- ইশরাকের পদত্যাগপত্র মন্ত্রিপরিষদ বিভাগে, প্রজ্ঞাপন হতে পারে আজই
- নেত্রকোনার সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ হত্যার প্রতিবাদে নাটোরে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ
- কোটচাঁদপুরে সার ডিলার নিয়োগে অনিয়ম,দ্রব্যমূল্য বৃদ্ধি ও দুর্নীতির প্রতিবাদে জামায়াতের মানববন্ধন
- প্রধানমন্ত্রীর আগমন ঘিরে সৈয়দপুর ব্যাপক সাজ-সাজ রব: নেয়া হয়েছে নিচ্ছিদ্র নিরাপত্তার প্রস্তুতি
- ঘাটাইলে ‘ফ্যামিলি কার্ড’ বাস্তবায়নে তথ্য সংগ্রহ কার্যক্রমের শুভ উদ্বোধন
- মধুপুরে দুর্গোৎসব উপলক্ষে বস্ত্র ও নগদ অর্থ বিতরণ করলেন আইসিটি মন্ত্রী মাহবুব আনাম স্বপন
- দেবী দুর্গার সাজে নজর কাড়লেন পরীমনি
- বগুড়ায় লটারির মাধ্যমে ২৭৯ শিক্ষকের বদলি
- আজ মহাষ্টমী, হবে কুমারী পূজা
- দুপুরে পদত্যাগের চূড়ান্ত ঘোষণা দেব: ইশরাক হোসেন
Author: admin
পার্থ সরকার মাভাবিপ্রবি সংবাদদাতা: জুলাই গণ-অভ্যুত্থান দিবস ২০২৫ উদযাপন উপলক্ষ্যে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি পালিত হয়েছে। ৩রা আগস্ট (রবিবার) সকাল ৭টা ৩০ মিনিটে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে থেকে ছাত্র-ছাত্রী, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দের অংশগ্রহণে ম্যারাথন প্রতিযোগিতা। এর উদ্বোধন করেন ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. মো. আনোয়ারুল আজীম আখন্দ। জুলাই গণ-অভ্যুত্থানে ২০২৪ সালের ৩ আগস্ট বিশ্ববিদ্যালয়ের আন্দোলনরত শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক ভেঙে ক্যাম্পাসে প্রবেশ করে এর স্মরণে ম্যারাথন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। ম্যারাথনটি পুরো ক্যাম্পাস ৫ বার ঘুরে প্রত্যয়-৭১ এর সামনে গিয়ে শেষ হয়। এছাড়া তৃতীয় একাডেমিক ভবনে দুপুর ২ টায় শিশু কিশোরদের চিত্রাঙ্কণ প্রতিযোগিতা, বিকেল…
আন্তর্জাতিক ডেস্ক ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় ইসরাইলি হামলায় একদিনে কমপক্ষে ১১৯ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৮৬৬ জন। এর মধ্য দিয়ে ২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় শুরু হওয়া ইসরাইলি আগ্রাসনে নিহতের সংখ্যা বেড়ে ৬০ হাজার ৮৩৯ জনে দাঁড়িয়েছে।রোববার (৩ আগস্ট) ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে। খবর সংবাদ সংস্থা আনাদোলু’র। স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, ২০২৩ সালের অক্টোবর থেকে গাজা উপত্যকায় ইসরাইলের হামলায় কমপক্ষে ৬০ হাজার ৮৩৯ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন।রোববার (৩ আগস্ট) ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে। খবর সংবাদ সংস্থা আনাদোলু’র। স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, ২০২৩ সালের অক্টোবর থেকে গাজা উপত্যকায় ইসরাইলের হামলায় কমপক্ষে ৬০ হাজার ৮৩৯ জন…
কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়ার ভেড়ামারায় স্বামীকে বেঁধে মারধর ও স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় পুলিশ অভিযান চালিয়ে ৫ জনকে আটক করেছে। শনিবার (২ আগস্ট) রাত সাড়ে ১০টায় উপজেলার বাহিরচর ইউনিয়নের মসলেমপুর এলাকার কুষ্টিয়া-ঈশ্বরদী মহাসড়কের পাশে এ ঘটনা ঘটে। পুলিশ ও ভুক্তভোগী সূত্রে জানা গেছে, গেল রাত সাড়ে দশটায় কুষ্টিয়া-ঈশ্বরদী মহাসড়কের বাহিরচর ইউনিয়নের মসলেমপুর এলাকায় ভুক্তভোগী বাড়িতে ফেরার পথে কয়েকজন যুবক তাদের গতিরোধ করে পার্শ্ববর্তী একটি লিচু বাগানে নিয়ে গিয়ে তার স্বামীকে বেঁধে মারধর ও স্ত্রীকে সংঘবদ্ধ পালাক্রমে ধর্ষণ করে পালিয়ে যায়। এমন খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে ভুক্তভোগীকে উদ্ধার করে থানা হেফাজতে নেয় এবং অভিযুক্তদের ধরতে তাৎক্ষণিক অভিযান চালালে…
ভোরের বাংলা নিউজ ডেস্ক সারা দেশে আগামী মঙ্গলবার (৫ আগস্ট) ব্যাংক বন্ধ থাকবে। দিনটি ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ হিসেবে সরকার ঘোষিত ছুটির দিন হওয়ায় বাংলাদেশ ব্যাংক থেকে দেশের সব তপশিলি ব্যাংক বন্ধ রাখার নির্দেশনা দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (১৭ জুলাই) বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব অব সাইট সুপারভিশন থেকে এ-সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়। বাংলাদেশ সরকার, মন্ত্রিপরিষদ বিভাগ থেকে গত ২ জুলাই জারি করা প্রজ্ঞাপন অনুযায়ী ৫ আগস্ট ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ হিসেবে নির্ধারণ করা হয়েছে এবং সে উপলক্ষে দেশের সব অফিস-আদালতের মতোই তপশিলি ব্যাংকগুলোকেও ছুটির আওতাভুক্ত করা হয়েছে। বাংলাদেশ ব্যাংকের জারি করা বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ৫ আগস্ট সরকারি ছুটির দিন হিসেবে দেশের…
ভোরের বাংলা নিউজ প্রতিবেদক আগামী জাতীয় নির্বাচন সামনে রেখে তরুণ প্রজন্মের কাছে তাদের প্রথম ভোট ধানের শীষে চাইলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তরুণ ভোটারদের উদ্দেশে তিনি বলেছেন, ‘তারুণ্যের প্রথম ভোট, ধানের শীষের জন্য হোক।’ রোববার (৩ আগস্ট) বিকেলে রাজধানীর শাহবাগে ছাত্র সমাবেশে তার এই চাওয়া সারা দেশে তরুণ ভোটারদের কাছে ছড়িয়ে দিতে উপস্থিত ছাত্রদলের নেতাকর্মীদের প্রতি এই আহ্বান জানান তারেক রহমান। জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে এই সমাবেশ করেছে ছাত্রদল। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, দেশের ১৩ কোটি ভোটারের মধ্যে গত দেড় দশকে প্রায় ৪ কোটি নতুন ভোটার যুক্ত হয়েছে। তোমরা ভোটার হলেও ফ্যাসিবাদ চক্র তোমাদের ভোটের…
২৪ দফা ইশতেহার ঘোষণা করেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। ছবি : সংগৃহীত ভোরের বাংলা নিউজ ডেস্ক নতুন বাংলাদেশের’ ২৪ দফা ইশতেহার ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। রোববার (৩ আগস্ট) বিকালে কেন্দ্রীয় শহীদ মিনারে সমাবেশে ইশতেহার ঘোষণা করেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেন, আমরা আবার শহীদ মিনারে আপনাদের সামনে দাঁড়িয়ে একটি নতুন বাংলাদেশের, আমাদের সেকেন্ড রিপাবলিকের ২৪ দফা ইশতেহার ঘোষণা করছি। এনসিপির ২৪ দফা ইশতেহারের মূল বিষয়গুলো হলো౼ ১. নতুন সংবিধান ও সেকেন্ড রিপাবলিক ২. জলুাই অভ্যুত্থানের স্বীকৃতি ও বিচার ৩. গণতন্ত্র ও রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের সংস্কার ৪. ন্যায়ভিত্তিক বিচারব্যবস্থা ও আইন সংস্কার ৫. সেবামুখী প্রশাসন ও দুর্নীতি দমন ৬.…
