- ইশরাকের পদত্যাগপত্র মন্ত্রিপরিষদ বিভাগে, প্রজ্ঞাপন হতে পারে আজই
- নেত্রকোনার সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ হত্যার প্রতিবাদে নাটোরে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ
- কোটচাঁদপুরে সার ডিলার নিয়োগে অনিয়ম,দ্রব্যমূল্য বৃদ্ধি ও দুর্নীতির প্রতিবাদে জামায়াতের মানববন্ধন
- প্রধানমন্ত্রীর আগমন ঘিরে সৈয়দপুর ব্যাপক সাজ-সাজ রব: নেয়া হয়েছে নিচ্ছিদ্র নিরাপত্তার প্রস্তুতি
- ঘাটাইলে ‘ফ্যামিলি কার্ড’ বাস্তবায়নে তথ্য সংগ্রহ কার্যক্রমের শুভ উদ্বোধন
- মধুপুরে দুর্গোৎসব উপলক্ষে বস্ত্র ও নগদ অর্থ বিতরণ করলেন আইসিটি মন্ত্রী মাহবুব আনাম স্বপন
- দেবী দুর্গার সাজে নজর কাড়লেন পরীমনি
- বগুড়ায় লটারির মাধ্যমে ২৭৯ শিক্ষকের বদলি
- আজ মহাষ্টমী, হবে কুমারী পূজা
- দুপুরে পদত্যাগের চূড়ান্ত ঘোষণা দেব: ইশরাক হোসেন
Author: admin
ভোরের বাংলা নিউজ প্রতিবেদক প্রধান উপদেষ্টার নির্বাচনী ঘোষণাকে স্বাগত জানিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আমাদের উদ্দেশ্য হচ্ছে নির্বাচনের মধ্য দিয়ে একটা গণতান্ত্রিক ব্যবস্থায় যাওয়া। আমরা নির্বাচন ছাড়া অন্য কোনো কিছুতে বিশ্বাস করি না। বুধবার (৬ আগস্ট) সকালে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। প্রধান উপদেষ্টা জুলাই ও নির্বাচনী ঘোষণার আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাতে এ সংবাদ সম্মেলনের আয়োজন করে বিএনপি। তিনি বলেন, গোটা জাতি মনে করে, দ্রুত নির্বাচনই এখন একমাত্র পথ। যা দিয়ে আমরা বর্তমান রাজনৈতিক সংকট থেকে উত্তরণ করে গণতন্ত্রের দিকে যাবো। সাংবাদিকদের প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, যারা হতাশ হয়েছে, তারা…
ভোরের বাংলা নিউজ ডেস্ক আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফশিলের আগে সব জেলার পুলিশ সুপার (এসপি) ও ভারপ্রাপ্ত কর্মকর্তাদের (ওসি) লটারির মাধ্যমে বদলি করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী। বুধবার (৬ আগস্ট) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিভিন্ন কর্মপরিকল্পনা প্রণয়ন বিষয়ক সিদ্ধান্ত গ্রহণের জন্য এক বৈঠক শেষে তিনি একথা জানান। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, গতকাল (মঙ্গলবার) প্রধান উপদেষ্টা জাতির উদ্দেশে যে ভাষণ দিয়েছেন সেখানে তিনি বলে দিয়েছেন নির্বাচনের প্রস্তুতি শুরু হয়ে গেছে। তারই ধারাবাহিকতায় আজকে আমরা আলোচনা করেছি। জাহাঙ্গীর আলম বলেন, এই মিটিংয়ে নির্বাচনের সময় যে লজিস্টিক সাপোর্ট প্রয়োজন হবে…
ছবি সংগ্রহীত ভোরের বাংলা নিউজ প্রতিবেদক দলের রাজনৈতিক পর্ষদকে আগে থেকে না জানিয়ে কক্সবাজার ভ্রমণ করায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) শীর্ষ ৫ নেতাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। তাদের আগামী ২৪ ঘণ্টার মধ্যে সশরীরে উপস্থিত হয়ে নোটিশের জবাব দিতে বলা হয়েছে। বুধবার (৬ আগস্ট) এনসিপির যুগ্ম সদস্য সচিব (দপ্তর) সালেহ উদ্দীন সিফাত স্বাক্ষরিত পৃথক চিঠিতে দলের ৫ নেতাকে শোকজ করা হয়। এতে বলা হয়, ‘গতকাল ৫ আগস্ট জুলাই অভ্যুত্থানের প্রথম বর্ষপূর্তি ও রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ দিবসে আপনি এবং দলের আরও চারজন কেন্দ্রীয় সদস্য ব্যক্তিগত সফরে কক্সবাজার গিয়েছেন। এই সফর সংক্রান্ত কোনো তথ্য কিংবা ব্যাখ্যা রাজনৈতিক পর্ষদের কাছে আগে অবগত করা হয়নি।’…
