
ভাঙ্গা প্রতিনিধি
ফরিদপুরের ভাঙ্গা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মেশকাতুল জান্নত রাবেয়া এর বদলি জনিত বিদায় সংবর্ধনা দেওয়ার উপলক্ষে বৃহস্পতিবার বিকাল পাঁচ ঘটিকায় ভাঙ্গা উপজেলার নির্বাহী কর্মকর্তা মোঃ মিজানুর রহমান এর সভাপতিত্বে অনুষ্ঠানের আয়োজন করা হয়। ভাঙ্গা উপজেলার নির্বাহী কর্মকর্তা মোঃ মিজানুর রহমান এর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভাঙ্গা উপজেলার বিভিন্ন ইউনিয়নের তহসিলদার, উপজেলার কৃষি কর্মকর্তা, মৎস্য কর্মকর্তা, হিসাব রক্ষণ কর্মকর্তা, বিভিন্ন সুশীল সমাজের ব্যক্তিবর্গ ও ইলেকট্রনিক মিডিয়া সাংবাদিকবৃন্দ প্রমুখ।
সংবর্ধনা অনুষ্ঠানে বক্তারা বিদায়ী এসিল্যান্ড মেশকাতুল জান্নত রাবেয়ার কর্মদক্ষতা, সততা, অদম্য আন্তরিকতা এবং সাধারণ মানুষের সঙ্গে নিবিড় সম্পৃক্ততার প্রশংসা করেন। বক্তারা বলেন, তিনি দায়িত্ব পালনকালে ভূমি সংক্রান্ত সেবায় স্বচ্ছতা, গতি ও জনবান্ধব পরিবেশ নিশ্চিত করেছিলেন, যা ভাঙ্গাবাসীর মনে চিরদিন অমলিন হয়ে থাকবে।
এসময় ফুলেল শুভেচ্ছা, ক্রেস্ট ও সম্মাননা প্রদান করে তাকে বিদায় জানানো হয়। নিজের প্রতিক্রিয়ায় বিদায়ী এসিল্যান্ড মেশকাতুল জান্নত রাবেয়া আবেগাপ্লুত হয়ে বলেন, “ভাঙ্গা উপজেলা” আমার কাছে দ্বিতীয় পরিবারের মতো ছিল। এখানকার মানুষের ভালোবাসা ও সহযোগিতা আমি কোনোদিন ভুলতে পারব না।
শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মিজানুর রহমান বিদায়ী এসিল্যান্ড এর প্রসংশা জনিত কাজের খোলামেলা আলোচনা ও বিভিন্ন ধরনের উপদেশ মূলক বক্তব্য রাখেন। পুরো অনুষ্ঠান জুড়ে ছিল এক আবেগঘন পরিবেশ।