- ইশরাকের পদত্যাগপত্র মন্ত্রিপরিষদ বিভাগে, প্রজ্ঞাপন হতে পারে আজই
- নেত্রকোনার সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ হত্যার প্রতিবাদে নাটোরে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ
- কোটচাঁদপুরে সার ডিলার নিয়োগে অনিয়ম,দ্রব্যমূল্য বৃদ্ধি ও দুর্নীতির প্রতিবাদে জামায়াতের মানববন্ধন
- প্রধানমন্ত্রীর আগমন ঘিরে সৈয়দপুর ব্যাপক সাজ-সাজ রব: নেয়া হয়েছে নিচ্ছিদ্র নিরাপত্তার প্রস্তুতি
- ঘাটাইলে ‘ফ্যামিলি কার্ড’ বাস্তবায়নে তথ্য সংগ্রহ কার্যক্রমের শুভ উদ্বোধন
- মধুপুরে দুর্গোৎসব উপলক্ষে বস্ত্র ও নগদ অর্থ বিতরণ করলেন আইসিটি মন্ত্রী মাহবুব আনাম স্বপন
- দেবী দুর্গার সাজে নজর কাড়লেন পরীমনি
- বগুড়ায় লটারির মাধ্যমে ২৭৯ শিক্ষকের বদলি
- আজ মহাষ্টমী, হবে কুমারী পূজা
- দুপুরে পদত্যাগের চূড়ান্ত ঘোষণা দেব: ইশরাক হোসেন
Author: admin
জহিরুল ইসলাম সুমন চৌদ্দগ্রাম প্রতিনিধি : কুমিল্লা চৌদ্দগ্রামে একই দিনে ছয়টি ইউনিয়নে বিএনপি’র দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। দ্বি- বার্ষিক সন্মেলনে গণতান্ত্রিকভাবে ভোটের মাধ্যমে ইউনিয়ন কমিটির সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক নির্বাচিত নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। ১ লা আগষ্ট বিকাল তিনটায় গুনবতী কলেজ মাঠে আয়োজিত দ্বিবার্ষিক সম্মেলনে গণতান্ত্রিকভাবে ভোটারদের ভোট প্রয়োগের মাধ্যমে ইউনিয়ন সাধারণ সম্পাদক, এবং সাংগঠনিক সম্পাদককে নির্বাচিত করেন। সভাপতি পদে একাধিক প্রার্থী না থাকায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় রফিকুল ইসলাম চৌধুরীকে বিজয় ঘোষণা করেন।। দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠানে গুনবতী ইউনিয়ন বি এন পি আহ্বায়ক মো : রফিকুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন কেন্রীয় কর্মসংস্থান বিষয়ক সম্পাদক ও কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক জাকারিয়া…
ভোরের বাংলা নিউজ প্রতিবেদক তিস্তা নদীর পানি কমলেও দুর্ভোগে রয়েছেন লালমনিরহাটের নদী পাড়ের বানভাসি মানুষ। নদী ভাঙনে দিশেহারা হয়ে পড়েছে তিস্তা ও ধরলা নদীতীরবর্তী মানুষগুলো। প্রতিদিনই নদীগর্ভে হারিয়ে যাচ্ছে আবাদি জমি, ঘর-বাড়ি ও বসতভিটা। কৃষক পরিবারগুলো হারাচ্ছে জীবিকা, ঘরবাড়ি এবং বেঁচে থাকার শেষ অবলম্বনটুকুও। গত ১০ বছরে তিস্তা ও ধরলার কড়াল গ্রাসে হাজার হাজার পরিবার আবাদি জমি ও বসতভিটা হারিয়ে ভূমিহীন হয়ে চরম দারিদ্র্যের সঙ্গে লড়াই করে বেঁচে আছেন। ভাঙন আতঙ্কে নির্ঘুম রাত কাটছে তিস্তা-ধরলাপাড়ের মানুষের। চলতি বন্যায় জেলার পাঁচটি উপজেলার প্রায় পাঁচ হাজার পরিবার পানিবন্দী ছিল। অনেকেই বন্যা নিয়ন্ত্রণ বাঁধের উপর চুলা জ্বালিয়ে রান্না করছেন। কেউ কেউ রাস্তায় একচালা…
