Author: admin

টেকনাফ (কক্সবাজার)। কক্সবাজার সীমান্ত উপজেলা টেকনাফের সেন্টমার্টিনে প্রায় ৭ কোটি টাকা মূল্যের ইয়াবাসহ ১৭ জন মাদক পাচারকারীকে আটক করেছে কোস্ট গার্ড। শুক্রবার ১৮ জুলাই সন্ধ্যা সাড় টায় কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার হারুন-অর-রশীদ এ তথ্য জানান। তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আজ ১৮ জুলাই শুক্রবার মধ্যরাত ১ টায় কোস্ট গার্ড স্টেশন টেকনাফ ও আউটপোস্ট শাহপরী কর্তৃক টেকনাফ থানাধীন সেন্টমার্টিন সংলগ্ন সমুদ্র এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন উক্ত এলাকায় ২টি ইঞ্জিন চালিত কাঠের বোটের গতিবিধি সন্দেহজনক মনে হলে আভিযানিক দল বোট ২টি কে থামার সংকেত দিলে উক্ত বোট ২টি কোস্ট গার্ডের উপস্থিতি বুঝতে পেয়ে গভীর সমূদ্রে…

Read More

চৌদ্দগ্রাম প্রতিনিধি : জনস্বার্থে আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধ প্রতিরোধ কার্যকর করার জন্য অদ্য ১৮ জুলাই চৌদ্দগ্রাম উপজেলার মুন্সিরহাট ইউনিয়ন এর বৈলপুর গ্রামে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। অভিযান পরিচালনা করেন চৌদ্দগ্রাম উপজেলা ভূমি কর্মকর্তা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জাকিয়া সরোওয়ার লিমা অভিযান পরিচালনায় সহায়তা করেন মহিলা বিষয়ক কর্মকর্তা, চৌদ্দগ্রাম ও চৌদ্দগ্রাম থানা পুলিশের একটি টীম। চৌদ্দগ্রাম উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের বৈলপুর গ্রামে বাল্যবিবাহ হচ্ছে মর্মে খবরের প্রেক্ষিতে মোবাইল কোর্ট পরিচালনাকালে দেখা যায়, আইন অনুযায়ী বিবাহের উপযুক্ত বয়স ( পুরুষের ক্ষেত্রে ২১ বছর, মহিলাদের ক্ষেত্রে ১৮ বছর) হওয়ার পূর্বেই সানজিদা আক্তার (বয়স: ১৫ বছর) , পিতা: আমিনুল হক, মাতা: আয়েশা বেগম নামের এক অপ্রাপ্ত…

Read More

বাকৃবি প্রতিনিধি: বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) ‘লিও’ ক্লাবের ৪র্থ কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। কমিটিতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন ভেটেরিনারি অনুষদের স্নাতকোত্তর শিক্ষার্থী রাকিব হাসান এবং সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন একই অনুষদের চতুর্থ বর্ষের শিক্ষার্থী এ.এস.এম মুশফিকুর রহিম ইফতি। শুক্রবার (১৮ জুলাই) সংগঠনটির এক বিজ্ঞপ্তিতে ৬ সদস্যের আংশিক কমিটি ঘোষণা করা হয়। নব গঠিত কমিটির ক্লাব উপদেষ্টা হিসাবে মনোনীত হয়েছেন ভেটেরিনারি অনুষদের মাইক্রোবায়োলজি এন্ড হাইজিন বিভাগের অধ্যাপক ড. কে এইচ এম নাজমুল হোসাইন নাজির। কমিটির অন্য সদস্যরা হলেন- সদ্য সাবেক সভাপতি আবু সাঈদ, সহ-সভাপতি সুজাউদ্দৌলা সৈকত ও কোষাধ্যক্ষ সুমাইয়া আক্তার মিম। উল্লেখ্য, লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনাল এর যুব সংগঠন লিও ক্লাব…

