Author: admin

চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি দক্ষিণ কুমিল্লার গুরুত্বপূর্ণ আঞ্চলিক সড়ক ‘গুণবতী-পদুয়া সড়ক’ গত বছরের বন্যার পর থেকে খানা খন্দকে ভরপুর হয়ে গেছে। ফলে যানবাহন ও মালবাহী গাড়ি চলাচলে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। মানুষের কষ্ট বিবেচনায় শুক্রবার গুণবতী ইউনিয়ন জামায়াতের সমাজকল্যাণ সম্পাদক আবদুল আজিজ সড়কটি ‘সাময়িক’ মেরামত করে দিয়েছেন। এতে নেট দুনিয়ায় প্রশংসায় ভাসছেন তিনি। জানা গেছে, দীর্ঘদিন ধরে খানা খন্দকে ভরপুর গুণবতী-পুদয়া সড়ক। এ সড়ক দিয়ে চৌদ্দগ্রাম উপজেলার দক্ষিণাঞ্চল, নাঙ্গলকোট উপজেলার কয়েকটি ইউনিয়ন ও ফেনীর একটি অংশের মানুষ দেশের বিভিন্নস্থানে যাতায়াত করে। চলতি মাসের কয়েকদিন টানা বৃষ্টির সময় গাড়ি চলাচলের কারণে সড়কের বিভিন্নস্থানে বড় বড় গর্তের সৃষ্টি হয়। এতে সড়কে যানবাহন চলাচলে…

Read More

খাদেমুল ইসলাম ফরহাদ, ইবি: ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থী সাজিদ আবদুল্লাহ’র রহস্যজনক মৃত্যুর ঘটনা হত্যা দাবি করে সুষ্ঠু তদন্ত ও নিরাপদ ক্যাম্পাসের দাবিতে উত্তাল হয়ে উঠেছে ক্যাম্পাস। এসময় তারা ক্যাম্পাসে সিসিটিভি ক্যামেরা ও আলো নিশ্চিত, প্রশাসনের তৎপরতা বৃদ্ধি, সহ বিভিন্ন দাবি জানান। শনিবার (১৯ জুলাই) বেলা ১১টা থেকে শিক্ষার্থীরা প্রশাসন ভবনের সামনে বিক্ষোভের উদ্দেশ্যে জড়ো হতে শুরু করে। সেখানে দলে দলে বিশ্ববিদ্যালয়ের হাজারো শিক্ষার্থী অংশ নেন। এসময় ক্যাম্পাসের ছাত্রসংগঠনগুলোর নেতা-কর্মীরাও অংশ নেন। এসময় শিক্ষার্থীরা ‘তুমি কে আমি কে, সাজিদ সাজিদ’, ‘প্রশাসনের টালবাহানা, চলবে না চলবে না’, ‘আমার ভাই মরলো কেন, প্রশাসন জবাব চাই’, ‘বাজেট নাই বাজেট নাই, বাজেট কি তোর বাপে…

Read More

ভোরের বাংলা নিউজ ডেস্ক নির্বাচন নিয়ে কোনো অনিশ্চয়তা নেই বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেন, নির্বাচন নিয়ে কোনো অনিশ্চয়তা নেই। প্রধান উপদেষ্টা যে সময় বলেছেন সে সময়েই নির্বাচন হবে। নির্বাচনের জন্য যে পরিবেশ সেটা ঠিক করা হবে এবং সবার জন্য লেভেল প্লেয়িং ফিল্ড থাকবে। অতীতের যে কোনো নির্বাচনের তুলনায় ভালো নির্বাচন হবে। শনিবার (১৯ জুলাই) কুমিল্লা বার্ডের ময়নামতি অডিটোরিয়ামে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের আয়োজিত এক অনুষ্ঠানে অংশ নিয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন। পিআর পদ্ধতিতে সংসদ নির্বাচন বিষয়ে প্রেস সচিব বলেন, বিষয়টি নিয়ে সব রাজনৈতিক দল ও কমিশনগুলো কথা বলছে। সবাই খুব আন্তরিকতার সঙ্গেই…

