- ইশরাকের পদত্যাগপত্র মন্ত্রিপরিষদ বিভাগে, প্রজ্ঞাপন হতে পারে আজই
- নেত্রকোনার সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ হত্যার প্রতিবাদে নাটোরে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ
- কোটচাঁদপুরে সার ডিলার নিয়োগে অনিয়ম,দ্রব্যমূল্য বৃদ্ধি ও দুর্নীতির প্রতিবাদে জামায়াতের মানববন্ধন
- প্রধানমন্ত্রীর আগমন ঘিরে সৈয়দপুর ব্যাপক সাজ-সাজ রব: নেয়া হয়েছে নিচ্ছিদ্র নিরাপত্তার প্রস্তুতি
- ঘাটাইলে ‘ফ্যামিলি কার্ড’ বাস্তবায়নে তথ্য সংগ্রহ কার্যক্রমের শুভ উদ্বোধন
- মধুপুরে দুর্গোৎসব উপলক্ষে বস্ত্র ও নগদ অর্থ বিতরণ করলেন আইসিটি মন্ত্রী মাহবুব আনাম স্বপন
- দেবী দুর্গার সাজে নজর কাড়লেন পরীমনি
- বগুড়ায় লটারির মাধ্যমে ২৭৯ শিক্ষকের বদলি
- আজ মহাষ্টমী, হবে কুমারী পূজা
- দুপুরে পদত্যাগের চূড়ান্ত ঘোষণা দেব: ইশরাক হোসেন
Author: admin
টাঙ্গাইল জেলা প্রতিনিধি রাহিদ রানা টাঙ্গাইলে স্বেচ্ছাসেবীদের মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে। সোমবার(১১ আগস্ট) শহরের শিল্পকলা একাডেমিতে দিনব্যাপী এ অনুষ্ঠান পালিত হয়।স্বেচ্ছাসেবী সংগঠন টিএসএফ আয়োজনে ৬৪ জেলার সেচ্ছাসেবীদেরকে নিয়ে এ মিলনমেলার আয়োজন করা হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু।বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন টাঙ্গাইল জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মাহমুদুল হক সানু, যুবদলের আহবায়ক রাশেদুল আলম,এনপিবি নিউজের সম্পাদক আল হাদী তালুকদার ও টিএসএফের পরিচালক তানভীর আহাম্মেদ রুবেল।বক্তারা বলেন,রক্ত দেওয়ার কারণে মানুষের মাঝে সম্পর্ক বেড়ে যায়,তাই বেশি বেশি রক্ত দান করতে হবে।সকল প্রকার সামাজিক কাছে আপনারা নিয়োজিত থাকবেন।অনুষ্ঠানে ৪ জন সাংবাদিক ও বিভিন্ন সামাজিক কাজে গুরত্বপুর্ণ ভূমিকা…
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান। ছবি : সংগৃহীত ভোরের বাংলা নিউজ ডেস্ক বাংলাদেশ ও মালয়েশিয়া ৫টি সমঝোতা স্মারক (এমওইউ) এবং তিনটি নোট বিনিময় সই করেছে। মঙ্গলবার (১২ আগস্ট) প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের তিন দিনের মালয়েশিয়া সফরের প্রথম দিন পুত্রজায়ায় এসব চুক্তি সই হয়। মঙ্গলবার সকাল ৯টা ২৫ মিনিটে প্রধান উপদেষ্টার ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে এ তথ্য জানানো হয়েছে। অনুষ্ঠানে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম ও প্রধান উপদেষ্টা ড. ইউনূস উপস্থিত ছিলেন। জানা গেছে, প্রথম নোট বিনিময়টি হয় উচ্চশিক্ষা খাতে সহযোগিতার ওপর। এতে স্বাক্ষর করেন মালয়েশিয়ার পররাষ্ট্রমন্ত্রী দাতো সেরি উতামা হাজি মোহাম্মদ বিন হাজি হাসান এবং বাংলাদেশের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানবিষয়ক…
পার্থ সরকার মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (মাভাবিপ্রবি) ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষের (ইঞ্জি:/ অনার্স/বিফার্ম) সম্মান প্রথম বর্ষ প্রথম সেমিস্টারের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন ১১ আগস্ট ২০২৫ তারিখে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগে পৃথকভাবে অনুষ্ঠিত হয়েছে। ওরিয়েন্টেশন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মো. আনোয়ারুল আজীম আখন্দ। এছাড়া