- ইশরাকের পদত্যাগপত্র মন্ত্রিপরিষদ বিভাগে, প্রজ্ঞাপন হতে পারে আজই
- নেত্রকোনার সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ হত্যার প্রতিবাদে নাটোরে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ
- কোটচাঁদপুরে সার ডিলার নিয়োগে অনিয়ম,দ্রব্যমূল্য বৃদ্ধি ও দুর্নীতির প্রতিবাদে জামায়াতের মানববন্ধন
- প্রধানমন্ত্রীর আগমন ঘিরে সৈয়দপুর ব্যাপক সাজ-সাজ রব: নেয়া হয়েছে নিচ্ছিদ্র নিরাপত্তার প্রস্তুতি
- ঘাটাইলে ‘ফ্যামিলি কার্ড’ বাস্তবায়নে তথ্য সংগ্রহ কার্যক্রমের শুভ উদ্বোধন
- মধুপুরে দুর্গোৎসব উপলক্ষে বস্ত্র ও নগদ অর্থ বিতরণ করলেন আইসিটি মন্ত্রী মাহবুব আনাম স্বপন
- দেবী দুর্গার সাজে নজর কাড়লেন পরীমনি
- বগুড়ায় লটারির মাধ্যমে ২৭৯ শিক্ষকের বদলি
- আজ মহাষ্টমী, হবে কুমারী পূজা
- দুপুরে পদত্যাগের চূড়ান্ত ঘোষণা দেব: ইশরাক হোসেন
Author: admin
নিজস্ব প্রতিবেদক আওয়ামী লীগকে বাদ দিয়ে নির্বাচন করলে তা গ্রহণযোগ্য হবে না বলে মনে করেন জাতীয় পার্টি চেয়ারম্যান জিএম কাদের। তিনি বলেছেন, “আওয়ামী লীগ যখন জামায়াতে ইসলামীকে রাজনীতিতে নিষিদ্ধ ঘোষণা করেছে, আমি তার প্রতিবাদ করেছি। একইভাবে এখন বলছি, আওয়ামী লীগকে বাদ দিয়ে নির্বাচন করলে তা গ্রহণযোগ্য হবে না।” বুধবার (১৩ আগস্ট) বিকেলে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে ঢাকা জেলা শাখার মতবিনিমিয় সভায় জিএম কাদের এই মন্তব্য করেন। এর আগে মঙ্গলবার জাতীয় পার্টির চেয়ারম্যানের রাজনৈতিক কার্যক্রমে নিষেধাজ্ঞা চেয়ে করা মামলা প্রত্যাহারের পর বুধবার দলীয় কর্মসূচিতে অংশ নেন তিনি। এসময় জিএম কাদের বলেন, “আমার এবং আমাদের নেতাকর্মীদের বিরুদ্ধে অনেকগুলো মিথ্যা হত্যা মামলা দেওয়া হয়েছে।…
নিজস্ব প্রতিবেদক জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ (জিএম) কাদের এবং দলটির যুগ্ম দফতর সম্পাদক মাহমুদ আলমের সাংগঠনিক কার্যক্রম পরিচালনার ওপর অস্থায়ী নিষেধাজ্ঞার আদেশ প্রত্যাহার করেছেন আদালত। বুধবার (১৩ আগস্ট) জিএম কাদেরের আইনজীবী মনোয়ার হোসেন আলম এ তথ্য জানান। তিনি বলেন, মামলার বাদী জাতীয় পার্টির সিনিয়র কো-চেয়ারম্যান ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ গত ২ আগস্ট মামলাটি প্রত্যাহার করে নেওয়ার আবেদন করেন। পরে ১১ আগস্ট মামলাটি ঢাকার যুগ্ম জেলা জজ আদালতে বদলি হয়। পরের দিন বিচারক রুবায়েত ফেরদৌস মামলাটি প্রত্যাহারের আবেদন মঞ্জুর করেন। একইসঙ্গে জিএম কাদের ও মাহমুদ আলমের দলীয় কার্যক্রমে অস্থায়ী নিষেধাজ্ঞার আদেশ প্রত্যাহার করা হয়। এর ফলে জিএম কাদেরের সাংগঠনিক কার্যক্রমে…
রানা ইস্কান্দার রহমান। গাইবান্ধা জেলা প্রতিনিধি। গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার উপজেলার খোর্দ্দকোমরপুর ইউনিয়নের নাপিত বাজারে বুধবার বেলা ১২টার দিকে বাকী না দেওয়ায় হোটেল মালিকের ছেলে ওয়াসিম আকন্দ (১৮) কে গুলি করেছে গোলাপ প্রামানিক (৩৬) নামে এক দূর্বৃত্ত। এসময় বাঁধা দেওয়ায় সেলিনা বেগম (৪০) নামে এক মহিলাকেও গুলি করে। গুলিবিদ্ধ ওয়াসিম ওই বাজারের হোটেল ব্যবসায়ী ও পার্শ্ববর্তী ইদিলপুর ইউনিয়নের দক্ষিণ চকদাড়িয়া গ্রামের আবু বক্কর সিদ্দিক আকন্দের ছেলে এবং গুলিবিদ্ধ সেলিনা বেগম একই গ্রামের আব্দুল মজিদের স্ত্রী। তাদেরকে গাইবান্ধা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। গোলাপ প্রামানিক একই গ্রামের তয়েজ উদ্দিনের ছেলে। এবং কৃষকলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সাধারণ সম্পাদক ও গাইবান্ধা-০৩ (সাদুল্লাপুর-পলাশবাড়ী) আসনের আ’লীগের…