Read More

নিজস্ব প্রতিনিধিঃ পটুয়াখালীর দুমকিতে যুবলীগ নেতা মোঃ মেহেদী হাসানকে আটক করেছে পুলিশ।‎‎শনিবার(১৯ জুলাই) দুপুর ১২টায় মুরাদিয়া বোর্ড অফিস বাজার থেকে তাঁকে আটক করা হয়। মো: মেহেদী হাসান উপজেলার মুরাদিয়া ইউনিয়নের ২নং ওয়ার্ডের এটিএম সিদ্দিকুর রহমানের ছেলে ও মুরাদিয়া ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক।‎‎প্রসঙ্গত, ২০২২  সালে সারাদেশে দ্রব্যমূল্যের উর্ধ্বগতির প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে দুমকিতে বিএনপি’র বিক্ষোভ কর্মসূচি চলাকালে উপজেলা বিএনপি কার্যালয় ভাঙচুর সহ বিএনপি নেতাকর্মীদের ওপর আওয়ামীলীগ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা হামলা চালায়। গত বছরের ৫ আগষ্ট ছাত্র জনতার গনঅভ্যুত্থানের পরে ৭ নভেম্বর মুরাদিয়ার বাসিন্দা ও সাবেক কৃষক দলের যুগ্ম আহ্বায়ক মোর্তজা বিল্লাহ বাদী হয়ে দুমকি থানায় একটি মামলা দায়ের করেন। উক্ত…

Read More

স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। পুরোনো ছবি সংগ্রহীত ভোরের বাংলা নিউজ ডেস্ক স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশ ঘিরে সংঘর্ষে নিহতদের মরদেহ প্রয়োজনে কবর থেকে উত্তোলন করে ময়নাতদন্ত করা হবে। শনিবার (১৯ জুলাই) দুপুরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের টার্মিনাল পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান। জাহাঙ্গীর আলম বলেন, সংঘর্ষের ঘটনায় নিহতদের মরদেহ নিজ উদ্যোগে নিয়ে চলে যাওয়ায় ময়নাতদন্ত সম্ভব হয়নি। আইনশৃঙ্খলা বাহিনীর ব্যর্থতার অভিযোগের বিষয়ে একটি উচ্চপর্যায়ের কমিটি কাজ করছে। এর আগে, গত ১৬ জুলাই এনসিপির কর্মসূচি বাধাগ্রস্ত করতে উপজেলার মাজড়ায় মহাসড়কের ওপর গাছ কেটে ফেলে যানবাহন চলাচলে…

Read More

রানা ইস্কান্দার রহমান। গাইবান্ধা জেলা প্রতিনিধি। জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে ও আহতদের আশু সুস্থতা কামনায় গাইবান্ধা জেলা বিএনপির উদ্যোগে শুক্রবার দোয়া ও মৌন মিছিল অনুষ্ঠিত হয়। শুরুতেই দলীয় কার্যালয় মিলনায়তনে শহীদদের স্মরণে ও আহতদের সুস্থতা কামনায় দোয়া করা হয়। দোয়া পরিচালনা করেন জেলা কৃষক দলের আহবায়ক মো. মোস্তাক আহমেদ। এরপর মৌন মিছিলে জেলা, উপজেলা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল, জিয়া পরিষদ, তাঁতী দল, শ্রমিক দল, ছাত্রদল, মহিলা দলসহ অঙ্গ সহযোগি সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মীরা অংশ নেন। দলীয় কার্যালয় চত্বর থেকে একটি মৌন মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুর্ণরায় সেখানে গিয়ে শেষ হয়। এ মিছিল শেষে…

Read More

খাগড়াছড়ি প্রতিনিধি।।কর্মদক্ষ ও দক্ষ জনশক্তি গঠনে খাগড়াছড়িতে শুরু হয়েছে ‘অ্যাপ্রেন্টিসশিপ ওরিয়েন্টেশন’ কর্মসূচি। গত বুধবার থেকে ১৬ থেকে ১৯ জুলাই পর্যন্ত ৪দিনব্যাপি অনুষ্ঠিত এ ওরিয়েন্টেশন আয়োজন করেছে ‘জাবারাং কল্যাণ সমিতি’, যেখানে সহায়তা করছে আন্তর্জাতিক শ্রম সংস্থা (ILO) বাংলাদেশের ‘ProGRESS’ প্রকল্প এবং কানাডা সরকারের সহযোগিতা। এই গুরুত্বপূর্ণ কর্মসূচি চলছে জেলার খাগড়াছড়ি সদর উপজেলার খাগড়াপুর জাবারাং রিসোর্স সেন্টারে। এখানে জেলার বিভিন্ন প্রান্ত থেকে আগত তরুণ-তরুণীরা অংশ নিচ্ছেন, যারা ভবিষ্যতে পেশাজীবনে দক্ষতা অর্জনের মাধ্যমে আত্মনির্ভরশীল হতে চায়। এ সময় প্রশিক্ষণ পরিচালনা করেন কনসালটেন্ট মো আব্দুল জলিল। তরুণদের মতে, এই ওরিয়েন্টেশন শুধু প্রাথমিক ধারণা দেওয়ার মধ্যেই সীমাবদ্ধ নয়,এটি তরুণদের হাতে-কলমে কাজ শিখে একটি নির্ভরযোগ্য ক্যারিয়ার…

