Author: admin

রাজধানীর রমনার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে বক্তব্য রাখেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ছবি : সংগৃহীত ভোরের বাংলা নিউজ প্রতিবেদক আগামী নির্বাচনে বিএনপির বিজয় ঠেকাতে নানা চেষ্টা চলছে অভিযোগ করে সকলকে ঐক্যবদ্ধ ও সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বৃহস্পতিবার (২১ আগস্ট) বিকেলে রাজধানীর রমনার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে এক শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান। শুভ জন্মাষ্টমী উপলক্ষে বিএনপির উদ্যোগে হিন্দু ধর্মাবলম্বীদের সাথে এই শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠান হয়। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, বর্তমানে ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশেও কেউ কেউ মনে করছেন নির্বাচন দিলে জনগণ ভোট দিয়ে বিএনপিকে সরকার গঠনে সহায়তা করবে। যারা এই চিন্তা থেকে বিএনপির বিজয় ঠেকানোর জন্য…

Read More

কুড়িগ্রাম প্রতিনিধি আজ দুপুরে কুড়িগ্রামের উলিপুর উপজেলার বজরা ইউনিয়নের সাদুয়া দামার হাট বগলা কুঁড়ার এলাকাবাসী তিস্তা নদীর পাড়ে মানববন্ধন করেন। গত কয়েক দিনের তিস্তা নদীর পানি বাড়া-কমার সাথে সাথে দেখা দিয়েছে তীব্র ভাঙ্গন। মানববন্ধনে অংশ নেয় অএ এলাকার শত নারী,পুরুষ, তরুণ ও তরুণী। মানববন্ধনে অংশগ্রহণকারী বগলা কুঁড়ার স্থানীয় বাসিন্দা আব্দুস সালাম বলেন মোর বাড়ি এই তিস্তা ৬ বার ভাঁঙছে জমিজমাও নদীতে চলি গেছে। এখন মানুষের জমিতে বাড়ি করি আছং।মুই কোন ইলিপ স্লিপ চাওগ না নদীর ভাঙ্গন বন্ধ করে দিলে ছেলে-মেয়ে নিয়ে ভালোভাবে বসবাস করলাম হয়। এসময় ছকিনা বেগম বলেন তিস্তা নদীর ভাঙ্গন থেকে বাঁচাতে সরকারের কাছে আহবান জানাই অনন্তপক্ষে জিও…

Read More

রানা ইস্কান্দার রহমান। গাইবান্ধা জেলা প্রতিনিধি। গাইবান্ধার সাদুল্লাপুরে যানজট নিরসনে উপজেলা প্রশাসনের উদ্যোগে অংশীজনের সমন্বয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২১ আগস্ট) দুপুরে উপজেলা পরিষদ সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) কাজী মোহাম্মদ অনিক ইসলাম। এতে বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) জসিম উদ্দিন, থানার অফিসার ইনচার্জ (ওসি) তাজ উদ্দিন খন্দকার, উপজেলা প্রকৌশলী মেনাজ, ধাপেরহাট ইউপি চেয়ারম্যান শহিদুল ইসলাম শিপন, বণিক সমিতির সভাপতি স্বপন, রিপোর্টার্স ক্লাব সভাপতি শহিদুল হক প্রমুখ। এছাড়াও সভায় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের প্রতিনিধি এবং গণমাধ্যমকর্মীরা অংশ নেন। সভায় বক্তারা বলেন, সাদুল্লাপুর উপজেলার চার মাথা মোড় এলাকা ও ধাপেরহাটের আন্ডার…

Read More

সিলেট প্রতিনিধি সিলেটের নতুন জেলা প্রশাসক মো. সারোয়ার আলম বলেছেন, সিলেট হলো প্রকৃতি কন্যা। প্রকৃতি কন্যা যেন প্রকৃতি কন্যার মতো থাকে। এখানে অবশ্যই উন্নয়ন হবে। তবে তা টেকসই উন্নয়ন হতে হবে। পরিবেশের ক্ষতি যেন না হয়। আমি অনুরোধ করব সবাই যেন নিয়ম মানেন এবং আইন মানেন। বৃহস্পতিবার (২১ আগস্ট) দুপুরে সিলেটের জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব গ্রহণ শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। এ সময় তিনি বলেন, আমি নিজেও পরিবেশের ছাত্র। তাই আমি নিজেও চাইব, পরিবেশ সুন্দর রেখে উন্নয়ন নিশ্চিত করা। এক্ষেত্রে আমি সব শ্রেণিপেশার মানুষের সহযোগিতা চাই। আমি আশা করছি আমার এখানকার সময়টা ভালো যাবে। তিনি আরও বলেন, সরকার আমাকে…

