Author: admin

রফিকুল ইসলাম , নিকলী (কিশোরগঞ্জ):সাম্প্রতিক দাখিল পরীক্ষায় কিশোরগঞ্জ জেলার নিকলী উপজেলার কুর্শা গ্রামের ইবনে তাইমিয়া আইডিয়াল দাখিল মাদ্রাসার ছাত্রী আছিয়া আক্তার (১৬) পিতা মৃত আক্কাস আলী মাতা মোছা: হোসনা আক্তার গ্রাম: ধারীশ্বর, জারইতলা, নিকলী, কিশোরগঞ্জ। উপজেলার মধ্যে একমাত্র জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থী হিসেবে আলোচনায় আসেন। কঠিন দারিদ্র্য, পিতৃহীন অবস্থা এবং সীমিত সুযোগ-সুবিধার সত্ত্বেও তার এই অর্জন উপজেলার মানুষকে অভিভূত করেছে। তার এই সাফল্যে উৎসাহিত হয়ে আজ ২১ জুন, সোমবার আলতাফ নিসা ফাউন্ডেশনের উদ্যোগে মাদ্রাসার হলরুমে এক সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নিকলী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোছাঃ রেহানা মজুমদার মুক্তি। অনুষ্ঠানে আছিয়ার হাতে একটি সম্মাননা…

Read More

ভোরের বাংলা নিউজ প্রতিবেদক সচিবালয়ে ঢুকে গাড়ি ভাঙচুর ও হত্যাচেষ্টার অভিযোগে এক হাজার ২০০ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। মঙ্গলবার (২২ জুলাই) রাতে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) বাংলাদেশ সচিবালয় নিরাপত্তা বিভাগের উপপরিদর্শক গোলাম মুক্তি মাহমুদ বাদী হয়ে মামলা করেন। বুধবার (২৩ জুলাই) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সাইফুজ্জামানের আদালত মামলাটির এজাহার গ্রহণ করেন। মামলায় বিভিন্ন কলেজের অজ্ঞাতপরিচয় শিক্ষার্থী ও স্বার্থান্বেষী দুষ্কৃতকারীদের আসামি করা হয়েছে। একই সঙ্গে আগামী ২৮ আগস্ট তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন। মামলার অভিযোগে বলা হয়েছে, গত ২২ জুলাই ঢাকার বিভিন্ন কলেজের শিক্ষার্থীদের উদ্যোগে অজ্ঞাতপরিচয় এক হাজার থেকে এক হাজার ২০০ শিক্ষার্থী ও স্বার্থান্বেষী দুষ্কৃতকারীরা মাইলস্টোন শিক্ষাপ্রতিষ্ঠানে ঘটে যাওয়া…

Read More

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল আয়োজিত জুলাই শহীদ স্মরণসভায় বক্তব্য দেন নাছির উদ্দিন নাছির। ছবি সংগ্রহীত রাজশাহী প্রতিনিধি ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির বলেছেন, ছাত্রদল মনে করে- যারা জাতীয় সংগীতের স্পিরিট ধারণ করে না, যারা জাতীয় সংগীত গাইতে আমার দেশের সাধারণ মানুষকে বাধাগ্রস্ত করে তাদের সঙ্গে ঐক্য হতে পারে না। বুধবার (২৩ জুলাই) সন্ধ্যায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) টিএসসিসিতে শাখা ছাত্রদল আয়োজিত জুলাই শহীদ স্মরণসভায় তিনি এ কথা বলেন। এসময় তিনি বলেন, গত কয়েক মাস আগে শাহবাগে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে একটি আন্দোলন হয়েছিল। সেখানে বিভিন্ন সংগঠনের সঙ্গে ছাত্রশিবিরও ছিল। তারা সেখানে বলল, আমরা আন্দোলন করবো ভালো কথা কিন্তু কোনো জাতীয়…

Read More

ছবি সংগ্রহীত ভোরের বাংলা নিউজ ডেস্ক মাত্র একদিনের ব্যবধানে ফের বাড়ানো হলো সোনার দাম। এবারের দর সংশোধনে ধাতুটির দাম ভরিতে ১ হাজার ৫৭৪ টাকা বাড়ানো হয়েছে। ফলে এখন থেকে ভালো মানের এক ভরি সোনা কিনতে লাগবে ১ লাখ ৭৩ হাজার ১৭৫ টাকা। বুধবার (২৩ জুলাই) গণমাধ্যমে পাঠানো বাজুসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে সোনার দর সংশোধনের এ ঘোষণা দেওয়া হয়। বৃহস্পতিবার (২৪ জুলাই) থেকে নতুন এই দাম কার্যকর হবে। বাজুসের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবি সোনার (পিওর গোল্ড) দাম বেড়েছে। তাই সার্বিক পরিস্থিতি বিবেচনায় বাজুসের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ স্থায়ী কমিটির সভায় সোনার নতুন দাম নির্ধারণ করা হয়। বাজুসের…