Read More

কুড়িগ্রাম প্রতিনিধি- জুলাই জাগরণ ও স্বৈরাচার প্রতিরোধ দিবস উপলক্ষে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ কুড়িগ্রাম জেলা শাখার উদ্যোগে এক বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৮ জুলাই) বিকেল ৫টায় কুড়িগ্রামের ঐতিহাসিক শাহী মসজিদ প্রাঙ্গণ থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে শাপলা চত্বরে গিয়ে শেষ হয়। সেখানে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তব্য রাখেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ কুড়িগ্রাম জেলা শাখার সভাপতি মুহাম্মাদ কাজীউল ইসলাম, সহ-সভাপতি সাইফ মুহাম্মাদ শাহ আলম, সাধারণ সম্পাদক আতিকুর রহমান ফারুকসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ। নেতৃবৃন্দ বলেন, জুলাই মাস এই জাতির জন্য ঐতিহাসিক প্রতিরোধের স্মারক। এ মাসেই দেশের ছাত্র-জনতা স্বৈরাচার বিরোধী আন্দোলনে…

Read More

খাদেমুল ইসলাম ফরহাদ, ইবি: ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা ছাত্রশিবিরের সভাপতি মাহমুদুল হাসান বলেন, ‘আমরা আজকে সবাই মর্মাহত, শোকাহত। আমরা এখানে এসেছি আমাদের ছোট ভাই সাজিদ আব্দুল্লাহ কেন মরলো তার সুষ্ঠু তদন্তের দাবি নিয়ে। এটাকে নিয়ে কোন অবহেলা করা চলবে না, এটাকে নিয়ে কোন রাজনীতি করা যাবে না। বিশ্ববিদ্যালয় প্রশাসন বলেছে ১০ দিনের মধ্য তদন্ত রিপোর্ট পেশ করবে, যদি এর চেয়ে বেশি সময় লাগে তাহলে বিশ্ববিদ্যালয়কে অচল করে দেওয়া হবে।’ শুক্রবার (১৮ জুলাই) রাত পৌঁনে ১০ টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে ইবি শিক্ষার্থী সাজিদ আব্দুল্লাহর রহস্যজনক মৃত্যুর সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবিতে টর্চ লাইট মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে এসব কথা…

Read More

আন্তর্জাতিক ডেস্ক ভারতীয় নার্স নিমিশা প্রিয়া যে ইয়েমেনি নাগরিককে হত্যার দায়ে মৃত্যুদণ্ডের সাজা পেয়েছেন, সেই তালাল আব্দো মাহদির ভাই বিবিসিকে বলেছেন যে মৃত্যুদণ্ড ছাড়া অন্য কোনো শাস্তিই তারা মানতে রাজি নন। বিবিসি অ্যারাবিককে দেওয়া এক সাক্ষাৎকারে আব্দেলফাতাহ্ মাহদি বলেছেন, “মীমাংসার ব্যাপারে আমাদের অবস্থান খুব স্পষ্ট। আল্লাহর তৈরি আইন ‘কিসাস’-ই কার্যকর করতে হবে, অন্য কোনো কিছু নয়।” আব্দেলফাতাহ্ মাহদি বিবিসি অ্যারাবিককে ওই সাক্ষাৎকার দেওয়ার পরে অবশ্য নিমিশা প্রিয়ার মৃত্যুদণ্ড কার্যকর করা আপাতত স্থগিত করেছে ইয়েমেনের কর্তৃপক্ষ। বুধবার ওই সাজা কার্যকর করার কথা ছিল। এর আগে ক্ষতিপূরণ হিসাবে নিমিশা প্রিয়া’র আত্মীয়স্বজন ও সমর্থকরা মি. মাহদির পরিবারকে ‘ব্লাড মানি’ দিতে বা ১০ লাখ…

Read More

টাঙ্গাইলে জেলা নাগরিক অধিকার সুরক্ষা কমিটির সভা অনুষ্ঠিত টাঙ্গাইল জেলা প্রতিনিধি রাহিদ রানা টাঙ্গাইলে জেলা নাগরিক অধিকার সুরক্ষা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। শহরের করোনেশন ড্রামাটিক ক্লাবে ১৭ জুলাই সন্ধ্যায় এ সভা অনুষ্ঠিত হয়। এ কমিটির প্রধান উপদেষ্টা মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক কবি বুলবুল খান মাহবুব। সভায় সর্বসম্মতিক্রমে সভাপতি মনোনীত হন টাঙ্গাইল জেলা বিএনপির প্রতিষ্ঠাকালীন সভাপতি বীর মুক্তিযোদ্ধা হামিদুল হক মোহন, সাধারণ সম্পাদক মনোনীত হন অভিনেতা ও সাংবাদিক ঐক্যজোট কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার নূর মোহাম্মদ রাজ্য। এটি একটি স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন বা প্ল্যাটফর্ম, যার উদ্দেশ্য সাধারণ জনগণের নাগরিক অধিকার রক্ষা, সচেতনতা বৃদ্ধি, সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠা ও পরিবেশ, প্রাণ প্রকৃতির ভারসাম্য রক্ষা…

