Author: admin

ওমর ফারুক বিপ্লব : সাতক্ষীরা শহরে সার্কিট হাউজ মোড়ে রাস্তা বন্ধ করে ট্রাক লোড-আনলোড করায় জনগনের চলাচলের ভোগান্তি পাওয়ার অভিযোগ পাওয়া গেছে। এতে প্রায় সময় সাধারণ জনগণ যাতায়াতের চরম ভোগান্তির শিকার হচ্ছে। সরজমিনে গিয়ে দেখা যায়, সাতক্ষীরা পৌর ৯নং ওয়ার্ডে সার্কিট হাউজ মোড়ে রসুলপুর গ্রামের মৎস্য অফিসের যাতয়াতের সরকারি রাস্তাজুড়ে জমজমাট হয়ে উঠেছে হাঁস,মুরগি ও মছের খাদ্য মেগা ফিডের গোডাউন ব্যবসা। এতে করে ভোগান্তির শিকার হচ্ছে মৎস্য অফিস কর্মকর্তা- কর্মচারি, স্কুল কলেজের শিক্ষার্থী ও গ্রামবাসীর খেটে খাওয়া সাধারণ মানুষ। এই শ্যামল ফিডের দোকান ছাড়াও তার রয়েছে একাধিক ব্যাবসা প্রতিষ্ঠান। তার নিজের নয়ন নামে একটি জুয়েলারী দোকান রয়েছে সেখানে সে চড়াও…

Read More

জহিরুল ইসলাম সুমন চৌদ্দগ্রাম প্রতিনিধি : কুমিল্লার চৌদ্দগ্রামে পুকুরে ডুবে দুই স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২২ জুলাই) সকালে উপজেলার চিওড়া ইউনিয়নের সাকসি গ্রামের ভূঁইয়া বাড়িতে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন- সাকসি গ্রামের মো. দাউদের মেয়ে ইয়াসমিন আক্তার (৯) ও তৈয়াসা গ্রামের আব্দুল কাদেরের মেয়ে জান্নাত আক্তার (৮)। তারা উভয় নগর শরিফ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৪র্থ ও ৩য় শ্রেণির ছাত্রী। স্থানীয়রা জানান, স্কুলে যাওয়ার জন্য ইয়াসমিন ও জান্নাত দুজন বাড়ির পাশে একটি পুকুরে গোসলে যায়। দীর্ঘ সময় তাদের না দেখে খোঁজাখুঁজি শুরু করেন স্বজনরা। পরে এলাকাবাসীর সহায়তায় দুজনের মরদেহ উদ্ধার করে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা…

Read More

বাবা-মায়ের সঙ্গে নাজিয়া ও নাফি। ছবি : সংগৃহীত ভোরের বাংলা নিউজ ডেস্ক উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের কাছে বিমানবাহিনীর যুদ্ধবিমান দুর্ঘটনায় আহত হওয়া প্রথম শ্রেণির শিক্ষার্থী নাফি (৯) মৃত্যুবরণ করেছে। এর আগে একই ঘটনায় তার বোন নাজিয়াও মারা যায়। মঙ্গলবার (২২ জুলাই) রাত ১২টা ১৫ মিনিটে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় নাফি শেষ নিঃশ্বাস ত্যাগ করে। নাজিয়া ও নাফি বাবা-মায়ের সঙ্গে উত্তরা কামারপাড়া এলাকায় বসবাস করত। নাজিয়া তৃতীয় শ্রেণিতে ও নাফি প্রথম শ্রেণিতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে পড়াশোনা করত। রাতে বিষয়টি নিশ্চিত করেছেন জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান। তিনি বলেন,…