বিশ্ববিদ্যালয়ের প্রক্টর প্রফেসর ড. মোঃ ইমাম হোসেন ও নিজ নিজ বিভাগের চেয়ারম্যানগণ বক্তব্য রাখেন। প্রধান অতিথি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, জিএসটিতে ২ লক্ষ ৪০ হাজারের কাছাকাছি শিক্ষার্থী ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করেছে। তোমরা অত্যন্ত সৌভাগ্যবান এতগুলো শিক্ষার্থীদের মধ্যে তোমরা স্বপ্নের বিশ্ববিদ্যালয়কে বেছে নিতে পেরেছ। তোমরা যে স্বপ্ন নিয়ে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছো, তোমাদের…
টাংগাইল জেলা প্রতিনিধি রাহিদ রানা টাঙ্গাইল মধুপুরে শারিরীক প্রতিবন্ধীদের প্রশিক্ষণ দিয়ে শিল্প কল-কারখানায় কর্মসংস্থান সৃষ্টি উপলক্ষে সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১১ আগস্ট) দুপুরে মধুপুর উপজেলা কনফারেন্স রুমে এ অনুষ্ঠানটি আয়োজন করে সেন্টার ফর রিহ্যাবিলিটেশন অফ প্যারালাইজড ( সিআরপি) এবং মার্কস অ্যান্ড স্টার্ট। সিআরপির মার্কস অ্যান্ড স্টার্টস প্রকল্পের সমন্বয়ক নুপুর গমেজ জানান, সারাদেশের শারীরিক প্রতিবন্ধীদের মধ্যে যাদের ডান হাত ডান চোখ এবং ডান অংশ ভালো রয়েছে তাদেরকে সেলাই প্রশিক্ষণ কম্পিউটার প্রশিক্ষণ মোবাইল সার্ভিসিং সহ ৬টি ট্রেডে প্রশিক্ষণ দিয়ে কর্মসংস্থানের উদ্যোগ নেওয়া হয়েছে। এই কাজ বাস্তবায়নের জন্য ১০০ টি গার্মেন্টস কারখানাকে যুক্ত করা হয়েছে। যাতে করে প্রশিক্ষণ শেষ হওয়ার পর পরই ওই…
নিজস্ব প্রতিনিধিঃ পটুয়াখালীর দুমকিতে অপারেশন ডেবিল হান্ট এ সাবেক উপজেলা ছাত্রলীগ সভাপতি মোঃ শফিকুল ইসলাম (৩৮)কে গ্রেফতার করেছে পুলিশ।সোমবার রাতে দুমকি থানা পুলিশ তাকে গ্রেফতার করে।মোঃ শফিকুল ইসলাম উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের ৩নং ওয়ার্ডের মৃত হাবিবুর রহমান খানের ছেলে এবং সাবেক দুমকি উপজেলা ছাত্রলীগের সভাপতি। তাকে গত ২৭ জুন ২০২৫ ইং তারিখের দুমকি থানার মামলা নং ১০ এ ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ১৫(৩) ধারায় গ্রেফতার করা হয়েছে।দুমকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ জাকির হোসেন জানান, অপারেশন ডেবিলহান্ট অভিযানে তাকে গ্রেফতার করা হয়েছে এবং আদালতে সোপর্দ করা হবে।
রানা ইস্কান্দার রহমান। গাইবান্ধা জেলা প্রতিনিধি। সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত বিচার দাবিতে জেলা মডেল প্রেসক্লাব গাইবান্ধায় প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। গত ১১ আগস্ট সন্ধ্যায় জেলা মডেল প্রেসক্লাব গাইবান্ধা’র কার্যালয়ে অনুষ্ঠিত এই প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন জেলা মডেল প্রেসক্লাব গাইবান্ধা’র সভাপতি রানা ইস্কান্দার রহমান। দপ্তর সম্পাদক আবু বক্কর সিদ্দিকের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক শাহজাহান সিরাজ, সহ সভাপতি ছালাম আশেকী, সাংগঠনিক সম্পাদক তৌহিদুর রহমান তুহিন, প্রচার সম্পাদক সাগর রহমান। প্রতিবাদ সভায় উপস্থিত ছিলেন জেলা মডেল প্রেসক্লাব গাইবান্ধা’র যুগ্ম সাধারণ সম্পাদক লিটন মিয়া লাকু,কোষাধ্যক্ষ মোস্তাফিজুর রহমান খাঁন, ক্রীড়া সম্পাদক মাহমুদ হাসান রিয়াদ, সাহিত্য সম্পাদক একেএম নুরুল আমিন, কার্যকরী সদস্য…
