- ইশরাকের পদত্যাগপত্র মন্ত্রিপরিষদ বিভাগে, প্রজ্ঞাপন হতে পারে আজই
- নেত্রকোনার সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ হত্যার প্রতিবাদে নাটোরে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ
- কোটচাঁদপুরে সার ডিলার নিয়োগে অনিয়ম,দ্রব্যমূল্য বৃদ্ধি ও দুর্নীতির প্রতিবাদে জামায়াতের মানববন্ধন
- প্রধানমন্ত্রীর আগমন ঘিরে সৈয়দপুর ব্যাপক সাজ-সাজ রব: নেয়া হয়েছে নিচ্ছিদ্র নিরাপত্তার প্রস্তুতি
- ঘাটাইলে ‘ফ্যামিলি কার্ড’ বাস্তবায়নে তথ্য সংগ্রহ কার্যক্রমের শুভ উদ্বোধন
- মধুপুরে দুর্গোৎসব উপলক্ষে বস্ত্র ও নগদ অর্থ বিতরণ করলেন আইসিটি মন্ত্রী মাহবুব আনাম স্বপন
- দেবী দুর্গার সাজে নজর কাড়লেন পরীমনি
- বগুড়ায় লটারির মাধ্যমে ২৭৯ শিক্ষকের বদলি
- আজ মহাষ্টমী, হবে কুমারী পূজা
- দুপুরে পদত্যাগের চূড়ান্ত ঘোষণা দেব: ইশরাক হোসেন
Author: admin
রানা ইস্কান্দার রহমান। গাইবান্ধা জেলা প্রতিনিধি। ‘মাটির গন্ধে সুরের ছন্দে’- এই স্লোগানকে সামনে রেখে জেলা প্রশাসনের আয়োজনে ও জেলা শিল্পকলা একাডেমির বাস্তবায়নে ‘গাইবান্ধার গায়েন’ নামে সেরা কণ্ঠের অন্বেষণ প্রতিযোগিতার গ্রান্ড ফিনালে অনুষ্ঠিত হয়েছে। ১০ আগস্ট শনিবার রাতে জেলা ইনডোর স্টেডিয়ামে জমকালো আয়োজনে এ প্রতিযোগিতার ফাইনাল অনুষ্ঠিত হয়। এ প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে স্বজন খন্দকার। তার বাড়ি সদর উপজেলার খোলাহাটি ইউনিয়নে। এছাড়া গোবিন্দগঞ্জের আব্দুল্লাহ লিতু দ্বিতীয় স্থান এবং তৃতীয় স্থান অধিকার করে সদরের আশিকুর রহমান আশিক। প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের হাতে ট্রফি, সনদপত্র ও পুরস্কার তুলে দেন বিভাগীয় কমিশনার শহিদুল ইসলাম। এসময় গাইবান্ধা জেলা প্রশাসক চৌধুরী মোয়াজ্জম আহমদ, জেলা…
ভোটকেন্দ্রে নিরাপত্তা নিশ্চিত করতে বুকে ক্যামেরা পরবে পুলিশ। সংগৃহীত ছবি ভোরের বাংলা নিউজ ডেস্ক আসন্ন জাতীয় নির্বাচনে ভোটকেন্দ্রে নিরাপত্তা জোরদার করতে ৪০ হাজার বডি-ওয়্যার ক্যামেরা রাখবে পুলিশ। অন্তর্বর্তীকালীন সরকার ক্যামেরাগুলো সংগ্রহের পরিকল্পনা করেছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ তৈয়ব আহমেদ। শনিবার (৯ আগস্ট) ঢাকার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে এক উচ্চ পর্যায়ের সভায় এই পদক্ষেপ নিয়ে আলোচনা করা হয়। স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী খোদা বকস চৌধুরী এবং ফয়েজ তৈয়ব আহমেদ সভায় উপস্থিত ছিলেন। ক্যামেরা সংগ্রহের জন্য জার্মানি, চীন এবং থাইল্যান্ডের তিনটি কোম্পানির সঙ্গে যোগাযোগ…
মমিনুল ইসলাম, তজুমদ্দিন উপজেলা প্রতিনিধি গাজীপুরে দৈনিক প্রতিদিনের কাগজের স্টাফ রিপোর্টার মোঃ আসাদুজ্জামান তুহিনকে কুপিয়ে হত্যার প্রতিবাদে মানববন্ধন করেছেন তজুমদ্দিন উপজেলা সাংবাদিক ইউনিয়নের প্রতিনিধিগণ। শনিবার (৯ আগস্ট) দুপুর ১২ ঘটিকায় তজুমদ্দিন উপজেলা সাংবাদিক ইউনিয়নের কার্যালয়ের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। ঘণ্টাব্যাপী চলা মানববন্ধনে সাংবাদিকরা বলেন, হত্যাকান্ডের সিসিটিভি ফুটেজে চিহ্নিত সন্ত্রাসীদের সঠিক বিচার নিশ্চিত করতে হবে। সারাদেশে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। না করলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন সাংবাদিকরা। মানববন্ধনে ‘সাংবাদিক হত্যার বিচার চাই’,মুক্ত গণমাধ্যম চর্চার সুযোগ চাই’, ‘সত্য বলা কি অপরাধ? তাহলে সাংবাদিক হত্যা কেন, এসব দাবী নিয়ে রাস্তায় দাঁড়ান সাংবাদিক ইউনিয়নের সদস্যরা। মানববন্ধনে সাংবাদিক ইউনিয়নের সভাপতি আলহাজ্ব সাইদুর রহমান…
