Author: admin

বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি: নাটোরের বড়াইগ্রামে সংবাদ প্রকাশের পর বনপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক আব্দুর রাজ্জাক কে পুলিশ লাইনে প্রত্যাহার করা হয়েছে। বুধবার সকালে তাকে এই আদেশ দেওয়া হয়। এর আগে মঙ্গলবার দিবাগত রাতে উপজেলার ছাতিয়ানগাছা থেকে প্রায় ৩০ কেজি গাঁজাসহ একজনকে আটক করে এনে মাত্র সাত কেজি গাঁজা সহ আসামিকে থানায় হস্তান্তর করে উপ-পরিদর্শক আব্দুর রাজ্জাক। এতে বিভিন্ন মহলে ক্ষোভের সৃষ্টি হয়। এ ঘটনায় “৩০ কেজি গাঁজা সহ আটক এক, ৭ কেজি দিয়ে মামলা” শিরোনামে শীর্ষস্থানীয় দৈনিক সহ বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়। সংবাদ প্রকাশের পর প্রশাসনের উর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে আসলে ঘটনার সুষ্ঠু তদন্ত ও সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে অভিযুক্ত এসআই…

Read More

উজিরপুর বরিশাল প্রতিবেদক ঃ বরিশালের উজিরপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালী অনুষ্ঠিত হয়েছে। বুধবার বেলা ১১টার দিকে উপজেলা পরিষদের সামনে থেকে এ র‌্যালী বের করা হয়। উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ হুমায়ুন খানের নেতৃত্বে র‌্যালীটি উপজেলা সদরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা ডাকবাংলোতে গিয়ে শেষ হয়। পরে সেখানে এক পথসভা অনুষ্ঠিত হয়। বৈরী আবহাওয়া ও বৃষ্টির মধ্যে আয়োজিত এ কর্মসূচিতে বিএনপি ও অঙ্গ সংগঠনের হাজারও নেতাকর্মী অংশ নেন। এ সময় বক্তারা বলেন বিএনপি ঐক্যবদ্ধ একটি সংগঠন। আগামী নির্বাচনে ধানের শীষকে বিজয়ী করতে বিএনপি সবসময় ঐক্যবদ্ধ থাকবে। আমাদের ধানের শীষের দুর্গ গড়ে তুলতে হবে। মানুষের দোরগোড়ায় পৌঁছাতে…

Read More

ইবি প্রতিনিধি: সামাজিক সচেতনতা সৃষ্টির লক্ষ্যে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ‘অর্থহীন’ নাটক মঞ্চস্থ হয়েছে। বিশ্ববিদ্যালয় থিয়েটারের আয়োজনে বুধবার (৩ সেপ্টেম্বর) দুপুর একটায় বিশ্ববিদ্যালয়ের ‘বাংলা মঞ্চে’ এটি পরিবেশিত হয়। নাটকে দেখানো হয়েছে, সমাজে যারা সচেতন নাগরিক হিসেবে পরিচিত, বাস্তবে তারা কতটা অসচেতন। কোনো একটি গুরুত্বপূর্ণ ইস্যু আলোচনায় আসার পর বা ভাইরাল হওয়ার পর সেটিকে সমাধান না করে অন্য আরেকটি ইস্যু দিয়ে ধামাচাপা দেওয়া হয়। এমন প্রবণতা বিগত সরকারের সময়ে ছিল এবং বর্তমান সরকারের সময়েও চলছে। নাটকে এই বিষয়টি ফুটিয়ে তুলে ধরা হয়েছে এবং এর বিরুদ্ধে সবাইকে সচেতন করা হয়েছে। নাটকের শেষাংশে দর্শকদের প্রত্যেককে নিজেদের জায়গা থেকে সচেতন হওয়ার আহ্বান জানানো হয়েছে। সেই…