Read More

মাগুরা প্রতিনিধি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ছবি অবমাননা এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সম্পর্কে কটুক্তির প্রতিবাদে মাগুরায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদল মাগুরা জেলা শাখা। আজ ১৮ই জুলাই সকাল ১০ টায় মাগুরা শহরের ভায়না মোড় থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে শহরের প্রধান সড়ক দিয়ে সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজ ক্যাম্পাস প্রদক্ষিণ করে আবারও ভায়না মোড়ে জেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ে এসে শেষ হয়। মাগুরা জেলা কৃষকদলের সভাপতি কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক রুবাইয়াত হোসেন খানের নির্দেশনায় সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম হীরার নেতৃত্বে বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন মাগুরা সদর উপজেলা কৃষকদলের সাবেক আহবায়ক আহসানুল হক পলাশ,সাবেক সদস্য সচিব রিফাতুল…

Read More

খাদেমুল ইসলাম ফরহাদ, ইবি: ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) আল-কুরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সাজিদ আব্দুল্লাহ রহস্যজনক মৃত্যুর সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবিতে বিক্ষোভ করেছে মেয়েদের হলের আবাসিক শিক্ষার্থীরা। শুক্রবার (১৮ জুলাই) সাত পৌঁনে ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের খালেদা জিয়া হল, উম্মুল মুমিনীন আয়েশা সিদ্দিকা (রা.) হল ও জুলাই ৩৬ হলের আবাসিক ছাত্রীরা এ বিক্ষোভ কর্মসূচি পালন করেন। এসময় তারা নিহত সাজিদের মৃত্যুর সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবি জানান। বিক্ষোভে ছাত্রীরা— ‘তুমি কে? আমি কে? সাজিদ! সাজিদ!’, ‘আমার ভাইয়ের রক্ত বৃথা যেতে দেব না’, ‘আমার ভাই মরলো কেন? প্রশাসন জবাব চাই’, ‘সাজিদ আব্দুল্লাহ মরলো কেন? প্রশাসন জবাব চাই’, ‘পুকুরে লাশ…

Read More

কানায় কানায় পূর্ণ সোহরাওয়ার্দী উদ্যান। ছবি: সংগৃহীত ভোরের বাংলা নিউজ প্রতিবেদন রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর জাতীয় সমাবেশে লাখ লাখ মানুষের ঢল নেমেছে। সমাবেশ শুরুর ৬ ঘণ্টা আগেই দলটির নেতাকর্মী ও সমর্থকদের উপস্থিতিতে প্রায় কানায় কানায় পরিপূর্ণ হয়ে গেছে সোহরাওয়ার্দী উদ্যান। এছাড়া উদ্যানের বাইরেও অবস্থান করছেন জামায়াতের হাজার হাজার নেতাকর্মী। জুলাই গণহত্যার বিচার, ‘লেভেল প্লেয়িং ফিল্ড’ নিশ্চিতকরণ এবং মৌলিক সংস্কারসহ ৭ দফা দাবিতে এই জাতীয় সমাবেশের আয়োজন করেছে জামায়াত। সমাবেশে অংশ নিতে সারা দেশ থেকে প্রায় ১০ লাখ নেতা-কর্মীর উপস্থিতি আশা করছেন দলটির নেতারা। দেশের বিভিন্ন জেলা থেকে বাস, ট্রেন ও লঞ্চে করে আসা নেতাকর্মীরা রাজধানীতে মিছিল নিয়ে…

Read More