Read More

নিজস্ব প্রতিবেদক প্রধানমন্ত্রী ও সংসদ নেতা এক ব্যক্তি হতে পারবেন— এই বিষয়ে সব দল মোটামুটি একমত বলে উল্লেখ করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ বলেন, এক ব্যক্তি প্রধানমন্ত্রী ও দলীয় প্রধান হওয়া নিয়ে কারও-কারও দ্বিমত আছে। তবে, বিএনপির মতামত হচ্ছে ৭০ অনুচ্ছেদে মত ভিন্নমত (ডিসেন্টস নোট) রাখা। সংসদে যে দল সংখ্যাগরিষ্ঠতা পাবে তারা এটি ঠিক করবে। মঙ্গলবার (২২ জুলাই) ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর ১৭তম দিনের আলোচনার শেষে এসব কথা বলেন তিনি। সালাহউদ্দিন বলেন, যুক্তরাষ্ট্রসহ পৃথিবীর বিভিন্ন দেশে যেখানে গণতন্ত্র আছে, সেখানে দলীয় প্রধান প্রধানমন্ত্রী হতে কোনো বাধা নেই। এটা ঠিক করে যারা সংসদীয় পার্টি…

Read More

ভোরের বাংলা নিউজ প্রতিবেদক   উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ার ঘটনাস্থল পরিদর্শনে এসে শিক্ষার্থীদের বিক্ষোভের মুখে পড়েন শিক্ষা উপদেষ্টা সি আর আবরার ও আইন উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুল। প্রায় ৯ ঘণ্টা অবরুদ্ধ থাকার পর মঙ্গলবার (২২ এপ্রিল) সন্ধ্যা সোয়া ৭টার দিকে বিপুল সংখ্যক পুলিশের পাহারায় তারা দিয়াবাড়ি এলাকা ত্যাগ করেন। এর আগে, সকাল সাড়ে ১০টার দিকে ক্যাম্পাসে প্রবেশ করেন দুই উপদেষ্টা। তারা দুর্ঘটনাস্থল ঘুরে দেখেন ও সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলেন। তবে কলেজের মূল ফটক ও ভবনের বাইরে আগে থেকেই অবস্থান নিয়ে থাকা শিক্ষার্থীরা তাদের উপস্থিতির বিরোধিতা করে ‘ভুয়া ভুয়া’ স্লোগান দিতে থাকেন। একপর্যায়ে…

Read More

বাঁ থেকে স্বামী মনসুর হেলাল ও মাহরিন চৌধুরী। ছবি : সংগৃহীত নীলফামারী প্রতিনিধি ওরাও তো আমার সন্তান। ওদের একা রেখে আমি কী করে চলে আসি? আমি আমার সবকিছু দিয়ে চেষ্টা করেছি তাদের বাঁচাতে।’ হাসপাতালের আইসিউতে মৃত্যুর আগে স্বামী মনসুর হেলালকে কথাগুলো বলছিলেন ঢাকা মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যুদ্ধবিমান দুর্ঘটনায় দগ্ধ শিক্ষিকা মাহরিন চৌধুরী। মঙ্গলবার (২২ জুলাই) বিকেলে নীলফামারীর জলঢাকা উপজেলার বগুলাগাড়ি চৌধুরীপাড়া গ্রামে বাবা-মায়ের কবরের পাশে চিরনিদ্রায় শায়িত করা হয় মাহরিন চৌধুরীকে। এর আগে সোমবার (২১ জুলাই) রাতে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। দাফন শেষে মাহরিনের স্বামী মনসুর হেলাল বলেন, মাহরিন অনেক ভালো…

Read More

ঝালকাঠি প্রতিনিধি: ঝালকাঠির রাজাপুরে গ্রাম বাংলা সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতির মালিকপক্ষ প্রায় সাড়ে দশ কোটি টাকা নিয়ে লাপাত্তা হওয়ায় তাদের ফিরিয়ে আনতে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী গ্রাহকরা। মঙ্গলবার (২২ জুলাই) সকাল ১০টায় রাজাপুর উপজেলা সদরের মুক্তিযোদ্ধা কনভেনশন সেন্টারে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন মনোরা, মনারা, কাজল, সাজেদা, পারভীন, মধুমালা, রেবা, মুকুল, রাবেয়া, ডলি, ঝুমুর, বিউটি, রিয়া ও কুরছিয়া। সংবাদ সম্মেলনে উপস্থিত গ্রাহকদের পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন পারভিন আক্তার। তিনি জানান, গ্রাম বাংলা সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি নামের এ প্রতিষ্ঠানটি ২০১৪ সালে প্রতিষ্ঠা করেন ওবায়দুল হক ননী, সাইফুল ইসলাম স্বপন, ফরিদ হোসেন ও সজল…

