Author: admin

কুড়িগ্রাম প্রতিনিধি কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের স্টোর রুম থেকে ১১টি সিলিং ফ্যান চুরির অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় এক যুবকের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন প্রধান শিক্ষক। অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার ঝুঁকিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আবু হানিফ সরকার (৫৭) ৩ জুন ২০২৫ তারিখে স্কুলের নতুন ভবনের ৪র্থ তলার স্টোর রুমে ১১টি বিআরবি ব্র্যান্ডের সিলিং ফ্যান সংরক্ষণ করেন। কিন্তু গত ২৩ জুলাই সকাল আনুমানিক ৯টার দিকে স্টোর রুমে গিয়ে তিনি দেখতে পান, ফ্যানগুলো চুরি হয়ে গেছে। এ ঘটনায় তিনি সন্দেহভাজন হিসেবে মোঃ শাকিল মিয়া (২১), পিতা- আঃ ছামাদ, সাং-বাগভান্ডার (ঝুঁকিয়া), ইউনিয়ন-ভুরুঙ্গামারীকে অভিযুক্ত করে থানায় লিখিত…

Read More

মো: ইরান মিয়া নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি জুলাই গণঅভ্যুত্থান ২০২৪–এর প্রথম বার্ষিকী উপলক্ষে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারে উদ্বোধন করা হয়েছে ‘জুলাই ৩৬ কর্ণার’। সোমবার (২৮ জুলাই) উপাচার্য অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম কর্ণারটির উদ্বোধন করেন। উপাচার্য তাঁর বক্তব্যে বলেন, “ছাত্র-জনতার আত্মত্যাগ ও সংগ্রামের স্মারক হিসেবে ‘জুলাই ৩৬ কর্ণার’ প্রজন্মের পর প্রজন্মকে অনুপ্রাণিত করবে। কারও কাছে যদি নতুন তথ্য বা নথি থাকে, তা এই কর্ণারে জমা দেওয়ার আহ্বান জানাই।” উদ্বোধন শেষে শহীদদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া অনুষ্ঠিত হয় এবং অতিথিরা কর্ণারটি পরিদর্শন করেন। সেখানে গণঅভ্যুত্থানের আলোকচিত্র, দলিল–দস্তাবেজ ও বই সংরক্ষিত রয়েছে। পরে অতিথিরা বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেন। অনুষ্ঠানে…

Read More

ভোরের বাংলা নিউজ ডেস্ক সেপ্টেম্বর থেকে দেড় লাখ পুলিশকে ভোটের বিষয়ে ট্রেনিং দেওয়া হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। সোমবার (২৮ জুলাই) দুপুরে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি। তিনি বলেন, জাতীয় নির্বাচনকে সামনে রেখে প্রধান উপদেষ্টা পুলিশ ও সেনাবাহিনীর মধ্যে সমন্বয় বাড়ানোর নির্দেশ দিয়েছেন। সেপ্টেম্বর থেকে দেড় লাখ পুলিশকে ভোটের বিষয়ে ট্রেনিং দেওয়া হবে। এছাড়া নির্বাচনে ৬০ হাজার সেনা সদস্য কাজ করবে। এর আগে নির্বাচনের প্রস্তুতি নিয়ে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৮ জুলাই) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এক বৈঠক অনুষ্ঠিত হয়।…

