Author: admin

খাদেমুল ইসলাম ফরহাদ, ইবি: ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) ক্যাম্পাসে আশঙ্কাজনকভাবে বেড়েছে সাপের উপদ্রব। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন আবাসিক হল, একাডেমিক ভবন, আবাসিক এলাকা, খেলার মাঠ ও রাস্তার আশেপাশে প্রায়ই পদ্ম গোখরা, খৈয়া গোখরা ও কালাচের মতো বিষধর সাপের দেখা পাওয়া যাচ্ছে। ফলে শিক্ষার্থীদের মধ্যে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়েছে। খোঁজ নিয়ে জানা যায়, সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের সাদ্দাম হোসেন হল, শহীদ জিয়াউর রহমান হল ও লালন শাহ হলের বাথরুম ও বিভিন্ন কক্ষে সাপের উপস্থিতি লক্ষ্য করা গেছে। বিশেষ করে রাতের বেলা এ উপদ্রব বেশি হয়। শিক্ষার্থীরা সব সময় আতঙ্কে সময় পার করছে, তারা স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারছে না। এদিকে বিশ্ববিদ্যালয় চিকিৎসা কেন্দ্রে সাপে কাটার প্রাথমিক চিকিৎসা…

Read More

রানা ইস্কান্দার রহমান। গাইবান্ধা জেলা প্রতিনিধি। গাইবান্ধার সাঘাটা থানায় ঢুকে থানার সহকারী উপ- পরিদর্শক (এএসআই) মহসিন আলীর ওপর হামলা করে পালিয়ে যাওয়া যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। ২৫ জুলাই শুক্রবার সকাল সোয়া নয়টার দিকে থানার পিছনের হাই স্কুলের পুকুর থেকে এ যুবককের মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিসের রংপুরের ডুবুরি দল। এর আগে, গত বৃহস্পতিবার রাতে থানায় এএসআই মহসিন আলীর উপর হামলা চালিয়ে পুকুরে লাফ দেওয়ার পর নিখোঁজ ছিলো এ যুবক। সারারাত ধরে পুলিশ ও স্থানীয় এ যুবক কে পুকুরে খোঁজাখুঁজি করে এবং পুকুরের চারিদিক লোকজন অবস্থান নেওয়ায় হামলাকারি এ যুবক পুকুর হতে পালাতে পারিনি। পরে ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল…

Read More

শোয়েব হোসেন —- সম্প্রতি উত্তরার মাইলস্টোন কলেজ এলাকায় একটি ভয়াবহ বিমান দুর্ঘটনার পর ছাত্রছাত্রী, শিক্ষক এবং স্থানীয় বাসিন্দাদের শারীরিক ও মানসিক স্বাস্থ্য নিয়ে ব্যাপক উদ্বেগ দেখা দিয়েছে। প্রচণ্ড শব্দ, আগুন, ধোঁয়া এবং ধ্বংসস্তূপে বিষাক্ত উপাদানের উপস্থিতির কারণে ভবিষ্যতে মারাত্মক রোগের ঝুঁকি তৈরি হতে পারে বলে বিশেষজ্ঞরা আশঙ্কা প্রকাশ করেছেন। দুর্ঘটনার প্রত্যক্ষদর্শী অনেক শিক্ষার্থী এখনো ভীত এবং মানসিকভাবে বিপর্যস্ত। অনেকেই স্কুলে ফিরে যেতে ভয় পাচ্ছে। শিক্ষকদের মতে, শিক্ষার্থীদের মনোযোগ ও স্বাভাবিক আচরণে বড় পরিবর্তন দেখা যাচ্ছে। বিশেষজ্ঞদের মতে, জেট ফুয়েল থেকে ছড়িয়ে পড়া ধোঁয়া, পোড়া প্লাস্টিক, রঙ, রাবার, অ্যাসবেস্টস, সিসা এবং বিভিন্ন বিষাক্ত কেমিক্যাল বাতাসে মিশে স্কুল ক্যাম্পাসসহ আশপাশের পরিবেশকে মারাত্মকভাবে…