জহিরুল ইসলাম সুমন চৌদ্দগ্রাম প্রতিনিধি : কুমিল্লার চৌদ্দগ্রামের আলকরা ইউনিয়নের ধোপাখিলা উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ছাত্র জাহিদুল ইসলামসহ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে। রোববার বিদ্যালয়ের হলরুমে আয়োজিত অনুষ্ঠানে বায়োফার্মার ব্যবস্হাপনা পরিচালক ও বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি ডা: লকিয়ত উল্যার সভাপতিত্বে অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক অতিরিক্ত পুলিশ সুপার জহিরুল হক সবুজ, আলকরা আল ফালাহ মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা কুতুব উদ্দিন ভূঁইয়া, সমাজসেবক মাহফুজুর রহমান ভূঁইয়া, বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আবুল হাসেম । বিদ্যালয়ের সাবেক সহকারী প্রধান শিক্ষক জাফর আহমেদ ভূঁইয়া,, ধর্মীয় শিক্ষক আবুল হোসেন পাটোয়ারী। সভাপতির বক্তব্য ডা: লকিয়ত উল্লাহ মিলন শিক্ষকদের উদ্দেশ্য করে বলেন ছাত্র / ছাত্রীকে সুন্দর…
রানা ইস্কান্দার রহমান। গাইবান্ধা জেলা প্রতিনিধি। গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় জমি সংক্রান্ত বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে মুনজিল হক (৬২) নামের এক দিনমজুর নিহত হয়েছেন। বুধবার (৬ আগস্ট) সকাল ১০টার দিকে উপজেলার শান্তিরাম ইউনিয়নের পাঁচগাছি শান্তিরাম গ্রামে এ ঘটনা ঘটে। নিহত মুনজিল হক ওই গ্রামের বাসিন্দা রবিউল ইসলামের ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে মুনজিল হক ও আবু বক্কর মিয়ার পরিবারের মধ্যে জমি নিয়ে বিরোধ চলছিল। বিষয়টি আদালতেও বিচারাধীন ছিল। বুধবার সকালে বিরোধপূর্ণ জমির একাংশে মাটি ভরাটকে কেন্দ্র করে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। সংঘর্ষের একপর্যায়ে প্রতিপক্ষের হামলায় গুরুতর আহত হন মুনজিল হক। পরে ঘটনাস্থলেই তিনি মারা যান। ঘটনার…
মুহিউদ্দিন আহমেদ তানভীর সুরের জগতে নিজের স্বতন্ত্র অবস্থান গড়ে তুলতে শুরু করেছেন প্রবাসী কণ্ঠশিল্পী লুনা আখতার। সম্প্রতি তার কণ্ঠে কভার হওয়া গান **‘নিঝুম ও সন্ধ্যায়’** ইউটিউবে প্রকাশের পর থেকেই সংগীতপ্রেমীদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। গানটির মূল শিল্পী ছিলেন কিংবদন্তি **লতা মঙ্গেশকর**, আর সংগীত পরিচালনায় ছিলেন **হেমন্ত মুখার্জি**। এই চিরসবুজ গানটিকে লুনা আখতার তার কণ্ঠে নতুনভাবে উপস্থাপন করে দর্শক-শ্রোতাদের মন জয় করতে সক্ষম হয়েছেন। সংগীতকে আত্মার আত্মীয় মনে করা লুনা আখতার দীর্ঘদিন ধরে সংগীতচর্চায় যুক্ত। ছোটবেলা থেকে বাংলাদেশের সাংগঠনিক পরিবেশে গান শেখা শুরু করলেও বর্তমানে তিনি যুক্তরাষ্ট্রপ্রবাসী। সেখান থেকেও সংগীতচর্চা চালিয়ে যাচ্ছেন অত্যন্ত নিষ্ঠা ও ভালবাসা নিয়ে। ‘নিঝুম ও সন্ধ্যায়’ কভার…
