- ইশরাকের পদত্যাগপত্র মন্ত্রিপরিষদ বিভাগে, প্রজ্ঞাপন হতে পারে আজই
- নেত্রকোনার সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ হত্যার প্রতিবাদে নাটোরে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ
- কোটচাঁদপুরে সার ডিলার নিয়োগে অনিয়ম,দ্রব্যমূল্য বৃদ্ধি ও দুর্নীতির প্রতিবাদে জামায়াতের মানববন্ধন
- প্রধানমন্ত্রীর আগমন ঘিরে সৈয়দপুর ব্যাপক সাজ-সাজ রব: নেয়া হয়েছে নিচ্ছিদ্র নিরাপত্তার প্রস্তুতি
- ঘাটাইলে ‘ফ্যামিলি কার্ড’ বাস্তবায়নে তথ্য সংগ্রহ কার্যক্রমের শুভ উদ্বোধন
- মধুপুরে দুর্গোৎসব উপলক্ষে বস্ত্র ও নগদ অর্থ বিতরণ করলেন আইসিটি মন্ত্রী মাহবুব আনাম স্বপন
- দেবী দুর্গার সাজে নজর কাড়লেন পরীমনি
- বগুড়ায় লটারির মাধ্যমে ২৭৯ শিক্ষকের বদলি
- আজ মহাষ্টমী, হবে কুমারী পূজা
- দুপুরে পদত্যাগের চূড়ান্ত ঘোষণা দেব: ইশরাক হোসেন
Author: admin
রানা ইস্কান্দার রহমান। গাইবান্ধা জেলা প্রতিনিধি। গাইবান্ধার সাঘাটা উপজেলার কামালের পাড়া ইউনিয়নের কিংকরপুর এলাকায় গত ২৮ জুলাই সোমবার দুপুর ২টা ৩০ মিনিটে ভ্রাম্যমান আদালত পরিচালনা কয়লার ২০ টি চুল্লি ধ্বংস করা হয়েছে । পরিবেশবিধি লঙ্ঘনের অভিযোগে এই অভিযান পরিচালনা করেন সাঘাটা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্টেট মীর মো. আল কামাহ তমাল। জানা গেছে, উক্ত স্থানে মাটির তৈরি প্রায় ২০টি অস্থায়ী চুল্লিতে গাছের গুল, ডালপালা, খড়ি প্রভৃতি ব্যবহার করে কয়লা উৎপাদনের কাজ চলছিল। এতে একদিকে বনজ সম্পদের ক্ষতি হচ্ছে, অন্যদিকে উত্পন্ন ধোঁয়ায় পরিবেশ মারাত্মকভাবে দূষিত হচ্ছে বলে অভিযোগ উঠেছে।অভিযানকালে ঘরগুলোতে কাউকে পাওয়া না গেলেও স্থানীয় সূত্রে কয়েকজনের সংশ্লিষ্টতার তথ্য…
রানা ইস্কান্দার রহমান। গাইবান্ধা জেলা প্রতিনিধি। গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার হরিপুর-চিলমারী তিস্তা সেতুটি বীর মুক্তিযোদ্ধা শরিতুল্যাহ মাস্টারের নামে নামকরণের দাবিতে গত সোমবার বিকেল সাড়ে ৫টায় তিস্তা ব্রীজ পয়েন্টে এক কর্মসূচি পালন করা হয়। মানববন্ধনে স্থানীয় মুক্তিযোদ্ধা, শিক্ষাবিদ, শিক্ষার্থী, ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষরা অংশ নেন। মানববন্ধনে বক্তব্য রাখেন নামকরণ বাস্তবায়ন কমিটির আহ্বায়ক শামীম মন্ডল, সদস্য সচিব শাহীন মিয়া, মুখপাত্র আমিন হোসেন, সুন্দরগঞ্জ উপজেলা ছাত্র সমন্বয়ক নুর আলম মিয়া নুর, এনসিপির যুগ্ন আহবায়ক আজিজুর রহমান, অধ্যাপক শরিফুল ইসলাম, সমাজসেবক বাদল খান, সমাজসেবক নুরে আলম সিদ্দিক, বাদশা মিয়া প্রমুখ। বক্তারা বলেন, গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার হরিপুর এবং কুড়িগ্রামের চিলমারী উপজেলার মধ্যবর্তী তিস্তা নদীর ওপর নির্মিত…
বাকৃবি প্রতিনিধি: প্রাণিসম্পদ খাতের সমতা ও কম্বাইন্ড ডিগ্রির দাবিতে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) অ্যানিম্যাল হাজবেন্ড্রি অনুষদের শিক্ষার্থীরা টানা দ্বিতীয় দিনের মতো বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করেছে। এরপর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এবং অ্যানিম্যাল হাজবেন্ড্রি অনুষদের ডিনের কাছে স্মারকলিপি প্রদান করে আন্দোলনকারী শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বিদেশ ভ্রমণে থাকায় উপাচার্যের পক্ষে স্মারকলিপি গ্রহণ করে ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. জি. এম. মুজিবর রহমান। স্মারকলিপিতে শিক্ষার্থীরা প্রাণি চিকিৎসা ও প্রাণি উৎপাদন, দুই ক্ষেত্রেই প্রাতিষ্ঠানিক স্বীকৃতি ও কর্মসংস্থানের সমান সুযোগ নিশ্চিত করতে কম্বাইন্ড (বিএসসি ইন ভেট সাইন্স এন্ড অ্যানিম্যাল হাজবেন্ড্রি) ডিগ্রি চালুর দাবি জানান। এর আগে বেলা ১১টার দিকে অনুষদের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল হয়।…
