
টাংগাইল জেলা প্রতিনিধি
রাহিদ রানা
টাঙ্গাইলের মধুপুরে উৎসব মুখর পরিবেশে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।
বধবার (৩ সেপ্টেম্বর) বিকাল ৫ টায় পৌর এলাকার মধুপুর সরকারী কলেজ মাঠ হতে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করেন। মধুপুর অডিটোরিয়াম এসে শেষ হয় এ সময়ে কয়েক হাজার নারী ও পুরুষ অংগহনের মধ্যে দিয়ে দিবসটি উদযাপন করা হয়।
উপজেলা বিএনপির সভাপতি মো. জাকির হোসেন সরকার এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আলহাজ ফকির মাহবুব আনাম স্বপন। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ নাসির উদ্দিন, সিনিয়র সহ-সভাপতি এম.রতন হায়দার, পৌর বিএনপির সভাপতি খুররম খান ইউসুফ জাই প্রিন্স,সাধারণ সম্পাদক খন্দকার মোতালিব হোসেন,পৌর বিএনপির সিনিয়র সহসভাপতি রেজাউল করিম সিদ্দিক, সহ-সভাপতি লিলি সরকার, সহ মধুপুর উপজেলা ও পৌর বিএনপি, যুবদল, ছাত্রদল, শ্রমিক দল, স্বেচ্ছাসেবক দল, মহিলা দল, কৃষক দল, মৎস্যজীবী দল এবং জাসাস এর নেতৃবৃন্দ।