Read More

টাঙ্গাইল জেলা প্রতিনিধি রাহিদ রানা টাঙ্গাইলের কালিহাতী উপজেলার এলেঙ্গায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে জুয়ার আসর থেকে ৮ জনকে আটক করেছে কালিহাতী থানা পুলিশ। অভিযানে নগদ ৬৭ হাজার ৫০০ টাকা, কম্বল ও জুয়া খেলায় ব্যবহৃত তাস উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (১৭ জুলাই) গভীর রাতে এ অভিযানটি পরিচালিত হয়। গ্রেফতারকৃতরা হলেন, কালিহাতী উপজেলার মশাজান গ্রামের মৃত আজমত আলীর ছেলে এলেঙ্গা পৌর শাখার ৬নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আঃ আজিজ (৫২), এলেঙ্গা গ্রামের মৃত মহর বেপারীর ছেলে মোঃ আনছের আলী (৬০), একই গ্রামের মৃত নলনীর ছেলে সুমন বনিক (৪২), বানিয়াবাড়ী গ্রামের মৃত দুলু শেখের ছেলে মোঃ আমজাদ হোসেন (৬৭), এলেঙ্গা গ্রামের মৃত…

Read More

টাঙ্গাইল জেলা প্রতিনিধি রাহিদ রানা ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি এজেন্ট ব্যাংক লিঃ তারটিয়া শাখার এজেন্ট ব্যাংকিং কেন্দ্রটি চুক্তি পত্রের মেয়াদ শেষ হওয়ার পূর্বেই অত্র ভাড়াটিয়া পক্ষগণ অত্র শাখা স্থানান্তরের নোটিশ দেয়া এবং চুক্তিপত্রে এজেন্ট ব্যাংকিং উল্লেখ না করিয়া দোকান ঘর উল্লেখ্য করে ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করিয়া আসিতেছে বিধায় মালিকপক্ষ ভাড়াটিয়াগণদের বিরুদ্ধে আইনাগত ভাবে আদলতে মামলা দায়ের করেছে। মামলা সুত্রে জানা যায়, মরহুম রবি খানের ছেলে মো. শামছুল হক খানের তারটিয়া বাজারস্থ ভবনের দ্বিতীয় তলায় এ আর এন্টারপ্রাইজ (১৫৯/১৭), টাঙ্গাইল শাখার অধীনে পরিচালিত ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি তারটিয়া বাজার এজেন্ট আউটলেট শাখাটির পক্ষে ১.মো. আসাদুজ্জামান ২.মো. রাজিব খান ৩. মো. আশরাফ…

Read More

রানা ইস্কান্দার রহমান। গাইবান্ধা জেলা প্রতিনিধি। সর্বস্তরের মানুষের নিকট বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত ৩১ দফার তুলে ধরতে গাইবান্ধা জেলা বিএনপির সভাপতি অধ্যাপক ডাঃ মঈনুল হাসান সাদিকের দিক নির্দেশনায় পলাশবাড়ী পৌর শহরে ২ নং গৃধারীপুর ওয়ার্ডের ধানের শীর্ষ প্রতিকের পক্ষে নির্বাচনী প্রচারণায় উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বিএনপির অঙ্গসংগঠনের নেতাকর্মীদের আয়োজনে ও এলাকার সর্বসাধারণ মানুষের অংশ গ্রহনে ১৮ জুলাই শুক্রবার বিকালে গৃধারীপুর গ্রামের পলাশবাড়ী বধ্যভূমি চত্বরে এ নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। এ উঠান বৈঠকে বক্তব্য রাখেন জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক রবিউল ইসলাম লিয়াকত,জেলা ছাত্রদলের যুগ্ন সাধারণ সম্পাদক ও উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক মিজানুর রহমান নিক্সন, পলাশবাড়ী পৌর যুবদলের আহবায়ক…

Read More