Author: admin

টাংগাইল জেলা প্রতিনিধি রাহিদ রানা টাঙ্গাইল শহরের সমবায় সুপার মার্কেট ব্যবসায়ী মালিক সমিতির উদ্যোগে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৯ জুলাই) সকাল সাড়ে ১১ টায় মার্কেট চত্বরে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে সমবায় ব্যাংক লিমিটেডের অনিয়ম, দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার বিরুদ্ধে অভিযোগ তুলেছেন মার্কেটের ব্যবসায়ীরা। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন টাঙ্গাইল সমবায় সুপার মার্কেট ব্যবসায়ী মালিক সমিতির আহবায়ক রাহেলা জাকির । বক্তব্যে বলা হয়, ফ্যাসিস্ট সরকারের আশ্রয়ে দেশের বিভিন্ন প্রতিষ্ঠান দুর্নীতির আখড়ায় পরিণত হয়েছিল। এর ব্যতিক্রম নয় টাঙ্গাইলের কেন্দ্রীয় সমবায় ব্যাংক লিমিটেড। দীর্ঘদিন ধরে ব্যাংকটির সভাপতির দায়িত্ব পালন করে আসছেন মো. কুদরত-ই-এলাহী খান। তার বিরুদ্ধে অভিযোগ, তিনি ব্যাংকের…

Read More

জাতিসংঘের মানবাধিকার অফিস প্রতিষ্ঠার মাধ্যমে বাংলাদেশে ওয়াশিংটনের আধিপত্য প্রতিষ্ঠার যেকোনো ষড়যন্ত্র রুখে দেয়া হবে- কুড়িগ্রামে মাওলানা মামুনুল হক কুড়িগ্রাম প্রতিনিধি জাতিসংঘের মানবাধিকার অফিস প্রতিষ্ঠার মাধ্যমে বাংলাদেশে ওয়াশিংটনের আধিপত্য প্রতিষ্ঠার যেকোনো ষড়যন্ত্র রুখে দেয়া হবে জানান বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক। এছাড়াও তিনি আরও বলেন,২০০৮ হতে ২০২৪সাল পর্যন্ত আওয়ামীলীগের বাকশালী,ফ্যাসিবাদী নতুন রূপ আওয়ামী জাহিলিয়া যুগের নব্য লেডি ফেরাউন খ্যাত ভারতীয় একটি অঙ্গরাজ্য প্রতিষ্ঠার স্বপ্নদ্রষ্টা শেখ হাসিনা তার জুলুম ও ফ্যাসিবাদের মাধ্যমে বাংলাদেশের সমস্ত স্বার্থ জলাঞ্জি দিয়ে একটি রাষ্ট্রের স্বার্থ রক্ষা করে চলেছিল।শনিবার বিকেলে কুড়িগ্রাম  সরকারি কলেজ মাঠে শাপলা চত্বরে গণহত্যা,বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গণহত্যার বিচার ও খেলাফত প্রতিষ্ঠার আন্দোলনে গণজাগরণ…

Read More

রানা ইস্কান্দার রহমান। গাইবান্ধা জেলা প্রতিনিধি। ‎দেশনায়ক তারেক রহমান ও শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে নিয়ে অশ্লীল ও কুরুচিপূর্ণ স্লোগানের প্রতিবাদে গাইবান্ধায় বিক্ষোভে উত্তাল হয়ে ওঠে জেলা বিএনপি কার্যালয় এলাকা। ‎ ‎শনিবার দুপুরে জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) গাইবান্ধা জেলা শাখার উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়। ‎বিক্ষোভে বক্তব্য রাখেন জেলা ও কেন্দ্রীয় বিএনপির নেতৃবৃন্দ। তারা বলেন, ‎যারা দেশের স্বাধীনতার ঘোষক শহীদ জিয়ার ছবি অবমাননা করে এবং তারেক রহমানকে নিয়ে অশ্লীলতা ছড়ায়, তারা জাতির কুলাঙ্গার। বিএনপি এসব ষড়যন্ত্র শক্ত হাতে রাজনৈতিকভাবে মোকাবিলা করবে। ‎ ‎এ সময় নেতাকর্মীরা বিভিন্ন স্লোগানে পুরো এলাকাকে মুখরিত করে তোলেন। ‎প্রতিবাদ চলবে… ষড়যন্ত্রকারীদের ছাড় নয়।