টাঙ্গাইল জেলা প্রতিনিধি রাহিদ রানা টাঙ্গাইলে এক মাছ ব্যবসায়ীকে ‘কিলার গ্যাং’-এর (হত্যাকারী দল) একটি প্যাডে চিঠি দিয়ে ৫ লাখ টাকা চাঁদা দাবির ঘটনায় বিএনপির ৩ নেতাসহ ৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (১ আগস্ট) রাত ও শনিবার (২ আগস্ট) ভোরে টাঙ্গাইল পৌরসভাধীন সন্তোষ এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন, টাঙ্গাইল শহরের ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি গোলাম রাব্বানী, সাধারণ সম্পাদক শাহ আলম মিয়া ও ৭নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক জুবায়ের হোসেন এবং আব্দুল্লাহ আল মামুন ও সাব্বির মিয়া। শনিবার দুপুরে টাঙ্গাইল সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) তানভীর আহমেদ প্রতিবেদকের কাছে এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, গোয়েন্দা পুলিশের…
টাঙ্গাইল জেলা প্রতিনিধি রাহিদ রানা টাঙ্গাইলে ছাত্র- জনতার গনঅভ্যুত্থান দিবসমূহ স্বরণে “জুলাইয়ের মায়েরা” শীর্ষক অভিভাবক সমাবেশ পালিত হয়েছে। শনিবার সকালে টাঙ্গাইলের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আবদুল্ল্যাহ আল মামুন এর সভাপতিত্বে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে এ সমাবেশ পালিত হয়। সমাবেশে প্রধান অতিথি হিসবে উপস্থিত থেকে টাঙ্গাইলের জেলা প্রশাসক শরীফা হক তার বক্তব্যে বলেন টাঙ্গাইলের মাটির সংগ্রামের অতীত ঐতিহ্য রয়েছে। জুলাই অভ্যুত্থানের শহীদদের প্রতি আমাদের সকলকেই কৃতজ্ঞ থাকতে হবে। সেই সাথে তিনি জুলাই যোদ্ধাদের প্রতি সুন্দর আগামী বাংলাদেশ গড়ার জন্য নিজেদের প্রস্তুত করতেও তাগিদ দেন। তিনি আরও বলেন জুলাই যোদ্ধারা যে সুন্দর বাংলাদেশ গড়ার স্বপ্ন নিয়ে প্রান দিয়েছেন তার যথাযথ সম্মান রাখতে…
পটুয়াখালী জেলা প্রতিনিধি: মোঃ জিয়াউর রহমান জুয়েল মৃধা, প্রাথমিক বৃত্তি পরীক্ষায় কিন্ডারগার্টেন শিক্ষার্থীদের অংশগ্রহণ বাতিলের সিদ্ধান্তের প্রতিবাদে পটুয়াখালীর আবুল হোসেন মেমোরিয়াল প্রি-ক্যাডেট স্কুলের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করেছেন। শনিবার (২ আগস্ট) সকালে বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত কর্মসূচিতে অংশগ্রহণ করেন শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা। এসময় শিশুরা হাতে ছিল নানা প্রতিবাদী প্ল্যাকার্ড, যার মধ্যে “আমরাও বাংলাদেশের ভবিষ্যৎ—আমাদের সুযোগ দাও”, “মেধা বাঁচাইয়ে বিভেদ নয়—সবার জন্য বৃত্তি চাই” এবং “বৃত্তি পরীক্ষা সবার জন্য উন্মুক্ত হোক”—এই বার্তাগুলো চোখে পড়ার মতো ছিল। এসময় বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা মোঃ মাসুদ শিকদার, অভিভাবক আফরোজ আক্তার রিনা, শিল্পী সরকার ও সাথী আক্তার, শিক্ষার্থী মোঃ রিফাত ও রিক্তা…
রানা ইস্কান্দার রহমান। গাইবান্ধা জেলা প্রতিনিধি। গাইবান্ধা জেলার পলাশবাড়ী পৌর শহরে রংপুর – ঢাকা মহাসড়কে সেনাবাহিনী ও পুলিশের যৌথ চেকপোস্টে ফেন্সিডিল ও নগদ টাকাসহ গ্রেফতার হয়েছে রাইকুল ইসলাম নামে এক মাদককারবারি। ২ আগস্ট শনিবার বিকেল ৩ টার দিকে পলাশবাড়ী পৌর শহরের ফায়ার সার্ভিস এলাকায় রংপুর ঢাকা মহাসড়কে সেনাবাহিনী ও পুলিশ যৌথ চেকপোষ্ট বসিয়ে হানিফ এন্টারপ্রাইজ(ঢাকা মেট্রো ব-১২২১৬৫) এর একটি বাসে তল্লাশি চালিয়ে সন্দেহভাজন রাইকুল ইসলাম নামের একজন ব্যক্তির লাগেজ থেকে ১৫ বোতল ফেন্সিডিল ও নগদ ১ লাখ ৩ হাজার ৪৫২ টাকাসহ গ্রেফতার করা হয়। গ্রেফতার রাইকুল ইসলাম(৪২) রংপুর জেলার তাজহাট উপজেলার আশরতপুর চকবাজার গ্রামের মোঃ আবুল হোসেনের ছেলে। সেনাবাহিনীর পক্ষ…