টাঙ্গাইল জেলা প্রতিনিধি রাহিদ রানা গাজীপুরে দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার সাংবাদিক তুহিনের নৃশংসভাবে হত্যার প্রতিবাদে এবং দৃষ্টান্তমুলক শাস্তির দাবিতে টাঙ্গাইল সাংবাদিক ইউনিয়নের উদ্যোগে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।শনিবার (৯ আগস্ট) দুপুর ১২ টায় টাঙ্গাইল কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে টাঙ্গাইল প্রেসক্লাবের সাবেক সভাপতি খান মোহাম্মদ খালেদ, টাঙ্গাইল জেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি ও দৈনিক দিনকাল পত্রিকার সাংবাদিক শামসুদুল আলম শামীম, সাধারণ সম্পাদক(এনটিভি ও আমাদের দেশ পত্রিকার সাংবাদিক) মহাব্বত হোসেন,সুশীল সমাজের সভাপতি হামিদুল হক মহন,ব্যবসায়ী ঐক্যজোটের সভাপতি লাবুসহ, স্থানীয় সাংবাদিক, শিক্ষক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ অংশ নেন।বক্তারা বলেন, গাজীপুরে প্রকাশ্য দিবালকে সাংবাকিক তুহিনকে হত্যা গণমাধ্যমের ওপর সরাসরি…
উজিরপুরবরিশাল প্রতিবেদক ঃ বরিশাল জেলার উজিরপুর উপজেলার হারতা ইউনিয়নের কুচিয়ারপাড় এলাকায় সরকারি আবাসন প্রকল্পে বসবাসকারী ৭ম শ্রেণির এক ছাত্রীকে বনভোজনসহ বিভিন্ন প্রলোভন দেখিয়ে জোরপূর্বক ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ধর্ষক ঐ লম্পট ব্যক্তিকে স্থানীয়রা আটক করে গণধোলাই দিয়ে পুলিশের শোপর্দ করেন। এই ঘটনায় ভুক্তভোগী পরিবার টি উজিরপুর মডেল থানায় মামলার প্রস্তুতি চলছে। ধর্ষককে আটকের বিষয়টি নিশ্চিত করেন উজিরপুর মডেল থানার এস আই মোঃ তারেক আজিজ। ভুক্তভোগী পরিবার, স্থানীয় ও পুলিশ সুত্রে জানা যায় ৮ আগষ্ট রাত ১১ টার দিকে বনভোজনের কথা বলে ছাত্রীকে ঘরে একা পেয়ে জোরপূর্বক ধর্ষণের ঘটনা ঘটিয়েছেন বলে ওই ছাত্রী জানান। স্থানীয়রা জানান ধর্ষক একই এলাকার কালিচরন…
জহিরুল ইসলাম সুমন চৌদ্দগ্রাম প্রতিনিধি গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিন’কে কুপিয়ে হত্যা ও সাংবাদিক আনোয়ার হোসেন’কে পিটিয়ে গুরুতর জখম ও খুনিদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে কুমিল্লার চৌদ্দগ্রাম প্রেস ক্লাবের উদ্যোগে মানববন্ধন করা হয়েছে। শনিবার (০৯ আগস্ট) সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চৌদ্দগ্রাম বাজারে ঘন্টা ব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। চৌদ্দগ্রাম প্রেস ক্লাবের সভাপতি সিরাজুল ইসলাম ফরায়েজীর সভাপতিত্বে ও সাধারন সম্পাদক মোঃ বেলাল হোসাইনের পরিচালনায় বক্তব্য রাখেন প্রেস ক্লাবের সহ সভাপতি মোঃ জহিরুল হাসান, দৈনিক আজকের পত্রিকার প্রতিনিধি মোঃ আকতারুজ্জামান, কালবেলা প্রতিনিধি আবু বকর সুজন, দৈনিক দিনকালের প্রতিনিধি এম এ মান্নান, দৈনিক ডাক প্রতিদিন স্টাফ রিপোর্টার আকতারুজ্জামান মজুমদার, প্রেস ক্লাবের কার্যনির্বাহী সদস্য মোঃ…