Read More

বরগুনা প্রতিনিধি  একটানা সপ্তাহখানেক ভারী বর্ষণে বিপর্যস্ত হয়ে পড়েছে বরগুনার জনজীবন। সীমাহীন তোর উপভোগের শিকার হয়েছেন খেটে খাওয়া মানুষ। প্রবল বর্ষণে জেলার নিম্ন এলাকায় পানিবদ্ধতার সৃষ্টি হয়েছে। এতে বিভিন্ন স্থানে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। দীর্ঘদিন জলাবদ্ধতার কারণে সবচেয়ে বেশি দুর্ভোগের মধ্যে রয়েছেন কৃষি কাজের সাথে সংশ্লিষ্টগণ। টানা বৃষ্টির কারণে সবচেয়ে বেশি দুর্ভোগে করেছেন নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষগুলো। শহরের তুলনামূলকভাবে দোকানপাট কম খোলা দেখা গেছে। গত এক সপ্তাহের অধিক সময় ধরে উপকূলীয় এলাকা পায়রা নদী বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত অব্যাহত রয়েছে। উপকূলীয় এলাকার মাছ ধরার ট্রলারগুলোকে তীরবর্তীতে অবস্থান নেওয়ার জন্য আহ্বান জানিয়েছেন নদীবন্দর কর্তৃপক্ষ। বরগুনা জেলা কৃষি অফিস সূত্রে জানা…

Read More

মোঃকামাল উদিন বালিয়াডাংগী উপজেলা প্রতিনিধি : ১৮ বছর এবং আওয়ামী লীগের ১৫ বছরের কর্তৃত্বের অবসান ঘটাতে হলে সংস্কার অনিবার্য। এ আন্দোলনে যারা প্রাণ দিয়েছেন তাদের বিচার না করে শুধু ‘নির্বাচন, নির্বাচন’ জিকির তুলে একদল পায়জামা-পাঞ্জাবি রেডি করে ফেলেছে। নির্বাচন অনিবার্য হলেও সেটা যেনতেন নির্বাচন নয়; সুষ্ঠু নির্বাচনের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে হবে। বৃহস্পতিবার (২১ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৬টায় ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলা জামায়াতে ইসলামীর আমির রফিকুল ইসলামের বাড়িতে অনুষ্ঠিত সদস্য (রুকন) সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম এসব কথা বলেন। তিনি বলেন, “ভোটকেন্দ্রে আমাদের জীবন শেষ না হওয়া পর্যন্ত কেউ ভোটকেন্দ্র দখল…

Read More

ভোরের বাংলা নিউজ ডেস্ক লিবিয়ায় বেনগাজির গানফুদা ডিটেনশন সেন্টার থেকে ১৭৫ বাংলাদেশি দেশে ফিরেছেন। লিবিয়ায় অবস্থিত বাংলাদেশ দূতাবাস, পররাষ্ট্র মন্ত্রণালয় ও আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) সহযোগিতায় তাদের দেশে ফিরিয়ে আনা হয়। বৃহস্পতিবার (২১ আগস্ট) সকাল ৬টায় দিকে বুরাক এয়ারের একটি ফ্লাইটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। অভিবাসন নিয়ে কাজ করা ব্র‍্যাকের মাইগ্রেশন প্রোগ্রামের ম্যানেজার আল আমিন নয়ন গণমাধ্যমকে বলেন, লিবিয়া ফেরত ব্যক্তিদের কিছু আনুষ্ঠানিকতা চলছে। সব কার্যক্রম শেষ করে তারা বের হবেন। তথ্য অনুযায়ী, ফেরত আসা বাংলাদেশিদের অধিকাংশই মানবপাচারকারীদের প্ররোচনায় সমুদ্রপথে অবৈধভাবে ইউরোপ যাওয়ার চেষ্টা করে লিবিয়ায় প্রবেশ করেছিলেন। তাদের অনেকেই সেখানে বিভিন্ন সময়ে অপহরণ ও নির্যাতনের শিকার হন।…

