- ইশরাকের পদত্যাগপত্র মন্ত্রিপরিষদ বিভাগে, প্রজ্ঞাপন হতে পারে আজই
- নেত্রকোনার সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ হত্যার প্রতিবাদে নাটোরে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ
- কোটচাঁদপুরে সার ডিলার নিয়োগে অনিয়ম,দ্রব্যমূল্য বৃদ্ধি ও দুর্নীতির প্রতিবাদে জামায়াতের মানববন্ধন
- প্রধানমন্ত্রীর আগমন ঘিরে সৈয়দপুর ব্যাপক সাজ-সাজ রব: নেয়া হয়েছে নিচ্ছিদ্র নিরাপত্তার প্রস্তুতি
- ঘাটাইলে ‘ফ্যামিলি কার্ড’ বাস্তবায়নে তথ্য সংগ্রহ কার্যক্রমের শুভ উদ্বোধন
- মধুপুরে দুর্গোৎসব উপলক্ষে বস্ত্র ও নগদ অর্থ বিতরণ করলেন আইসিটি মন্ত্রী মাহবুব আনাম স্বপন
- দেবী দুর্গার সাজে নজর কাড়লেন পরীমনি
- বগুড়ায় লটারির মাধ্যমে ২৭৯ শিক্ষকের বদলি
- আজ মহাষ্টমী, হবে কুমারী পূজা
- দুপুরে পদত্যাগের চূড়ান্ত ঘোষণা দেব: ইশরাক হোসেন
Author: admin
টাংগাইল জেলা প্রতিনিধি রাহিদ রানা টাঙ্গাইল মধুপুরে টেলিকম এন্ড টেকনিশিয়ান অ্যাসোসিয়েশন নামের নতুন একটি সংগঠনের যাত্রা শুরু করে শুভ উদ্বোধন করা হয়েছে। শনিবার( ১৯ জুলাই) দুপুরে মধুপুর উপজেলার তারা কমপ্লেক্স ৩য় তলায় টেলিকম এন্ড টেকনিশিয়ান নামের এ এসোসিয়েশনটির শুভ উদ্বোধন হয়। সারা মধুপুর উপজেলার বিভিন্ন এলাকার টেলিকম ব্যবসায়ী ও টেকনিশিয়ানদের নিয়ে এ সংগঠনটির শুভ সূচনা করা হয়। উদ্বোধনী এ অনুষ্ঠানে মো: জলিল তালুকদারের সভাপতিত্বের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ জুবায়ে হোসেন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মধুপুর থানার অফিসার ইনচার্জ মো: এমরানুল কবির, মো: মনিরুজ্জামান রবিন, মোঃ শফিকুল রহমাম (সবুজ)। অন্যন্যদের মধ্যে উপস্থিত ছিলেন এসোসিয়েশনের সভাপতি…
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পুরোনো ছবি ভোরের বাংলা নিউজ ডেস্ক বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেড় যুগেরও বেশি সময় ধরে দেশে গণহত্যা চালানোর জন্য শেখ হাসিনাকে কখনো ক্ষমা করা যাবে না। রোববার (২০ জুলাই) রাজধানীর চন্দ্রিমা উদ্যানে বৃক্ষরোপণ কর্মসূচিতে এ কথা বলেন তিনি। মির্জা ফখরুল বলেন, শেখ হাসিনার শাসন মানবতার জন্য কলঙ্ক। জুলাইয়ের গণঅভ্যুত্থান ছাড়াও গত দেড় দশকের বেশি সময় ধরে দেশে গণহত্যা চালানোর জন্য তাকে কখনো ক্ষমা করা যাবে না। বিএনপি মহাসচিব বলেন, মতভেদ থাকলেও বিএনপি সবাইকে নিয়ে একটি ‘রেইনবো নেশন’ গড়তে চায়। শহীদদের জন্য কিছু না করতে পারলে জাতি আমাদের কখনো ক্ষমা করবে না।…
স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। পুরোনো ছবি ভোরের বাংলা নিউজ ডেস্ক স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী জানিয়েছেন, গোপালগঞ্জের ঘটনায় গণগ্রেপ্তার হচ্ছে না, যারা দোষী তাদেরই গ্রেপ্তার করা হচ্ছে। রোববার (২০ জুলাই) দুপুরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে অনুষ্ঠিত আইনশৃঙ্খলাসংক্রান্ত বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এ তথ্য জানান। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছ থেকে আগের এবং বর্তমান পরিস্থিতি জেনেছি। আইনশৃঙ্খলা পরিস্থিতি এখন আগের তুলনায় অনেক ভালো। গোপালগঞ্জের ঘটনায় রাজনৈতিক প্রভাব ছিল, তবে এখন সেখানে ধীরে ধীরে স্বাভাবিক অবস্থা ফিরছে। কারফিউ তুলে নেওয়া হয়েছে, ১৪৪ ধারাও শিগগিরই তুলে নেওয়া হবে। তিনি বলেন, অন্য সময়ের তুলনায় এবারের…