মুহিউদ্দিন আহমেদ তানভীর বাংলা চলচ্চিত্রের রোমান্টিক ঘরানার এক কালজয়ী গান **‘ওগো তুমি যে আমার কত প্রিয়’**—যা আজও সংগীতপ্রেমীদের হৃদয়ে গেঁথে আছে। কিংবদন্তি কণ্ঠশিল্পী **ফেরদৌস ওয়াহিদ** এর গাওয়া এই গানটি এবার নতুনভাবে কভার করেছেন প্রবাসী কণ্ঠশিল্পী **লুনা আখতার**। গানটির সঙ্গীতে যুক্ত হয়েছেন দক্ষ ও অভিজ্ঞ একদল মিউজিশিয়ান, যার ফলে গানটি পেয়েছে এক আধুনিক ও নান্দনিক ছোঁয়া। **গান:** ওগো তুমি যে আমার কত প্রিয় **মূল শিল্পী:** ফেরদৌস ওয়াহিদ **গীতিকার:** মুকুল চৌধুরী **সুর ও সঙ্গীত পরিচালক:** আলম খান **চলচ্চিত্র:** লাভ ইন সিমলা **অভিনয়ে:** কবরী ও আলমগীর **কভার কণ্ঠ:** লুনা আখতার **গিটার:** দুর্জয় ফেরদৌস **কি–বোর্ড:** কবীর আহমেদ **বেজ গিটার:** রায়হান **অক্টোপ্যাড:** আশীষ এই গানটি…
রানা ইস্কান্দার রহমান। গাইবান্ধা জেলা প্রতিনিধি। আওয়ামী ফ্যাসিবাদের পতন ও ছাত্র জনতার বিজয় বর্ষপূর্তি পালন উপলক্ষে বিএনপি’র নেতাকর্মীদের অংশ গ্রহনে গাইবান্ধায় বিশাল এক বিজয় র্যালি জেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এ বিজয় র্যালিটি জেলা বিএনপি কার্যালয় চত্বর থেকে বের হয়ে পুনরায় সেখানে গিয়ে শেষ হয়। ৬ আগস্ট বুধবার গাইবান্ধা জেলা বিএনপি আয়োজনে বিজয় র্যালীতে বাদ্যযন্ত্র, ঢাক ঢোল, ঘোড়ার গাড়ি নিয়ে জেলা বিএনপি সহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। পরে দলীয় কার্যালয়ের সামনে জেলা বিএনপির সভাপতি অধ্যাপক ডা. মইনুল হাসান সাদিকের সভাপতিত্বে র্যালি পূর্ব এক সমাবেশে বক্তব্য রাখেন বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির গ্রাম সরকার বিষয়ক সম্পাদক আনিসুজ্জামান খান…
মো. নাজিউল্লাহ ভূইয়া কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি সেবার ছোঁয়ায় যেন নতুন জীবনের বার্তা পেল কেরানীগঞ্জের মানুষ। “কেরানীগঞ্জ ব্লাড ডোনার্স ক্লাব” ও “আয়েশা হাসপাতাল”-এর যৌথ উদ্যোগে অনুষ্ঠিত হলো এক ব্যতিক্রমধর্মী ফ্রি মেডিকেল ক্যাম্প, যা শুধু চিকিৎসা নয়, মানবিকতার এক উজ্জ্বল উদাহরণ হয়ে উঠেছে। গত মঙ্গলবার (৫ আগস্ট), কেরানীগঞ্জ মডেল থানার তারানগর ইউনিয়নের জয়নগর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে দিনব্যাপী এই স্বাস্থ্যসেবা কার্যক্রম পরিচালিত হয়। আশপাশের গ্রাম ও পাড়া-মহল্লা থেকে ছুটে আসেন অন্তত ৬০০ জন নারী, পুরুষ , বয়স্ক মানুষসহ নানা বয়সের শিক্ষার্থীরা । কেউ এসেছেন ওষুধের আশায়, কেউবা শুধুই সান্ত্বনার খোঁজে। এই ক্যাম্পে বিশেষ গুরুত্ব দেওয়া হয় হেপাটাইটিস-বি শনাক্তকরণে, যা ‘নীরব ঘাতক’ নামে…
জিয়ারত জুয়েলঃ বিএনপির ভাইস চেয়ারম্যান এ্যাডঃ আহমেদ আযম খান বলেছেন, দু-একটা দল যাদের ভোটের মাঠে ভোট নেই, তারা নির্বাচন পেছাতে চেষ্টা করছে। মনে রাখতে হবে যার ভোটের মাঠে ভোট নেই, দশ বছর পরে নির্বাচন করলেও তার বা তাদের ভোটের মাঠে ভোট বাড়বেনা। কিন্তু নির্বাচন দেরী হলে লাভবান তারা কিছুটা হতে পারে ,কিন্তু ক্ষতিগ্রস্ত হবে দেশ। “আওয়ামী ফ্যাসিবাদের পতন ও ছাত্র-জনতার বিজয়ের বর্ষপূর্তি পালন” উপলক্ষে মঙ্গলবার (০৫ আগষ্ট) দুপুরে টাঙ্গাইলের বাসাইল উপজেলা বিএনপি আয়োজিত বিজয় র্যালিতে দলীয় কার্যালয়ের সামনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। তিনি আরো বলেন, আগের সাংবিধানিক নিয়ম মেনেই নির্বাচন হবে। ঐক্যমত কমিশনেও আমাদের সংসদ নির্বাচনে পিআর…