নিজস্ব প্রতিবেদক গ্যাস পাইপলাইন স্থানান্তর কাজের কারণে বৃহস্পতিবার (১৪ আগস্ট) ঢাকা জেলা ও আশপাশের বিভিন্ন স্থানে গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। বুধবার (১৩ আগস্ট) এক বার্তায় তিতাস গ্যাস কর্তৃপক্ষ এ তথ্য জানায়। ঢাকা-নারায়ণগঞ্জ-ডেমরা (ডিএনডি) এলাকার নিষ্কাশন ব্যবস্থা উন্নয়ন প্রকল্পের আওতায় ঢাকা অংশের অন্তর্ভুক্ত মৌচাক-নিমাইকাশারী-বটতলা-রানীমহল-সারুলিয়া বাজার-স্টাফ কোয়ার্টার অংশে বৃহস্পতিবার সকাল ৮টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত মোট ১১ ঘণ্টা চিটাগাং রোড, সারুলিয়া, স্টাফ কোয়ার্টার, গলাকাটা ব্রিজ, মাতুয়াইল, মৃধা বাড়ী, সানার পাড়া, বড়ভাঙ্গা, মাদানীনগর ও রসুলনগর এলাকায় বিদ্যমান সব শ্রেণির গ্রাহকের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। এছাড়া, ডিএনডি বাঁধের আশপাশের এলাকায় গ্যাসের স্বল্পচাপ বিরাজ করতে পারে।
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ছবি : সংগৃহীত ভোরের বাংলা নিউজ প্রতিবেদক চোখের ফলোআপ চিকিৎসার জন্য থাইল্যান্ডের রাজধানী ব্যাংকক যাচ্ছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সঙ্গে তার স্ত্রী রাহাত আরা বেগমও রয়েছেন। বুধবার (১৩ আগস্ট) বেলা ১১টা ১৫ মিনিটে থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে তিনি ঢাকা ত্যাগ করবেন। বিষয়টি নিশ্চিত করে বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান কালবেলাকে বলেন, ‘চোখের ফলোআপ চিকিৎসার জন্য বিএনপি মহাসচিব ও তার সহধর্মিণী রাহাত আরা বেগম ব্যাংককে যাচ্ছেন। বুধবার সকালে তারা একটি ফ্লাইটে রওনা হবেন। চিকিৎসকের পরামর্শ নিয়ে তিনি শিগগির আবারও দেশে ফিরে আসবেন।’ এর আগে চোখের চিকিৎসার জন্য গত ১৩ মে সহধর্মিণী…
মোঃ রবিউল ইসলাম ষ্টাফ রিপোর্টার নির্বাচনী তফসিল ঘোষণা না হলেও নাটোরের নলডাঙ্গায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর গণসংযোগ শুরু হয়েছে। মঙ্গলবার (১২ আগষ্ট -২০২৫) বিকেলে নাটোর -২, (নাটোর সদর ও নলডাঙ্গা) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যাপক ইউনুস আলী নলডাঙ্গা হাটে গণসংযোগ করে দাঁড়িপাল্লা মার্কায় ভোট প্রার্থনা করছেন। গণসংযোগে অংশ নেন, আসন্ন নলডাঙ্গা পৌর নির্বাচনে জামায়াত মনোনীত মেয়র পদপ্রার্থী ও নলডাঙ্গা উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান অধ্যাপক ডক্টর জিয়াউল হক জিয়া, নলডাঙ্গা উপজেলা জামায়াতে ইসলামীর আমীর আব্দুর রব,নলডাঙ্গা জামায়াতে ইসলামীর রুকন সদস্য, জিয়াদুল ইসলাম, আব্দুর রাজ্জাক, মাওলানা আবু নওশাদ নোমানী, আশরাফুল ইসলাম, আবদুল বারিক, মামুনুর রশীদ মোল্লা, সাইফুল ইসলাম,…