মো:ইরান মিয়া নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের আওতাধীন ২০২৪-২৫ অর্থবছরের নির্বাচিত গবেষণা প্রকল্পসমূহের অগ্রগতি মূল্যায়ন সেমিনার শুরু হয়েছে। ২০ জুলাই রবিবার সকালে বিশ্ববিদ্যালয়ের পুরাতন প্রশাসনিক ভবনের কনফারেন্স কক্ষে এই সেমিনারের উদ্বোধন অনুষ্ঠিত হয়। প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম বলেন, “শিক্ষক-শিক্ষার্থীদের গবেষণায় যুক্ত থাকার আগ্রহ সত্যিই প্রশংসনীয়। তারা ভবিষ্যতে আন্তর্জাতিক মানের গবেষক হিসেবে গড়ে উঠবে বলে আমি আশাবাদী।” তিনি আরও বলেন, “ময়মনসিংহ অঞ্চল শিল্প-সংস্কৃতিতে ঐতিহ্যবাহী। কলা অনুষদের এই সেমিনারে যে গবেষণা উপস্থাপিত হচ্ছে, তা গুরুত্বপূর্ণ তথ্য ও উপাত্ত উন্মোচনে ভূমিকা রাখবে।” এরপর কলা অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ ইমদাদুল হুদার সভাপতিত্বে…
ফাইল ছবি আন্তর্জাতিক ডেস্ক ইসরায়েলের মানবিক সহায়তা বন্ধ ও অবরোধের মধ্যেই ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় অনাহারে এক শিশুর মৃত্যু হয়েছে। ৩৫ দিন বয়সী ওই শিশুটির গাজা সিটির আল-শিফা হাসপাতালে মৃত্যু হয়। এদিকে অবরুদ্ধ এই ভূখণ্ডটিতে ইসরায়েলি লাগাতার হামলায় আরও ১১৬ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ৩৮ জন নিহত হয়েছেন যুক্তরাষ্ট্র-সমর্থিত গাজা হিউম্যানিটারিয়ান ফাউন্ডেশনের (জিএইচএফ) সহায়তা কেন্দ্রের সামনে গুলিবিদ্ধ হয়ে। রোববার (২০ জুলাই) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা। সংবাদমাধ্যমটি বলছে, ইসরায়েলের মানবিক সহায়তা বন্ধ এবং যুক্তরাষ্ট্র-সমর্থিত বিতর্কিত ত্রাণ কেন্দ্রগুলোতে ক্ষুধার্ত মানুষের ওপর গুলি চালানোর মধ্যেই গাজায় আবারও একটি হৃদয়বিদারক ঘটনা ঘটেছে। সেখানে মাত্র ৩৫ দিন বয়সী এক নবজাতক…
এক ম্যাচ বিরতির পর আবারও জোড়া গোল পেলেন মেসি। সংগৃহীত ছবি স্পোর্টস ডেস্ক সিনসিনাটির বিপক্ষে গোল পাননি লিওনেল মেসি। ইন্টার মিয়ামির জয়রথও থামে তাতে। ওই হারের পর আবারও পুরোনো রূপে হাভিয়ের মাশ্চেরানোর দল। এবার গোল পেলেন মেসি, মিয়ামিও পেল ৫-১ ব্যবধানের বড় জয়। মেজর লিগ সকারে রেড বুলস অ্যারেনায় নিউইয়র্ক রেড বুলসকে গোলবন্যায় ভাসিয়েছে মিয়ামি। এক ম্যাচ বিরতির পর জোড়া গোল পেয়েছেন রেকর্ড গড়া মেসি। দুটি গোল করেছেন তেলাসকো সেগোভিয়া। বাকি গোলটি জর্দি আলবার। রেড বুলের হয়ে একমাত্র গোল অ্যালেক্সান্ডার হ্যাকের। ঘরের মাঠে বল দখল, গোল শট, আক্রমণ-প্রতি আক্রমণের কোথায়ও মিয়ামির সঙ্গে পেরে ওঠেনি রেড বুলস। ৬৪ শতাংশ বল পায়ে…