Read More

মাগুরা প্রতিনিধি // মাগুরার শ্রীপুরে প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের উদ্যোগে বুধবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলা পরিষদ চত্বরে শারীরিক প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার ও ট্রাই সাইকেল বিতরণ করা হয়েছে। বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা রাখী ব্যার্নাজী। শ্রীপুর উপজেলা সমাজসেবা কর্মকর্তা আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা জীব বৈচিত্র্য ও বন্যপ্রাণী সংরক্ষণ কমিটির সভাপতি সাংবাদিক মোঃ সাইফুল্লাহ,শ্রীপুর প্রেসক্লাবের সহসভাপতি আশরাফ হোসেন পল্টুসহ অন্যরা। শ্রীপুর উপজেলা সমাজসেবা অধিদপ্তরের আয়োজনে অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন অঞ্চলের ১১ জন শারীরিক প্রতিবন্ধীদের মাঝে ১০টি হুইল চেয়ার ও একটি উন্নতমানের ট্রাই সাইকেল বিতরণ করা হ

Read More

টাংগাইল জেলা প্রতিনিধি রাহিদ রানা জনস্বাস্থ্য সুরক্ষায় তামাক নিয়ন্ত্রণ আইন শক্তিশালী করার দাবিতে টাঙ্গাইলে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৩ জুলাই) সকালে টাঙ্গাইল প্রেসক্লাবের সামনে ডেভেলপমেন্ট অর্গানাইজেশন অব দ্য রুরাল পুওর (ডরপ) এর উদ্যোগে এ মানববন্ধন কর্মসুচি আয়োজন করা হয়। মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন, ডেভেলপমেন্ট অর্গানাইজেশন অব দ্য রুরাল পুওর (ডরপ)এর প্রোগ্রামার জেবা আফরোজা, টাঙ্গাইল আঞ্চলিক বিড়ি শ্রমিক সংগঠনের সভাপতি নাজমুল হক,সাধারণ সম্পাদক শাহ আলম মিয়া,সদস্য জয়নব বিবি ও সাংবাদিক বোরহান তালুকদার প্রমুখ। বক্তারা বলেন, বিড়ি উৎপাদন একটি ঝুঁকিপুর্ণ ও স্বল্প মুজুরির পেশা। বিড়ি শিল্প দরিদ্র জনগোষ্ঠীকে শোষণ করে চলছে। এছাড়াও তামাকপণ্যের সহজলভ্যতা ও বিজ্ঞাপন বন্ধ না হলে জনস্বাস্থ্য মারাত্মক হুমকির…

Read More

মুহিউদ্দিন আহমেদ তানভীর ফার্মগেটের বুকজুড়ে একসময় বিস্তৃত ছিল এক প্রাণচঞ্চল সবুজ উদ্যান—শহীদ আনোয়ারা পার্ক। বহু মানুষের শৈশব, বিশ্রাম, হাঁটাহাঁটি ও গল্পগুজবের সাক্ষী ছিল এই স্থানটি। ঢাকা শহরের এক অবলুপ্তপ্রায় শ্বাসপ্রশ্বাসের খোলা জানালার নাম ছিল এই উদ্যান। ২০১৮ সালে শুরু হওয়া মেট্রোরেল প্রকল্পের কাজে উদ্যানটি ব্যবহার শুরু হলে ধীরে ধীরে হারিয়ে যায় তার স্বাভাবিক রূপ। যদিও সেই দখল ছিল অস্থায়ী—এমনটাই বলা হয়েছিল। এরপরও উদ্যানটিকে ফিরিয়ে দেওয়ার প্রতিশ্রুতি শুধু কাগজে রয়ে গেছে। ২০২৪ সালে দেশে ঘটে গণঅভ্যুত্থান, আসে নতুন সরকার। সেই পরিবর্তনের ঢেউ লাগল প্রশাসনেও। উদ্যান রক্ষায় নতুন করে আশাবাদী হয়ে উঠলেন আন্দোলনকারীরা, সাধারণ মানুষ। গত বছরের ডিসেম্বরে সড়ক পরিবহন ও সেতু…