বামে মার্কিন রাষ্ট্রদূত ট্রেসি অ্যান জ্যাকবসন ও ডানে বৈঠকের আগে এনসিপির নেতারা। ছবি : সংগৃহীত ভোরের বাংলা নিউজ ডেস্ক যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত ট্রেসি অ্যান জ্যাকবসনের সঙ্গে বৈঠক করেছে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) একটি প্রতিনিধিদল। সোমবার (১১ আগস্ট) রাজধানীর গুলশানের রাষ্ট্রদূতের বাসভবনে এ বৈঠক হয়। বৈঠকে এনসিপি প্রতিনিধিদলের নেতৃত্ব দেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম এবং সদস্য সচিব আখতার হোসেন। এ সময় উপস্থিত ছিলেন দলের সিনিয়র যুগ্ম সদস্য সচিব তাসনিম জারা ও যুগ্ম সদস্য সচিব আলাউদ্দিন মোহাম্মদ। জানা গেছে, বৈঠকে দেশের সামগ্রিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে। বিশেষ করে দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি ও আগামী জাতীয় নির্বাচন ছিল আলোচনার মূল বিষয়বস্তু। পাশাপাশি বাংলাদেশ…
ভোরের বাংলা নিউজ প্রতিবেদক ৫ আগস্টের পর অনেকে লোভে পড়েছে-এমন মন্তব্য করে বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেছেন, টেন্ডার-ট্রান্সফারের জন্য কাউকে জিম্মি করে কেউ যদি ভাবে পার পেয়ে যাবে, তবে সেটা দুরাশা। এভাবে কিছু অর্জন করলে তার পরিণতি হবে ডাস্টবিনে। সোমবার (১১ আগস্ট) জাতীয় প্রেসক্লাবে যুব সংহতির আয়োজনে ‘গণ-অভ্যুত্থানে তরুণদের স্বপ্ন, প্রত্যাশা ও প্রাপ্তির খতিয়ান’ শীর্ষক এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। এ্যানি বলেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগকে রাজনৈতিক দল বলা যায় কি-না, সে নিয়েই সন্দেহ আছে। তারা সেই পরিবেশ বা অধ্যায় তৈরি করেনি। দুর্নীতি ও দুঃশাসনের মাধ্যমে দেশের মানুষকে জিম্মি করে নিঃশেষ করে দিয়েছে। গণতন্ত্র বা দেশ…
ছবি সংগ্রহীত ভোরের বাংলা নিউজ প্রতিবেদক আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট কাকে দেবেন, সে বিষয়ে এখনো সিদ্ধান্ত নেননি ৪৮ দশমিক ৫ শতাংশ মানুষ। এ ছাড়া ভোট দেবেন না বলে জানিয়েছেন ১ দশমিক ৭ শতাংশ মানুষ। দেশের মধ্যবিত্ত ও নিম্নবিত্তদের ওপর চালানো এক জরিপে এ ফলাফল উঠে এসেছে। ভয়েস ফর রিফর্মের সহযোগিতায় এ জরিপ চালিয়েছে ব্র্যাক ইনস্টিটিউট অব গভার্নেন্স অ্যান্ড ডেভেলপমেন্ট (বিআইজিডি)। সোমবার (১১ আগস্ট) বাংলাদেশ জাতীয় আর্কাইভ মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ‘জনগণের মতামত, অভিজ্ঞতা ও প্রত্যাশা জুলাই- ২০২৫’ শীর্ষক এ জনমত জরিপের ফলাফল তুলে ধরেন বিআইজিডির ফেলো অব প্র্যাক্টিস সৈয়দা সেলিনা আজিজ। ভয়েস ফর রিফর্মের কো-কনভেনার এ কে…
‘পার্থ সরকার মাভাবিপ্রবি সংবাদদাতা মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (মাভাবিপ্রবি) কেন্দ্রীয় ছাত্র সংসদ (মাকসু) প্রতিষ্ঠার দাবিতে আমরণ ও প্রতীকী অনশন কর্মসূচি শুরু করেছে শিক্ষার্থীরা। সোমবার (১১ আগস্ট) সকাল ১১টা ৩০ মিনিট থেকে প্রশাসনিক ভবন প্রাঙ্গণে সিপিএস বিভাগের শিক্ষার্থী আক্তারুজ্জামান সাজু আমরণ অনশন শুরু করেন। পাশাপাশি কয়েকজন শিক্ষার্থী প্রতীকী অনশন পালন করছেন। শিক্ষার্থীরা জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ৯ দফা দাবির অন্যতম হলো দেশের প্রতিটি বিশ্ববিদ্যালয় ও কলেজে ছাত্র সংসদ প্রতিষ্ঠা। সেই লক্ষ্যেই তারা ২১ জুলাই ২০২৫ তারিখে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে দাবিপত্র দেন। কিন্তু নির্ধারিত সময় পেরিয়ে গেলেও রিজেন্ট বোর্ড থেকে কোনো সিদ্ধান্ত আসেনি। পরবর্তীতে ২ আগস্ট পুনরায় প্রশাসনের…