
রানা ইস্কান্দার রহমান।
গাইবান্ধা জেলা প্রতিনিধি।
আজ ২২ আগস্ট বাংলাদেশের কমিউনিস্ট পার্টি গাইবান্ধা শহর শাখার সম্মেলন অনুষ্ঠিত হয়, গাইবান্ধা জেলা পার্টি কার্যালয়। সম্মেলনের শুরুতেই কমিউনিস্ট পার্টি,বাংলাদেশ উদীচী শিল্পী গোষ্ঠীর সভাপতি, গাইবান্ধার বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও মাইলস্টোন স্কুল কলেজে বিমান দুর্ঘটনায় যারা না ফেরার দেশে চলে গেছেন, তাদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করার মধ্য দিয়ে সম্মেলন শুরু হয়। সম্মেলনের সভাপতিত্ব করেন গোলাম রব্বানী মুসা, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির গাইবান্ধা জেলার সাবেক সভাপতি ওয়াজির রহমান রাফেল জেলা কমিটির সহ-সাধারণ সম্পাদক মুরাদুজ্জামান রব্বানী ,বক্তব্য রাখেন আমাতুর নুর ছড়া , ইব্রাহিম খলিল নান্নু, মনির হোসেন সুইট, মিতা হাসান, সুপ্রিয়া ঘোষ,আপন কুমার, ওয়ারেছ, রানু।বক্তারা বলেন অসাম্প্রদায়িক রাষ্ট্র ও শোষণমুক্ত সমাজ ছাড়া এদেশের গরীব মেহনতি মানুষের ভাগ্যের উন্নয়ন হবে না, পার্টিকে শ্রমজীবী মানুষ সাধারণ কৃষকের মধ্যে কাজ করার মধ্য দিয়ে কমিউনিস্ট পার্টি গড়ে তোলার আহ্বান জানান। সম্মেলনে সকলের সর্বসম্মতিক্রমে গোলাম রব্বানী মুসা কে পুনরায় সম্পাদক নির্বাচিত করা হয়।