ভোরের বাংলা নিউজ প্রতিবেদক ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটার সংখ্যা বেড়ে দাঁড়াচ্ছে প্রায় পৌনে ১৩ কোটি। ফলে ভোটার অনুযায়ী ভোটকেন্দ্রের সংখ্যাও বাড়ছে। আর এ সংখ্যা পৌনে ৩ হাজার বেড়ে প্রায় ৪৫ হাজারে উন্নীত হচ্ছে। নির্বাচন কমিশন (ইসি) সূত্রে এ তথ্য জানা গেছে। সম্প্রতি মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ; স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়; কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ; শিক্ষা মন্ত্রণালয়; প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব এবং স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর ও শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলীকে ভোটকেন্দ্র সংস্কারের জন্য নির্দেশনা দিয়েছে ইসি। সংস্থাটির উপসচিব দেওয়ান মো. সারওয়ার জাহানের পাঠানো নির্দেশনায় বলা হয়, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে অতীতে ব্যবহৃত…
মো নাজিউল্লাহ ভূইয়া কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি: “এক শহীদ, এক বৃক্ষ”—এই হৃদয়ছোঁয়া শ্লোগানকে কেন্দ্র করে কেরানীগঞ্জে রচিত হলো শ্রদ্ধা, ভালোবাসা ও দায়িত্ববোধের এক অনন্য অধ্যায়। ২০২৪ সালের জুলাই-আগস্টে বৈষম্যবিরোধী আন্দোলনে শহীদ হওয়া ছয় তরুণের আত্মত্যাগকে অমর করে রাখতে তাদের নামে রোপণ করা হলো ছয়টি বৃক্ষ—যেখানে প্রতিটি পাতায় লেখা থাকবে জীবনের গল্প, প্রতিবাদের ভাষা, এবং আত্মত্যাগের অমলিন স্মৃতি। শনিবার, ১৯ জুলাই দুপুর ১২টায় কেরানীগঞ্জ উপজেলা অডিটোরিয়ামে এই ব্যতিক্রমী কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রিনাত ফৌজিয়া। পরবর্তীতে তিনি নিজ হাতে উপজেলা ব্যাডমিন্টন মাঠে ছয়টি বৃক্ষ রোপণ করেন শহীদদের নামে। প্রতিটি গাছে বসানো হয় নামফলক—যেন বৃক্ষ নয়, একেকটি নাম হয়ে উঠলো…
উজিরপুর বরিশাল প্রতিবেদক ঃ বরিশাল জেলার উজিরপুর উপজেলার বামরাইল ইউনিয়নের ঈদগাঁ মার্কেট সংলগ্ন আমেরিকান প্রবাসী ও বিএনপি’র অঙ্গসংগঠন কেন্দ্রীয় প্রচার দলের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক (ইউএসএ) কবির হাসান মৃধার বাড়িতে সশস্ত্র হামলার ভিডিও ফুটেজ মোবাইল ফোনে ভাইরাল হলেও পুলিশ মামলা নেননি বলে অভিযোগ করেন এই নেতা। তিনি সাংবাদিকদেরকে বলেন, ১৭ জুলাই বৃহস্পতিবার সন্ধ্যা ৭:১৫ মিনিটে সন্ত্রাসী সবুজ বয়াতী(৩৫)সুজন (৪০),জালাল বয়াতি (৪০),জাকির বয়াতি (২৮),রাসেল বয়াতি (৩০), নজরুল বয়াতি (৩৫) প্রতিপক্ষ মোঃ সিরাজ বয়াতি (৪২), মিজান বয়াতি (৪৫), সাদিয়া আক্তার ইভা (২০), ও নিপা আক্তার (২৮)কে কুপিয়ে জখম করে। এ সময় স্থানীয়রা উদ্ধার করে উজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। তার কয়েক ঘণ্টা…
নওগাঁ প্রতিনিধি জাতীয় প্রেস ক্লাবের সভাপতি কবি হাসান হাফিজ বলেছেন- ২৪ এর জুলাইয়ে শহীদদের রক্তের বিনিময়ে একটা মুক্ত বাংলাদেশ পেয়েছি। ফ্যাসিবাদের বিরুদ্ধে সক্রিয় না হলে আমরা সুন্দর বাংলাদেশ পেতাম না। নওগাঁয় দুইদিন ব্যাপী শেষ হলো লেখক সম্মেলন ও কাহ্নপা সাহিত্য পদক পুরস্কার। দ্বিতীয় দিনে নওগাঁ সাহিত্য পরিষদ এর আয়োজনে লেখক সম্মেলন ও কাহ্নপা সাহিত্য পদক পুরস্কার প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। সদর উপজেলা হলরুমে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নওগাঁ সাহিত্য পরিষদের সভাপতি অরিন্দম মাহমুদ। কবি হাসান হাফিজ বলেন- আদি বাংলা ভাষার নির্দেশন শুরু হয় কাহ্নপা দিয়ে। যা নওগাঁয় অবস্থিত। এজন্য ৬৪ জেলার মধ্যে শীর্ষ জেলা নওগাঁ।…