- ইশরাকের পদত্যাগপত্র মন্ত্রিপরিষদ বিভাগে, প্রজ্ঞাপন হতে পারে আজই
- নেত্রকোনার সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ হত্যার প্রতিবাদে নাটোরে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ
- কোটচাঁদপুরে সার ডিলার নিয়োগে অনিয়ম,দ্রব্যমূল্য বৃদ্ধি ও দুর্নীতির প্রতিবাদে জামায়াতের মানববন্ধন
- প্রধানমন্ত্রীর আগমন ঘিরে সৈয়দপুর ব্যাপক সাজ-সাজ রব: নেয়া হয়েছে নিচ্ছিদ্র নিরাপত্তার প্রস্তুতি
- ঘাটাইলে ‘ফ্যামিলি কার্ড’ বাস্তবায়নে তথ্য সংগ্রহ কার্যক্রমের শুভ উদ্বোধন
- মধুপুরে দুর্গোৎসব উপলক্ষে বস্ত্র ও নগদ অর্থ বিতরণ করলেন আইসিটি মন্ত্রী মাহবুব আনাম স্বপন
- দেবী দুর্গার সাজে নজর কাড়লেন পরীমনি
- বগুড়ায় লটারির মাধ্যমে ২৭৯ শিক্ষকের বদলি
- আজ মহাষ্টমী, হবে কুমারী পূজা
- দুপুরে পদত্যাগের চূড়ান্ত ঘোষণা দেব: ইশরাক হোসেন
Author: admin
রানা ইস্কান্দার রহমান। গাইবান্ধা জেলা প্রতিনিধি। সাদুল্যাপুরের নাপিতের বাজারে গুলি করা যুবক গোলাপের আদালতে আত্মসমর্পণ, পিস্তুল গুলি উদ্ধার। দোকানে বাকি না দেওয়ায় গুলি করা নাপিতের বাজারের সেই গোলাপের পিস্তল গুলি উদ্ধার। গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় মাটির নিচ থেকে একটি পিস্তলসহ চার রাউন্ড গুলি জব্দ করেছে পুলিশ। এর মধ্যে দুই রাউন্ড গুলির খোসা ছিল। মঙ্গলবার (১৯ আগস্ট) দুপুর ১টার দিকে সাদুল্লাপুর উপজেলার ভাতগ্রাম ইউনিয়নের বুজরুক রুহিয়া গ্রামের হামীম আদনান ফিশারি গেটের একটি ঘরের পেছনে মাটির নিচ থেকে এসব অস্ত্র জব্দ করা হয়। জানা গেছে, গোলাপ প্রামাণিক নামের এক যুবকের বিরুদ্ধে গত ১৪ আগস্ট সাদুল্লাপুর থানায় মামলা হয়। বুধবার (১৯ আগস্ট) এ আসামি…
উজিরপুর বরিশাল প্রতিবেদ ঃ বরিশাল জেলার উজিরপুরে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার ১৯ আগস্ট দুপুরে উজিরপুরের পূর্ব নারায়নপুর এ ঘটনা ঘটে। পুকুরের পানিতে ডুবে মৃত্যু হওয়া শিশুরা হলো- উজিরপুর উপজেলার গুঠিয়া ইউনিয়নের পূর্ব নারায়নপুর গ্রামের বাসিন্দা ঝন্টু হাওলাদারের ছেলে মোঃ তাওহীদ (৬) ও শরিফ খানের ছেলে ছেলে মোঃজহুরুল শাফিন (৭)। স্থানীয় বাসিন্দারা জানান, তাওহীদ ও শাফিন পুকুরের পাড়ে খেলতে ছিলো। সকলের অজ্ঞাতে দুইজনে পুকুরের পানিতে ডুবে যায়। দুপুর দুইটার দিকে শাফিন খানের লাশ ভেসে উঠে। পরে পুকুরে সন্ধান করে ডুবন্ত অবস্থায় তাওহীদকে উদ্ধার করে বানারীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়। সেখানকার হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক শিশু দুটিকে মৃত ঘোষনা করেন। …
টাংগাইল জেলা প্রতিনিধি রাহিদ রানা টাঙ্গাইলের মির্জাপুরে স্বামীর হাতে স্ত্রী খুনের ঘটনা ঘটেছে।সোমবার দুপুরে উপজেলার তরফপুর ইউনিয়নের তরফপুর গ্রামে এ ঘটনা ঘটে।জানা যায়,ওই গ্রামের খবির উদ্দিনের ছেলে আঃ লতিফ (৪৫)।বিয়ে করেন নিজের মামাতো বোন রোজিনা আক্তারকে(৩৫)।রোজিনা আক্তার তরফপুর গ্রামের বল্লারটেকি পাড়ার হাসমত আলীর মেয়ে।স্হানীয় সূত্রে জানা যায়,রোজিনা সোমবার সকালে বাবার বাড়ি থেকে স্বামীর বাড়িতে আসেন।দূপুরে ঘাতক স্বামীর সাথে তর্কবিতর্ক হলে ঘরের ভেতরে স্ত্রী রেজিনাকে কুৃড়াঁল দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে মৃত্যু নিশ্চিত করে পালিয়ে যায়।স্ত্রীকে পরকীয়া সন্দেহের জেরে এমন হত্যাকাণ্ডের ঘটনা ঘটতে পারে বলে স্হানীয়দের ধারণা।খবর পেয়ে বাঁশতৈল পুলিশ ফাঁড়ির পরিদর্শক এসআই মিজানুর রহমান ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল…
ঝালকাঠি প্রতিনিধি: ঝালকাঠি পৌরসভার কৃষ্ণকাঠি দত্তবাড়ি সড়কে একটি পরিবারের বসতবাড়ির প্রবেশপথ বাঁশ ও টিন দিয়ে বন্ধ করে অবরুদ্ধ করে রাখার অভিযোগ উঠেছে। এ ঘটনায় তিন দিন ধরে একটি পরিবার অবরুদ্ধ হয়ে আছে বলে জানা গেছে। অভিযোগ উঠেছে পৌরসভার ৩নং ওয়ার্ড বিএনপির সভাপতি জাকির হোসেন ও তার স্ত্রী নাজমা বেগমের বিরুদ্ধে। ভুক্তভোগী মো. আরিফুর রহমান (৩৪) সোমবার (১৮ আগস্ট) ঝালকাঠি সদর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগে তিনি উল্লেখ করেন, দীর্ঘদিন ধরে তার সঙ্গে বিবাদীদের বিরোধ চলছিল। সম্প্রতি বাড়ি নির্মাণের সামগ্রী চুরির ঘটনায় সিসিটিভি ফুটেজ প্রকাশ করার পর বিরোধ আরও তীব্র হয়। এর জেরে জাকির হোসেন ও তার স্ত্রী প্রাণনাশের হুমকি…
যবিপ্রবি প্রতিনিধি, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (যবিপ্রবি) এর ফিজিওথেরাপি অ্যান্ড রিহ্যাবিলিটেশন (পিটিআর) বিভাগের সহকারী অধ্যাপক ড. ফিরোজ কবিরকে বিশ্ববিদ্যালয়ের ১০৮তম রিজেন্ট বোর্ড সভায় সাময়িক বরখাস্ত করা হয়েছে। বিশ্ববিদ্যালয় প্রশাসনের এ সিদ্ধান্তকে কেন্দ্র করে ইতোমধ্যে শিক্ষক-শিক্ষার্থীদের মধ্যে চাঞ্চল্য তৈরি হয়েছে। বিশ্ববিদ্যালয় প্রশাসন অভিযোগ করেছে, বিভিন্ন কারণ দেখিয়ে ড. ফিরোজ কবিরকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তবে এসব অভিযোগ সুনির্দিষ্টভাবে প্রকাশ করা হয়নি। যবিপ্রবির ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. আব্দুল মজিদ শিক্ষার্থীদের বলেন, “এ বিষয়ে আমি বেশি কিছু বলতে চাই না। যদি সত্যিই ড. ফিরোজ কবির নির্দোষ হন, তাহলে তিনি হাইকোর্ট থেকে রায় নিয়ে আসতে পারেন।” ভুক্তভোগী ড. ফিরোজ কবির বলেন, আমি এখনো…
টাঙ্গাইল জেলা প্রতিনিধি রাহিদ রানা টাংগাইলের কালিহাতীর যমুনা সেতু মহাসড়ক থেকে ৪৯ কেজি গাঁজাসহ তিনজনকে গ্রেফতার করেছে র্যাব-১৪ সিপিসি-৩। সোমবার রাত আড়াইটার দিকে (১৯ আগস্ট) একটি ট্রাকে তল্লাশি চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। র্যাব-১৪ সিপিসি-৩ এর অধিনায়ক মেজর কাওসার বাঁধন এ তথ্য জানিয়েছেন। গ্রেফতারকৃতরা হলেন, আমিনুল, বাবু ও মোজাহিদ। কোম্পানি কমান্ডার বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি, হবিগঞ্জ থেকে তুলাবোঝাই ট্রাকে কালিহাতি উপজেলার যমুনা সেতু মহাসড়কে অভিযান চালিয়ে তাদের মাদকসহ গ্রেফতার করা হয়। এ সময় ট্রাকে থাকা ৪৯ কেজি গাঁজা উদ্ধার ও তিনজনকে গ্রেফতার করা হয়। এছাড়া একটি ট্রাক জব্দ করা হয়। এ ঘটনায় র্যাব বাদী হয়ে টাঙ্গাইল মডেল থানায়…
রানা ইস্কান্দার রহমান। গাইবান্ধা জেলা প্রতিনিধি। গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ উপজেলার পাঁচপীর বাজার-কুড়িগ্রামের চিলমারী উপজেলা সদর সড়কে তিস্তা নদীর ওপর নির্মিত ১৪৯০ মিটার দীর্ঘ ‘মওলানা ভাসানী সেতু’ অবশেষে উদ্বোধন হতে যাচ্ছে। আগামীকাল ২০ আগস্ট বুধবার অন্তর্বর্তীকালীন সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া সুন্দরগঞ্জে সেতুটি উদ্বোধন করবেন। এ সেতুটির মাধ্যমে গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ উপজেলার সঙ্গে কুড়িগ্রাম জেলার চিলমারী উপজেলার যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের ফলে স্বল্প সময় ও খরচে শিল্প ও কৃষিজাত পণ্য উৎপাদন এবং ছোট ও মাঝারি কলকারখানা প্রতিষ্ঠার সুযোগ সৃষ্টি হবে। এছাড়া নদীর উভয় তীরের সংযোগসহ উন্নত রোড নেটওয়ার্ক প্রতিষ্ঠার ফলে ওই অঞ্চলের শিক্ষা ব্যবস্থার…