Read More

ভোরের বাংলা নিউজ প্রতিবেদক হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রবেশে নতুন নিয়ম আরোপ করেছে কর্তৃপক্ষ। যাত্রীদের বিদায় বা স্বাগত জানাতে এখন থেকে সর্বোচ্চ দুজন সঙ্গী থাকতে পারবে। আগামীকাল রোববার থেকে এ নির্দেশনা কার্যকর হবে বলে বিমানবন্দর কর্তৃপক্ষ শুক্রবার (২৫ জুলাই) এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে। এতে বলা হয়, যাত্রী চলাচল নির্বিঘ্ন, যানজট এড়ানো ও নিরাপত্তা জোরদারের জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই নিয়মে একজন যাত্রীর সঙ্গে সর্বোচ্চ দুজন প্রস্থান ড্রাইভওয়ে ও আগমন ক্যানোপি এলাকায় প্রবেশ করে বিদায় বা অভ্যর্থনা জানাতে পারবেন। বিজ্ঞপ্তিতে বিমানবন্দরে আগত সবাইকে শৃঙ্খলা মেনে চলতে এবং কর্তৃপক্ষকে সহযোগিতা করতে বলা হয়েছে। বিমানবন্দরে নিরাপদ ও কার্যকর পরিবেশ নিশ্চিত করার স্বার্থে যাত্রী…

Read More

এস এম সিয়াম, জবি প্রতিনিধি “আমার চোখে জুলাই বিপ্লব” শ্লোগানে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে শুরু হলো জুলাই গণঅভ্যুত্থান জাতীয় বিতর্ক উৎসব ২০২৫। ঢাকা জেলা প্রশাসন ও ঢাকা জেলা পরিষদের পৃষ্ঠপোষকতায় এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটির আয়োজনে এ বিতর্ক প্রতিযোগিতার উদ্ভোধন ঘোষণা হয়। আজ শুক্রবার (২৫ জুলাই ) জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের সেমিনার কক্ষে উৎসবটির উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মোঃ রেজাউল করিম, পিএইচডি। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য মহোদয় বলেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে জাতীয় পর্যায়ের এমন একটি বিতর্ক উৎসব আয়োজন করতে পারা আমাদের জন্য অত্যন্ত গর্বের। জুলাই বিপ্লব আমাদের ইতিহাসের এক গুরুত্বপূর্ণ অধ্যায়—এটি প্রমাণ করে দেয়, ফ্যাসিবাদী শক্তিকে পরাজিত করতে জাতিগত ঐক্য…

Read More

রানা ইস্কান্দার রহমান। গাইবান্ধা জেলা প্রতিনিধি গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার বৈরাগীর হাট তদন্ত এলাকায় কামদিয়া ইউনিয়নের কামদিয়া পাঁচবিবি সড়কে শাইলট্রি ব্রীজের সন্নিকটে গতরাতে ডাকাতির উদ্দেশ্যে ৫/৭জনের একদল ডাকাত গাছ কেটে সড়কে ফেললে দ্রুতগতিতে আসা একটি আম বোঝাই থ্রী হুইলার উল্টে ঘটনাস্থলেই হেলপার নিহত হয়েছে ড্রাইভার আহত হয়েছে। গোবিন্দগঞ্জ বৈরাগীর হাট তদন্ত কেন্দ্র ও এলাকাবাসী সূত্রে জানা যায়,গেলরাত ২৪ জুলাই ২০২৫ই রাত্রী অনুমান ১টার দিকে পাঁচবিবি-কামদিয়া সড়কের শাইলট্রি ব্রীজের সন্নিকটে ৫/৭জনের একদল ডাকাত ডাকাতির উদ্দেশ্যে সড়কের ধারে একটি গাছ কেটে ফেলে রাখলে পাঁচবিবি দিক থেকে আসা একটি আমবোঝাই চলন্ত থ্রী হুইলার পিকাপ ফেলে রাখা গাছের সাথে ধাক্কা লেগে উল্টে গিয়ে থ্রী হুইলার…

Read More

সুনামগঞ্জ প্রতিনিধি জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, এমন একটা দেশে আমরা বসবাস করি, যেখানে বাসের ও বিমানের ফিটনেস থাকে না। মানুষের ফিটনেস থাকে না, এমনকি রাষ্ট্রেরও ফিটনেস থাকে না। তিন বলেন, শেখ হাসিনা আমাদের ওপর একটি ফিটনেসবিহীন রাষ্ট্র চাপিয়ে দিয়ে গেছে। আমরা ভবিষ্যৎ প্রজন্মের জন্য এমন ফিটনেসবিহীন রাষ্ট্র দিয়ে যেতে পারি না। এটা আমাদের দায়িত্ব। শুক্রবার (২৫ জুলাই) বিকেল ৩টায় সুনামগঞ্জ পৌর শহরের আলফাত স্কয়ারে এনসিপির পথসভায় তিনি এসব কথা বলেন। নাহিদ ইসলাম বলেন, আপনাদের সন্তানরা যারা রাস্তায় জীবন দিয়েছে, তাদের আকাঙ্খা পূরণের জন্য হলেও এই রাষ্ট্রের ফিটনেস আমাদের তৈরি করতে হবে। এই রাষ্ট্রের মেরামত আমাদের করতে…