Read More

মোঃআল ইমরান রুবেল চিকিৎসা সেবা দেওয়ার নামে চলছে গলাকাটা রমরমা ব্যবসা দাড়িয়াল ইউনিয়ন জনকল্যাণ সংস্থা পটুয়াখালী জোনাল অফিস।রোগীদের সেবা দেওয়ার নামে এই চক্রটি গ্রামের সাধারণ মানুষকে প্রতারণার ফাঁদে ফেলে বিভিন্ন ধরনের, কৌশল অবলম্বন করেহাতিয়ে নেওয়া হচ্ছে লক্ষ লক্ষ টাকা এই প্রতারকের চক্রের বিষয়ে একাধিক ভুক্তভোগী সাক্ষাৎকার দিয়েছেন যে তারা ডাঃ না হয়েও ডাঃ মোঃ নাসির মাহামুদ এমবিবিএস (এ, এম) মেডিসিন ,মেডিকেল অফিসার দাড়িয়াল ইউনিয়ন জনকল্যাণ সংস্থা। ডাঃ নাসির মাহমুদ তিনি বলেন মানুষের শরীরে যত প্রকার রোগ আছে সকল রোগের চিকিৎসা আমি দেই । এ বিষয়ে দাড়িয়াল ইউনিয়ন জনকল্যাণ সংস্থার পরিচালক মোঃ আল আমিন এর কাছে বিষয়টি জানতে চাইলে সে বলেন…

Read More

হাটহাজারী প্রতিনিধি প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সহায়তায় হাটহাজারীতে ১টি হুইলচেয়ার ও ২টি শ্রবণযন্ত্র বিতরণ করা হয়েছে উপকারভোগীদের মাঝে। এছাড়া হাটহাজারী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকদের মাধ্যমে ক্যান্সার আক্রান্ত একজন শিক্ষককে চিকিৎসার জন্য এক লক্ষ চল্লিশ হাজার টাকা আর্থিক সহযোগিতা প্রদান করা হয়। হাটহাজারী উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আবদুল্লাহ আল মুমিন উপস্থিত থেকে এসব বিতরণ করেন। এসময় উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার রোজিনা রহমানসহ সম্মানিত শিক্ষকগণ ও উপকারভোগীরা উপস্থিত ছিলেন।

Read More

সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরা সদর খানপুর ৫৫ তম ওফাত বার্ষিকী দোয়া ও সওয়াব রেছানী মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার ৩ ই(সেপ্টেম্বর) এশার নামাজের পর দরবার শরীফ প্রাঙ্গণে অত্যন্ত ভাবগম্ভীর পরিবেশে পালিত হলো খানপুরের পীর হযরত মাওলানা শাহ্‌ সুফি _ইলাহি বক্স__ (রহ.)-এর ৫৫তম ওফাত বার্ষিকী উপলক্ষে দোয়া ও সওয়াব রেছানী মাহফিল। মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরার গণমানুষের আস্থা ও ভালোবাসার প্রতীক, প্রখ্যাত আলেমে দ্বীন, মুহাদ্দিস আব্দুল খালেক সাহেব। তিনি তাঁর আলোচনায় বলেন, “আল্লাহর প্রিয়বান্দাগণ এ দুনিয়া থেকে চলে গেলেও তাঁদের ইলম, আমল ও খিদমতের মাধ্যমে তাঁরা চিরস্মরণীয় হয়ে থাকেন। খানপুর দরবার শরীফের পীর সাহেব (রহ.) ছিলেন তেমনই একজন আত্মনিবেদিত ও আল্লাহভীরু…