রাজধানীর ফরেন সার্ভিস একাডেমির দোয়েল হলে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর দ্বিতীয় পর্যায়ের ২১তম দিনের আলোচনা সভা। ছবি সংগ্রহীত ভোরের বাংলা নিউজ ডেস্ক রাজনৈতিক দলগুলোর সঙ্গে আগামী বৃহস্পতিবারের (৩১ জুলাই) মধ্যে দ্বিতীয় ধাপের সংলাপ শেষ করতে চান বলে জানিয়েছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি আলী রীয়াজ। মঙ্গলবার (২৯ জুলাই) সকালে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে দ্বিতীয় ধাপের সংলাপের ২১তম দিনের সূচনা বক্তব্যে এ কথা বলেন তিনি। এদিনের আলোচ্যসূচি—তত্ত্বাবধায়ক সরকার, সংসদে নারী প্রতিনিধিত্ব, মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক এবং ন্যায়পাল নিয়োগের বিধান সম্পর্কিত। দলগুলোর কাছে জুলাই সনদের খসড়া দেওয়ার কথা উল্লেখ করে আলী রীয়াজ বলেন, সেগুলোর মন্তব্যের জন্য অপেক্ষা করছি…
আন্তর্জাতিক ডেস্ক যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরের ম্যানহাটানের মধ্যাঞ্চলে এক বন্দুকধারীর গুলিতে পাঁচজন নিহত হয়েছেন। নিহত ব্যক্তিদের মধ্যে একজন পুলিশ কর্মকর্তা এবং সন্দেহভাজন বন্দুকধারীও রয়েছেন। নিহত একমাত্র পুলিশ সদস্য বাংলাদেশি অভিবাসী বলে জানিয়েছেন সিটি পুলিশ কমিশনার জেসিকা টিশ। খবর আল-জাজিরার। স্থানীয় সময় সোমবার (২৮ জুলাই) সন্ধ্যা ৬টার দিকে মিডটাউন ম্যানহাটনের ৩৪৫ পার্ক অ্যাভিনিউতে এই গুলির ঘটনা ঘটে। ঘটনাটি এখনো ‘তদন্তাধীন’ রয়েছে বলে জানিয়েছেন জেসিকা টিশ। এদিন গভীর রাতে এক সংবাদ সম্মেলনে তিনি সাংবাদিকদের বলেন, ‘এখন পর্যন্ত আমরা যা জেনেছি, নজরদারি ভিডিওতে দেখা যাচ্ছে যে ৫১তম এবং ৫২তম রাস্তার মাঝামাঝি পার্ক অ্যাভিনিউতে একটি কালো রঙের ডাবল পার্ক করা বিএমডব্লিউ থেকে একজন পুরুষ বেরিয়ে…
পার্থ সরকার ,মাভাবিপ্রবি প্রতিনিধি মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে অবস্থিত মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর মাজার জিয়ারত ও পুষ্পস্তবক অর্পণ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি)-আহ্বায়ক নাহিদ ইসলাম। ২৮শে জুলাই (সোমবার) রাত ১১টায় মাওলানা ভাসানীর মাজার জিয়ারত ও পুষ্পস্তবক অর্পণ করেন নাহিদ ইসলাম। জিয়ারতের সময় তিনি মাওলানা ভাসানীর আত্মার মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাতে অংশ নেন এবং তার আদর্শ ও সংগ্রামী জীবনের প্রতি গভীর শ্রদ্ধা জানান। এসময় নাহিদ ইসলামের সঙ্গে মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটোয়ারী এবং দলীয় নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন। নাহিদ ইসলাম বলেন, “মাওলানা ভাসানী ছিলেন বাংলার মেহনতি মানুষের প্রকৃত নেতা। কিন্তু আওয়ামীলীগ কখনো তাকে স্বীকার করে নি। তার ত্যাগ, সাহসিকতা ও…
