
কুড়িগ্রাম প্রতিনিধি।
ছাত্র জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে কুড়িগ্রামে বিএনপি ও অঙ্গসংগঠনের বিজয় র্যালি অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (০৬ আগস্ট) দুপুর ১২ টায় কুড়িগ্রাম জেলা শহরে এই র্যালি অনুষ্ঠিত হয়।যেখানে বিভিন্ন উপজেলা ও ইউনিয়ন থেকে কয়েক হাজার নেতাকর্মী অংশগ্রহণ করেন।
বিএনপির জেলা কার্যালয় থেকে র্যালিটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কলেজ মোড়ে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।ব্যানার, ফেস্টুন ও দলীয় স্লোগানে মুখর ছিল পুরো শহর। র্যালিকে ঘিরে নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়।
সমাবেশে বক্তব্য রাখেন, জেলা বিএনপির আহ্বায়ক মোস্তাফিজার রহমান, সদস্য সচিব সোহেল হোসনাইন কায়কোবাদ,যুগ্ম আহ্বায়ক অধ্যাপক শফিকুল ইসলাম বেবু, অধ্যাপক হাসিবুর রহমান হাসিব, পৌর বিএনপির আহ্বায়ক মহিউদ্দিন জাহাঙ্গীর বিপ্লব, সদর উপজেলা বিএনপির আহ্বায়ক মাহবুবর রহমান, জেলা যুবদলের সাধারণ সম্পাদক নাদিম আহমেদ,জেলা সেচ্ছাসেবক দলের সদস্য সচিব ইদ্রিস আলী ও জেলা ছাত্রদলের সভাপতি আমিমুল ইহসান প্রমুখ। এছাড়াও র্যালিতে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, “জুলাই গণ-অভ্যুত্থান ছিল এক অবিস্মরণীয় অধ্যায়। শহীদ আবু সাঈদ , শহীদ নূর আলম সহ যারা শহীদ হয়েছেন, তাদের রক্ত বৃথা যেতে দেওয়া হবে না। এ সরকার পতনে জনগণ এবার আরও ঐক্যবদ্ধ।”প্রধান উপদেষ্টার ঘোষণা অনুযায়ী ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচন পর্যন্ত দলীয় শৃঙ্খলা রক্ষা ও ঐক্যবদ্ধভাবে নির্বাচনের প্রস্তুতি নেওয়ার আহ্বান জানান বক্তারা।