বরগুনা প্রতিনিধি বরগুনায় একটি পারিবারিক মামলার আসামিকে কোর্ট হাজতখানা থেকে কারাগারে নেওয়ার সময় পুলিশ হেফাজত থেকে পালিয়ে যায়। রোববার (৩ আগস্ট) বিকেল চারটার দিকে বরগুনা জেলা ও দায়রা জজ আদালতের প্রধান ফটকের সামনে থেকে আসামীকে প্রিজন ভ্যানে তোলার সময় হাতকড়া খুলে পালিয়ে যান। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন কোর্ট ইন্সপেক্টর মিজানুর রহমান। পলাতক আসামী হলেন, বরগুনা সদর উপজেলার লেমুয়া পাঠাকাটা গ্রামের আলতাফ হোসেনের ছেলে আল আমিন । তার বিরুদ্ধে প্রথম স্ত্রী ২০১৮ সালে বরগুনা সিনিয়র সহকারী জজ আদালতে একটি পারিবারিক ডিক্রি মামলা করেন। সেই মামলায় বিজ্ঞ আদালত তাকে জেল হাজতে প্রেরণের নির্দেশ প্রদান করেন। জানা গেছে, মামলার রায় আল আমিনের বিরুদ্ধে ডিক্রি…
উজিরপুর বরিশাল প্রতিবেদক ঃ বরিশাল জেলার উজিরপুর উপজেলার বামরাইল ইউনিয়নের ভরসাকাঠি গ্রামে বীর মুক্তিযোদ্ধা পরিবারের পেঁপে সহ ফলের বাগান কেটে জমি দখলের চেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় উজিরপুর মডেল থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগ, ভুক্তভোগী ও পুলিশ সূত্রে জানা যায়, বামরাইল ইউনিয়নের ভরসাকাঠি গ্রামের প্রয়াত বীর মুক্তিযোদ্ধা আব্দুল আজিজ মোল্লার ৭৯ নং ভরসাকাঠী মৌজার দুইটি খতিয়ানে ৮টি দাগ থেকে ৭০ শতাংশ জমি ১৯৫১ সালে ক্রয় করেন হঠাৎ ০৩ আগস্ট সকাল ৯ টায় একই গ্রামের ভূমিদস্য নামে খ্যাত কালুর পুত্র মহিউদ্দিন কিনাই (৩৫) নেতৃত্বে, নূর মোহাম্মদের এর দুই পুত্র মনিরুল ইসলাম (২৮) ও জহিরুল ইসলাম (৩২),দুলাল হাওলাদারের পুত্র ওয়াসিম…
পার্থ সরকার , মাভাবিপ্রবি প্রতিনিধি ২০২৪ সালের ৩ আগস্ট, মেঘলা আকাশ ও থেমে থেমে বৃষ্টির মধ্যে টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (মাভাবিপ্রবি) প্রধান ফটকের সামনে শতাধিক শিক্ষার্থী জমায়েত হয়। ফটকে তালা থাকলেও শিক্ষার্থীদের চোখে ছিল আগুন, গলায় ধ্বনিত হচ্ছিলো “স্বৈরাচারী সরকারের পতন চাই, গণতন্ত্র চাই, হল খুলে দাও!”। প্রশাসনের দীর্ঘ প্রতারণা, ছাত্রলীগের হুমকি ও রাষ্ট্রীয় নিপীড়নের বিরুদ্ধে শিক্ষার্থীরা ফুঁসে ওঠে। দুপুরের দিকে একযোগে সবাই স্লোগান দেয়—”ইনকিলাব জিন্দাবাদ!”—আর ফটকের তালা ভেঙে দেয় তারা। এই ঘটনার মধ্য দিয়ে মাভাবিপ্রবি বাংলাদেশে প্রথম ‘স্বৈরাচারবিরোধী হলমুক্ত বিদ্রোহী ক্যাম্পাস’ হিসেবে ইতিহাস রচনা করে। এটা শুধু তালা ভাঙার ঘটনা নয়, বরং নিপীড়নের শৃঙ্খল…
মো. নাজিউল্লাহ ভূইয়া কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি ঢাকার কেরানীগঞ্জের নয়াবাজার ডিগ্রি কলেজে শিক্ষার্থীদের পেশাগত দিকনির্দেশনা ও সামাজিক সচেতনতা তৈরির লক্ষ্যে “ক্যারিয়ার উন্নয়ন ও সামাজিক দায়বদ্ধতা” শীর্ষক এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আজ রোববার সকালে কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত এ কর্মশালার সভাপতিত্ব করেন কলেজটির অধ্যক্ষ আব্দুল মালেক মিয়া। সঞ্চালনায় ছিলেন মো. শহীদুল ইসলাম রাজু। প্রধান অতিথি হিসেবে কর্মশালায় উপস্থিত ছিলেন কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রিনাত ফৌজিয়া। তিনি বলেন, ‘শহীদদের আত্মত্যাগের কারণেই আজ আমরা স্বাধীন দেশে নিরাপদ পরিবেশে এই ধরনের শিক্ষামূলক আয়োজন করতে পারছি। তাঁদের অবদান ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে।’শিক্ষার্থীদের উদ্দেশে তিনি আরও বলেন, ‘জীবনে লক্ষ্য নির্ধারণ করাটা অত্যন্ত জরুরি। মনের গভীর চাহিদা থেকেই…