদ রানা পরিকল্পিত বনায়ন করি, সবুজ বাংলাদেশ গড়ি’ এই স্লোগান সামনে রেখে টাঙ্গাইলে শুরু হয়েছে বৃক্ষ রোপণ অভিযান ও বৃক্ষ মেলা । সোমবার(২১ জুলাই) সকাল ১০টায় স্থানীয় শহীদ স্মৃতি পৌর উদ্যানে জেলা প্রশাসন ও টাঙ্গাইল বন বিভাগের আয়োজনে সাত দিনব্যাপী বৃক্ষ মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক শরীফা হক। এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আব্দুল্লাহ আল মামুন,সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাহিদা আক্তার, টাঙ্গাইল বিভাগীয় বন কর্মকর্তা ড. আবু নাসের মোহসিন হোসেন, টাঙ্গাইল সাংবাদিক ইউনিয়নের সভাপতি শমসাদুল আখতার শামীম উপস্থিত ছিলেন। উদ্বোধনী অনুষ্ঠান শেষে অতিথিরা বিভিন্ন স্টল পরিদর্শন করেন । এ বারের মেলায় মোট ৪৭ টি স্টল…
টাংগাইল জেলা প্রতিনিধি রাহিদ রানা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে অশালীন মন্তব্য ও কটুক্তির প্রতিবাদ এবং মিটফোর্ডে হত্যাকান্ডের সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি ও জাতীয় সংসদ নির্বাচন বানচাল করার ষড়যন্তের প্রতিবাদে টাঙ্গাইলে জেলা শ্রমিকদলের বিক্ষোভ মিছিল হয়েছে। সোমবার দুপুরে স্থানীয় শহীদ মিনার প্রাঙ্গনে খন্ড খন্ড মিছিল নিয়ে সমবেত হয়। পরে মিছিলটি শহরের বিশেষ বিশেষ সড়ক প্রদক্ষিন করে পুরাতন বাসট্যান্ডে গিয়ে শেষ হয়। এর আগে শহীদ মিনারে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক ফরহাদ ইকবাল, জেলা শ্রমিকদলের ভারপ্রাপ্ত সভাপতি আবু সাইদ, সাধারণ সম্পাদক একে এম মনিরুল ইসলাম মনির, সদর উপজেলা শ্রমিকদলের সভাপতি আমিনুল ইসলাম সুমন, শহর শ্রমিকদলের আহবায়ক আব্দুল হালিম…
টাংগাইল জেলা প্রতিনিধি রাহিদ রানা টাঙ্গাইলে বাসাইল উপজেলায় টেংগুরিয়া পাড়ায় অরক্ষিত রেলগেটগুলোতে গেটম্যান না থাকায় স্থানীয় বাসিন্দারা আতঙ্কিত। সরেজমিনে দেখা যায় জেলার দেলদুয়ার-বাসাইল রোডে টেঙ্গুরিয়া পাড়ায় অরক্ষিত রেলগেট রয়েছে। সেই রেলগেটের দূ- প্রান্তে বড় এবং মোটা আকারে দুটি ভিট রয়েছে। যাহা যানবাহনের গতি হঠাৎ করে থামিয়ে দেয়। গেটের দু-প্রান্তে স্থানীয়দের বসতভিটা এবং গাছের লতাপাতা দিয়ে সড়কটি প্রায় ঢেকে গেছে। লতাপতার কারণে এক প্রান্ত থেকে অপর প্রান্তে ট্রেন আসলে বোঝার কোন উপায় নেই। এছাড়াও অরক্ষিত রেললাইনের পাশেই ছোট্ট একটি দোকান রয়েছে। রেলগেটের পাশেই স্থানীয় দোকানদার আব্দুল ওয়ারেছ মিয়া জানান,প্রতিদিন প্রায় দুই হাজার যানবাহন এই সড়ক দিয়ে পারাপার হয়। এছাড়াও রেলগেটের দু-…
জিয়ারত জুয়েলঃ টাঙ্গাইলের বাসাইলে এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে। সোমবার (২১ জুলাই) সকালে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস ও জেলা শিক্ষা অফিসের উদ্যোগে পারফরমেন্স বেজড গ্র্যান্সস ফর সেকেন্ডারি ইন্সটিটিউশনস স্কিম (এসইডিপি) এর আওতায় এ পুরস্কারের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. আকলিমা বেগম। জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার রেবেকা সুলতানার সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে অন্যান্যের বক্তব্য রাখেন জেলা শিক্ষা অফিসের জেলা ট্রেনিং কো-অর্ডিনেটর আব্দুল মান্নান, সহকারী পরিদর্শক মোহাম্মদ আসাদুজ্জামান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মতিউর রহমান খান, বাসাইল ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ জাহাঙ্গীর হোসেন, বাসাইল জোবেদা-রুবেয়া মহিলা…
রানা ইস্কান্দার রহমান। গাইবান্ধা জেলা প্রতিনিধি। গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার নব নির্মিত হরিপুৃর-চিলমারী তিস্তা সেতুর স্বপ্নদ্রষ্টা ও এ স্থানে এ সেতুটি নির্মাণের দাবীতে আন্দোলনকারী বীর মুক্তিযোদ্ধা শরিতুল্যাহ মাস্টারের নামে নামকরণের দাবিতে এক মানববন্ধন কর্মসূচি ও স্মারকলিপি প্রদান করেছেন তিস্তাপারের মানুষ। গত ২০ জুলাই রবিবার দুপুরে জেলা শহরের ডিবি রোডে গাইবান্ধা নাট্য ও সাংস্কৃতিক সংস্থার (গানাসাস) সামনে আয়োজিত এই কর্মসূচিতে স্থানীয় মুক্তিযোদ্ধা, শিক্ষাবিদ, শিক্ষার্থী, ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। এ মানববন্ধন বক্তব্য রাখেন শরিতুল্যাহ মাস্টার তিস্তা সেতু নামকরণ বাস্তবায়ন কমিটির আহবায়ক শামীম মন্ডল, সদস্য সচিব শাহীন মিয়া, স্কুল শিক্ষক শরিফুল ইসলাম, ব্যবসায়ী জিল্লু হাকিম, হালিম মিয়া, ডা. ফুয়াদ ইসলাম, শিক্ষার্থী রত্মসহ…