Read More

মঙ্গলবার (১৯ আগস্ট) রাজশাহীতে সংবাদ সম্মেলন করে কুখ্যাত মাদক মামলার আসামি লামিয়া আক্তার ও তার স্বামী শাহাজান র‍্যাব-৫ এর এফএস সদস্য এসআই স্বাধীনকে জড়িয়ে মিথ্যা অভিযোগ উত্থাপন করেন।  রাজশাহী প্রতিনিধি : রাজশাহীতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মধ্যে সবচেয়ে জনপ্রিয় ও নির্ভরযোগ্য প্রতিষ্ঠান র‍্যাব-৫। সন্ত্রাস, দুর্নীতি, মাদক ও অস্ত্র কারবারিদের বিরুদ্ধে কঠোর অভিযান পরিচালনা করে তারা সাধারণ মানুষের আস্থা অর্জন করেছে। বিশেষ করে ৫ আগস্ট স্বৈরাচারী সরকারের পতনের পর আওয়ামী লীগের বড় বড় সন্ত্রাসী ও দুর্নীতিবাজ নেতাদের আটক এবং দুই হাতে গুলি চালানো রুবেলকে গ্রেপ্তার করে র‍্যাব-৫ ব্যাপক প্রশংসা কুড়িয়েছে রাজশাহী বাসীর নিকট। কিন্তু এই জনপ্রিয়তাই এখন মাদক ও অস্ত্র ব্যবসায়ীদের গায়ে কাঁটা…

Read More

বিরামপুর (দিনাজপুর): দিনাজপুরের বিরামপুরে সড়ক দুর্ঘটনা প্রতিরোধে ও নিরাপদ সড়কের জন্য ১০ দফা দাবি বাস্তবায়নে বিরামপুর জাগ্রত যুব সংস্থা’র উদ্যোগে এবং সর্বস্তরের জনসাধারণের অংশগ্রহণে বুধবার সকাল ১০ টায় পৌর শহরের ঢাকা মোড়ে মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট স্মারকলিপি প্রদান করা হয়েছে। ১০ দফা দাবিগুলোর মধ্যে দিনাজপুর থেকে গোবিন্দগঞ্জ পর্যন্ত আঞ্চলিক মহাসড়ক দ্রুত মেরামত, ভারী যানবাহন চলাকালের জন্য বিরামপুর শহরের বাইরে বিকল্প বাইপাস সড়ক নির্মাণ, বিরামপুর পৌর শহরে বাস টার্মিনাল স্থাপন, বিরামপুর শহরের কলাবাগান থেকে কলেজ বাজার পর্যন্ত মহাসড়কের গুরুত্বপূর্ণ স্থানগুলোতে স্পিড ব্রেকার স্থাপন, বিশেষ স্থান ও শিক্ষা প্রতিষ্ঠানের সামনে ফুটওভার ব্রিজ নির্মাণ, নির্দিষ্ট স্টপেজ ছাড়া যত্রতত্র বাসে…

Read More

ঝালকাঠি প্রতিনিধি: যে জানে সে করে— এই প্রবাদ যেন হুবহু মিলে যায় রাজাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাহুল চন্দের সঙ্গে। ৩৫তম বিসিএসের এই প্রশাসন ক্যাডারের কর্মকর্তা বর্তমানে রাজাপুরে দায়িত্ব পালন করছেন। শহর উন্নয়ন থেকে শুরু করে আইনশৃঙ্খলা রক্ষায় তাঁর কার্যকর উদ্যোগ এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে। রাজাপুরবাসীর মুখে মুখে এখন উন্নয়ন আর পরিবর্তনের গল্প। শহরে আলো নেই, পরিচ্ছন্নতার অভাব, খেলাধুলার সুযোগ সীমিত— এসব দীর্ঘদিনের সমস্যা একে একে সমাধান করে দিচ্ছেন ইউএনও রাহুল চন্দ। রাতের অন্ধকারে আলোঃ রাজাপুরে দায়িত্ব নেওয়ার আগে উপজেলার গুরুত্বপূর্ণ জায়গাগুলো ছিল অন্ধকারাচ্ছন্ন। আওয়ামী লীগ সরকারের সময়ে কিছু সোলার লাইট বসানো হলেও নিম্নমানের হওয়ায় দ্রুত নষ্ট হয়ে যায়। রাহুল চন্দের…

Read More