ছবি সংগ্রহীত ভোরের বাংলা নিউজ ডেস্ক অধূমপায়ীদের মধ্যেও বাড়ছে ফুসফুসের ক্যানসার। এর মূল কারণ পরোক্ষ ধূমপান। ধূমপায়ীর আশপাশে থাকা মানুষের ফুসফুস ক্যানসার হওয়ার ঝুঁকি বেড়ে যায়। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে, ফুসফুস ক্যানসার বিশ্বজুড়ে ক্যানসারজনিত মৃত্যুর প্রধান কারণ, যা পুরুষ ও নারীদের মধ্যে সর্বোচ্চ মৃত্যুহারের জন্য দায়ী। আর এই ক্যানসারের প্রধান কারণ ধূমপান, যা প্রায় ৮৫% ক্ষেত্রে এই রোগের জন্য দায়ী। ভারতীয় এক বিশেষজ্ঞ বলেছেন, ফুসফুস ক্যানসারে সব থেকে বেশি মানুষের মৃত্যু হয়। এটি সবচেয়ে ভয়ংকর রোগ। প্রতি বছর এই ক্যানসারে মোট মৃত্যুর প্রায় ১৮% এর জন্য এই রোগ একাই দায়ী এবং একই সময়ে নতুন ক্যানসার রোগীর সংখ্যায় এটি ১১% যোগ…
ছবি সংগ্রহীত লাইফ স্টাইল ডেস্ক রান্নাঘরের অতি প্রয়োজনীয় মশলা আদা। রান্নায় যেমন আদা স্বাদ বাড়ায়, তেমনই শারীরিকভাবে উপকার করে। যেভাবে খাবেন আদা- লবণ ও লেবুর রসে ডুবিয়ে রেখে আদা খেলে মুখে রুচি আসে, স্বাদও বাড়ে। প্রতিদিন অল্প একটু আদা কুচি খেলে সাইনাসের সমস্যার সমাধান হতে পারে। হজমের সমস্যা বা পেটে ব্যথা হলে আদা কুচি খেলে নিরাময় হয়। গ্যাসের ব্যথার জন্য আদা অব্যর্থ। খুব তাড়াতাড়ি ভালোভাবে কাজ করে। আদা স্লাইস করে লবণ দিয়ে খেলে গা গোলানো ভাবে কেটে যাবে। তেলের মধ্যে আদা ফুটিয়ে সেটার রস লাগালে কোনও রকম ব্যথা সেরে দূর হয়। আদার অ্যান্টিইনফ্লেমেটরি উপাদান ব্যথা দূর করে। এছাড়া তো সর্দি,…
ছবি সংগ্রহীত ভোরের বাংলা নিউজ ডেস্ক শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীনে কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরে ১৩টি পদে ৬১ জনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা আগামী ২৪ আগস্ট বিকেল ০৫টা পর্যন্ত অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। প্রতিষ্ঠানের নাম: শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় বিভাগের নাম: কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর পদের বিবরণ চাকরির ধরন: স্থায়ী প্রার্থীর ধরন: নারী-পুরুষ কর্মস্থল: ঢাকা বয়স: ০১ জুলাই ২০২৫ তারিখ ১৮-৩২ বছর। তবে ৩, ৫, ও ৭ নং পদের ক্ষেত্রে বিভাগীয় প্রার্থীদের জন্য ৪০ বছর পর্যন্ত শিথিলযোগ্য। আবেদনের নিয়ম: আগ্রহীরা এখানে কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর ক্লিক করে আবেদন করতে পারবেন। আবেদনের সঙ্গে ৩০০-৩০০ সাইজের ছবি ও ৩০০-৮০ সাইজের…
ভোরের বাংলা নিউজ প্রতিবেদক আওয়ামী লীগের কার্যক্রম যেহেতু নিষিদ্ধ, সেহেতু তারা কোনো অপকর্ম করতে চাইলে কোনোভাবেই ছাড় পাবে না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী। শনিবার (২ আগস্ট) রাজধানীর মোহাম্মদপুর থানা পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। পাঁচ আগস্ট ঘিরে দেশে কোনো শঙ্কা রয়েছে কি না—জানতে চাইলে উপদেষ্টা বলেন, আল্লাহ চাইলে কোনো ধরনের শঙ্কা নেই। আপনারা যেভাবে সাহায্য-সহযোগিতা করে যাচ্ছেন তাতে কোনো শঙ্কা নেই। আওয়ামী লীগ গুপ্তভাবে তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছে। আমরা দেখছি সেখানে সেনাবাহিনীর একজন কর্মকর্তাও জড়িত। তাদের কার্যক্রম বন্ধ করতে কী উদ্যোগ নেওয়া হয়েছে? এক সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি…