- ‘সৃজনশীল শিল্পকে মূলধারার অর্থনীতি ও সফট পাওয়ার হিসেবে প্রতিষ্ঠা করতে চায় সরকার’
- নির্ভেজাল ও পুষ্টিকর ফল উৎপাদনে গুরুত্ব দেয়া হবে -কৃষিমন্ত্রী
- সার ও সেচের বাড়তি খরচ, লোকসানের দুশ্চিন্তায় লালমনিরহাটের আলু চাষিরা
- মাদ্রাসা শিক্ষককে চড় মারা রুমিকে গ্রেপ্তার করতে চায় পুলিশ
- ইশরাকের পদত্যাগপত্র মন্ত্রিপরিষদ বিভাগে, প্রজ্ঞাপন হতে পারে আজই
- নেত্রকোনার সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ হত্যার প্রতিবাদে নাটোরে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ
- কোটচাঁদপুরে সার ডিলার নিয়োগে অনিয়ম,দ্রব্যমূল্য বৃদ্ধি ও দুর্নীতির প্রতিবাদে জামায়াতের মানববন্ধন
- প্রধানমন্ত্রীর আগমন ঘিরে সৈয়দপুর ব্যাপক সাজ-সাজ রব: নেয়া হয়েছে নিচ্ছিদ্র নিরাপত্তার প্রস্তুতি
- ঘাটাইলে ‘ফ্যামিলি কার্ড’ বাস্তবায়নে তথ্য সংগ্রহ কার্যক্রমের শুভ উদ্বোধন
- মধুপুরে দুর্গোৎসব উপলক্ষে বস্ত্র ও নগদ অর্থ বিতরণ করলেন আইসিটি মন্ত্রী মাহবুব আনাম স্বপন
Author: admin
ভোরের বাংলা নিউজ ডেস্ক আওয়ামী লীগ নির্বাচন বানচালের চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। রোববার (৩১ আগস্ট) সকালে সচিবালয়ে কোর কমিটির বৈঠক শেষে এ মন্তব্য করেন তিনি। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আওয়ামী লীগ নির্বাচন বানচালের চেষ্টা করছে এবং করবে। তাদের প্রতিহত করতে জনগণ এবং রাজনৈতিক দলগুলোকে এগিয়ে আসতে হবে। তিনি বলেন, স্বরাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, সুষ্ঠু নির্বাচন আয়োজনে আইনশৃঙ্খলা বাহিনীর প্রয়োজনীয় প্রস্তুতি রয়েছে। তবে এ জন্য রাজনৈতিক দলসহ সবার সহযোগিতা প্রয়োজন। এ সময় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জনগণের অংশগ্রহণের বিষয়টি নিশ্চিত করার বিষয়টি গুরুত্ব দেওয়া হয়েছে বলেও জানান তিনি। এদিকে ত্রয়োদশ সংসদ নির্বাচন…
রানা ইস্কান্দার রহমান। গাইবান্ধা জেলা প্রতিনিধি। গাইবান্ধার গোবিন্দগঞ্জে এক কলেজ ছাত্রকে প্রেমের ফাঁদে ফেলে অপহরনের ঘটনায় জড়িত বুজরুক বোয়ালিয়া প্রধান পাড়ার নয়ন মিয়ার ছেলে শুভ মিয়া ওরফে সেলিম ও গুমানীগঞ্জ ইউনিয়নের কুড়িপাইকা গ্রামের আজিজার রহমানের ছেলে মামুন আকন্দকে আটক করে জেল হাজতে প্রেরন করেছে পুলিশ। গোবিন্দগঞ্জ থানা পুলিশ জানায়, সাঘাটা উপজেলার কচুয়া ইউনিয়নের রামনগর গ্রামের হাবিজার রহমানের ছেলে কলেজ ছাত্র স্বাধীন প্রধানকে অচেনা নাম্বার থেকে এক মেয়ের মাধ্যমে কথা বলে প্রেমের ফাঁদে ফেলে। প্রেমের সম্পর্ক অনুযায়ী সাক্ষাৎ করার জন্য ২৯ আগষ্ট ২০২৫ইং সন্ধায় কলেজ ছাত্র স্বাধীন তার চাচাতো ভাই কে,এম স্বপন আলীকে নিয়ে গোবিন্দগঞ্জ মৎস্য আড়ৎ এলাকায় গেলে ওত পেতে…
ছবি সংগ্রহীত ভোরের বাংলা নিউজ প্রতিবেদক ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট মনোনীত ছাত্র শিবির সমর্থিত প্যানেলের জিএস প্রার্থী এস এম ফরহাদের প্রার্থিতার বৈধতা চ্যালেঞ্জ করে রিট দায়ের করা হয়েছে। বামজোট মনোনীত প্যানেলের মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন বিষয়ক সম্পাদক প্রার্থী বিএম ফাহমিদা আলম এ রিট দায়ের করেন। রোববার (৩১ আগস্ট) বিচারপতি হাবিবুল গণির নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চে রিট আবেদনটির ওপর শুনানি হতে পারে। রিটের পক্ষে শুনানি করবেন ব্যারিস্টার জ্যোর্তিময় বড়ুয়া। এস এম ফরহাদের পক্ষে শুনানি করবেন অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির। প্রসঙ্গত, এবারের ডাকসু নির্বাচনে ছাত্রশিবির থেকে ভিপি পদে সাদিক কায়েম এবং জিএস পদে এস এম ফরহাদ লড়ছেন।…