দুমকী প্রতিনিধি পটুয়াখালীর দুমকীতে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৫ উদযাপন করা হয়েছে। সোমবার(১৮ আগষ্ট) দুপুরে উপজেলা মৎস্য কর্মকর্তা মু. মাহফুজুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুজর মো. ইজাজুল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুমকী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মোঃ জাকির হোসেন, দুমকী উপজেলা বিএনপির সভাপতি মো: খলিলুর রহমান, সাধারণ সম্পাদক মো. সাইফুল আলম মৃধা,দুমকী টেকনিক্যাল এন্ড বিজনেস ম্যানেজমেন্ট মহিলা কলেজের অধ্যক্ষ মো. জামাল হোসেন, সরকারি জনতা কলেজের সহকারী অধ্যাপক মো. শহিদুল ইসলাম, পল্লী সেবা সংঘের পরিচালক হোসাইন আহম্মেদ কবির,পীরতলা বনিক সমিতির সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম শাহীন,নতুন বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মোঃ সহিদুল ইসলাম (সহিদ সরদার),…
জিয়ারত জুয়েলঃ “অভয়াশ্রম গড়ে তুলি,দেশি মাছে দেশ ভরি” এই প্রতিপাদ্যেকে সামনে নিয়ে টাঙ্গাইলের বাসাইলে বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে জাতীয় মৎস্য সপ্তাহ শুরু হয়েছে। সোমবার(১৮ আগস্ট) সকালে উপজেলা মৎস্য অধিদপ্তরের আয়োজনে র্যালি, মাছের পোনা অবমুক্তকরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।উপজেলা পরিষদ থেকে র্যালিটি শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদ পুকুরে মাছের পোনা অবমুক্ত করা হয়। উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, বাসাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাঃ আকলিমা বেগম। উপজেলা মৎস্য কর্মকর্তা হাসিবুল ইসলামের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন,উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মামুন আল জাহাঙ্গীর, জেলা জামায়াতে ইসলামীর এ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি অধ্যা শফিকুল ইসলাম খান,জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক…
কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রাম জেলা উন্নয়ন ও বাস্তবায়ন পরিষদ কমিটি গঠিত হয়েছে। ৬১ সদস্য বিশিষ্ট কমিটিতে অধ্যাপক শফিকুল ইসলাম বেবু কে সভাপতি গোলাম মোস্তাফাকে সাধারণ সম্পাদক ও সাইয়েদ আহমেদ বাবুকে সাংগঠনিক সম্পাদক মনোনীত করে কমিটি প্রকাশ করা হয়। সোমবার ১৮ আগস্ট বিকেলে কুড়িগ্রাম পৌর শহরের নতুন শহর (নাজিরা)কার্যালয়ে অধ্যাপক শফিকুল ইসলাম বেবুর সভাপতিত্বে এক সাধারণ সভায় এ কমিটি গঠিত হয়। জেলা উন্নয়ন ও বাস্তবায়ন পরিষদ কমিটিতে অনান্যরা হলেন সহ-সভাপতি- ডাঃ শাহাদত হোসেন (সাবেক পরিচালক, স্বাস্থ্য) মোঃ ইউনুস আলী (সিনিয়র সাংবাদিক) অধ্যাপক মোখলেছুর রহমান (রাজিবপুর) এস এম আশরাফুল হক রুবেল (সাংবাদিক) অধ্যক্ষ শাহ্ আলম এডভোকেট রুহুল আমিন অধ্যাপক মোঃ ফজলুল হক (চিলমারী)…