Read More

রানা ইস্কান্দার রহমান। গাইবান্ধা জেলা প্রতিনিধি। পলাশবাড়ী, ২৮ জুলাই ২০২৫ঃ হাসপাতালউটিরত অবস্থায় টিকটক ভিডিও বানিয়ে সমালোচনার মুখে পড়েছেন পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নার্সিং সুপারভাইজার আফরোজা খানম। নিজের নির্ধারিত কক্ষে বসে তার টিকটক ভিডিও তৈরির ঘটনাটি এখন উপজেলা জুড়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। তার টিকটক আইডিতে এমন একাধিক ভিডিও দেখা গেছে, যা নিয়ে জনমনে তীব্র ক্ষোভ ও অসন্তোষ সৃষ্টি হয়েছে। একজন সরকারি কর্মকর্তা, বিশেষ করে নার্সিংয়ের মতো একটি সংবেদনশীল ও গুরুত্বপূর্ণ পেশায় নিয়োজিত থেকে ডিউটির সময় টিকটক ভিডিও তৈরি করা কতটা যৌক্তিক, তা নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকেই। জনসেবার মহান ব্রত নিয়ে পরিচালিত স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে এমন দায়িত্বজ্ঞানহীন আচরণ পেশাগত নীতি ও নৈতিকতার…

Read More

রানা ইস্কান্দার রহমান। গাইবান্ধা জেলা প্রতিনিধি। গাইবান্ধা জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হয়েছেন গোবিন্দগঞ্জ থানার চৌকস পুলিশ অফিসার (ওসি) মো. বুলবুল ইসলাম। গাইবান্ধা জেলার ৭ থানার মধ্যে জুন মাসে শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হয়েছেন। গত রবিবার (২৭ জুলাই) সকাল ১১টায় গাইবান্ধা পুলিশ লাইনে আয়োজিত জুন মাসের মাসিক কল্যাণ সভায় তাকে পুলিশ সুপার (এসপি) নিশাত এ্যঞ্জেলা এ সম্মাননা স্মারক তুলে দেন। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মো. শরিফুল আলম, অতিরিক্ত পুলিশ সুপার (এ-সার্কেল) বিদ্রোহ কুমার কুন্ডু, সহকারী পুলিশ সুপার (বিভাগীয় অফিসার) সি-সার্কেল এবিএম রশীদুল বারীসহ জেলার সকল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাবৃন্দ। পুলিশ সুপারের কার্যালয় সূত্রে জানা গেছে, গোবিন্দগঞ্জ থানার…

Read More

ছবি সংগ্রহীত ভোরের বাংলা নিউজ ডেস্ক সন্ধ্যার মধ্যে দেশের সাত অঞ্চলে বজ্র বৃষ্টিসহ ঝড়ের আভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। এসব অঞ্চলে সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝড় হতে পারে বলে জানিয়েছে সংস্থাটি। আজ (সোমবার) বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের সহকারী আবহাওয়াবিদ আফরোজা সুলতানার দেওয়া সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়। আবহাওয়া অফিস জানায়, আজ সন্ধ্যা ৬টার মধ্যে খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম এবং কক্সবাজারের ওপর দিয়ে দক্ষিণ/দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কি.মি. বেগে অস্থায়ীভাবে দমকা/ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। এদিকে আবহাওয়া অফিস সর্বশেষ পূর্বাভাসে…

Read More

জহিরুল ইসলাম সুমন চৌদ্দগ্রাম প্রতিনিধি : পরিবর্তন বিষয় জলবায়ু পরিবর্তন বিষয়ে সচেতনতামূলক কর্মসূচী-২০২৫ পালন করেছে চৌদ্দগ্রাম উপজেলার গুণবতী আল-ফারাবী উচ্চ বিদ্যালয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অত্র বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ডা. মঞ্জুর আহমেদ সাকি এবং সভাপতিত্ব করেন অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কালাম আজাদ বাবুল। কর্মসূচীর মধ্যে জলবায়ু পরিবর্তনের উপর বিতর্ক প্রতিযোগিতা ও বৃক্ষরোপণ কর্মসূচি আয়োজন করা হয়। বিতর্কের বিষয় ছিল, জলবায়ু পরিবর্তনের জন্য দায়ী উন্নত রাষ্ট্র, কিন্তু ভুক্তভোগী উন্নয়নশীল রাষ্ট্র। এতে পক্ষ দল জয় লাভ করে এবং উভয় দল কে পুরস্কৃত করা হয়। এরপর বিদ্যালয়ের আঙিনায় দুটি ফলজ গাছ রোপণ করা হয় এবং ছাত্র-ছাত্রীদের মাঝে গাছের চারা…