Read More

টাংগাইল জেলা প্রতিনিধি রাহিদ রানা শোকের চাদরে মুড়িয়ে রয়েছে সারাদেশ।বাংলার আকাশ-বাতাস শোকে স্তব্ধ।সোমবার ঢাকার মাইলস্টোন স্কুল এন্ড কলেজে বাংলাদেশ বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্তে নিহতের দুই শিক্ষার্থীর বাড়ি টাঙ্গাইলের মির্জাপুর ও সখিপুরে। মাইলস্টোন স্কুল এন্ড কলেজে নিহত ৩য় শ্রেণির শিক্ষার্থী মেহেরাজ আফরিন হুমাইরা।স্বপ্ন ছিল ডাক্তার অথবা ইন্জিনিয়ার হবে।বাবা মায়ের একমাত্র সন্তান ছিলেন হুমাইরা।বাবা দেলোয়ার হোসেন একই স্কুল এন্ড কলেজের শিক্ষক।নিহত হুমাইরার মা সুমি বলেন,আমি মেয়েকে বাসায় নিয়ে আসার জন্য স্কুলের মাঠে প্রবেশ করতেই দেখি বিমান হঠাৎ করে ভবনের ভিতরে ঢুকে পড়েছে।তখনই আমি চিৎকার করলে স্কুলের অন্য শিক্ষার্থী ও সেনাবাহিনীর সদস্যরা আমাকে আটকিয়ে রাখে।পরে আমি বিভিন্ন হাসপাতালে দৌঁড়াতে থাকি এরপর জানতে…

Read More

টাংগাইলজেলা প্রতিনিধি রাহিদ রানা উত্তরায় ঘটে যাওয়া ভয়াবহ বিমান দুর্ঘটনায় হতাহতদের স্মরণে টাঙ্গাইল জেলা বিএনপির উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার(২২ জুলাই) দুপুরে পুরাতন বাসষ্ট্যান্ড জামে মসজিদে মর্মান্তিক এ দুর্ঘটনায় নিহতদের বিদেহী আতœার মাগফিরাত এবং আহতদের আশু সুস্থতা কামনা করে এ কর্মসূচি পালন করা হয়।দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন,টাঙ্গাইল জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহীন, সাধারণ সম্পাদক ও টাঙ্গাইল-৫(সদর) আসনের মনোনয়ন প্রত্যাশী অ্যাডভোকেট ফরহাদ ইকবাল,সদর উপজেলা বিএনপির সভাপতি আলী আজগর,সাধারণ সম্পাদক আব্দুর রৌফ,জেলা যুবদলের সদস্য সচিব তৌহিদুল ইসলাম বাবুসহ জেলা বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।বক্তারা বলেন, এ ধরনের দুর্ঘটনা এড়াতে যথাযথ পদক্ষেপ গ্রহণ জরুরী এবং নিহতদের প্রতি সর্বোচ্চ সম্মান ও…

Read More

টাঙ্গাইল জেলা প্রতিনিধি রাহিদ রানা টাঙ্গাইলের ঘাটাইলে আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী সংস্থা গুড নেইবারস বাংলাদেশ ঘাটাইল সিডিপির আয়োজনে ১০টি বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশ গ্রহনে বিজ্ঞান মেলা অনুষ্ঠিত হয়। মঙ্গলবার (২২ জুলাই) বিকেলে গুডনেইবারস বাংলাদেশ ঘাটাইল সিডিপি প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে এ মেলার উদ্বোধন করেন উপজেলা সহকারী কমিশনার ভূমি সাবরিন আক্তার। গুডনেইবারস বাংলাদেশ ঘাটাইল সিডিপির ম্যানেজার শারমিন নাসরিনের সভাপতিত্বে এসময়বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,ঘাটাইল উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ শফিকুল ইসলাম,গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ নজরুল ইসলাম,সিডিসির সভাপতি ও সাবেক চেয়ারম্যান মোঃ রফিকুল ইসলাম খান,বিশিষ্ট সমাজসেবক মোঃ শাহজাহান আলী সরকার প্রমুখ। অতিথিরা শিক্ষার্থীদের উদ্ভাবনী প্রকল্পগুলো ঘুরে দেখেন এবং তাদের…

Read More