Read More

‘কোনো ভুল সিদ্ধান্তে যেন ফ্যাসিবাদ পুনর্বাসনের সুযোগ না পায়’ ভোরের বাংলা নিউজ ডেস্ক কোনো ভুল সিদ্ধান্তের কারণে যেন ফ্যাসিবাদ পুনর্বাসনের সুযোগ না পায়, সে বিষয়ে সবাইকে সজাগ থাকার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেছেন, ‘জাতীয় নির্বাচন আসন্ন। কোনো আবেগতাড়িত বা ভুল সিদ্ধান্তে যাতে চরমপন্থা বা ফ্যাসিবাদ পুনর্বাসিত হওয়ার সুযোগ না পায়, সেজন্য সবাইকে সজাগ থাকতে হবে।’ শনিবার (১৯ জুলাই) সন্ধ্যায় কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ (কেআইবি) মিলনায়তনে গণঅভ্যুত্থানে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের অবদান ও শহীদদের স্মরণে আয়োজিত স্মরণসভায় ভার্চুয়ালি বক্তব্যে তিনি এ আহ্বান জানান। সমসাময়িক বিভিন্ন বিষয় তুলে ধরে তারেক রহমান বলেন, ‘কারও রাজনৈতিক অভিলাষ পূরণের প্রধান মাধ্যম হওয়া দরকার…

Read More

ভোরের বাংলা নিউজ ডেস্ক আগামীর বাংলাদেশে আরেকটা লড়াই হবে জানিয়ে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ‘আমি বলতে চাই আগামীর বাংলাদেশ কেমন হবে? আমি বলব আরেকটা লড়াই হবে ইনশাআল্লাহ। একটা লড়াই হবে ফ্যাসিবাদের বিরুদ্ধে, আরেকটা লড়াই হবে দুর্নীতির বিরুদ্ধে। শনিবার (১৯ জুলাই) রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশ জামায়াতে ইসলামী আয়োজিত জাতীয় সমাবেশে প্রধান অতিথির ভাষণে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, এই দুর্নীতির মূল উৎপাটনের জন্য যা করা দরকার, আমরা তারুণ্য ও যৌবনের শক্তিকে একত্র করে সেই লড়াইয়েও ইনশাআল্লাহ বিজয় লাভ করব। প্রশ্ন রেখে তিনি বলেন, জামায়াতে ইসলামী যে দুর্নীতিমুক্ত সমাজ গড়ে তুলবে, তার প্রমাণ কী? সবাইকে নিয়েই তা গড়ে…

Read More

মাভাবিপ্রবি প্রতিনিধি: মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (মাভাবিপ্রবি) বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং (বিজিই) বিভাগের সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের অংশগ্রহণে এক মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে। আজ ১৯ জুলাই (শনিবার)২০২৫ইং সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের বিজিই গ্যালারিতে এই মিলনমেলা অনুষ্ঠিত হয়। এই অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আনোয়ারুল আজীম আখন্দ এবং অনুষ্ঠানের সভাপতি ছিলেন বিজিই বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. এ. কে. এম. মহিউদ্দিন। দিনব্যাপী আয়োজনে ছিল মতবিনিময় সভা, এলামনাইদের অভিজ্ঞতা শেয়ার, ক্যারিয়ার গাইডলাইন, ইন্টারেক্টিভ সেশন ও এলামনাই কনভেনর কমিটি গঠন। এছাড়া বিভাগের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা হয়। অনুষ্ঠানে উপস্থিত অ্যালামনাইবৃন্দ স্মৃতিচারণ এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা…

