- ইশরাকের পদত্যাগপত্র মন্ত্রিপরিষদ বিভাগে, প্রজ্ঞাপন হতে পারে আজই
- নেত্রকোনার সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ হত্যার প্রতিবাদে নাটোরে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ
- কোটচাঁদপুরে সার ডিলার নিয়োগে অনিয়ম,দ্রব্যমূল্য বৃদ্ধি ও দুর্নীতির প্রতিবাদে জামায়াতের মানববন্ধন
- প্রধানমন্ত্রীর আগমন ঘিরে সৈয়দপুর ব্যাপক সাজ-সাজ রব: নেয়া হয়েছে নিচ্ছিদ্র নিরাপত্তার প্রস্তুতি
- ঘাটাইলে ‘ফ্যামিলি কার্ড’ বাস্তবায়নে তথ্য সংগ্রহ কার্যক্রমের শুভ উদ্বোধন
- মধুপুরে দুর্গোৎসব উপলক্ষে বস্ত্র ও নগদ অর্থ বিতরণ করলেন আইসিটি মন্ত্রী মাহবুব আনাম স্বপন
- দেবী দুর্গার সাজে নজর কাড়লেন পরীমনি
- বগুড়ায় লটারির মাধ্যমে ২৭৯ শিক্ষকের বদলি
- আজ মহাষ্টমী, হবে কুমারী পূজা
- দুপুরে পদত্যাগের চূড়ান্ত ঘোষণা দেব: ইশরাক হোসেন
Author: admin
উজিরপুর বরিশাল প্রতিবেদক ঃ বরিশাল জেলার উজিরপুর উপজেলার সাতলা ইউনিয়নের পূর্ব সাতলা জনতা বাজার নামক এলাকায় লম্পট কর্তৃক প্রবাসী সংখ্যালঘুর স্ত্রীকে ধর্ষণের চেষ্টার সময় বৃদ্ধা বাধা দিলে লম্পটের হামলায় আহত নারীর মৃত্যু ঘটেছে । পুলিশ বলছেন আতঙ্কে হার্ট অ্যাটাক করে মারা গেছেন ওই বৃদ্ধ মহিলা। ময়না তদন্তের জন্য লাশ শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করেছে উজিরপুর মডেল থানা পুলিশ। বিষয়টি ধামাচাপা দিতে চেষ্টা চালায় স্থানীয় প্রভাবশালী মহল। ২১ আগস্ট রাতে পূর্ব সাতলা জনতার বাজারের মৃত হরলাল মন্ডল এর স্ত্রী মধুমালা মন্ডল (৫৫) লম্পট হাতে আহত হয়ে মৃত্যু ঘটে বলে অভিযোগ স্বজনদের। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন মধুমালার পুত্র দিলীপ…
রানা ইস্কান্দার রহমান। গাইবান্ধা জেলা প্রতিনিধি। আজ ২২ আগস্ট বাংলাদেশের কমিউনিস্ট পার্টি গাইবান্ধা শহর শাখার সম্মেলন অনুষ্ঠিত হয়, গাইবান্ধা জেলা পার্টি কার্যালয়। সম্মেলনের শুরুতেই কমিউনিস্ট পার্টি,বাংলাদেশ উদীচী শিল্পী গোষ্ঠীর সভাপতি, গাইবান্ধার বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও মাইলস্টোন স্কুল কলেজে বিমান দুর্ঘটনায় যারা না ফেরার দেশে চলে গেছেন, তাদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করার মধ্য দিয়ে সম্মেলন শুরু হয়। সম্মেলনের সভাপতিত্ব করেন গোলাম রব্বানী মুসা, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির গাইবান্ধা জেলার সাবেক সভাপতি ওয়াজির রহমান রাফেল জেলা কমিটির সহ-সাধারণ সম্পাদক মুরাদুজ্জামান রব্বানী ,বক্তব্য রাখেন আমাতুর নুর ছড়া , ইব্রাহিম খলিল নান্নু, মনির হোসেন সুইট,…
রানা ইস্কান্দার রহমান। গাইবান্ধা জেলা প্রতিনিধি। গাইবান্ধায় বর্ণাঢ্য আয়োজনে শুরু হলো মাসব্যাপী শিল্প ও বাণিজ্য মেলা-২০২৫। শুক্রবার (২২ আগস্ট) বিকেল ৪টায় শহরের বাংলাবাজার অফিসার্স কোয়ার্টার মাঠে ফিতা কেটে ও বেলুন উড়িয়ে এ মেলার উদ্বোধন করেন গাইবান্ধার জেলা প্রশাসক চৌধুরী মোয়াজ্জম আহমদ। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গাইবান্ধা জেলা বিএনপির সভাপতি অধ্যাপক ডা. মো. মঈনুল হাসান সাদিক, সাধারণ সম্পাদক মাহামুদুন নবী টিটুল, জেলা জামায়াতে ইসলামের আমির ও সাবেক উপজেলা চেয়ারম্যান মো. আব্দুল করিম, গাইবান্ধা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি মো. সামিউল হুদা সুমেলসহ চেম্বারের শীর্ষ নেতৃবৃন্দ। এছাড়াও রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়ী সংগঠনের প্রতিনিধিসহ জেলার নানা শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তি উপস্থিত…
রানা ইস্কান্দার রহমান। গাইবান্ধা জেলা প্রতিনিধি। পলাশবাড়ী উপজেলার প্রতিটি ইউনিয়নের ওয়ার্ড বিএনপির কর্মী সমাবেশের ধারাবাহিকতায় ২ নং হোসেন পুর ইউনিয়নের ৪ নং ওয়ার্ড বিএনপির আয়োজিত কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়। ২২ আগষ্ট শুক্রবার বিকালে শালমারা গ্রামে ৪ নং ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুল মজিদ সরকারের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক জামরুল সরকারের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন গাইবান্ধা জেলা বিএনপির সভাপতি অধ্যাপক ডাঃ সৈয়দ মইনুল হাসান সাদিক। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন,পলাশাবাড়ী উপজেলা বিএনপির সভাপতি আব্দুস সামাদ মন্ডল,সাধারন সম্পাদক আবু আলা মওদুদ,সহ- সভাপতি ছাদেকুল ইসলাম রুবেল, বিএনপি নেতা বেনজির প্রমুখ।
ভোরের বাংলা নিউজ প্রতিবেদন নিখোঁজ সাংবাদিক বিভুরঞ্জন সরকারের লাশ মুন্সীগঞ্জের মেঘনা নদী থেকে উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (২২ আগস্ট) সন্ধ্যায় এ তথ্য জানান ডিএমপির রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মাসুদ আলম। নারায়ণগঞ্জের কলাগাছিয়া নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) সালেহ আহমেদ বলেন, শুক্রবার বিকালে কলাগাছিয়া এলাকায় মেঘনা নদীতে এক ব্যক্তির লাশ ভাসতে দেখা যায়। নৌপুলিশ লাশ উদ্ধারের পর রমনা থানা এলাকা থেকে নিখোঁজ সাংবাদিকের ছবির সঙ্গে মিল পায়। রমনা থানায় করা জিডির সঙ্গে বিভুরঞ্জনের যে ছবিটি পরিবার দিয়েছিল, তার সঙ্গে মিলিয়ে দেখার পর বিষয়টি রমনা থানাকে জানায় মুন্সীগঞ্জের পুলিশ। পুলিশের রমনা বিভাগের উপকমিশনার মাসুদ আলম বলেন, মেঘনা নদীতে লাশ পাওয়া গেছে। আমরা…
নাটোর প্রতিনিধি: নাটোরের লালপুরে বীর মুক্তিযোদ্ধা লিয়াকত আলী সরকার বার্ধক্য জনিত কারণে মৃত্যুবরণ করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। শুক্রবার (২২ আগষ্ট) ভোর সাড়ে ছয় টায় উপজেলার চকনাজিরপুর (দিয়াড়পাড়া) নিজ বাস ভবনে তাঁর মৃত্যু হয়। পরে বিকেল সাড়ে তিনটায় তাকে রাষ্ট্রীয় মর্যাদা প্রদান করা হয়। বড়াইগ্রাম উপজেলা নির্বাহী অফিসার লায়লা জান্নাতুল ফেরদৌসের উপস্থিতিতে লালপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ রফিকুল ইসলামের নেতৃত্বে পুলিশ সদস্যরা গার্ড অব অনার প্রদান করেন। এসময় বিভিন্ন উপজেলার বীর মুক্তিযোদ্ধাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। জানাজা নামাজ শেষে বীর মুক্তিযোদ্ধাকে পারিবারিক কবর স্থানে দাফন করা হয়েছে। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর। কর্ম জীবনে তিনি নর্থ…
খাদেমুল ইসলাম ফরহাদ, ইবি: ইসলামী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ইকসু) গঠনের দাবিতে সংবাদ সম্মেলন করেছেন বিভিন্ন বিভাগের আটজন শিক্ষার্থী। বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে বিশ্ববিদ্যালয়ের ক্যাফেটেরিয়ায় এটি অনুষ্ঠিত হয়। সম্মেলন শেষে ইকসু গঠন ও নির্বাচনের রোডম্যাপ ঘোষনার দাবিতে অবস্থান কর্মসূচি ও গণস্বাক্ষর কর্মসূচির ঘোষণা দেন তারা। এদিকে সংবাদ সম্মেলনে বসার জায়গার অব্যবস্থাপনা হওয়ায় ক্যাম্পাসের ক্রিয়াশীল রাজনৈতিক দলের নেতারা প্রতিবাদস্বরূপ পেছনের সারিতে গিয়ে বসেন। পরবর্তীতে সংবাদ সম্মেলনের এক পর্যায়ে নিষিদ্ধ ছাত্রলীগের নেতার উপস্থিতির অভিযোগ এবং বিভিন্ন ইস্যু ধামাচাপা দিতে এসময় ইকসুর দাবি করা হচ্ছে বলে অভিযোগ করেন কয়েকজন শিক্ষার্থী। এছাড়া সাধারণ শিক্ষার্থী ও রাজনৈতিক সংগঠনগুলোর সঙ্গে আলোচনা না করেই এই সিদ্ধান্ত…
রাজশাহী প্রতিনিধি রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত ২ রোগীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার ভোররাতে এবং সকালে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) তাদের মৃত্যু হয়। মারা যাওয়া দুই রোগী হলেন- চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার ফতেপুর গ্রামের বাসিন্দা মো. আইয়ুব (২৫) ও রাজশাহী নগরের শিরোইল মোল্লামিল এলাকার বাসিন্দা রাফিয়া বেগম (৫৫)। বৃহস্পতিবার সন্ধ্যায় হাসপাতালের এক প্রতিবেদনে জানানো হয়, রাফিয়া ডেঙ্গু নিয়ে ১৭ আগস্ট থেকে এবং আইয়ুব ১৯ আগস্ট থেকে চিকিৎসাধীন ছিলেন। শারীরিক অবস্থার অবনতি হলে দুজনকেই আইসিইউতে নেওয়া হয়েছিল। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাফিয়া ভোররাত সাড়ে ৪টার দিকে মারা যান। আর আইয়ুব মারা গেছেন সকাল ৭টা ৪০ মিনিটে। এ নিয়ে…
শচীন মৌলিক ও শহীদ গোলাম নাফিজ। ছবি- সংগৃহীত ভোরের বাংলা নিউজ ডেস্ক রাজধানীর ফার্মগেট এলাকায় পুলিশের গুলিতে শহীদ গোলাম নাফিজ হত্যা মামলায় অতিরিক্ত পুলিশ সুপার শচীন মৌলিককে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার (২১ আগস্ট) খাগড়াছড়ির মহালছড়ি থেকে ডিবি পুলিশের সদস্যরা তাকে আটক করেন। খাগড়াছড়ি পুলিশের একজন কর্মকর্তা গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। জানা গেছে, জুলাই অভ্যুত্থানের পর শচীন মৌলিককে মহালছড়ি-৬ এপিবিএন-এ সংযুক্ত করা হয়। ঘটনার সময় তিনি ঢাকার তেজগাঁও জোনের এডিসি ছিলেন। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে চলমান হত্যাকাণ্ডের ঘটনায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছিল। শহীদ নাফিজ ২০২৪ সালের ৪ আগস্ট বিকেলে ফার্মগেট এলাকায় পুলিশের গুলিতে নিহত হন। হাসপাতালে নেওয়ার সময় তিনি একটি রিকশায়…
ভোরের বাংলা নিউজ ডেস্ক গাইবান্ধা ও কুড়িগ্রামের মানুষের বহু প্রতীক্ষার অবসান ঘটিয়েছে তিস্তা দ্বিতীয় সেতু। বহুল প্রতীক্ষার এ সেতু উদ্ধোধনের মাত্র একদিনের মাথায় চুরি হয়েছে প্রায় ৩০০ মিটার বৈদ্যুতিক ক্যাবল। এতে সন্ধ্যার পর ঘুটঘুটে অন্ধকার নামছে ওই অংশে। বৃহস্পতিবার (২১ আগস্ট) সেতু থেকে ক্যাবল চুরির বিষয়টি ধরা পড়ে। এর আগে বুধবার এ সেতুর উদ্ধোধন করেন করেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। উদ্ধোধনের পরদিনই সেতু থেকে ক্যাবল চুরির ঘটনায় ক্ষোভ জানিয়েছেন স্থানীয়রা। স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার বিকেলে সেতুর ল্যাম্পপোস্টগুলোতে বিদ্যুৎ সংযোগ চালু করতে গিয়ে দেখা যায় বাতিগুলো জ্বলছে…