পুলিশের বিশেষ শাখার (এসবি) লোগো ছবি সংগ্রহীত ভোরের বাংলা নিউজ ডেস্ক কার্যক্রম নিষিদ্ধ হওয়া আওয়ামী লীগকে নিয়ে হঠাৎ নড়েচড়ে বসেছে পুলিশ। পুলিশের আশঙ্কা, এই রাজনৈতিক দলটি দেশে নৈরাজ্যকর পরিস্থিতি সৃষ্টি করতে পারে। এ অবস্থায় পুলিশের বিশেষ শাখা (এসবি) থেকে বিভিন্ন ইউনিটকে জরুরি চিঠি দেওয়া হয়েছে। এসবির আশঙ্কা, আওয়ামী লীগ গোপনে একত্রিত হয়ে হামলা বা সহিংসতার ঘটনা ঘটাতে পারে। তাই পুলিশের বিভিন্ন ইউনিটকে চিঠি দিয়ে সতর্কতা জারি করা হয়েছে। এসবি আরও আশঙ্কা করছে, আগামী ২৯ জুলাই থেকে ৮ আগস্ট পর্যন্ত সময়কে কেন্দ্র করে অনলাইন ও অফলাইনে সংঘবদ্ধ প্রচারণার মাধ্যমে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা হতে পারে। দলটির কিছু নেতা ও কর্মী এ সময়…
টেকনাফ (কক্সবাজার)। কক্সবাজার সীমান্ত উপজেলা টেকনাফে পুলিশের অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা, নগদ টাকা ও একটি সিএনজি গাড়িসহ তিন মাদক কারবারিকে আটক করেছে টেকনাফ মডেল থানা পুলিশ। ২৮ জুলাই গভীর রাত থেকে সকাল পর্যন্ত টেকনাফ থানার বাহারছড়া ও হোয়াইক্যং ইউনিয়নে পৃথক দুটি অভিযান পরিচালনা করে এসব মাদকদ্রব্য জব্দ করা হয়। এ সময় ১২ হাজার পিস ইয়াবা, ২৩ হাজার টাকার মাদক বিক্রির নগদ অর্থ এবং একটি সিএনজি জব্দ করে পুলিশ। অভিযানটি পরিচালনা করেন টেকনাফ থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ গিয়াস উদ্দিনের নেতৃত্বে এসআই (নিঃ) খোকন কান্তি রুদ্র ও এসআই (নিঃ) মিল্টন দে বিপিএম এবং তাদের সঙ্গীয় ফোর্স। অভিযানে ধৃত তিন মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে…
মমিনুল ইসলাম, তজুমদ্দিন উপজেলা প্রতিনিধি।। সামাজিক দায়বদ্ধতা ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডের অংশ হিসেবে এবং জুলাই পূনর্জাগরণ অনুষ্ঠান ২০২৫ উপলক্ষ্যে বাংলাদেশ নৌবাহিনীর তত্ত্বাবধানে ভোলার তজুমদ্দিনে একদিনব্যাপী ফ্রি চিকিৎসা ক্যাম্প ঔষধ বিতরণ কর্মসূচি ও মেডিক্যাল ক্যাম্পেইন এর আয়োজন করা হয়েছে। সোমবার (২৮ জুন) সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত উপজেলার ৩ নং চাঁদপুর ইউনিয়ন পরিষদে দুই শতাধিক নারী, পুরুষ ও শিশুকে বিনামূল্যে চিকিৎসাসেবা দেয়া হয়েছে। নৌবাহিনীর অভিজ্ঞ চিকিৎসক দল সাধারণ রোগের পাশাপাশি বিভিন্ন জটিল রোগেরও চিকিৎসা দেন।এবং রোগীদের হাতে ব্যবস্থাপত্র অনুযায়ী তুলে দেয়া হয় প্রয়োজনীয় ঔষধপত্র। উপজেলা প্রশাসন ও জনপ্রতিনিধিদের মাধ্যমে স্থানীয় অসহায় মানুষকে চিকিৎসা কেন্দ্রে আসার জন্য অবহিত করা হয় বলে জানান…
ভোরের বাংলা নিউজ ডেস্ক বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য পুনরায় যুক্তরাজ্যে পাঠানোর জন্য পররাষ্ট্র মন্ত্রণালয়ের সহযোগিতা চেয়ে একটি ‘অতি জরুরি’ চিঠি দিয়েছে দলটি। চিঠিটি রোববার (২৭ জুলাই) বিএনপি চেয়ারপারসনের একান্ত সচিব এ বি এম আবদুস সাত্তার সই করা অবস্থায় পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়ামের দপ্তরে পাঠানো হয়। চিঠিতে উল্লেখ করা হয়, চিকিৎসক টিমের পরামর্শক্রমে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উন্নত চিকিৎসার জন্য যুক্তরাজ্যে গমন করা অত্যন্ত জরুরি হয়ে পড়েছে। সে লক্ষ্যে তার এবং তার চার সফরসঙ্গীর জন্য নোট ভারবাল ইস্যু করার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হচ্ছে। চিঠিতে যেসব নাম উল্লেখ রয়েছে: ১.…