Read More

টাংগাইল জেলা প্রতিনিধি রাহিদ রানা টাংগাইলে মধুপুরে এসএসসি ও এইচএসসি পর্যায়ে ৪০ জন মেধাবী শিক্ষার্থীকে পুরস্কার বিতরণ করা হয়েছে। শনিবার (২৬ জুলাই) দুপুরের মধুপুর উপজেলা পরিষদ মিলনায়তনে জেলা ও উপজেলা শিক্ষা অফিস এই অনুষ্ঠানের আয়োজন করে। শিক্ষা মন্ত্রণালয়ের পারফরমেন্স বেজড গ্রান্টস ফর সেকেন্ডারি ইন্সটিটিউশনস স্কিম, এসইডিপি, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর এবং শিক্ষা মন্ত্রণালয় এই কর্মসুচি বাস্তবায়নে সহযোগিতা করে। উপজেলা নির্বাহী অফিসার মো. জুবায়ের হোসেন এর সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মধুপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর নিখিল চন্দ্র দাস, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা ময়মনসিংহ অঞ্চলের উপ-পরিচালক মোহাম্মদ নাসির উদ্দিন, টাঙ্গাইল জেলা শিক্ষা অফিসার রেবেকা সুলতানা, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা…

Read More

উজিরপুর বরিশাল প্রতিবেদক ঃ বরিশাল জেলার উজিরপুর উপজেলার বড়াকোঠা ইউনিয়নের খাটিয়ালপাড়া গ্রামে পুত্রের ধারালো অস্ত্রের আঘাতে পিতা খুন। এ ঘটনায় স্থানীয়রা ঘাতক পুত্রকে আটক করে গাছের সাথে বেঁধে রেখে পুলিশে সোপর্দ করেন। হত্যাকান্ডের বিষয়টি নিশ্চিত করেছেন উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুস সালাম। স্থানীয় ও পুলিশ সূত্রে জানাযায়, ২৭ জুলাই রোববার দুপুর আনুমানিক ১:৩০ মিনিটে সময় মসজিদে নামাজে যাওয়ার পথে সাবেক বিদ্যুৎ কর্মী মোঃ শাহ আলম খান(৬৫) কে নিজ পুত্র মোঃ শাহারিয়ার শিমুল (৩৫) কুপিয়ে হত্যা করেন। এ সময় হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরিটি বাবার গলা আটকে থাকে এবং অতিরিক্ত রক্তক্ষরণ জনিত কারণে ঘটনাস্থলেই পিতা নিহত হন। জনতা ঘাতক পুত্রকে আটক…

Read More

টাঙ্গাইল জেলা প্রতিনিধি রাহিদ রানা টাঙ্গাইল সদর উপজেলায় এক তরুণীকে (২২) গণধর্ষণের অভিযোগে তিনজন সিএনজি চালককে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (২৬ জুলাই) সকালে সদর থানার ব্রাহ্মণকুশিয়া সুতারপাড়া এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন—দুলাল চন্দ্র দাশ (২৮), সজিব খান (১৯) ও রুপু মিয়া (২৭)। তারা সবাই পেশায় সিএনজি চালক। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ভুক্তভোগী তরুণী শুক্রবার রাতে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর থেকে ঢাকার এয়ারপোর্ট রেলস্টেশনে পৌঁছান। চট্টগ্রাম যাওয়ার উদ্দেশ্যে তিনি ভুলবশত একটি উত্তরবঙ্গগামী দ্রুতযান এক্সপ্রেস ট্রেনে উঠে ঘুমিয়ে পড়েন। ঘুম থেকে উঠে বিষয়টি বুঝতে পেরে অন্য যাত্রীদের কাছ থেকে জানতে পারেন তিনি টাঙ্গাইলে পৌঁছেছেন। পরে রাত সাড়ে ১২টার দিকে…

Read More