Read More

ছবি সংগ্রহীত ভোরের বাংলা নিউজ ডেস্ক বাংলাদেশ ব্যাংক নারী কর্মীদের জন্য নতুন পোশাক নির্দেশনা জারি করেছে, যেখানে শর্ট স্লিভ ড্রেস ও লেগিংস পরিধান নিষিদ্ধ করা হয়েছে। পাশাপাশি শাড়ি, সালোয়ার–কামিজ ও ওড়না এবং অন্যান্য পেশাদার শালীন পোশাক পরার নির্দেশনা দেওয়া হয়েছে। গত ২১ জুলাই বাংলাদেশ ব্যাংকের মানবসম্পদ বিভাগ-২ থেকে এই নির্দেশনা দেওয়া হয়েছে, যার লক্ষ্য একটি পেশাদার ও মার্জিত কর্মপরিবেশ নিশ্চিত করা। নির্দেশনায় পুরুষ ও নারী কর্মীদের জন্য নির্দিষ্ট পোশাক পরিধানের কথা বলা হয়েছে এবং কিছু পোশাক পরিহার করতে বলা হয়েছে। নির্দেশনা না মানলে শৃঙ্খলাভঙ্গের অভিযোগ আনা হবে। নারী কর্মীদের জন্য পোশাকবিধিনারী কর্মকর্তা ও কর্মচারীদের জন্য শাড়ি, সালোয়ার–কামিজ ও ওড়না অথবা…

Read More

জহিরুল ইসলাম সুমন চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি কমিউনিটি ক্লিনিক হেলথ কেয়ার প্রোভাইডারদের সংগঠন বাংলাদেশ সিএইচসিপি এসোসিয়েশন চৌদ্দগ্রাম উপজেলা শাখার নির্বাচন-২০২৫ গণতান্ত্রিক উপায়ে ভোটের মাধ্যমে সম্পন্ন হয়েছে। বুধবার চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রশিক্ষণ ভবনের হলরুমে অনুষ্ঠিত নির্বাচনে ৩৯ জন সিএইচসিপি তিনটি পদে তাদের পছন্দের প্রার্থীকে ভোট দেন। ভোট গ্রহণ শেষে নির্বাচন কমিশন সচিব এমওডিসি ডাঃ সাঈদ আল মনসুর বিজয়ীদের নাম ঘোষণা করেন। নির্বাচনে গুণবতী ইউনিয়নের বিষ্ণপুর কমিউনিটি ক্লিনিকের আমিনুল ইসলাম বাবলু মিয়াজী ২২ ভোট পেয়ে সভাপতি, শুভপুর ইউনিয়নের যশপুর কমিউনিটি ক্লিনিকের রবিউল হক ২৮ ভোট পেয়ে সাধারণ সম্পাদক ও চিওড়া ইউনিয়নের সারপটি কমিউনিটি ক্লিনিকের শাহরিয়া মেহজাবিন ২৩ ভোট পেয়ে কোষাধ্যক্ষ নির্বাচিত হন। …

Read More

ভোরের বাংলা নিউজ ডেস্ক রাজধানীর উত্তরায় বিমান বিধ্বস্তের ঘটনায় দগ্ধদের এই মুহূর্তে বিদেশ নেওয়ার কোনো পরিকল্পনা নেই। বর্তমানে ৪৪ জন দগ্ধ অবস্থায় হাসপাতালে ভর্তি আছে। তাদের মধ্যে ক্রিটিক্যাল ৮, সিভিয়ার ১৩ ও বাকি ২৩ জন ইন্টারমিডিয়েট পর্যায়ে চিকিৎসা নিচ্ছেন। বুধবার দুপুরে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা জানান জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের ভারপ্রাপ্ত পরিচালক অধ্যাপক মো. নাসির উদ্দিন। তিনি বলেন, সকালে সিঙ্গাপুরের একটি মেডিকেল টিম জাতীয় বার্নে এসেছে। তাদের সঙ্গে বৈঠক হয়েছে। আহত রোগীদের বিদেশে নেওয়ার কোনো পরিকল্পনা নেই। আন্তঃবাহিনীর জনসংযোগ পরিদপ্তর-আইএসপিআর জানিয়েছে, বিমান বাহিনীর ‘এফ-৭ বিজিআই’ প্রশিক্ষণ বিমানটি সোমবার দুপুর ১টা ৬…

Read More