Read More

ভোরের বাংলা নিউজ ডেস্ক নৌ পরিবহন উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন বলেছেন, আমদানি-রপ্তানিতে গড়ে ৩০ শতাংশ ট্যারিফ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে চট্টগ্রাম বন্দর। আন্তঃমন্ত্রণালয় ও স্টেকহোল্ডারদের সঙ্গে আলোচনা করেই এ ট্যারিফ বাড়ানো হয়েছে। শুক্রবার (২৫ জুলাই) সকালে চট্টগ্রাম বন্দর পরিদর্শন শেষে তিনি ট্যারিফ বাড়ানোর কথা জানান। এ সময় তিনি বলেন, ১৯৮৬ সালের পর এবারই প্রথম ট্যারিফ বাড়ানো হয়। এতে রাজস্ব আয় বাড়বে, তবে আমদানি-রপ্তানিতে খরচ বাড়বে ব্যবসায়ীদের। উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন বলেন, সরকার চট্টগ্রাম বন্দরের সক্ষমতা আরও বাড়াতে চায়। এ বন্দরকে আন্তর্জাতিক অঙ্গনে নিয়ে যেতে হলে বিদেশি অপারেটরকে পরিচালনার ভার দিতে হবে। এ নিয়ে প্রোপাগান্ডা না ছড়াতে সবাইকে পরামর্শ দেন তিনি। তিনি…

Read More

ছবি সংগ্রহীত ভোরের বাংলা নিউজ ডেস্ক উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি নিম্নচাপে পরিণত হয়েছে। বর্তমানে এটি উত্তরপশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পশ্চিমবঙ্গ-বাংলাদেশের উপকূলীয় এলাকায় অবস্থান করছে। নিম্নচাপের প্রভাবে উত্তর বঙ্গোপসাগর, বাংলাদেশের উপকূলীয় এলাকা ও সমুদ্রবন্দরগুলোর ওপর দিয়ে দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এ অবস্থায় সমুদ্রবন্দরগুলোকে ৩ (তিন) নম্বর স্থানীয় সতর্কসংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। শুক্রবার (২৫ জুলাই) আবহাওয়ার বিশেষ বিজ্ঞপ্তিতে (১) এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত লঘুচাপটি পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর ও ঘনীভূত হয়ে প্রথমে সুস্পষ্ট লঘুচাপ ও পরে নিম্নচাপে পরিণত হয়ে উত্তরপশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পশ্চিমবঙ্গ – বাংলাদেশের…

Read More

বরগুনাঃ বরগুনা সদর উপজেলার চরকলোনি এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ সিগারেট জব্দ করেছে বাংলাদেশ নৌবাহিনী। একই সঙ্গে অবৈধ বাজারজাতকরণের সঙ্গে জড়িত দুইজনকে আটক করে মোবাইল কোর্টে কারাদণ্ড ও জরিমানা প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার (২৪ জুলাই) সকালে গোপন সংবাদের ভিত্তিতে বরগুনা কাস্টমস অফিসসংলগ্ন একটি ভবনে অভিযান চালানো হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মামুনের নেতৃত্বে পরিচালিত অভিযানে বাংলাদেশ নৌবাহিনী ভবনের নিচতলায় থাকা গুদামে তল্লাশি চালায়। অভিযানে ‘বারগো টোবাকো’ কোম্পানির বিপুল পরিমাণ অবৈধ সিগারেট জব্দ করা হয়। জব্দকৃত মালামালের মধ্যে ছিল—৯১ হাজার ৬০০ শলাকা কিংস ব্র্যান্ডের সিগারেট, তিন হাজার শলাকা ইনডো ব্ল্যাক সিগারেট, ৪২০টি খালি প্যাকেট এবং ৬৫টি গ্যাস লাইটার। এসব পণ্য…

Read More