Read More

মো. নাজিউল্লাহ ভূঁইয়া প্রতিনিধি, কেরানীগঞ্জ, ঢাকা “রং-তুলিতে আমার চোখে জুলাই”— এই হৃদয়ছোঁয়া প্রতিপাদ্যকে ঘিরে ঢাকার কেরানীগঞ্জে অনুষ্ঠিত হলো এক ব্যতিক্রমধর্মী চিত্রাঙ্কন প্রতিযোগিতা। ১৯ জুলাই (শনিবার) সকালে কেরানীগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এই অনুষ্ঠানে শিক্ষার্থীদের ক্যানভাসে ঝলসে উঠলো জাতির সংগ্রাম, শহীদদের আত্মত্যাগ আর স্বাধীনতার লাল সূর্যোদয়ের কথা। কেরানীগঞ্জ উপজেলা প্রশাসনের তত্ত্বাবধানে এবং কেরানীগঞ্জ স্টুডেন্ট এসোসিয়েশন ও পিয়ারলেস ইয়ুথ ক্লাবের সহযোগিতায় আয়োজিত এই আয়োজনে উপজেলার ৬২টি শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় তিন শতাধিক শিক্ষার্থী অংশ নেয়, যারা রঙ-তুলিতে ফুটিয়ে তুলেছে ইতিহাসের এক জীবন্ত অধ্যায়। অনুষ্ঠানের সূচনা হয় এক মিনিট নীরবতা পালনের মাধ্যমে, শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে। জাতীয় সংগীতের গম্ভীর সুরে শুরু হয়…

Read More

ভোরের বাংলা নিউজ ডেস্ক দেশকে উন্নতির পথে এগিয়ে নিতে শৃঙ্খলা ও মানবিক মূল্যবোধের গুরুত্ব অপরিসীম বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। তিনি বলেন, মানবিক ও ভালো মানুষ না হলে দেশের উন্নতি সম্ভব নয়। শনিবার (১৯ জুলাই) মিরপুর সেনানিবাসে মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে (এমআইএসটি) ‘মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড অ্যাপ্লাইড সায়েন্স’ বিষয়ক তৃতীয় আন্তর্জাতিক সম্মেলনের সমাপ্তি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন সেনাপ্রধান। তিনি বলেন, শৃঙ্খলা মেনে চললে দেশই লাভবান হবে। উন্নয়নের জন্য প্রকৌশল শিক্ষার গুরুত্ব অপরিসীম। এ সময় তিনি পাঁচটি ক্যাটাগরিতে পাঁচজনকে পুরস্কৃত করেন। তিন দিনব্যাপী এই সম্মেলনে কৃত্রিম বুদ্ধিমত্তা, নবায়নযোগ্য শক্তি, উৎপাদন কৌশল, তাপ প্রকৌশল ও…

Read More

খাগড়াছড়ি প্রতিনিধি।। পাহাড়ি শিশুরা যখন জন্মগত শারীরিক জটিলতা নিয়ে বেড়ে ওঠে, তখন তাদের সামনে দাঁড়িয়ে থাকে সীমাবদ্ধতার প্রাচীর—অর্থাভাবে ভালো চিকিৎসা inaccessible, দূরত্বে ঢাকা-চট্টগ্রামের হাসপাতাল কেবল কল্পনায় থাকে। আর ঠিক সেই কল্পনাকে বাস্তবতায় রূপ দিল ‘অর্থো কিডস ক্যাম্প’—এক অনন্য মানবিক উদ্যোগ। স্বপ্ন যেখানে থেমে যায়, সেখানেই নতুন শুরু: শনিবার (১৯ জুলাই), খাগড়াছড়ির জিরোমাইল এলাকায় পার্কসাইড অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে আয়োজিত হলো এই ব্যতিক্রমী ক্যাম্প। আয়োজক ‘খগেন্দ্র-শান্তি ফাউন্ডেশন’, সহযোগিতায় ছিলেন খাগড়াছড়ি জেলা প্রশাসন ও স্বনামধন্য চিকিৎসকরা। শতাধিক পাহাড়ি শিশু পেল ফ্রি চিকিৎসা, অপারেশন ও বিশেষ পরামর্শ। রাজধানীর কৃতি অর্থোপেডিক সার্জনরা এসে দাঁড়ালেন এই শিশুদের পাশে—তাদের দৃষ্টিতে এটা শুধুই চিকিৎসা নয়, বরং মানবতার লড়াই।…

Read More