রাজশাহী প্রতিনিধি গাজীপুরে ‘প্রতিদিনের কাগজ’ পত্রিকার সাংবাদিক মো. আসাদুজ্জামান তুহিন হত্যার প্রতিবাদে রাজশাহীতে দুই স্থানে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১১টায় নগরীর রেলগেটে বরেন্দ্র প্রেস ক্লাবের উদ্যোগে প্রথম মানববন্ধন কর্মসূচি হয়। এতে রাজশাহী বিভাগীয় প্রেস ক্লাব, রাজশাহী অনলাইন সাংবাদিক ফোরাম ও জাতীয় সাংবাদিক সংস্থার ব্যানারে শতাধিক সাংবাদিক অংশ নেন। মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিল বের হয়ে রেলগেট থেকে নিউ মার্কেট হয়ে নগরীর জিরোপয়েন্টে পৌঁছায়। দুপুর ১২টায় রাজশাহী প্রেস ক্লাবের উদ্যোগে দ্বিতীয় মানববন্ধন অনুষ্ঠিত হয়। সেখানে রাজশাহী প্রেস ক্লাবের সঙ্গে বরেন্দ্র প্রেস ক্লাব, রাজশাহী বিভাগীয় প্রেস ক্লাব, রাজশাহী অনলাইন সাংবাদিক ফোরাম ও জাতীয় সাংবাদিক সংস্থা একত্রে অংশ নেয়। উভয়…
তারেক মুহাজির, জাবি প্রতিনিধি জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি আর্থ ক্লাব (JUEC)-এর উদ্যোগে ফটোগ্রাফি কনটেস্ট ও এনভায়রনমেন্টাল ট্রেজার হান্ট অনুষ্ঠিত এবং নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। বৃহস্পতিবার (৭ আগস্ট) বিকেল ৩.০০ টায় বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদ ভবনে এ অনুষ্ঠানটি সম্পন্ন হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিশেবে উপস্থিত ছিলেন অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক ইসতিহাক রায়হান। অনুষ্ঠানটি উদ্বোধন করেন ক্লাবটির সাবেক সেক্রেটারি জেনারেল নজরুল ইসলাম নাইম। পরে বক্তব্য রাখেন সাবেক অর্গানাইজিং সেক্রেটারি আনজুম শাহরিয়ার। বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণীর পর ক্লাবের নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়। এতে সভাপতি ও সেক্রেটারি জেনারেল মনোনীত হন যথাক্রমে অনন্যা রহমান প্রিয়ন্তী ও তাসফিয়া অর্ণবি। প্রচার সম্পাদক পদে আল শাহরিয়ার…
কুড়িগ্রাম প্রতিনিধি কুড়িগ্রামের প্রত্যন্ত চরাঞ্চলের মানুষের ভাগ্য বদলে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন ডিসি নুসরাত সুলতানা।আশ্বাস নয় দৃশ্যমান কাজের অগ্রগতি দেখে ভুয়সী প্রশংসা করেছেন মানুষজন।জেলার মানুষের কাছে ডিসি নুসরাত সুলতানা যেন আশির্বাদ হয়ে এসেছেন এমন মন্তব্য করছেন চরাঞ্চলের মানুষজন। জানা গেছে, কুড়িগ্রাম জেলা প্রশাসক হিসেবে গত ১১ মাস আগে যোগদান করেন তিনি। যোগদানের পরই চরাঞ্চলের মানুষের খোঁজ খবর নিতে ছুটে যান জেলার বিভিন্ন চরাঞ্চলে।জেলার চরের মানুষের জীবন মানের অবস্থা দেখে এলাকার মানুষকে প্রতিশ্রুতি দেন তাদের জন্য কাজ করার।পিছিয়ে পড়া চরের অবহেলিত শিশুদের স্বাস্থ্য, শিক্ষা ও বেকার যুব মহিলাদের নিজের পায়ে দাঁড়ানোর জন্য প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি করা সহ চরাঞ্চলকে একটি মডেল…
পার্থ সরকার মাভাবিপ্রবি প্রতিনিধি: টাংগাইলে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত নেত্রকোনা জেলার শিক্ষার্থীদের সংগঠন “ নেত্রকোনা স্টুডেন্টস এসোসিয়েশন ,মাভাবিপ্রবি ”-এর আগামী এক বছরের জন্য নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। ৯ এই আগস্ট (শনিবার) ২০২৫ইং তারিখে নেত্রকোনা অ্যাসোসিয়েশনের নতুন কমিটি ঘোষণা করেন বিদায়ী সভাপতি মাহমুদা আক্তার এবং সাধারণ সম্পাদক ইফতেখার আলম নতুন কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন সিপিএস বিভাগের শিক্ষার্থী নাসিফ আমের এবং সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করবেন টেক্সটাইল ইন্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী হৈমন্তী সরকার। নবনির্বাচিত সভাপতি নাসিফ আমের বলেন, ” আমরা সবাই দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকলেও আমাদের হৃদয় একত্রিত নেত্রকোনার মাটি ও মানুষের টানে। আমাদের এই…