
নিজস্ব প্রতিনিধিঃ পটুয়াখালীর দুমকী উপজেলার পাঙ্গাশিয়া ইউনিয়নের ৯নং ওয়ার্ডের বায়তুল ওয়াজেদ জামে মসজিদের সভাপতি আবদুর রব হাওলাদার ওরফে জজ সাহেব মসজিদের দশ-বারোটি গাছ প্রায় ৬০ হাজার টাকায় বিক্রি করেছেন এবং জমির হিসাব না দেওয়ার অভিযোগ মুসুল্লিদের।
বুধবার(১৩ আগষ্ট) সরেজমিনে গেলে স্থানীয়রা জানান, পাঁচ মাস আগে হুজুরের বেতন বৃদ্ধির বিষয়ে আলোচনা চলাকালে তারা বদরপুর থেকে একজন ইমাম ঠিক করেন। কিন্তু সভাপতি মোবাইলে বশির হুজুরের মাধ্যমে মসজিদে সেই ইমাম দেয়ার অনুমতি দেননি। ফলে স্থায়ী ইমামের অভাবে ওয়াক্তের নামাজও নিয়মিতভাবে আদায় হচ্ছে না।
মুসুল্লিরা নতুন কমিটি গঠন, স্থায়ী ইমাম নিয়োগ, মসজিদ সংস্কার এবং গাছ ও জমির সঠিক হিসাব প্রদানের দাবি জানিয়েছেন।
স্থানীয় বাসিন্দা বারেক ফরাজি বলেন, বিদেশি সংস্থার অর্থায়নে মসজিদ পাকাকরণ করা হলেও সভাপতি মুসল্লিদের কাছ থেকে ৫, ১০ ও ১৫ হাজার টাকা চাঁদা নেন। কাজের মান নিম্ন হওয়ায় দেয়ালে ফাটল ধরেছে এবং পলেস্তারা খসে পড়ছে।
সভাপতি আবদুর রব হাওলাদার এসব অভিযোগ অস্বীকার করে বলেছেন, “মসজিদটি আমি আমার দাদার নামে জমি দান করে প্রতিষ্ঠা করেছি। উন্নয়নের জন্য গাছ বিক্রি করা হয়েছে,জমির হিসাবও আছে।