ভোরের বাংলা নিউজ ডেস্ক গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরের শারীরিক অবস্থার খোঁজ নিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। রোববার (৩১ আগস্ট) সকাল ১০টা ৭ মিনিটে তিনি ফোন করেন। নুরুল হক নুরকে বিদেশে উন্নত চিকিৎসার জন্য সরকারের পক্ষ থেকে ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও আশ্বস্ত করেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন। রাষ্ট্রপতি দ্রুত আরোগ্য কামনা করে ডাকসুর সাবেক ভিপি নুরের ওপর হামলার ঘটনায় তীব্র নিন্দা ও গভীরভাবে দুঃখ প্রকাশ করেছেন। এ জঘন্য হামলায় জড়িতদের ব্যাপারে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হবে মর্মেও আশ্বস্ত করেছেন। গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছেন। গত শুক্রবার (২৯ আগস্ট)…
খাগড়াছড়ি প্রতিনিধি:নারী ও কন্যাশিশুর ক্ষমতায়নে শিক্ষা হচ্ছে সবচেয়ে বড় হাতিয়ার—এই লক্ষ্যকে সামনে রেখে পার্বত্য চট্টগ্রামে অন্তর্ভুক্তিমূলক শিক্ষার মাধ্যমে নারী ও মেয়ে শিশু ক্ষমতায়ন প্রকল্পের আওতায় দীঘিনালার মাইনী স্কুল এন্ড কলেজে উপজেলা পর্যায়ের মনিটরিং ভিজিট অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩০ আগস্ট) সকালে মাইনী স্কুল এন্ড কলেজ পরিদর্শন করেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের জনসংযোগ কর্মকর্তা চিংলামং চৌধুরী। এ সময় উপস্থিত ছিলেন বায়োডাইভারসিটি অ্যান্ড এনভায়রনমেন্ট প্রজেক্টের জেলা কর্মকর্তা সুকেতন চাকমা, প্রকল্পের দীঘিনালা উপজেলা ফ্যাসিলিটেটর পিপি রানী ত্রিপুরা, রামগড় উপজেলা ফ্যাসিলিটেটর মংসানু মারমা, বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) রেনা চাকমা, ম্যানেজিং কমিটির সভাপতি ধন প্রদীপ চাকমা, কমিটির অন্যান্য সদস্য, ছাত্র-ছাত্রী ও মা-দল সদস্যরা। জানা যায়, খাগড়াছড়ি…
বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি:নাটোরের বড়াইগ্রামে সাবেক উপজেলা চেয়ারম্যান ও আওয়ামীলীগ নেতা মোয়াজ্জেম হোসেন বাবলুকে গ্রেফতার করেছে আইন শৃঙ্খলা বাহিনী। শনিবার (৩০ আগষ্ট) বিকেল সাড়ে পাঁচটার দিকে উপজেলার মহিষভাঙ্গা গ্রামের নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়। তিনি উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম-সম্পাদক ছিলেন। গত বছরের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে পলাতক ছিলেন তিনি।বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সারোয়ার জানান রাজনৈতিক মামলায় মোয়াজ্জেম হোসেন বাবলুকে তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়েছে, আইনি প্রক্রিয়া শেষে রবিবার সকালে তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হবে।
প্রকৌশলী শিক্ষার্থীদের ওপর হা/মলার প্রতিবাদে মাভাবিপ্রবিতে প্রকৌশলী শিক্ষক ও শিক্ষার্থীদের মানববন্ধন