Read More

নওগাঁ প্রতিনিধি: নওগাঁর মহাদেবপুর উপজেলার হামিদপুর গ্রাম থেকে কষ্টিপাথরের বিষ্ণুমূর্তিসহ ৪ জনকে আটক করেছে র‍্যাব-৫। গত মঙ্গলবার ২ সেপ্টেম্বর বিকেল সাড়ে ৫ টার দিকে অভিযান চালিয়ে গৌতম চন্দ্র মন্ডল (৪৫), আশিক ইসলাম (৩৯), রুবেল হোসেন (৩৪) এবং দেলোয়ার হোসেন (৩৩) কে আটক করে। বুধবার দুপুরে পাঠানো এক প্রেস রিলিজের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে র‍্যাব। আটককৃতরা হলো, উপজেলার হামিদপুর গ্রামের মৃত অশ্বিনী কুমারের ছেলে গৌতম চন্দ্র মন্ডল, ভালাইন গ্রামের মো. হোসেন আলীর ছেলে মো. আশিক ইসলাম একই গ্রামের মৃত হামিদুর রহমানের ছেলে মো. রুবেল হোসেন ও মো. আব্দুর রাজ্জাকের ছেলে মো. দেলোয়ার হোসেন। প্রেস বিজ্ঞপ্তিতে র‍্যাব জানায়, কষ্টিপাথরের বিষ্ণুমূর্তি দেশের বিভিন্ন…

Read More

মমিনুল ইসলাম, তজুমদ্দিন প্রতিনিধি। বাংলাদেশ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে (৩ সেপ্টেম্বর ) তজুমদ্দিন উপজেলায় র‍্যালী ও আলোচনা সভার আয়োজন করা হয়। র‍্যালী ও আলোচনা সভার আয়োজন করেন তজুমদ্দিন উপজেলা বিএনপি। এতে অংশগ্রহণ করেন বিএনপি ও সকল সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। সকাল ১০ ঘটিকায় বিভিন্ন ইউনিয়ন থেকে পৃথক পৃথক মিছিল এসে উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে সামনে জড়ো হয়।পরবর্তীতে উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে সামনে থেকে উপজেলা বিএনপির নেতৃত্বে র‍্যালী নিয়ে তজুমদ্দিন বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা চত্বরে এসে র‍্যালী শেষ হয়। র‍্যালী শেষে তজুমদ্দিন উপজেলা অডিটরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন তজুমদ্দিন উপজেলা বিএনপির…

Read More

টাঙ্গাইল জেলা প্রতিনিধি রাহিদ রানা টাঙ্গাইলে নদী, খাল বিল, জলাশয়, ব্রাহ্ম সমাজের ঐতিহ্যবাহী মন্দির ও প্রত্নতাত্ত্বিক নিদর্শন সমূহ রক্ষায় কার্যকর ব্যবস্থা গ্রহণের জন্য মানববন্ধন করেছে জেলা নাগরিক অধিকার সুরক্ষা কমিটি। টাঙ্গাইল জেলা শহরের নিরালা মোড় কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে ৩ সেপ্টেম্বর বুধবার সকাল সাড়ে ১০ টা থেকে ঘন্টা ব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ মানববন্ধনে দল মত নির্বিশেষে বিভিন্ন শ্রেণি পেশার সচেতন নাগরিকগন অংশগ্রহন করেন। মানববন্ধন শেষে টাঙ্গাইলের জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর স্বারকলিপি প্রদান করা হয়। এরপর পুলিশ সুপার, পৌর প্রশাসক ও গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলীকে স্মারকলিপির অনুলিপি দেয়া হয়। টাঙ্গাইল জেলা নাগরিক অধিকার সুরক্ষা কমিটির ব্যানারে আয়োজিত…

Read More

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি চাঁপাইনবাবগঞ্জে নিখোঁজের ৬ দিন পর বিল থেকে কেয়া (২২) নামে এক সৌদি প্রবাসীর স্ত্রীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৩ সেপ্টেম্বর) দুপুরে শিবগঞ্জ উপজেলার মনাকষা ইউনিয়নের শাহাপাড়া পন্ডিতপাড়ার বাড়ির পাশে একটি বিল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত কেয়া ওই গ্রামের মির্জা শাহরিয়ার মেয়ে ও সৌদি প্রবাসী সুমনের স্ত্রী। শিবগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত ওসি) এসএম সাকিল আহমেদ জানান, গত ২৮ আগষ্ট থেকে নিখোঁজ ছিল কেয়া। ৬ দিন পর সকালে বাড়ির পাশে বিলে মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তে জন্য জেলা হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে। তদন্ত…

Read More