এস এম সিয়াম, জবি প্রতিনিধি ফ্যাসিস্ট শিক্ষক কর্মকর্তা কর্মচারীদের বিচারের দাবিতে উপাচার্য বরাবর স্মারকলিপি দিয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখা জাতীয়তাবাদী ছাত্রদল। আজ মঙ্গলবার (১২ আগস্ট) দুপুরে উপাচার্যের কাছে স্মারকলিপি হস্তান্তরের পর বিশ্ববিদ্যালয়ের কাঁঠালতলা প্রাঙ্গণে সংবাদ সম্মেলন করে শাখা সংগঠনের নেতাকর্মীরা। লিখিত বক্তব্যে শাখা ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান হিমেল অভিযোগ করেন, গত বছরের নভেম্বরে বিশ্ববিদ্যালয় সংস্কারের জন্য উপাচার্যের কাছে ২১ দফা দাবি জমা দেওয়া হলেও এখন পর্যন্ত একটি দাবিও বাস্তবায়ন হয়নি। তিনি বলেন, “আমাদের দাবিগুলো যদি দ্রুত পূরণ না হয়, তবে আমরা কঠোর আন্দোলনে যেতে বাধ্য হব। স্বৈরাচারের সহযোগী ছাত্রলীগের সকল শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীর বিচার না হলে জবির শিক্ষাঙ্গনে সুস্থ…
কুমিল্লা-১০ আসনের সাবেক সংসদ সদস্য আবদুল গফুর ভূঁইয়া। ছবি: সংগৃহীত কুমিল্লা প্রতিনিধি কুমিল্লা-১০ আসনের সাবেক সংসদ সদস্য আবদুল গফুর ভূঁইয়ার বিরুদ্ধে কুমিল্লার জেলা প্রশাসক (ডিসি) মো. আমিরুল কায়সার এবং কুমিল্লা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান মো. শামসুল আলমকে অকথ্য ভাষায় গালিগালাজ ও হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। জেলার নাঙ্গলকোট উপজেলার ভোলাইন বাজার উচ্চ বিদ্যালয় ও কলেজের সভাপতি পদ নিয়ে বিরোধের জেরে এ ঘটনা ঘটেছে বলে জানা গেছে। এ সংক্রান্ত একটি অডিও রেকর্ড সম্প্রতি ফাঁস হয়েছে, যা এই প্রতিবেদকের হাতে এসেছে। অডিওতে অপর প্রান্তে শিক্ষা বোর্ড চেয়ারম্যান শামসুল আলমের কণ্ঠও শনাক্ত করা হয়েছে। স্থানীয় সূত্র জানায়, চলতি বছরের ১৮ মে বিএনপি…
ভোরের বাংলা নিউজ ডেস্ক সম্প্রতি নির্বাচন কমিশনে (ইসি) ২০২৪ সালের আয়-ব্যয়ের হিসাব জমা দিয়েছে বিএনপি, বাংলাদেশ জামায়াতে ইসলামী, জাতীয় পার্টিসহ ২৮টি নিবন্ধিত রাজনৈতিক দল। দলগুলোর মধ্যে মধ্যে আয়-ব্যয়ের হিসাবে সবার ওপরে রয়েছে জামায়াত। দলটি বিএনপির চেয়ে প্রায় দ্বিগুণ আয় ও পাঁচ গুণ বেশি ব্যয় করেছে। এদিকে জামায়াতের আয় প্রায় ২৯ কোটি টাকা হলেও দলটির কোনো ব্যাংক অ্যাকাউন্ট নেই বলে জানানো হয়েছে হিসাব বিবরণীতে। ইসিতে জামায়াতের জমা দেওয়া আয়-ব্যয়ের বিবরণী অনুযায়ী, গত বছর দলটির আয় ছিল ২৮ কোটি ৯৭ লাখ ২৯৯ টাকা। ব্যয় দেখানো হয়েছে ২৩ কোটি ৭৩ লাখ ৩৮ হাজার ১৭৭ টাকা। অন্যদিকে বিএনপি মোট আয় দেখিয়েছে ১৫ কোটি ৬৫…
বাকৃবি প্রতিনিধি: বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) শহীদ শামসুল হক হলে ২০২৪-২৫ শিক্ষাবর্ষের প্রথম বর্ষের (লেভেল-১, সেমিস্টার-১) শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১২ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টায় হল মিলনায়তনে ওই নবীনবরণ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সামসুল হক হলের হাউজ টিউটর সালমান শাহরিয়ার নিবিড়ের সঞ্চালনায় ও হলের প্রভোস্ট অধ্যাপক ড. মো. আব্দুল আওয়ালের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বাকৃবির ছাত্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মো. শহীদুল হক। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো. আবদুল আলীম। এছাড়াও বিভিন্ন বর্ষের শিক্ষার্থী ও নবীন শিক্ষার্থীরা এসময় উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন হাউজ টিউটর জেনারেল-১ মোহাম্মদ মাহবুবুল। অনুষ্ঠানে বক্তারা নতুন শিক্ষার্থীদের স্বপ্ন,…