মাভাবিপ্রবি প্রতিনিধি প্রকৌশলী শিক্ষার্থীদের ওপর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বর্বরতার প্রতিবাদে ও যৌক্তিক দাবীসমূহের সাথে একাত্বতা প্রকাশ করে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। শনিবার (৩০ আগস্ট ২০২৫) বিকেল ৪ টা ৩০ মিনিটের দিকে বিশ্ববিদ্যালয়ের ১২ তলা ভবনের সামনে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়। মানববন্ধন কর্মসূচিতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীবৃন্দ অংশগ্রহণ করেন। এতে বিশ্ববিদ্যালয়ের ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ মতিউর রহমান, টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মোঃ আব্দুল্লাহ আল মামুন, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মোঃ ইকবাল মাহমুদ, আইসিটি বিভাগের অধ্যাপক ড. মুহাম্মদ শাহীন উদ্দিনসহ অন্যান্যরা বক্তব্য রাখেন। মানববন্ধন…
কুড়িগ্রাম প্রতিনিধি: সংসারের অভাব আর অনটনের কারণে প্রতিবেশির সাথে কাজের সন্ধানে গিয়ে হারিয়ে যায় শিশু সাইফুল। দীর্ঘ প্রায় ২৮বছর পরে ফিরে পেলো তার বাবা-মা ও পরিবারকে। সন্তানকে ফিরে পেয়ে আপ্লুত পরিবার ও স্বজন। সার্বিক সহায়তার আশ্বাস স্থানীয় প্রশাসনের। হৃদয়বিদারক ও আনন্দঘন ঘটনাটি ঘটেছে,কুড়িগ্রামের উলিপুর উপজেলার গুনাইগাছ ইউনিয়নের নেফরা গ্রামের আব্দুল লতিফ- আমেনা বেগম দম্পতির দরিদ্র পরিবারের সন্তান সাইফুল ইসলাম। পরিবারে ৫ছেলে ও ৩ মেয়ের মধ্যে ৯বছরের শিশু সাইফুল ৪র্থ তম। অভাব আর দারিদ্রতা সম্বল ৮শতক বাড়িভিটে ছাড়া কিছু নেই। পরিবারের ১০জনের সংসারে মা-বাবা গ্রামে গ্রামে কাজ করে সন্তানদের মুখে খাবার তুলে দিতেন। অধিকাংশ সময় কাটে পরিবারের সদস্যদের খেয়ে না খেয়ে।…
ঝালকাঠি প্রতিনিধি: ঝালকাঠির রাজাপুরে নিখোঁজের একদিন পর খাল থেকে শামীম হোসেন (২০) নামে এক কলেজছাত্রের মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার (৩০ আগস্ট) দুপুর ১২টার দিকে উপজেলার পুটিয়াখালী ঝালোবাড়ি মাদ্রাসা এলাকার নিজ বাড়ির সামনের খাল থেকে স্বজনরা তার মরদেহ উদ্ধার করে। নিহত শামীম ওই এলাকার গাছ ব্যবসায়ী মো. মানিকের ছেলে। তিনি বড়ইয়া ডিগ্রি কলেজ থেকে চলতি বছর এইচএসসি পরীক্ষায় অংশ নিয়েছিলেন। পারিবারিক সূত্রে জানা যায়, শুক্রবার (২৯ আগস্ট) দুপুরে শামীম প্রতিদিনের মতো খালে গোসল করতে নেমে নিখোঁজ হন। এ সময় মাছ ধরার চুঙ্গা তুলতে গিয়ে হঠাৎ গভীর পানির স্রোতে তলিয়ে যান তিনি। দীর্ঘ খোঁজাখুঁজির পরও না পেয়ে স্থানীয়রা ফায়ার সার্ভিসে খবর…
বাকৃবি প্রতিনিধি: পশুপালন ও কৃষি নির্ভর গ্রামীণ জনপদে প্রাণীসম্পদ সুরক্ষা আর সবুজের বিস্তার একসাথে দেখা মেলে না সচরাচর। কিন্তু ময়মনসিংহের বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) সংলগ্ন সুতিয়াখালি গ্রামে দিনব্যাপী গবাদিপশুর চিকিৎসা এবং ফলদ ও ঔষধি গাছের চারা বিতরণী অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩০ আগস্ট ) জহির উদ্দিন উচ্চ বিদ্যালয়ের প্রাঙ্গণে ওই কর্মসূচির আয়োজন করে জিয়াউর রহমান ফাউন্ডেশন। এসময় পশুপাখির বিনামূল্যে চিকিৎসা আর কৃষকের হাতে ফলদ ও ঔষধি গাছের চারা তুলে দেওয়া। দিনভর আয়োজনটিতে ভিড় জমে স্থানীয় কৃষক, খামারি ও গ্রামীণ জনতার। কেউ এসেছেন গরু, ছাগল বা হাঁস-মুরগির চিকিৎসা করাতে, আবার কেউ হাতে নিয়েছেন ফলদ বা ঔষধি গাছের চারা। সবার চোখেমুখে ছিল আনন্দ…